টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নারীদের ম্যাচ গড়াল রিজার্ভ ডেতে
পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। কিন্তু আগের দিন বৃষ্টির কারণে মাঠ গড়ায়নি একটি বলও। মাঠ খেলার অনুপযোগী থাকায় টসই হয়নি। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটি পরিবর্তিত সূচিতে আগামীকাল সোমবার (২ সেপ্টেম্বর) মাঠে গড়াবে একই ভেন্যুতে, স্কটল্যান্ডের ডান্ডির ফোর্টহিলে।
১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৬ পূর্বাহ্ন
এক সপ্তাহ ক্লাসের পর শিষ্যদের যেমন দেখছেন ল্যাঙ্গাফেল্ট
বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর সপ্তাহ খানেক কাজ করে ফেলছেন চার্ল ল্যাঙ্গাভেল্ট। এইসময়ে কিছু নির্দিষ্ট বিষয়ের উপর মনোযোগ দিয়েছিলেন তিনি। তাসকিন আহমেদ, ইবাদত হোসেনদের শিখিয়ে পড়িয়ে নামিয়েছিলেন প্রস্তুতি ম্যাচে। তাতে স্বস্তির জায়গা খুঁজে পাচ্ছেন নতুন কোচ। আরও কোথায় কাজ করতে হবে টের পাচ্ছেন তাও।
৩১ আগস্ট ২০১৯, ১১:৫২ পূর্বাহ্ন
দলে ফেরা সৈকতের ফিফটি, বোলিংয়েও সফল মাহমুদউল্লাহ
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে দুইদিনের অনুশীলন ম্যাচটাকে পুরোপুরি নিজের করে রাখলেন মাহমুদউল্লাহ রিয়াদ। লাল দলের হয়ে আগের দিন সেঞ্চুরি করার পর শনিবার (৩১ অগাস্ট) নিলেন ৩ উইকেট। দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতও দিলেন তার ওপর নির্বাচকদের রাখা আস্থার প্রতিদান। সবুজ দলের হয়ে একাই লড়াই চালিয়ে করলেন হাফসেঞ্চুরি।
৩১ আগস্ট ২০১৯, ১১:১৪ পূর্বাহ্ন
আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে নাঈম ইসলাম
আফগানিস্তানের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচের দলে বিসিবি একাদশে জায়গা পেয়েছেন অভিজ্ঞ নাঈম ইসলাম। এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহানদের সঙ্গে মানিক খান, সুমন খানের মতো তরুণরাও জায়গা পেয়েছেন এই দলে। অনেকদিন পর মূল স্রোতের কোন দলে ডাক পড়েছে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের।
৩১ আগস্ট ২০১৯, ১১:০৩ পূর্বাহ্ন
বাড়তি ওজনও যেখানে বাধা নয়
উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। ক্রিকেট দুনিয়ায় এমন দীর্ঘকায় ক্রিকেটারের সংখ্যা বেশি না হলেও একেবারে বিরলও নয়। তবে তাদের সবার থেকে ওয়েস্ট ইন্ডিজের রাহকিম কর্নওয়ালকে আলাদা করে চেনা যায় একটি বিশেষ কারণে। উচ্চতার পাশাপাশি তার ওজনটাও চোখে পড়ার মতো। প্রায় ১৪০ কিলোগ্রাম। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি ওজনের এই খেলোয়াড়ের টেস্ট অভিষেক হয়েছে শুক্রবার (৩০ অগাস্ট), ভারতের বিপক্ষে। সাদা পোশাকে প্রথমবার খেলতে নেমেই নিজের সামর্থ্যের স্বাক্ষর রাখতে শুরু করেছেন এই স্পিন অলরাউন্ডার।
৩১ আগস্ট ২০১৯, ০৬:২১ পূর্বাহ্ন
আগারওয়াল-কোহলির ফিফটির দিনে উজ্জ্বল হোল্ডার
দলের সংগ্রহ পঞ্চাশ পেরোনোর আগেই সাজঘরে ফেরত যান ভারতের দুই ব্যাটসম্যান। সেই চাপ ঠেলে সরিয়ে দলকে টানেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও অধিনায়ক বিরাট কোহলি। দুজনই তুলে নেন হাফসেঞ্চুরি। তবে কেউই পারেননি ওয়েস্ট ইন্ডিজের মাথাব্যথার কারণ হতে। কারণ বল হাতে উজ্জ্বল ছিলেন স্বাগতিক অধিনায়ক জেসন হোল্ডার। আঁটসাঁট বোলিংয়ে তিনি তুলে নেন ৩ উইকেট।
