বাংলাদেশের নতুন কোচ রাসেল ডমিঙ্গো
স্টিভ রোডসের সঙ্গে বিচ্ছেদের মাস দুয়েকের মধ্যেই প্রধান কোচদের পদে দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গোর নাম ঘোষণা করল বিসিবি।
১৭ আগস্ট ২০১৯, ০৮:৩০ পূর্বাহ্ন
ইংলিশ পেসারদের তোপের পর বৃষ্টির দাপট
বৃষ্টি যেন পিছু ছাড়ছে না লর্ডস টেস্ট থেকে। প্রথম দিন ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনে খেলা হয়েছে পুরোটা। তাতে ইংল্যান্ডকে অল্প রানে গুটিয়ে স্বস্তিতে ছিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে নেমে তাদের অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড, জোফরা আর্চাররা। অস্ট্রেলিয়ানদের বিপর্যয় পরে থামিয়েছে বেরসিক বৃষ্টি। ভাসিয়ে নিয়েছে দিনের বাকি খেলা।
১৬ আগস্ট ২০১৯, ০৫:৫০ অপরাহ্ন
ফের শাস্ত্রীই ভারতের কোচ, লড়াইয়ে দ্বিতীয় হয়েছেন হেসন
আভাস ছিল রবি শাস্ত্রীর ফের পেতে যাচ্ছেন ভারতের কোচের দায়িত্ব। কোচ নিয়োগের প্রক্রিয়াকে ভারতীয় গণমাধ্যম বলছিল এটি কেবলই আনুষ্ঠানিকতা। হলোও তাই। শাস্ত্রী ছাড়া দেশি-বিদেশী আরও পাঁচ কোচের সাক্ষাতকার শেষে শেষ পর্যন্ত বর্তমান কোচ শাস্ত্রীর মেয়াদই বাড়িয়েছে কপিল দেবের নেতৃত্বাধীন কোচ নিয়োগের কমিটি।
১৬ আগস্ট ২০১৯, ০১:২৮ অপরাহ্ন
এইচপি দলের অধিনায়ক শান্ত, আছেন আফিফ-ইয়াসির রাব্বি
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলের হয়ে খেলা টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে করা হয়েছে অধিনায়ক। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ইয়াসির আলি রাব্বি।
১৬ আগস্ট ২০১৯, ০১:১০ অপরাহ্ন
এবার কিউইদের কাবু করলেন এম্বুলদেনিয়া
প্রথম ইনিংসে আকিলা ধনঞ্জয়ার স্পিনে ভুগতে হয়েছিল নিউজিল্যান্ডকে। ১৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে তারা পড়েছে লাসিথ এম্বুলদেনিয়ার ঘূর্ণির সামনে। তৃতীয় দিন শেষে গল টেস্ট অপেক্ষায় আছে নাটকীয় সমাপ্তির।
১৬ আগস্ট ২০১৯, ১২:২৮ অপরাহ্ন
ভারতের কোচের দৌড়ে হেসনের চেয়ে শাস্ত্রী এগিয়ে
ভারতের প্রধান কোচ নিয়োগের দৌড়ে মাইক হেসনের চেয়ে বর্তমান কোচ রবি শাস্ত্রী এগিয়ে আছেন। এমন খবর দিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। ভারতের কোচ শেষ পর্যন্ত কে হন সেদিকে নজর থাকার কথা বিসিবিরও। কারণ নিউজিল্যান্ডের সাবেক কোচ হেসন যে আছেন বিসিবিরও সংক্ষিপ্ত তালিকায়।
