ফের সন্দেহের তালিকায় দনঞ্জয়া-উইলিয়ামসনের বোলিং অ্যাকশন

শ্রীলঙ্কার স্পিনার আকিলা দনঞ্জয়া ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে উল্লেখ করেছেন গল টেস্টে দায়িত্ব পালন করা অফিসিয়ালরা।
২০ আগস্ট ২০১৯, ০৭:১৫ পূর্বাহ্ন

তামিমের শূন্যতা পূরণে সুযোগের আশায় জহুরুল

বয়স ৩২ পেরিয়েছে। কিন্তু জহুরুল ইসলাম অমির আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে আছে ৭ টেস্ট, ১৪ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টিতেই। শেষবার জাতীয় দলে খেলেছিলেন সেই ২০১৩ সালে। বাংলাদেশের সংস্কৃতিতে তার বয়সী ক্রিকেটাররা আর জাতীয় দলের ফেরার আশাই দেখেন না। জহুরুল ভিন্ন, ক্রিকেট নিয়ে ভাবনা না-কি এখন এসেই হয়েছে আরও পোক্ত। সেই আশায় প্রাথমিক দলে ডাক পেয়ে মূল দলেও ফেরার আশায় তিনি।
২০ আগস্ট ২০১৯, ০৫:৩৩ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে উইলিয়ামসন, নেতৃত্ব দেবেন সাউদি

শ্রীলঙ্কা সফরে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তার অনুপস্থিতিতে এই সিরিজে কিউই দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি।
২০ আগস্ট ২০১৯, ০৫:২২ পূর্বাহ্ন

ভবিষ্যতের জন্য ক্রিকেটার খোঁজার পরিকল্পনার কথা জানালেন মিনহাজুল

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার (১৯ অগাস্ট) থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চার দিনের কন্ডিশনিং ক্যাম্প। সেখানে ডাক পেয়েছেন এক ঝাঁক নতুন মুখসহ ৩৬ ক্রিকেটার। এদের মধ্যে সাকিব আল হাসান এখনও ছুটি কাটিয়ে যোগ দেননি। আর বিশ্রামে থাকায় নেই তামিম ইকবাল।
১৯ আগস্ট ২০১৯, ১২:৫২ অপরাহ্ন

‘বললে অন্যায় হবে যে ফিটনেসের কারণে ক্যাচ হাতছাড়া হয়েছে’

ইংল্যান্ড বিশ্বকাপে নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচ হাতছাড়া করেছিলেন ফিল্ডাররা। যার মাশুল কড়ায়-গণ্ডায় দিতে হয়েছিল। সবশেষ শ্রীলঙ্কা সফরেও সেই বেহাল দশা। তবে ক্যাচ লুফে নিতে ব্যর্থ হওয়ার দায়টা ক্রিকেটারদের ফিটনেসের ওপর চাপাতে নারাজ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।
১৯ আগস্ট ২০১৯, ১১:৪৯ পূর্বাহ্ন

র‍্যাঙ্কিংয়ে উইলিয়ামসনকে টপকে কোহলির আরও কাছে স্মিথ

এজবাস্টন টেস্টের পর প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে স্টিভ স্মিথ পেছনে ফেলেছিলেন ভারতের চেতেশ্বর পুজারাকে। এক ধাপ এগিয়ে দখল করেছিলেন তিন নম্বর স্থান। লর্ডস টেস্টের পর আরও এক ধাপ উপরে উঠেছেন এই অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান। তিনি টপকে গেছেন নিউজিল্যান্ডের দলনেতা কেন উইলিয়ামসনকে। তার ওপরে আছেন কেবল ভারতের ব্যাটিং বিস্ময় বিরাট কোহলি।
১৯ আগস্ট ২০১৯, ১০:৩২ পূর্বাহ্ন

কোহলিদের ওপর হামলার হুমকি দিয়ে পিসিবিকে ই-মেইল

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ক্রিকেট দলের ওপর হামলা হতে পারে, এমন একটি ই-মেইল পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ই-মেইলের একটি প্রতিলিপি পেয়েছে ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইও। এর পরপরই ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা ভারতীয় দলের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১৯ আগস্ট ২০১৯, ০৭:১৯ পূর্বাহ্ন

