স্কটিশ মেয়েদের হারিয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের

বৃষ্টি বাগড়ায় ৮ ওভারে লক্ষ্য দাঁড়ায় ৬৩ রান। হাতে পুরো ১০ উইকেট। হালের টি-টোয়েন্টি সংস্করণে এ লক্ষ্য খুব আহামরি কিছু নয়। এমন লক্ষ্য ছুঁড়ে প্রতিপক্ষকে আটকাতে চাই ধারালো বোলিং ও নিখুঁত ফিল্ডিং। ঠিক তাই করে দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। আর তাতেই জয় মিলেছে তাদের। বৃষ্টি আইনে স্কটল্যান্ডকে ১৩ রানের হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশের বাঘিনীরা।
৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫৪ অপরাহ্ন

যেমন হলো বাংলাদেশের নতুন টেস্ট জার্সি

নম্বর এবং নাম সংবলিত জার্সি গায়ে জড়িয়ে এরই মধ্যে মাঠে নামার অভিজ্ঞতা হয়েছে ছয়টি দলের। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের সদস্যরা এই স্বাদ নিয়েছেন। এবারে সাদা পোশাকের পেছনে নম্বর ও নামযুক্ত করে খেলতে নামতে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে যাত্রা শুরু করবে সাকিব আল হাসানদের নতুন টেস্ট জার্সি।
৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২০ অপরাহ্ন

আফগান স্পিনাররা বাংলাদেশের জন্য হুমকি হবে: ডোমিঙ্গো

এক টেস্টের সিরিজ। আফগানিস্তান দিয়েছে ১৫ সদস্যের স্কোয়াড। রশিদ খান তো আছেন-ই, সবমিলিয়ে তাদের দলে চারজন বিশেষজ্ঞ স্পিনার। বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা নিতে স্পিন-বান্ধব উইকেট তৈরি করতে চাইবে, এই ধারণা থেকেই আফগানরা ঘূর্ণি বোলার বাড়িয়ে নিয়েছে। এতে নিজেদের পাতা ফাঁদেই পা দেবে না তো টাইগাররা?
৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৬ অপরাহ্ন

সাকিবদের ‘সমীহ’ করলেও ‘ভয়’ পাচ্ছেন না আফগান কোচ

ঘরের মাঠে গেল কয়েক বছরে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স বেশ ভালো। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলকে হারানোর অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানদের। তারা নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার তৃপ্তিও। বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য সম্পর্কে তাই কোনো সন্দেহ নেই ভারপ্রাপ্ত আফগান কোচ অ্যান্ডি মোলসের। তবে নিজেদের আন্ডারডগ মানলেও বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলার প্রত্যাশা রয়েছে এই ইংলিশের।
৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৩ অপরাহ্ন

কোহলিকে টপকে টেস্টের এক নম্বর ব্যাটসম্যান স্মিথ

এক রেটিং পয়েন্টের ব্যবধানে বিরাট কোহলিকে টপকে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ হেডিংলিতে দলের শেষ টেস্টে খেলতে পারেননি পুরো ফিট না থাকায়। বিপরীতে ভারতীয় দলনেতা কোহলি জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৬ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগে প্রথম বলেই আউট হয়ে যান। ফলে এক ধাপ নিচে নেমে গেছেন তিনি। আর তাকে ছাড়িয়ে র‍্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছেন স্মিথ।
৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৮ পূর্বাহ্ন

বাদ পড়লেন খাওয়াজা, ফিরলেন স্মিথ-স্টার্ক

ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দল থেকে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খাওয়াজা, ফিরেছেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও তারকা পেসার মিচেল স্টার্ক।
৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৬ পূর্বাহ্ন

একই ইনিংসে ১২ জনের ব্যাটিং টেস্ট ক্রিকেট দেখল প্রথমবার

টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দেখা গেল একই ইনিংসে ১২ জনের ব্যাটিং। কিংস্টনে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ঘটল এমন নজিরবিহীন ঘটনা। মাথায় আঘাত পাওয়া ড্যারেন ব্রাভোর পরিবর্তে ‘কনকাশন সাব’ হিসেবে মাঠে নামেন জারমেইন ব্ল্যাকউড। তাতেই গড়া হয়ে গেল ইতিহাস।
৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৮ পূর্বাহ্ন

কোহলির রেকর্ড, শীর্ষস্থান মজবুত করল ভারত

ওয়েস্ট ইন্ডিজ পাত্তা পায়নি কিংস্টন টেস্টেও। অ্যান্টিগায় আগের টেস্টে ৩১৮ রানের বিশাল হারের পর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচেও ভারত তাদেরকে হারিয়েছে ২৫৭ রানের ব্যবধানে। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করেছে বিরাট কোহলির দল। সেই সঙ্গে ব্যক্তিগত একটি রেকর্ডও গড়েছেন ভারতীয় দলনেতা। মহেন্দ্র সিং ধোনিকে টপকে অধিনায়ক হিসেবে সাদা পোশাকে দলকে সবচেয়ে বেশি ম্যাচ জেতানোর কীর্তি এখন তার দখলে।
৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৬ পূর্বাহ্ন

কোহলির রেকর্ড, শীর্ষস্থান মজবুত করল ভারত

ওয়েস্ট ইন্ডিজ পাত্তা পায়নি কিংস্টন টেস্টেও। অ্যান্টিগায় আগের টেস্টে ৩১৮ রানের বিশাল হারের পর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচেও ভারত তাদেরকে হারিয়েছে ২৫৭ রানের ব্যবধানে। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করেছে বিরাট কোহলির দল। সেই সঙ্গে ব্যক্তিগত একটি রেকর্ডও গড়েছেন ভারতীয় দলনেতা। মহেন্দ্র সিং ধোনিকে টপকে অধিনায়ক হিসেবে সাদা পোশাকে দলকে সবচেয়ে বেশি ম্যাচ জেতানোর কীর্তি এখন তার দখলে।
৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০১ পূর্বাহ্ন