১৬ আগস্ট ২০১৯, ১১:৫৪ পূর্বাহ্ন
সাবেক ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা
নব্বুইর দশকে ভারতের হয়ে সাতটি ওয়ানডে খেলেছিলেন। অতো নামডাক কুড়াতে পারেননি। ভিবি চন্দ্রশেখরকে বরং মানুষ চিনত প্রথম শ্রেণীর ক্রিকেটে কৃষ্ণমাচারি শ্রীকান্তের সঙ্গী হিসেবে। অনেকদিন পর তিনি আবার খবরে এসেছে মর্মান্তিক এক খবরে। ৫৭ বছর বয়েসী এই সাবেক ক্রিকেটার নিজের জীবন শেষ করেছেন নিজেই। অন্তত পুলিশের ভাষ্য এমনটাই।
১৬ আগস্ট ২০১৯, ০৮:৩৯ পূর্বাহ্ন
লর্ডসে হ্যাজেলউড-কামিন্স-লায়নের তোপ
প্রথম দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় দিনে জস হ্যাজেলউড, প্যাট কামিন্স আর ন্যাথান লায়নের তোপে ভেসে গেছে ইংল্যান্ড। তাতে সিরিজে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টেও সুবিধাজনক অবস্থানে।
১৬ আগস্ট ২০১৯, ০৩:১৬ পূর্বাহ্ন
এখনো অবসরের ঘোষণা দিইনি, ভিডিও বার্তায় গেইল
নিজের সচরাচর ৪৫ নম্বর জার্সির বদলে ৩০১তম ওয়ানডেতে নেমেছিলেন ৩০১ নম্বর জার্সি পরে। আউট হয়ে ফেরার পথে প্রতিপক্ষের খেলোয়াড়দের বিশেষ অভিবাদন নিয়েছেন, দর্শকদেরও অভিবাদনের জবাব দিয়েছেন নেচে। ক্রিস গেইল শেষ ওয়ানডে খেলে ফেলেছেন বলেই আবহ ছিল চারপাশে। অথচ ম্যাচ শেষ গেইল নিজে বললেন, না এখনি বিদায় বলছেন না তিনি।
১৫ আগস্ট ২০১৯, ০১:১৭ অপরাহ্ন
এজাজ প্যাটেলের স্পিনে গলে জম্পেশ লড়াই
আগের দিন নিউজিল্যান্ডকে নাচিয়েছিলেন অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া, এদিন পেসার সুরাঙ্গা লাকমাল সারেন বাকিটা। কিন্তু প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়েও স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। তাদেরকে যে ঘূর্ণি বলে কাবু করে ফেলেছেন এজাজ প্যাটেল। কুশল মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথিউসের দুই ফিফটির পরও স্বস্তিতে নেই স্বাগতিকরা।
১৫ আগস্ট ২০১৯, ১২:২৮ অপরাহ্ন
মাশরাফি চাইলে জিম্বাবুয়ের বিপক্ষেই বিদায়ী ওয়ানডে
দেশের ক্রিকেটকে অনেক সাফল্যেও ভাসানো মাশরাফি বিন মর্তুজাকে বর্ণাঢ্য আয়োজন করে বিদায় জানাতে চায় বিসিবি। তবে তার জন্য দরকার মাশরাফির নিজের সায়। আর সেটা হলে জিম্বাবুয়ের বিপক্ষেই আয়োজন হতে পারে মাশরাফির একমাত্র ওয়ানডে।
১৫ আগস্ট ২০১৯, ০৫:৫২ পূর্বাহ্ন
শেষ ওয়ানডে খেলে ফেললেন গেইল!
