তবু ফিল্ডিং কোচের বিচারে ভালো নম্বরই পেলেন ফিল্ডাররা!

বিশ্বকাপে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছি কোনটি? খেলা দেখে থাকলে এই প্রশ্নে অভিন্ন উত্তরই আসার কথা। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ দলের মাথা ব্যথার কারণ ছিল ফিল্ডিং। গুরুত্বপূর্ণ প্রায় সব ম্যাচেই ক্যাচ পড়েছে, যথেষ্ট ক্ষিপ্রতার অভাবে বেরিয়েছে প্রচুর রান। বাংলাদেশের ফিল্ডারদের মৌলিক জায়গায় খামতির কথা জানালেও দল হিসেবে বেশ ভালো নম্বরই দিলেন ফিল্ডিং কোচ রায়ান কুক।
২৪ আগস্ট ২০১৯, ১২:৪১ অপরাহ্ন

সিরিজ হারল এইচপি দল, সেঞ্চুরিতে দাবি জোরালো সাইফের

দারুণ সেঞ্চুরি করে টেস্ট দলে ঢোকার দাবি জানিয়ে রেখেছিলেন সাইফ হাসান, ব্যাট হাতে অবদান রেখেছিলেন আফিফ হোসেনও। তাদের ব্যাটে দল পেয়েছিল মাঝারি পূঁজি। কিন্তু বৃষ্টির কারণে ওভার কমে আসা ম্যাচ রান তাড়ায় শ্রীলঙ্কানরা যেন আরও দুর্বার। পাথুম নিশাকার ঝড়ো সেঞ্চুরিতে এইচিকে উড়িয়েই সিরিজ জিতে নিয়েছে তারা।
২৪ আগস্ট ২০১৯, ১২:০২ অপরাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের রণকৌশল চূড়ান্ত

যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে আগের রাতেই দেশে ফেরেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সকালেই চলে আসেন মাঠে। খানিকক্ষণ ব্যাটিং অনুশীলন করার ফাঁকে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আর পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের সঙ্গে সারেন আলাপ পরিচয়। তাদের নিয়েই প্রধান কিউরেটরের সঙ্গেও চলে তার কথাবার্তা। পরে নির্বাচক ও প্রধান কোচসহ ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে বসেন লম্বা সভায়। ছবিগুলোই ইঙ্গিত দেয় আফগানিস্তানের বিপক্ষে টেস্টেরই পরিকল্পনায় ব্যস্ত অধিনায়ক। পরে আকরামই পরিষ্কার করেন তা।
২৪ আগস্ট ২০১৯, ১১:২৭ পূর্বাহ্ন

ইংল্যান্ডকে গুঁড়িয়ে হেডিংলিতেও দাপট অস্ট্রেলিয়ার

প্রথম দিনে দুশোর নিচে গুটিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে জস হ্যাজেলউডের তোপে ইংল্যান্ডকে মাত্র ৬৭ রানে গুঁড়িয়ে ওই রানেই তারা পেয়েছে ১১২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে মার্নাস লাবুশেন সেই লিড নিয়ে গেছেন তিনশোর কাছে।
২৩ আগস্ট ২০১৯, ০৮:১১ অপরাহ্ন

কেমন উইকেট হবে জানেন না তাইজুলরা

ক্রিকেটের নূন্যতম যারা খবর রাখেন তারা আফগানিস্তানের স্পিন শক্তি সম্পর্কে খুব ভালো করেই জানেন। হালের অন্যতম সেরা স্পিনার রশিদ খানের সঙ্গে মুজিব উর রহমান ও মোহাম্মদ নবির মায়াজালে ঘায়েল করতে পারেন যে কোন ব্যাটসম্যানকে। সেই দলের বিপক্ষে স্পিন উইকেট বানানো আত্মঘাতী সিদ্ধান্ত হতেই পারে। তবে কেমন উইকেট হবে তা এখনও জানেন না বাংলাদেশের খেলোয়াড়রা। শুক্রবার সংবাদ সম্মেলনে এমনটাই বললেন দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
২৩ আগস্ট ২০১৯, ০১:০৩ অপরাহ্ন

উইন্ডিজ পেসারদের তোপে চাপে ভারত

শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়া ভারতকে পথ দেখাচ্ছিলেন আজিঙ্কা রাহানে। ব্যাট করছিলেন একপ্রান্ত আগলে। তবে দিনের শেষভাগে তাকেও সাজঘরে ফেরাতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। তাদের পেসারদের তোপে অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে চাপে পড়েছে ভারত।
২৩ আগস্ট ২০১৯, ০৪:২৫ পূর্বাহ্ন

আর্চারের গোলার সামনে টিকল না ওয়ার্নার-লেবুশানের প্রতিরোধ

বৃষ্টি বাধায় দিনের প্রথমভাগ ভেসে যাওয়ার পর বল হাতে আগুন ঝরিয়েছেন জোফরা আর্চার, গতি ঝড়ে তছনছ করে দিয়েছেন অস্ট্রেলিয়ান ইনিংস। ওপেনার ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথের বদলি নামা মার্নাস লেবুশান সেই গোলা সামলে গড়েছিলেন প্রতিরোধ। কিন্তু তাদের প্রতিরোধও ভেঙে আলো ছড়িয়েছেন আর্চার।
২২ আগস্ট ২০১৯, ০৬:৫২ অপরাহ্ন

