৭ উইকেট নিয়ে ‘ব্যাটিং অলরাউন্ডার’ অ্যাকারম্যানের বিশ্ব রেকর্ড

‘বিশ্ব রেকর্ড গড়ে ফেলার কথা আমি লাখো বছরেও প্রত্যাশা করিনি! আমি একজন ব্যাটিং অলরাউন্ডার,’ ম্যাচ শেষে কথাগুলো বলেছেন দক্ষিণ আফ্রিকার কলিন অ্যাকারম্যান। অথচ এই পার্টটাইম স্পিনারই বোলিং জাদু দেখিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং নৈপুণ্য উপহার দিয়েছেন। ৭ উইকেট দখল করে গড়েছেন বিশ্ব রেকর্ড!
৮ আগস্ট ২০১৯, ০৮:০৮ পূর্বাহ্ন

কে হচ্ছেন বাংলাদেশের কোচ?

বাংলাদেশের কোচ হতে দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গো সাক্ষাৎকার দিয়ে গেছেন। বিসিবি জানিয়েছে, তাদের হাতে আছে এমন হাইপ্রোফাইল আরও দুজন। সর্বোচ্চ পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা থাকা এমন তিনজন থেকেই জাতীয় দলের জন্য কোচ বেছে নেওয়া হবে। বাকি দুজন কে? আলোচনায় আছে কয়েকটি নাম।
৮ আগস্ট ২০১৯, ০৬:৫৮ পূর্বাহ্ন

কেবল নিউজিল্যন্ড সিরিজে বরখাস্ত হাথুরুসিংহে!

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা সফরে গেছে নিউজিল্যান্ড। এই সিরিজের আগে প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার খবর বেরোয়। এবার জানা গেল, পুরোপুরি নয়, কেবল এই সিরিজের জন্যই হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে তারা। তবে স্থায়ীভাবে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত। চুক্তির গোলমালের কারণেই না-কি এমন কৌশল এসএলসির।
৮ আগস্ট ২০১৯, ০৬:৪৫ পূর্বাহ্ন

জিম্বাবুয়ে,আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত

সিরিজটি মোটামুটি ঠিকঠাকই ছিল, আইসিসি জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করায় জেগেছিল শঙ্কা। অপেক্ষা ছিল কেবল জিম্বাবুয়ের সবুজ সংকেতের। সংকটে থাকা জিম্বাবুয়ে অবশেষে আসছে। আফগানিস্তান আর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচিও তাই প্রকাশ করেছে বিসিবি।
৭ আগস্ট ২০১৯, ০৫:৪৯ অপরাহ্ন

দ্রাবিড়কে নোটিশ, বিসিসিআই’র সমালোচনায় সৌরভ

ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্বে আছেন রাহুল দ্রাবিড়। একই সঙ্গে ইন্ডিয়া সিমেন্টেরও ভাইস-প্রেসিডেন্টের পদে আছেন তিনি। যারা কিনা আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের মালিকানায় আছে। দ্রাবিড়ের এই দুই পদ নিয়ে স্বার্থের সংঘাত খুঁজে পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অভিযোগ পেয়ে কারণ দর্শানোর নোটিশই পাঠিয়ে দিয়েছে তারা। সাবেক সতীর্থকে এমন নোটিশ পাঠানো আবার একেবারেই পছন্দ হয়নি সৌরভ গাঙ্গুলির। ঝাঁজালো টুইটে তিনি দিয়েছেন প্রতিক্রিয়া।
৭ আগস্ট ২০১৯, ০২:৩৫ অপরাহ্ন

রাসেল ডমিঙ্গোর সাক্ষাৎকারে খুশি বিসিবি

কে হবেন বাংলাদেশ দলের নতুন কোচ? ক্রিকেট পাড়ায় এ মুহূর্তে মূল আলোচনার বিষয় এটাই। বেশ কিছু নামই উঠেছিল গুঞ্জনে। তবে সবার আগে সাক্ষাৎকার দিতে বাংলাদেশের এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো। আর তার সাক্ষাৎকারে সন্তুষ্টও বিসিবি। কিন্তু আরও কয়েকজনকে যাচাই করতে চায় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বললেন এমনটাই।
৭ আগস্ট ২০১৯, ০১:২১ অপরাহ্ন

বিশ্বকাপ স্বপ্নে ঈদে বাড়ি যাচ্ছে না মেয়েরা

চলতি মাসের শেষে স্কটল্যান্ডে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হবে। তার জন্য আগামীকাল বৃহস্পতিবার থেকেই প্রস্তুতি ক্যাম্পে যোগ দিচ্ছেন নারী ক্রিকেটার। চলবে ঈদের আগের দিন পর্যন্ত। ঈদের একটি দিন ছুটি পেলেও পর দিন থেকে ফের শুরু ক্যাম্প। টানা চতুর্থ বারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্নে ঈদের আনন্দকেও ছাড় দিচ্ছেন মেয়েরা।
৭ আগস্ট ২০১৯, ১২:৪৪ অপরাহ্ন