ওয়ানডেতে নামেন ৪৫ নম্বর জার্সি পরে। নিজের ৩০১ তম ওয়ানডেতে ক্রিস্টোফার হেনরি গেইল নামলেন ৩০১ নম্বর জার্সি চাপিয়ে। আউট হয়ে ফিরে যাওয়ার সময় প্রতিপক্ষের বাড়তি অভিবাদন গ্রহণ করলেন। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলা যায় শেষ ওয়ানডেই তো খেলে ফেলেছেন বিস্ফোরক ব্যাটিংয়ের অন্য নাম গেইল। কিন্তু তিনি নিজে কিছু নিশ্চিত যে করেননি। সেখানেই থাকল ধোঁয়াশা।
১৫ আগস্ট ২০১৯, ০৪:৫০ পূর্বাহ্ন
দুর্বার কোহলি, জিতল ভারত
আগের দিন যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু। বিরাট কোহলি আরও একবার হয়ে উঠলেন দুর্বার। করলেন ওয়ানডেতে ৪৩তম সেঞ্চুরি। ক্রিস গেইলের শেষ ওয়ানডে কিনা এই আলোচনার সরগরমের ম্যাচ সব আলো কেড়ে নিলেন নিজের দিকে। অধিনায়কের ঝলকে অনায়াসে রান তাড়া করে জিতল ভারত, সিরিজও নিশ্চিত হলো তাদের।
১৫ আগস্ট ২০১৯, ০৪:২৮ পূর্বাহ্ন
আগামী দুদিনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা : বিসিবি
স্টিভ রোডসের শূন্যস্থান পূরণ করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী দুদিনের মধ্যেই প্রধান কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে যাচ্ছে বোর্ড।
১৪ আগস্ট ২০১৯, ০২:৪৪ অপরাহ্ন
ধনঞ্জয়ার পাঁচ শিকার, টেইলরের প্রতিরোধ
আকিলা ধনঞ্জয়ার স্পিন বিষে দিনভর ভুগেছে নিউজিল্যান্ড। অভিজ্ঞ রস টেইলর সেই তোপ সামলে গড়েছেন প্রতিরোধ। তাতে গল টেস্টের প্রথম দিনে স্বাগতিক শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড লড়ছে সমান তালে।
১৪ আগস্ট ২০১৯, ০১:৩৮ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক ডি কক, বাদ ডু প্লেসি
ভারত সফরে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন ওপেনার কুইন্টেন ডি কক। ১৪ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই ফরম্যাটে দলটির আগের অধিনায়ক ফাফ ডু প্লেসি। তবে ডু প্লেসি আছেন টেস্ট দলের নেতৃত্বে।
১৪ আগস্ট ২০১৯, ০৫:২২ পূর্বাহ্ন
২৪ বছর পর কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট
১৯৯৮ সালে মালয়েশিয়ার কমনওয়েলথ গেমসে ছিল ক্রিকেট। কিন্তু এরপরের আসরগুলোতে রাখা হয়নি ব্যাট-বলের ইভেন্ট। ২৪ বছর পর আসছে ২০২২ কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট। তবে আগের মতো বড় পরিসরে নয়, এবার থাকছে কেবল মেয়েদের টি-টোয়েন্টি ইভেন্ট।
১৪ আগস্ট ২০১৯, ০৪:৪৬ পূর্বাহ্ন
ভারতের সম্ভাব্য প্রধান কোচের ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় হেসন
নতুন প্রধান কোচ বেছে নিতে ছয়জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ভারতের ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি)। সেখানে রয়েছে বাংলাদেশের প্রধান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে থাকা নিউজিল্যান্ডের মাইক হেসনের নামও।
১৩ আগস্ট ২০১৯, ০৭:২৭ পূর্বাহ্ন
২০২৮ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে কাজ করছে আইসিসি
ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ইভেন্ট হলেও 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিক গেমসে বরাবরই এটি উপেক্ষিত হয়ে আসছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অবশ্য অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদেরকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করতে। তাদের অক্লান্ত প্রচেষ্টার প্রেক্ষিতে অন্ধকার পেরিয়ে আশার আলো ফোটার ইঙ্গিতও মিলেছে। ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত হওয়ার দৌড়ে রয়েছে ক্রিকেট, এমনটাই জানিয়েছেন এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং।
১৩ আগস্ট ২০১৯, ০৬:২৮ পূর্বাহ্ন
২০২৮ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে কাজ করছে আইসিসি
ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া ইভেন্ট হলেও 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিক গেমসে বরাবরই এটি উপেক্ষিত হয়ে আসছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অবশ্য অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদেরকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করতে। তাদের অক্লান্ত প্রচেষ্টার প্রেক্ষিতে অন্ধকার পেরিয়ে আশার আলো ফোটার ইঙ্গিতও মিলেছে। ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত হওয়ার দৌড়ে রয়েছে ক্রিকেট, এমনটাই জানিয়েছেন এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং।
১৩ আগস্ট ২০১৯, ০৬:২২ পূর্বাহ্ন