লারাকে টপকে সবার উপরে গেইল
ব্রায়ান লারাকে টপকে ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ড দখল করে নিয়েছেন মারকাটারি ব্যাটসম্যান ক্রিস গেইল।
১২ আগস্ট ২০১৯, ১১:৫৮ পূর্বাহ্ন
গাঙ্গুলিকে ছাড়িয়ে টেন্ডুলকারের পরেই কোহলি
প্রিয় প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে তার ব্যাট থেকে এসেছে ১২৫ বলে ১২০ রান। এই ইনিংস খেলার পথে ওয়ানডেতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন দলটির বর্তমান দলনেতা।
১২ আগস্ট ২০১৯, ১০:২৩ পূর্বাহ্ন
গেইলের ম্যাচ মাত করলেন কোহলি-ভুবনেশ্বর
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩০০তম ওয়ানডে খেলতে নেমেছিলেন ক্রিস গেইল। ব্যাটিংয়ে বিরাট কোহলিদের সঙ্গে এক চোট নেচেও নিয়েছেন। কিন্তু আমুদে গেইল ম্যাচ শেষেও থাকতে পারলেন না এমন আনন্দে। ব্যাটে রান পাননি, হেরেছে তার দলও। গেইলের এমন মাইলফলকের দিনে আরেকটি সেঞ্চুরিতে নিজেকে রাঙিয়েছেন ভারত অধিনায়ক কোহলি। আর বল হাতে ক্যারিবিয়ানদের পুড়িয়েছেন ভুবনেশ্বর কুমার।
১২ আগস্ট ২০১৯, ০৫:২০ পূর্বাহ্ন
যুবারাও ভারতের সঙ্গে ফাইনালে পেরে উঠল না
দারুণ সেঞ্চুরিতে দলকে লড়াইয়ের পূঁজি এনে দিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। কিন্তু বাংলাদেশের বোলাররা তা নিয়ে করতে পারলেন না লড়াই। যেকোনো পর্যায়ে ভারতকে হারিয়ে শিরোপা জেতার হাতছানি ছিল ছেলেদের। সিনিয়রদের মতই পারেননি তারাও। চার ফিফটিতে সফল রান তাড়ায় চ্যাম্পিয়ন হয়েছে ভারতের যুবারা।
১১ আগস্ট ২০১৯, ০৭:০৮ অপরাহ্ন
বাংলাদেশ সফরের আগে নিষিদ্ধ আফগানিস্তানের শেহজাদ
চলতি মাসের শেষে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান দল। তবে সে দলে থাকছেন না উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ তা এক প্রকার নিশ্চিত। কারণ নীতিমালা ভঙ্গের দায়ে এ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এবিসি)। পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিও স্থগিত ঘোষণা করা হয়েছে তার।
১১ আগস্ট ২০১৯, ১০:১৫ পূর্বাহ্ন
লতা-পান্না বাদ, নতুন মুখ শোভানা
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার লতা মন্ডল, দলে নেই পেসার পান্না ঘোষ। তাদের জায়গায় ফিরেছেন মুর্শিদা খাতুন। দক্ষিণ আফ্রিকা সফরে ইমার্জিং দলের হয়ে ভালো পারফরম্যান্সের উপহার হিসেবে ডাক পেয়েছেন পেস অলরাউন্ডার শোভানা মুশতারী।
১১ আগস্ট ২০১৯, ০৪:৩৩ পূর্বাহ্ন
আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে থাকছেন না তামিম!
বিশ্বকাপ কেটেছে হাঁসফাঁস করে, শ্রীলঙ্কা সফরে গিয়ে ভুগেছেন আরও বেশি রান খরায়। সে সিরিজে অধিনায়কত্ব করায় চাপ আরও বেড়ে যায় তামিম ইকবালের। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে তামিমকে বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছিলেন সাকিব আল হাসান। তামিম হাঁটলেন সে পথেই। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ থেকে নিস্তার চান দেশসেরা ওপেনার। বিসিবিও তার আবেদনে সায় দিতে যাচ্ছে।
১১ আগস্ট ২০১৯, ০৪:১৮ পূর্বাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে পারবেন না রুমানা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অলরাউন্ডার রুমানা আহমেদকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন ২৮ বছর বয়সী এই তারকা। বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার মঞ্চে তার না থাকাটা বাংলাদেশের জন্য বিশাল একটা ধাক্কাই বটে।
১০ আগস্ট ২০১৯, ০৮:০৭ পূর্বাহ্ন
লর্ডস টেস্টের দল থেকে বাদ মইন, ফিরলেন লিচ
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজে পারফর্ম করায় ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মইন আলি। তার পরিবর্তে লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে অন্তর্ভুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ।
১০ আগস্ট ২০১৯, ০৭:১৯ পূর্বাহ্ন
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে নতুন মুখ কর্নওয়াল
ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে নতুন মুখ একটি। জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সী মারকুটে অফ-স্পিন অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল।
১০ আগস্ট ২০১৯, ০৬:৫০ পূর্বাহ্ন
নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলে চান্ডিমাল-ম্যাথিউস
বাজে ফর্মের কারণে শ্রীলঙ্কার সবশেষ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন না সাবেক অধিনায়ক দিনেশ চান্ডিমাল। আরেক সাবেক দলনেতা অ্যাঞ্জেলো ম্যাথিউস ওই সিরিজে খেলতে পারেননি চোটের কারণে। এই দুই তারকা ক্রিকেটারকে ফিরিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে লঙ্কানরা।
৯ আগস্ট ২০১৯, ০৭:৫১ পূর্বাহ্ন
রেকর্ডের ম্যাচে রেকর্ডবঞ্চিত গেইল!