রুমানার আহ্বান, রুমানার দাবি

ক্রিকেটে বাংলাদেশ পুরুষ দলের চেয়ে নারী দল অনেক ভালো। সপ্তাহ খানেক আগেই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ক্রিকেট কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তিসঙ্গত ভাবেই এ কথা বলেছেন তিনি। কিন্তু সে তুলনায় নারীরা সুযোগ সুবিধাও পাচ্ছে, এমনকি পাচ্ছে না গণমাধ্যমে গুরুত্বও। বাংলাদেশ নারী দলের অধিনায়ক রুমানা আহমেদ বললেন এমনটাই। তাই গণমাধ্যমে তাদের নিয়ে আরও বেশি সংবাদ করার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের আহ্বান জানিয়েছেন তাদের নিয়েও কিছু একটা করার।
৭ আগস্ট ২০১৯, ১১:০৭ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে ফিরলেন চান্ডিমাল

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন সাবেক অধিনায়ক দিনেশ চান্ডিমাল। ডাক পেয়েছেন চায়নাম্যান স্পিনার আকিলা দনঞ্জয়া ও স্পিন অলরাউন্ডার দিলরুয়ান পেরেরাও।
৭ আগস্ট ২০১৯, ১১:০৪ পূর্বাহ্ন

মিকি আর্থারের সঙ্গে আর চুক্তি নবায়ন করছে না পাকিস্তান

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর খুব কাছাকাছি গিয়েছিল পাকিস্তান। তবে রানরেটের মারপ্যাঁচে পড়ে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করতে হয় তাদেরকে। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর ব্যর্থতার দায়টা গিয়ে পড়েছে প্রধান কোচ মিকি আর্থার ও তার সহযোগীদের ওপর।
৭ আগস্ট ২০১৯, ০৮:১০ পূর্বাহ্ন

বাংলাদেশের হারের রেকর্ডে ভাগ বসাল ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশড হয়ে এমনিতেই লজ্জায় পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেই ক্ষতের দাগ আরও গভীর করে দিয়েছে একটি পরিসংখ্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ডটা এতদিন ছিল কেবল বাংলাদেশের একার। তাতে এবার ভাগ বসিয়েছে ক্যারিবিয়ানরা।
৭ আগস্ট ২০১৯, ০৬:০৭ পূর্বাহ্ন

প্রত্যাবর্তনে জোড়া সেঞ্চুরির সুফল র‍্যাঙ্কিংয়েও পেলেন স্মিথ

প্রশংসার জোয়ারে ভাসছেন স্টিভ স্মিথ। ১৬ মাস পর সাদা পোশাকে মাঠে ফিরেই যে জোড়া সেঞ্চুরি করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে। বগলদাবা করেছেন অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের ম্যাচসেরার পুরস্কার। এবারে আইসিসি র‍্যাঙ্কিংয়েও নিজের অতিমানবীয় পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যান।
৭ আগস্ট ২০১৯, ০৪:৫০ পূর্বাহ্ন

কোহলি, পান্তের ঝড়ে উইন্ডিজকে হোয়াইটওয়াশড করল ভারত

মিডিয়াম পেসে ক্যারিবিয়ান টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছিলেন দীপক চাহার, লক্ষ্যটা তাই বেশ সহজই পেয়েছিল ভারত, সেই লক্ষ্য তাড়ায় শুরুতে উইকেট খোয়ালেও অধিনায়ক বিরাট কোহলি আর ঋষভ পান্ত তোলেন ঝড়। তাতে অনায়াসে জিতেছে তারা।
৬ আগস্ট ২০১৯, ০৭:০৪ অপরাহ্ন

এখনও বিশ্বকাপের পারফরম্যান্স রিপোর্ট পায়নি বিসিবি

প্রত্যাশা ছিল শেষ চারে যাওয়ার। কিন্তু ১০ দলের বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান ছিল আটে। বাহ্যিক বিবেচনায় মোটা দাগেই ব্যর্থ টাইগাররা। কিন্তু ক্রিকেটে আরও অনেক সূক্ষ্ম বিষয়ই রয়েছে। আর তা পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরার দায়িত্ব দলের ম্যানেজারের। বিশ্বকাপ শেষে যা দেওয়ার কথা ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের। সে রিপোর্ট এখনও পৌঁছায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। অথচ এ রিপোর্টের ভিত্তিতেই আগামী দিনের পরিকল্পনা তৈরি হওয়ার কথা।
৬ আগস্ট ২০১৯, ১২:৪৭ অপরাহ্ন