কলম্বোয় করুনারত্নে আর বৃষ্টির দিন

প্রথম সেশনের পুরোটাই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দুপুরে ম্যাচ শুরুর পর এক সেশন পেরুতেই ফের বৃষ্টি। কলম্বো টেস্টের শেষ সেশনটাও ভেসেছে বৃষ্টি আর আলোক স্বল্পতায়। এরমাঝে দলের হাল ধরে ছন্দ দেখিয়ে চলেছেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
২২ আগস্ট ২০১৯, ১২:৫২ অপরাহ্ন

নিজের কাজটা করেই দলে থাকতে চান মুমিনুল

কোচ থাকার সময় চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় হতে পারেননি বলে অনেক হ্যাপা পোহাতে হয়েছিল মুমিনুল হককে। গুঞ্জন আছে হাথুরুসিংহের প্রিয় নয় বলেই বাদও পড়েছিলেন তিনি। সমালোচনার পর ফেরেন দলে। হাথুরুসিংহে অধ্যায়ের পর স্টিভ রোডসের আমলে অবশ্য নির্বিঘ্নে খেলে গেছেন একটাই ফরম্যাট খেলা মুমিনুল। নতুন কোচ দায়িত্ব নেওয়ার পর এই বাঁহাতি ব্যাটসম্যানের ভাবনা, কোচের চিন্তা যেমনই হোক, কেবল নিজের কাজটা করে যেতে পারলেই আসলে দলে থাকা যায়।
২২ আগস্ট ২০১৯, ১২:৩৮ অপরাহ্ন

ইয়র্কার, রিভার্স স্যুয়িং আয়ত্তে আনতে চাই বাড়তি খাটুনি

বাংলাদেশের পেসারদের ধারাবাহিকতার ঘাটতি তো আছেই, শাণ দেওয়া অস্ত্রেরও বড় অভাব। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ধন্দে ফেলার জন্য খুব বেশি অস্ত্র না থাকায় তাদের প্রায়ই দেখায় বড় অসহায়। নতুন বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট এই জায়গায় ঘটাতে চান উন্নতি। মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেনদের ইয়র্কার, রিভার্স স্যুয়িংয়ের মুন্সিয়ানা রপ্ত করাতে চান এই প্রোটিয়া পেসার।
২১ আগস্ট ২০১৯, ০২:২৮ অপরাহ্ন

এক সঙ্গে এত সাংবাদিক কখনো দেখেননি বাংলাদেশের কোচ

বাংলাদেশে আসার আগেই এক ডজন সাক্ষাতকার দিয়ে ফেলেছিলেন। বাংলাদেশের প্রধান কোচ মানে কতটা আগ্রহের বিষয় গতকাল বিমানবন্দরে নেমেই টের পেয়েছেন একবার। আর আজ (বুধবার) ভরপুর সংবাদ সম্মেলনে এসে রাসেল ডমিঙ্গো জানালেন এত সাংবাদিক একসঙ্গে কোনদিনই দেখেননি তিনি।
২১ আগস্ট ২০১৯, ১২:১৪ অপরাহ্ন

শান্ত-ইয়াসিরের ব্যাটে সিরিজে সমতা

প্রথম ম্যাচে বাংলাদেশের এইচপি দলকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কার ইমার্জিং দল। দ্বিতীয় ম্যাচের আগে এই জুনিয়রদের প্রেরণা দেন মাশরাফি মর্তুজা, মুশফিকুর রহিম। বড়দের কাছ থেকে পরামর্শ নিয়ে নতুন করে কৌশল আর কঠোর অনুশীলন করে মাঠে নেমে ফল পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ইয়াসির আলি রাব্বি আর অধিনায়ক শান্ত ব্যাটে রান তাড়া করে জিতেছে তারা।
২১ আগস্ট ২০১৯, ১১:৩৯ পূর্বাহ্ন

যে দুই চ্যালেঞ্জ নিয়ে ভাবনা পেস বোলিং কোচের

কিংবদন্তি ক্যারিবিয়ান পেসার কোর্টনি ওয়ালশ কোচ হয়ে আসার পরও প্রত্যাশার পারদ চড়েছিল অনেক। কিন্তু শেষ পর্যন্ত হতাশাতেই শেষ হয়েছে তার অধ্যায়। নতুন বলে বাংলাদেশের পেসারদের দশা থেকে গেছে করুণ। আবার ওয়ালশের সঙ্গে সাংস্কৃতিক ও ভাষাগত তারতম্য একসময় দেখা দিয়েছে চড়া হয়ে। কোন কোন পেসার ওয়ালশের ক্লাসে না বোঝেও বুঝে ফেলার ভান করেছেন হ্যাপা কমাতে, কেউ আবার আড়ষ্টতার জন্য নিজের সমস্যা মেলেই ধরতে পারেননি। নতুন বোলিং চার্ল ল্যাঙ্গাভেল্টকেও মুখোমুখি হতে হবে এই সমস্যার।
২১ আগস্ট ২০১৯, ১০:৫৮ পূর্বাহ্ন