মাঠে নেমেই রেকর্ডের পাতায় নাম উঠিয়ে ফেলেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ডটা এখন তার। এই বিস্ফোরক ব্যাটসম্যান পেরিয়ে গেছেন ব্রায়ান লারাকে। কিংবদন্তি সাবেক তারকার আরেকটি রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ ছিল গেইলের সামনে।
৯ আগস্ট ২০১৯, ০৫:৩৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমলার আকস্মিক অবসর
বয়স ৩৬ পেরিয়েছে। তবে এখনো দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের অন্যতম ভরসা হয়েই ছিলেন তিনি। দিব্যি খেলা চালিয়ে যেতে পারতেন আরও কিছুদিন। মাঠ থেকেই বিদায় নেওয়ার সুযোগ ছিল তার। কিন্তু হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকেই অবসর নিয়ে ফেলেছেন হাশিম আমলা।
৮ আগস্ট ২০১৯, ০৩:৩৮ অপরাহ্ন
দুই মাস নিষিদ্ধ হলেন জেসুস
শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দুই মাসের জন্য নিষিদ্ধ করেছে দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে (কনমেবল)। কোপা আমেরিকার ফাইনালে লাল কার্ড পেয়ে বেরিয়ে যাওয়ার সময় অসংলগ্ন আচরণের দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছে।
৮ আগস্ট ২০১৯, ০৩:১২ অপরাহ্ন
বিশ্বকাপে জায়গা পেতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিতে প্রথম প্রতিপক্ষ হিসেবে পাপুয়া নিউগিনিকে পেয়েছে বাংলাদেশ। চলতি মাসে স্কটল্যান্ডে শুরু হতে যাওয়া এই বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে।
৮ আগস্ট ২০১৯, ০২:২৬ অপরাহ্ন
ভারত-পাকিস্তানের কোচ হওয়ার দৌড়েও হেসন!
বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন, এমনটাই জানাচ্ছে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। তাকে কোচ হিসেবে পেতে ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) রয়েছে প্রচুর আগ্রহ। বৃহস্পতিবারই (৮ অগাস্ট) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাবের কোচের পদ থেকে সরে দাঁড়ানোয় এখন ফাঁকাই আছেন হেসন। তাতে দুইয়ে দুইয়ে চার মেলাতে চাইতে পারেন দেশের ক্রিকেটপ্রেমীরাও। কিন্তু তাদের এমন স্বপ্ন দেখায় বাধ সেধে দিচ্ছে নিউজিল্যান্ডের জনপ্রিয় দৈনিক স্টাফের একটি প্রতিবেদন। তারা জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি ভারত ও পাকিস্তানের কোচ হওয়ার দৌড়েও আছেন ৪৪ বছর বয়সী হেসন।
৮ আগস্ট ২০১৯, ১১:৫৩ পূর্বাহ্ন
অনভিজ্ঞতার কারণেই টি-টোয়েন্টিতে হেরেছি: নিগার সুলতানা
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ 'এ' দলের মেয়েরা। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে হেরেছে সবগুলো ম্যাচই। যার অন্তত দুটি ম্যাচ জিততে পারতো বাংলাদেশ। একটি ম্যাচ তো হেরেছে সুপার ওভারে গিয়ে। আর এ হারের মূল কারণই ছিল অনভিজ্ঞতা। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এমনটাই বলেছেন দলের অধিনায়ক নিগার সুলতানা।
৮ আগস্ট ২০১৯, ১০:৫৮ পূর্বাহ্ন
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ থেকে ‘সি’তে অবনমন আমিরের
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) গেল বছরের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন মোহাম্মদ আমির। এবারে অবনমন হয়েছে এই বাঁহাতি তারকা পেসারের। চলতি ২০১৯-২০ মৌসুমের জন্য পিসিবির ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে এক লাফে ‘সি’ ক্যাটাগরিতে নেমে গেছেন তিনি।
৮ আগস্ট ২০১৯, ১০:২৭ পূর্বাহ্ন
বিপিএলে ঘন ঘন নিয়ম বদলের সমালোচনায় মুডি, মাহেলা
প্রতি বছর বদলে যাচ্ছে কোন না কোন নিয়ম। এমনকি টুর্নামেন্টের মাঝপথেও নিয়মে আনা হচ্ছে বদল। চলতি বছর নতুন আসরের আগে সাকিব আল হাসানের দল বদলের ঘোষণার পর নতুন নিয়ম নিয়ে হাজির বিপিএল গর্ভনিং কাউন্সিল। যার প্রতিবাদ করছে ফ্রেঞ্চাইজিগুলো। এত ঘন ঘন নিয়ম বদলের সমালোচনা করেছেন বিপিএলের দুই ফ্রেঞ্চাইজির সঙ্গে যুক্ত মাহেলা জয়াবর্ধনে ও টম মুডিও।
৮ আগস্ট ২০১৯, ১০:১১ পূর্বাহ্ন
৭ উইকেট নিয়ে ‘ব্যাটিং অলরাউন্ডার’ অ্যাকারম্যানের বিশ্ব রেকর্ড
‘বিশ্ব রেকর্ড গড়ে ফেলার কথা আমি লাখো বছরেও প্রত্যাশা করিনি! আমি একজন ব্যাটিং অলরাউন্ডার,’ ম্যাচ শেষে কথাগুলো বলেছেন দক্ষিণ আফ্রিকার কলিন অ্যাকারম্যান। অথচ এই পার্টটাইম স্পিনারই বোলিং জাদু দেখিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং নৈপুণ্য উপহার দিয়েছেন। ৭ উইকেট দখল করে গড়েছেন বিশ্ব রেকর্ড!
৮ আগস্ট ২০১৯, ০৮:০৮ পূর্বাহ্ন