মাশরাফির বিদায়ী ম্যাচ নিয়ে ধোঁয়াশা

জিম্বাবুয়ে আসবে কি আসবে না, যদি আসে তাহলে সেটা কি ওয়ানডে সিরিজ হবে নাকি টি-টোয়েন্টি, এ দুটো প্রশ্নই বেশ কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। ত্রিদেশীয় সিরিজটি যদি ওয়ানডে ফরম্যাটে হয়, তাহলে সেটা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শেষ সিরিজ হবে কি না সেটাও নিশ্চিত করেছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে মাশরাফির পক্ষে থেকেও কোন বক্তব্য মিলেনি। এমন পরিস্থিতিতে আরও একবার ধোঁয়াশাপূর্ণ কথাই বলে গেলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
৬ আগস্ট ২০১৯, ১১:৪২ পূর্বাহ্ন

ছিটকে গেলেন অ্যান্ডারসন, প্রস্তুত আর্চার

এজবাস্টন টেস্টে মাত্র ৪ ওভার বল করেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। চোটগ্রস্থ এই পেসার ছিটকে গেছেন লর্ডসে দ্বিতীয় টেস্টের দল থেকে। চোটের কারণে এজবাস্টন টেস্ট বাইরে বসে থাকা জোফরা আর্চার অবশ্য সেরে উঠেছেন। লর্ডসেই অভিষেকের জন্য প্রস্তুত তিনি।
৬ আগস্ট ২০১৯, ১০:৩৯ পূর্বাহ্ন

বরখাস্তই হতে চলেছেন হাথুরুসিংহে!

বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেও স্বস্তিতে নেই চণ্ডিকা হাথুরুসিংহে। শ্রীলঙ্কার প্রধান কোচের পদ থেকে তাকে বরখাস্ত করা হচ্ছে বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। এমনকি নিউজিল্যান্ড সিরিজে অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে খবরে এসেছে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জেরোম জয়ারত্নের নাম।
৬ আগস্ট ২০১৯, ০৬:৩৬ পূর্বাহ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপেও সবার আগে খাতা খুলল অসিরা

অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে গুঁড়িয়ে জেতার সঙ্গে প্রথমবারের মতো হতে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও সবার আগে পয়েন্ট নিল অস্ট্রেলিয়া। সোমবার এজবাস্টন টেস্ট জেতায় নয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে ২৪ পয়েন্ট পায় টিম পেইনের দল।
৬ আগস্ট ২০১৯, ০৫:৩১ পূর্বাহ্ন

লাল বলে ‘প্রজন্মের শ্রেষ্ঠ বোলারকে’ হারিয়ে হাহাকার দু প্লেসিদের

প্রতিপক্ষ শক্ত অবস্থানে চলে যাচ্ছে, গড়ছে জুটি। আক্রমণে এসে সেই ধারা হুট করে তছনছ করে পাশার দান উল্টে দিলেন একজন। আগুনে গোলায় আগ্রাসী স্পেলে খেলা ঘুরিয়ে দেওয়ার জন্য ডেল স্টেইনের নাম হয়ে গিয়েছিল ‘স্টেইনগান’। সেই ‘স্টেইনগানকে’ আর দেখা যাবে না টেস্ট ক্রিকেটে। সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি থেকে বর্তমান অধিনায়ক এবিডি ভিলিয়ার্স। স্টেইনের জন্য হাহাকার ঝরছে সবার।
৬ আগস্ট ২০১৯, ০৪:৪৭ পূর্বাহ্ন

স্মিথের রাজকীয় প্রত্যাবর্তনের ম্যাচে জিতল অস্ট্রেলিয়া

রূপকথার গল্পের মতো প্রত্যাবর্তন করেন অসি তারকা স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে রীতিমতো খাঁদের কিনারা থেকে দলকে টেনে তোলেন। শুধু তাই দ্বিতীয় ইনিংসেও মূল নায়ক তিনিই। তার সেঞ্চুরিতেই ইংলিশদের সামনে বড় লক্ষ্য দ্বার করাতে পারে অস্ট্রেলিয়া। এরপর বল হাতে ঘূর্ণির মায়াজাল বিছান নাথান লাওন। তাতেই পুড়ে ছারখার ইংল্যান্ড। অ্যাশেজের প্রথম টেস্টে ২৫১ রানের বিশাল ব্যবধানে জয়ী হয় টিম পেইনের দল।
৫ আগস্ট ২০১৯, ০২:৩৪ অপরাহ্ন