এবার ক্রিকেটেও ‘ও ভাই’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও পরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘ও ভাই’ এর নাম ঘোষণা করেছে বিসিবি। এই প্রথম বাংলাদেশের কোন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ক্রিকেটের সঙ্গে যুক্ত হলো।
২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫১ অপরাহ্ন

নাহিদার ঝলকে বুকে কাঁপন ধরিয়ে জিতল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে উড়ন্ত সূচনার পর পাপুয়া নিউগিনির বিপক্ষে কাঁপন ধরে গিয়েছিল বাংলাদেশের মেয়েদের। তবে নাহিদা খাতুনের রোমাঞ্চকর শেষ ওভারের উত্তেজনায় শেষ পর্যন্ত জিতেছে সালমা খাতুনেরই দলই।
২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০২ অপরাহ্ন

রশিদ-জহিরের স্পিনে কাবু বিসিবি একাদশ

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামার আগে নিজেদের স্পিন শক্তি দেখিয়েছে আফগানিস্তান। অধিনায়ক রশিদ খান আর চায়নাম্যান জহির খান মিলে লেগ স্পিনে কাবু করে মাত্র ১২৩ রানে গুটিয়ে দিয়েছেন বিসিবি একাদশকে।
২ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৩ পূর্বাহ্ন

টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড মালিঙ্গার

ক’দিন আগেই ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। বিদায়ী ম্যাচেই দেখিয়েছিলেন ঝাঁজ। আন্তর্জাতিক ক্রিকেটে তার যে দেওয়ার অনেক কিছু আছে এবার দেখালেন টি-টোয়েন্টিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেট নিয়ে শহিদ আফ্রিদিকে টপকে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি।
২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪১ পূর্বাহ্ন

উইন্ডিজের দিকে পাহাড় ঠেলে জয় দেখছে ভারত

প্রথম ইনিংসের ব্যর্থতাতেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে দারুণ বল করে ফিরতে পারত, কিন্তু আজিঙ্কা রাহানে আর হনুমা বিহারী সেই সম্ভাবনা রাখেননি। ক্যারিবিয়ানদের ঘাড়ে বিশাল রানে বোঝা চাপিয়ে বিরাট কোহলিরা অপেক্ষায় আছেন আরেকটি বড় জয়ের।
২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে শুরু বাংলাদেশের

নাহিদা আক্তার, জাহানারা আলম আর খাদিজাতুল কোবরার তোপে মাত্র ৪৬ রানে যুক্তরাষ্ট্রকে অলআউট করে দিয়েছিল বাংলাদেশ। পরে ৯ ওভারের মধ্যেই ওই রান তাড়া করে দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা।
১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২১ অপরাহ্ন

চট্টগ্রামে বাংলাদেশ দল

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৫ সেপ্টেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে টেস্ট ম্যাচ।
১ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫১ অপরাহ্ন

আফগানদের বিপক্ষে বল হাতে উজ্জ্বল আল-আমিন

ম্যাচটা প্রস্তুতি নেওয়ার বলেই হয়তো পার পেয়ে গেল বিসিবি একাদশ। তা না হলে যেভাবে শুরু করেছিলেন দুই আফগান ওপেনার ইহসানউল্লাহ ও ইব্রাহিম জাদরান, তাতে হয়তো বড় ভোগান্তিই কপালে ছিল তাদের। স্বেচ্ছায় অবসর নিয়ে আউট হয়েছেন তারা। ফলে শুরুর ধাক্কাটা সামলানো গিয়েছে। এরপর অবশ্য বিধ্বংসী রূপে আবির্ভূত হন আল-আমিন জুনিয়র। তাতে উড়তে থাকা আফগানরা হঠাৎই ব্যাকফুটে চলে যায়। প্রথম দিনে বিসিবি একাদশের সেরা প্রস্তুতিটা সেরে নিলেন এ তরুণই।
১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৩ পূর্বাহ্ন

হরভজন-ইরফানের পর ‘হ্যাটট্রিকম্যান’ বুমরাহ

টেস্ট ক্রিকেটে তৃতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন জাসপ্রিত বুমরাহ। শুধু টানা তিন বলে তিন উইকেট নিয়েই ক্ষান্ত হননি তিনি। জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের পতন হওয়া ৭ উইকেটের একটি বাদে সবকটি শিকার করেছেন এই পেসার। হনুমা বিহারির ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির পর বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে স্যাবাইনা পার্কে চালকের আসন দখল করেছেন বিরাট কোহলিরা।
১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০০ পূর্বাহ্ন

প্রস্তুতি ম্যাচে আফগান ওপেনারদের দৃঢ়তা

বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ শুরু করেছে আফগানিস্তান। প্রথম সেশনের পুরোটাই ব্যাট করেছেন তাদের দুই ওপেনার ইহসানুল্লাহ ও ইব্রাহিম জাদরান।
১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৩ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নারীদের ম্যাচ গড়াল রিজার্ভ ডেতে

পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। কিন্তু আগের দিন বৃষ্টির কারণে মাঠ গড়ায়নি একটি বলও। মাঠ খেলার অনুপযোগী থাকায় টসই হয়নি। বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটি পরিবর্তিত সূচিতে আগামীকাল সোমবার (২ সেপ্টেম্বর) মাঠে গড়াবে একই ভেন্যুতে, স্কটল্যান্ডের ডান্ডির ফোর্টহিলে।
১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৬ পূর্বাহ্ন