রহমত-আসগরের ব্যাটে আফগানিস্তানের দিন

শুরুর দুই ঘণ্টায় টার্ন আর অসমান বাউন্সে আফগানিস্তানকে অস্থির করে ফেলেছিলেন স্পিনাররা। কিন্তু পরের দুই সেশনে বাংলাদেশের স্পিনারদের অস্থির বানিয়ে ছেড়েছেন রহমত শাহ আর আসগর আফগান। দারুণ ব্যাটিংয়ে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে সফরকারীরা।
৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৫ পূর্বাহ্ন

অনবদ্য সেঞ্চুরিতে রহমতের ইতিহাস

আফগানিস্তানের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসার নাম তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ঠিক আগের টেস্টে টানা দুই ইনিংসেই ফিফটি করেছিলেন রহমত শাহ। এক ইনিংসে দুই রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। সেই আক্ষেপ ঘুচিয়েছেন চট্টগ্রামে। টেস্ট ইতিহাসে আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরি করে নিজের নাম স্মরণীয় করে রাখলেন এই ব্যাটসম্যান।
৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৭ পূর্বাহ্ন

দ্বিতীয় সেশনে সাদামাটা বাংলাদেশ, রহমত-আসগরের ঝলকানি

প্রথম সেশনে ঘূর্ণি বলে যেভাবে আফগানিস্তানকে চেপে রেখেছিলেন বাংলাদেশের স্পিনাররা, দ্বিতীয় সেশনে তা উধাও। রহমত শাহ আর আসগর আফগানের দারুণ জুটি উলটো চাপে পড়ে গেছে বাংলাদেশই।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৩ পূর্বাহ্ন

মাঠে ফিরেই নিজেকে ছাড়িয়ে গেলেন স্মিথ

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে একমাত্র ইনিংসে ৯২ রান করেই রেকর্ডটা নিজের করে নিয়েছিলেন স্টিভ স্মিথ। মাথায় চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে নামা হয়নি তার, খেলতে পারেননি পরের হেডিংলি টেস্টেও। তাতে অবশ্য স্মিথের ব্যাটের ধার কমেনি এতটুকুও। বরং মাঠে ফিরে ফর্মের তুঙ্গে থাকা এই তারকা তুলে নিয়েছেন আরেকটি হাফসেঞ্চুরি। ছাড়িয়ে গেছেন নিজের গড়া রেকর্ডকেই।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৮ পূর্বাহ্ন

প্রথম সেশনেই ঘূর্ণি বলের নাচন

প্রথম ওভার থেকেই বল ঘুরছে, উইকেট থেকে মিলছে আচমকা বাউন্স। স্পিনারদের জন্য স্বর্গীয় বাইশ গজে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশের স্পিনাররা।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৭ পূর্বাহ্ন

টেস্টে একশো উইকেটে বাংলাদেশের দ্রুততম তাইজুল

মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে একশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। বাকি দুজনের চেয়ে কম টেস্ট খেলে মাইলফলকে পৌঁছালেন এই বাঁহাতি স্পিনার।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪৯ পূর্বাহ্ন

টস করেই ইতিহাসে রশিদ

তার বয়স নিয়ে হাস্যরস হয় প্রায়ই, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় অহরহ ট্রল। রশিদ খানের আসল বয়স কত তা নিয়ে উঠে প্রশ্নও। কিন্তু ওসবের প্রভাব তো আর অফিসিয়াল হিসেবে পড়ে না। সেই হিসেবেই চট্টগ্রাম টেস্টে টস করতে নেমে ইতিহাসে ঢুকে পড়েছেন আফগানিস্তান অধিনায়ক। টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক এখন তিনিই।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১১ পূর্বাহ্ন

আরও একবার পেসারবিহীন বাংলাদেশ একাদশ

আগের দিনই অধিনায়কের কথায় ইঙ্গিত ছিল পেসারদের উপর ভরসা রাখছে না টিম ম্যানেজমেন্ট। উইকেটের ধরণ আর বাংলাদেশের পেসারদের সামর্থ্যের কথা মাথায় নিয়ে তাই টেস্টে দ্বিতীয়বারের মতো কোন পেসার ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৭ পূর্বাহ্ন