এক বছরের নিষেধাজ্ঞা পেলেন শাহজাদ

আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ নিষিদ্ধ হয়েছিলেন আগেই। কিন্তু তার শাস্তির মেয়াদটা তখন স্পষ্ট করেনি দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, নিষেধাজ্ঞাটা অনির্দিষ্টকালের। অবশেষে শাস্তির মাত্রাটা জানতে পেরেছেন শাহজাদ। আগামী এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন তিনি।
১৯ আগস্ট ২০১৯, ০৬:২৭ পূর্বাহ্ন

লর্ডস টেস্ট অনুমিত ড্র, লেবুশানের ইতিহাস

ম্যাচের ফল নিয়ে খুব বেশি উত্তেজনা ছিল না আগের দিন থেকেই। বৃষ্টিতে দুই দিন নষ্ট হয়ে যাওয়ায় নাটকীয় কিছু না হলে ড্রই দেখছিল লর্ডস টেস্ট। হয়েছেও তাই। কিন্তু ম্যাচের ফলকে ছাপিয়ে প্রথম ‘কনকাশন’ বদলি হিসেবে স্টিভেন স্মিথের জায়গায় খেলতে নামা মার্নাস লেবুশান ঠাঁই পেয়েছেন ইতিহাসে।
১৯ আগস্ট ২০১৯, ০২:৩৫ পূর্বাহ্ন

লঙ্কানদের কাছে পাত্তাই পেলেন না শান্তরা

ছয়ে নেমে ৪৬ বলে ৭০ রানের ঝড় তুলেছিলেন ভানিন্দু হাসারাঙ্গা। পরে লেগ স্পিনে কাবু করেছেন নাজমুল হোসেন শান্তদের। তার অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াড একেবারেই পাত্তা পায়নি শ্রীলঙ্কা ইমার্জিং দলের কাছে।
১৮ আগস্ট ২০১৯, ০৩:১২ অপরাহ্ন

কতটুক মজা করি ড্রেসিংরুমে এসে দেখতে পারেন: মাহমুদউল্লাহ

বিশ্বকাপে ভালো করতে পারেননি, চূড়ান্ত খারাপ কেটেছে শ্রীলঙ্কা সফর। মাহমুদউল্লাহ রিয়াদের সময়টা এমনিতেই খারাপ যাচ্ছিলো। তারমধ্যে বিশ্বকাপ চলাকালীন সাকিব আল হাসানের সঙ্গে তার মনোমালিন্যের খবর বেরিয়েছে কিছু গণমাধ্যমে। সব মিলিয়ে বেশ কিছুদিন গণমাধ্যমকেও এড়িয়ে চলছিল তিনি। ঘরের মাঠে নতুন সিরিজ শুরুর আগে অবশেষে কথা বলেছেন তিনি, উড়িয়ে দিয়েছেন নেতিবাচক সব কিছুই।
১৮ আগস্ট ২০১৯, ১০:৫৪ পূর্বাহ্ন

করুনারত্নের সেঞ্চুরিতে অনায়াসে জিতল শ্রীলঙ্কা

গলে প্রথম তিনদিন উইকেট ছিল টার্নিং, সুবিধা পাচ্ছিলেন স্পিনাররা। চতুর্থ দিন থেকে তা হুট করে হয়ে যায় ব্যাটিং বান্ধব। তাতে রান তাড়ায় নেমে অধিনায়ক দিমুথ করুনারত্নের সেঞ্চুরিতে অনায়াসে জিতেছে শ্রীলঙ্কা।
১৮ আগস্ট ২০১৯, ০৭:০২ পূর্বাহ্ন

ভিত্তিটা মজবুত করতে চান নতুন কোচ

রাসেল ডমিঙ্গোকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। কিন্তু এই দক্ষিণ আফ্রিকানের চোখ কেবল জাতীয় দলের গণ্ডিতেই নেই। জাতীয় দলের ক্রিকেটাররা সর্বোচ্চ পর্যায়ে কীভাবে উঠে আসছে, পাইপলাইন কতটা মজবুত তা খতিয়ে দেখতে চান তিনি। কাজ করতে চান সেখানেও।
১৮ আগস্ট ২০১৯, ০৪:৪৬ পূর্বাহ্ন

ফের স্মিথের ঝলক, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

৭১ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল দল। সেই বিপর্যয় থেকে ফের দলকে বাঁচিয়ে লড়াইয়ে রাখলেন স্টিভেন স্মিথ। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে আউট হলেও বড় লিড নিতে পারেনি ইংল্যান্ডে। উলটো দ্বিতীয় ইনিংসে তারা আছে বিপদে। শেষ দিনে অপেক্ষা করছে নাটকীয় কিছুর।
১৭ আগস্ট ২০১৯, ০৬:২৫ অপরাহ্ন