৩১ আগস্ট ২০১৯, ০৫:০৩ পূর্বাহ্ন
নতুন কোচের সঙ্গে কাজ করার স্বস্তি দলে ফেরা তাসকিনের
নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই চার্ল ল্যাঙ্গাভেল্ট যে অল্প ক’জন পেসারের নাম নিয়েছিলেন, তার মধ্যে একজন তাসকিন আহমেদ। তাসকিনের উচ্চতা আর গতি বেশ মনে ধরেছিল তার। অনুশীলনে লম্বা সময় নিয়েই কাজ করেছেন তাসকিনকে নিয়ে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফেরার পর তাসকিন জানালেন, ল্যাঙ্গাভেল্টের কাছ থেকে বোলিংয়ের সব কারিকুরি নিতে পারায় বেশ স্বস্তিতে তিনি।
৩০ আগস্ট ২০১৯, ০৩:৫৯ অপরাহ্ন
মানসিকভাবেও শক্ত প্রস্তুতি নিয়ে এসেছেন রশিদরা
আফগানিস্তান টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দাপট দেখায়, ওয়ানডেতে করে সমান তালে লড়াই। কিন্তু খেলা যখন টেস্ট, অভিজ্ঞতায় সেখানে বেশ খানিকটা পিছিয়ে আফগানরা। প্রথমবার বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে নামতে শুক্রবার (৩০ অগাস্ট) চট্টগ্রামে পৌঁছেছে আফগানিস্তান। নতুন অধিনায়ক রশিদ খান জানালেন, স্কিলের পাশাপাশি মনের দিক থেকেও তারা তৈরি হয়েই এসেছেন।
৩০ আগস্ট ২০১৯, ০৩:৩৪ অপরাহ্ন
সেঞ্চুরিতে ঝলমলে মাহমুদউল্লাহ, দুইবার ব্যাট করেও রান পাননি সাকিব
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতি নিতে অনুশীলন ম্যাচ বেশ কাজে লাগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ লাল দলের হয়ে খেলেছেন ১০৭ রানের ইনিংস। তবে অনুশীলন একদমই ভালো হয়নি অধিনায়ক সাকিব আল হাসানের। দুইবার ব্যাট করেও পাননি রানের দেখা।
৩০ আগস্ট ২০১৯, ০২:০১ অপরাহ্ন
আফগানিস্তান সিরিজের আগে নাঈমের ৭ উইকেট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের আত্মপ্রকাশের সিরিজেই আলো ছড়িয়েছিলেন নাঈম হাসান। কন্ডিশনের কারণে তাকে খেলানো হয়নি নিউজিল্যান্ড সফরে। আবার ঘরের মাঠে খেলা, আফগানিস্তানের বিপক্ষে। অনুমিতভাবে এবারও দলে আছেন তরুণ এই অফ স্পিনার। দলে থাকার দিনেই শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে ৭ উইকেট নিয়ে একাদশে থাকার দাবিও জানিয়ে রেখেছেন তিনি।
৩০ আগস্ট ২০১৯, ০১:২২ অপরাহ্ন
ভাবনায় ছিলেন ইমরুল, দলে নেই ‘দুর্ভাগ্যজনক’ কারণে
তামিম ইকবাল বিশ্রামে থাকায় আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে অভিজ্ঞ ইমরুল কায়েসকে ফেরানোর কথা ভেবেছিলেন নির্বাচকরা। কিন্তু ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় অনুশীলনও করতে পারছেন না ইমরুল। সাদমান ইসলামের সঙ্গে তাই ওপেনিংয়ের জন্য রাখা হয়েছেন সৌম্য সরকার ও লিটন দাসকে।
৩০ আগস্ট ২০১৯, ১২:৫২ অপরাহ্ন
হালকা চোট থাকায় দলে নেই মোস্তাফিজ
কন্ডিশনিং ক্যাম্পের মধ্যেই পিঠে হালকা ব্যথা পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত এই চোটেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে রাখা হয়নি তাকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, সামনে অনেক খেলা থাকায় মোস্তাফিজকে নিয়ে কোন ঝুঁকি নিতে চান না তারা।
৩০ আগস্ট ২০১৯, ১২:৩৩ অপরাহ্ন