লাইভ আপডেট: প্রথম দিনটা আফগানদেরই

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি বাংলাদেশ
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৩ পূর্বাহ্ন

‘প্রথম’ দেখায় এই প্রথম ‘ফেভারিট’ বাংলাদেশ

টেস্ট মর্যাদা পাওয়ার পর লম্বা সময় পর্যন্ত বাংলাদেশ ছিল ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাটের নবীনতম সদস্য। সে চিত্রটা পাল্টে গেছে বছর দুই আগে। আয়ারল্যান্ড ও আফগানিস্তান পেয়েছে টেস্ট স্ট্যাটাস, যথাক্রমে একাদশ ও দ্বাদশ সদস্য হিসেবে। নিজেদের আগে থেকে সাদা পোশাকে খেলার মর্যাদা পাওয়া সবগুলো দলের বিপক্ষেই মাঠে নামার স্বাদ পেয়েছে বাংলাদেশ, এবার পালা নতুনদের বিপক্ষে পাঁচদিনের ক্রিকেটের অভিজ্ঞতা নেওয়ার। তার শুরুটা হতে যাচ্ছে আফগানিস্তানকে দিয়ে।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৫ অপরাহ্ন

উইকেট নিয়ে ‘ওপেন মাইন্ডে’ থাকবে বাংলাদেশ

সকালে অনুশীলনের আগে কোচকে নিয়ে উইকেট দেখে আলাপ সারছিলেন সাকিব আল হাসান, দুপুরে আফগানিস্তান অনুশীলনে নেমেই গেল উইকেট দেখতে। রশিদ খান তো উইকেটে খানিকটা গড়াগড়িও খেয়ে নিলেন। বিকেলে এক পশলা বৃষ্টির পর কাভার সরিয়ে প্রধান কিউরেটরকে দেখা গেল বল করে উইকেটে বাউন্স পরীক্ষা করছেন। কেমন হচ্ছে চট্টগ্রামের উইকেট এই নিয়ে আছে আলোচনা, আছে দ্বিধা-ধন্দ। কিন্তু বাংলাদেশ অধিনায়কের সেসব চিন্তাই না-কি নেই। কারণ সব রকমের উইকেটের প্রস্তুতিই নিয়ে রাখছেন তিনি।
৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫২ অপরাহ্ন

চট্টগ্রামের গ্যালারির এই হাল!

যে কোনো ভেন্যুতে খেলা পড়লেই তার কদিন আগে থেকে পড়ে যেন বিয়ে বাড়ির ধুম। দিনের পর দিন অবহেলা, অযত্নে পড়ে থাকা ভবন ঘষে-মেজে যতটুকু ঝলমলে করা যায় আর কি! কিন্তু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি ঘষে-মেজে ভদ্রস্থ করারও দশা নেই।
৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৬ অপরাহ্ন

অনভিজ্ঞতার বাধা পেরিয়ে স্কিলে আস্থা আফগানিস্তানের

একদলের ঝুলিতে ১১৪ টেস্ট, আরেকদল নামবে নিজেদের মাত্র তৃতীয় টেস্টে। কেবল এই পরিসংখ্যানটাই বাংলাদেশ থেকে আফগানিস্তানকে অনেক পিছিয়ে দিচ্ছে। পরিসংখ্যানটা যে কেবলই কোনো সংখ্যা নয়, তার পেছনে আছে বাংলাদেশের ১৯ বছরের ঋদ্ধ অভিজ্ঞতা, ভালো-মন্দের ইতিহাস, তা ঠিকই জানে আফগানিস্তান। এই জায়গায় নিজেদের পিছিয়ে রাখা ছাড়া উপায় নেই তাদের। এই ঘাটতি পুষিয়ে দিতে রশিদ খানদের ভরসা বৈচিত্র্যময় স্কিলসমৃদ্ধ ক্রিকেটারদের মিশেল।
৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫১ পূর্বাহ্ন

ইতিহাসের সামনে রোমাঞ্চিত রশিদ

বৃহস্পতিবার চট্টগ্রামে টস করতে নামলেই ইতিহাসে ঢুকে যাবেন রশিদ খান। টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড বইতে নাম উঠে যাবে তার। ভেঙে দেবেন ১৫ বছর আগে গড়া জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবুর রেকর্ড। এমন উপলক্ষে ভীষণ রোমাঞ্চিত আফগানিস্তান অধিনায়ক।
৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫০ পূর্বাহ্ন