কন্ডিশনিং ক্যাম্পে আছেন মাশরাফি, ডাক পেয়েছেন এক ঝাঁক তরুণ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং এরপর জিম্বাবুয়েকে যুক্ত করে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে রোববার। টেস্ট ও টি-টোয়েন্টি কোনটাই না খেললেও ফিটনেস ঠিক রাখতে এই ক্যাম্পে আছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা। ডাক পেয়েছেন কখনো জাতীয় দলের কোন ক্যাম্পে ডাক না পাওয়া এক ঝাঁক তরুণ। চোটের কারণে শ্রীলঙ্কা সফরে না যাওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন নেই, বিশ্রামের কারণে নেই তামিম ইকবালও।
১৭ আগস্ট ২০১৯, ০১:৩৬ অপরাহ্ন

গলে হুট করেই উইকেট ব্যাটিং সহায়ক, শ্রীলঙ্কার দাপট

আগের তিন দিন গলের উইকেটে রান পেতে কঠোর খাটুনি গেছে ব্যাটসম্যানদের, ব্যাটসম্যানদের নাচিয়ে ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররাই। সময়ের সঙ্গে আরও ভাঙার বদলে হুট করে সেই উইকেটই চতুর্থ দিনে একদম ব্যাটিং বান্ধব। ২৬৮ রানের লক্ষ্যে পেয়ে তাতে সাবলীল লঙ্কান ওপেনাররা।
১৭ আগস্ট ২০১৯, ১২:৫৮ অপরাহ্ন

নতুন উজ্জ্বল তারকা বের করতে চাই: ডমিঙ্গো

বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ার পথ অনুসরণ করছিলেন রাসেল ডমিঙ্গো। সেই দলটির প্রধান কোচ হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত এই দক্ষিণ আফ্রিকান জানিয়েছেন, নতুন তারকা বের করে তাদের উন্নতির পথ দেখানো হবে তার মূল চ্যালেঞ্জ।
১৭ আগস্ট ২০১৯, ১১:৪৫ পূর্বাহ্ন

‘আমরা সুন্দরভাবে চাই, কিন্তু খেলোয়াড়দেরও বুঝতে হবে’

মাঠ থেকে আড়ম্বরপূর্ণ অবসর নেওয়ার রীতি উপমহাদেশের ক্রিকেটারদের বেলায় বেশ কম। নাম করা অনেক খেলোয়াড়েরই হয়নি মধুর সমাপন। বাংলাদেশের বেলায় এটা আরও সত্যি। দেশকে অনেক কিছু দিয়েও বেশিরভাগেরই মাঠ থেকে বিদায় নেওয়া হয়নি। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আড়ম্বর পূর্ণ অবসর আয়োজনের আলোচনায় উঠে এল এই প্রসঙ্গ। বিসিবি প্রধান নাজমুল হাসান এতে কেবল বোর্ডের দায় দেখেন না। সঠিক সময়ে বেছে নিতে ক্রিকেটারদেরও আহবান জানিয়েছেন তিনি।
১৭ আগস্ট ২০১৯, ১১:১১ পূর্বাহ্ন

যেখানে অন্যদের চেয়ে এগিয়ে নিয়োগ পেলেন ডমিঙ্গো

সংবাদ সম্মেলনের শুরুতেই বিসিবি প্রধান নাজমুল হাসান জানান, এবার বাংলাদেশের কোচ হতে নামডাকওয়ালা কোচদের আগ্রহ ছিল তুমুল। তাদের মধ্য থেকেই বেছে নেওয়া হয়েছে রাসেল ডমিঙ্গোকে। সাবেক দক্ষিণ আফ্রিকান এই কোচকে কেন বেছে নিয়েছেন তার কারণ ব্যাখ্যা করেছেন বোর্ড প্রধান।
১৭ আগস্ট ২০১৯, ১০:৪৯ পূর্বাহ্ন

এখনি অবসর নিতে চাইছেন না মাশরাফি

আসছে সেপ্টেম্বরে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বর্ণাঢ্য বিদায় জানানোর চিন্তা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাশরাফি চাইলে জিম্বাবুয়ের বিপক্ষে তার জন্য বিদায়ী ওয়ানডে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিসিবি প্রধান নাজমুল হাসান জানালেন তাতে সায় দেননি মাশরাফি।
১৭ আগস্ট ২০১৯, ০৯:২৭ পূর্বাহ্ন