দল নির্বাচনে অন্যদের উপর ভরসা করবেন ডমিঙ্গো

প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। কিন্তু বাংলাদেশের দল নির্বাচনে দুই স্তরের নিয়ম থাকায় রাসেল ডমিঙ্গো পদাধিকার বলেই একজন নির্বাচকও। যেকোনো সিরিজে দল নির্বাচনে তার থাকছে বড় ভূমিকা। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির মাঝে এই দায়িত্ব পালন করতে যথেষ্ট ঘরোয়া ক্রিকেট দেখার অসম্ভব বলে স্বীকার করলেন প্রথম দিনেই। তার ভরসা এইচপি, ‘এ’ দলের কোচ আর অন্য নির্বাচকরা- যাদের কাছ থেকে বিশ্বস্ত তথ্য পেতে চান তিনি।
২১ আগস্ট ২০১৯, ১০:০৪ পূর্বাহ্ন

ধোনি-পন্টিংকে ছুঁয়ে ফেলার হাতছানি কোহলির সামনে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের যাত্রা শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে। আগামীকাল বৃহস্পতিবার (২২ অগাস্ট) অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচে দুটি কীর্তি ছুঁয়ে ফেলার হাতছানি রয়েছে ভারতীয় দলনেতা বিরাট কোহলির সামনে।
২১ আগস্ট ২০১৯, ০৮:২৪ পূর্বাহ্ন

প্রত্যাশার চাপ বরং উপভোগ করবেন ডমিঙ্গো

আগের দিন বিকেলে এসেছেন ঢাকায়। রাতটা পার করেই বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো চলে এলেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। কন্ডিশনিং ক্যাম্পে থাকা ক্রিকেটারদের সঙ্গে হালকা মেজাজের আলাপ চলল। পরে জানালেন আগামী ক’দিন কেটে যাবে এমন আলাপ পরিচয়েই। তারপর কাজ শুরু করে সবচেয়ে বেশি যেটা নিয়ে ভাবার কথা, সেই প্রত্যাশার চাপ না-কি সবচাইতে বেশি উপভোগ করবেন এই দক্ষিণ আফ্রিকান।
২১ আগস্ট ২০১৯, ০৬:৪৭ পূর্বাহ্ন

মাশরাফি, সাকিব দুজনেই রংপুরে খেলবে: রংপুর রাইডার্স

আইকন হিসেবে সাকিব আল হাসানকে ঝাঁকজমকপূর্ণ আয়োজনে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। কিন্তু দিন কয়েক না যেতেই বিসিবি জানায়, নতুন করে কাউকে দলে নেওয়ারই এখতিয়ার নেই কোন দলের। নতুন আসরের আগে সব ফ্রেঞ্চাইজিকে আগে চুক্তি নবায়ন করতে হবে, পরে ঠিক হবে রিটেশন বা দলে ভেড়ানোর নিয়ম কানুন। এই সিদ্ধান্তের পর তীব্র প্রতিক্রিয়া দেখালেও দলটির ভাব এখন নমনীয়। তবে আগামী আসরে সাকিবের সঙ্গে মাশরাফি বিন মর্তুজাও তাদের দলেই খেলবেন বলে জানালেন রাইডার্স সিইও ইশতিয়াক সাদেক।
২০ আগস্ট ২০১৯, ১২:০০ অপরাহ্ন

হেডিংলি টেস্টে খেলা হচ্ছে না স্মিথের

লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে জোফরা আর্চারের বাউন্সারে পাওয়া আঘাতটাই বাধা হয়ে দাঁড়াল স্টিভ স্মিথের জন্য। ওই আঘাত থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এই তারকা ব্যাটসম্যান। ফলে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে খেলা হচ্ছে না তার।
২০ আগস্ট ২০১৯, ১১:৪৯ পূর্বাহ্ন

বাংলাদেশ সফরের আফগানিস্তান টেস্ট দলে ব্যাপক পরিবর্তন

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে খেলতে যাওয়া একটি টেস্ট ম্যাচের জন্য মঙ্গলবার (২০ অগাস্ট) দল ঘোষণা করেছে আফগানিস্তান। ১৫ সদস্যের এই স্কোয়াডে নেই আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানদের সবশেষ টেস্টের দলে থাকা ছয় ক্রিকেটার।
২০ আগস্ট ২০১৯, ১০:০২ পূর্বাহ্ন

ফের সন্দেহের তালিকায় দনঞ্জয়া-উইলিয়ামসনের বোলিং অ্যাকশন

শ্রীলঙ্কার স্পিনার আকিলা দনঞ্জয়া ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে উল্লেখ করেছেন গল টেস্টে দায়িত্ব পালন করা অফিসিয়ালরা।
২০ আগস্ট ২০১৯, ০৭:১৫ পূর্বাহ্ন