ফিরলেন সাকিব-মোসাদ্দেক-তাসকিন, নেই মোস্তাফিজ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে আবারো সাদা জার্সিতে ফিরছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বাঁ হাতের তর্জনীর ইনজুরির কারণে এর আগে নিউজিল্যান্ড সিরিজে খেলেননি তিনি। সাকিবের সঙ্গে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও। তবে দলে নেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩০ আগস্ট ২০১৯, ১০:৫৬ পূর্বাহ্ন
বিশ্রামে ভুবনেশ্বর, ফিরলেন হার্দিক, জায়গা পাননি ধোনি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে। তার পরিবর্তে ভারতীয় দলে ফেরানো হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তবে জায়গা পাননি অভিজ্ঞ তারকা ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
৩০ আগস্ট ২০১৯, ০৫:৩৫ পূর্বাহ্ন
এইচপি দলের ম্যাচে বৃষ্টির বাগড়া
আগের দিন বল হাতে ঝলক দেখিয়েছিলেন অফ স্পিনার নাঈম হাসান। শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে চারদিনের ম্যাচে ফল বের করার আশায় ছিল বাংলাদেশ এইচপি দল। কিন্তু ম্যাচের তৃতীয় দিন বড় একটা সময় ভাসিয়ে নিয়েছে বৃষ্টি।
২৯ আগস্ট ২০১৯, ০১:৪৮ অপরাহ্ন
রশিদ খান নিয়ে একদমই ভাবছেন না সাদমান
টি-টোয়েন্টিতে দুনিয়ার এক নম্বর বোলার রশিদ খান। বাংলাদেশের ব্যাটসম্যানরা এই ফরম্যাটে তাকে খেলতে মোটামুটি হিমশিমই খান। তবে সংস্করণ যখন টেস্ট, হিসাব না-কি তখন একেবারেই ভিন্ন। অন্তত ওপেনার সাদমান ইসলামের মত এটাই। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাই প্রতিপক্ষের সেরা অস্ত্র নিয়ে কোনো দুশ্চিন্তাই নেই সাদমানের।
২৯ আগস্ট ২০১৯, ১২:০৭ অপরাহ্ন
অবসরে ‘রহস্য স্পিনার’ অজন্তা মেন্ডিস
হালের ক্রিকেটে ‘রহস্য স্পিনার’ শব্দটা ব্যবহার হয় প্রায়শই। ক্রিকেটে ভিডিও বিশ্লেষণ প্রযুক্তি যুক্ত হওয়ার পর এই তকমাটা যার নামের পাশে সবার আগে জুড়ে গিয়েছিল তিনি অজন্তা মেন্ডিস। ‘ক্যারম বল’-এর জনক শ্রীলঙ্কার এই ঘূর্ণি জাদুকর। স্পিন বোলিংয়ে নতুন মাত্রা যোগ করা ৩৪ বছর বয়সী মেন্ডিস ঘোষণা দিয়েছেন অবসরের। বুধবার (২৮ অগাস্ট) সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি।
২৯ আগস্ট ২০১৯, ০৫:৩২ পূর্বাহ্ন
মাথায় আঘাত পেয়ে হিউজের স্মৃতি তাড়া করছিল স্মিথকে
জোফরা আর্চারের বলে মাথায় আঘাত পাওয়ার পরই মাটিয়ে লুটিয়ে পড়েছিলেন স্টিভেন স্মিথ, বেরিয়েও গিয়েছিলেন দ্রুত। পরে কিছুটা সামলে নিয়ে ব্যাট করতেও নেমেছিলেন। তখনও গুরুতর মনে হয়নি মাথায় সমস্যা। কিন্তু দিনশেষে স্মিথ টের পান তিনি তলিয়ে যাচ্ছেন ঘুমের দেশে। আতঙ্ক গ্রাস করে তাকে, মনে পড়ে যায় সাবেক সতীর্থ ফিলিপ হিউজের মর্মান্তিক ঘটনার কথা।
২৮ আগস্ট ২০১৯, ০২:৫২ অপরাহ্ন
ঝলক দেখালেন নাঈম হাসান
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই দীর্ঘ পরিসরের ক্রিকেটে জ্বলে উঠলেন অফ স্পিনার নাঈম হাসান। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি। ঘূর্ণি বলের ভেল্কিতে নিয়েছেন চার উইকেট। তাতে চার দিনের ম্যাচে সুবিধা জনক অবস্থানে আছে বিসিবি এইচপি দল।
২৮ আগস্ট ২০১৯, ০১:৩৮ অপরাহ্ন
চোট কাটিয়ে উইন্ডিজ টেস্ট দলে ফিরলেন পল
গোড়ালির চোটের কারণে অ্যান্টিগা টেস্টে খেলতে পারেননি অলরাউন্ডার কিমো পল। সেই চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি। তাকে অন্তর্ভুক্ত করে জ্যামাইকা টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
২৮ আগস্ট ২০১৯, ০৬:৩৫ পূর্বাহ্ন