‘শুধু উইকেটে পড়ে থাকাই এখনকার টেস্ট ক্রিকেট নয়’

নেটে স্পিনের বিপক্ষে সমানে শট খেলার চেষ্টা করছিলেন সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। নিখুঁত টাইমিং না হলে মাথা ঝাঁকাচ্ছিলেন, ঠিকঠাক মারতে পারলে শরীরী ভাষায় মিলছিল ফুরফুরে ভাব। পরদিন থেকেই টেস্ট ম্যাচ, তাই প্রশ্ন উঠল- স্পিনের বিপক্ষে ওয়ানডে মেজাজের প্রস্তুতি কেন? অধিনায়ক সাকিব আল হাসান দিলেন ব্যাখ্যা।
৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম টেস্টে ‘পার্থক্য গড়বেন’ যারা

উইকেট যদি টার্নিং হয় দুই দলের স্পিনাররাই নেবেন মুখ্য ভূমিকা। সহজ করে ভাবলে, ঘূর্ণি বলে মুন্সিয়ানায় যারা এগিয়ে থাকবে, তাদের পক্ষেই ফল যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ভাবছেন ভিন্নভাবে। স্পিনাররা যেমনই করুন, তাদের বিপক্ষে যে দলের ব্যাটসম্যানরা দেখাতে পারবেন দক্ষতা, তারাই না-কি গড়বেন তফাৎ।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪২ পূর্বাহ্ন

পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ

মিকি আর্থারকে বরখাস্ত করার পর থেকেই নতুন কোচ খুঁজে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বেশ কিছু নাম শোনা গিয়েছিল এ তালিকায়। তবে দৌড়ে এগিয়েছিলেন সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। শেষ পর্যন্ত তার কাঁধেই বর্তেছে এ দায়িত্ব। শুধু তাই নয়, সঙ্গে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে এ পাকিস্তানিকে। এছাড়া বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির সাবেক কোচ ওয়াকার ইউনুসকে।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৪ পূর্বাহ্ন

পেসারদের কীসের অভাব, বুঝতে পারেন না সাকিবও

লম্বা স্পেলে বল করতে হাঁপিয়ে উঠছিলেন পেসাররা। দিনে কেউ ১৮-২০ ওভার বল করতে পারবেন কি-না তা নিয়ে যথেষ্টই সন্দেহ পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাফেল্টের। টেস্ট শুরুর দুদিন আগে তা নিয়ে না-কি অসন্তোষও আড়াল করেননি। টেস্টের আগের দিন অধিনায়ক সাকিব আল হাসানও খুঁজে পেলেন না কিসের অভাবে ধুঁকছে বাংলাদেশের পেস আক্রমণ।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৮ পূর্বাহ্ন

দেশের ক্রিকেট থেকে গুমোট ভাব সরানোর মিশন

হুট করেই দেশের ক্রিকেটে দুর্দিন। বিশ্বকাপ ব্যর্থতার পর শ্রীলঙ্কা সফরে গিয়েও হয়েছে বেহাল দশা। কেবল জাতীয় দলই নয়, এই সময়ে ‘এ’ দল, ‘এইচপি’ দলের কাছ থেকেও মিলছে না স্বস্তির সুবাতাস। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি তাই অধিনায়ক সাকিব আল হাসানের কাছে দেশের ক্রিকেট থেকে গুমোট ভাব সরানোর মিশন।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৩ পূর্বাহ্ন

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের

খুব বড় লক্ষ্য দিতে পারেনি শ্রীলঙ্কা। ১৬২ রানের লক্ষ্য দিয়ে বোলিংয়ের শুরুটাও সাদামাটা। সহজেই ম্যাচ জয়ের পথে এগিয়ে যায় নিউজিল্যান্ড। কিন্তু শেষ ওভারে প্রথম দুই বলে জোড়া উইকেট হারালে জয়ের আলো দেখতে পেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু তারপরও কিউইদের জয় আটকে রাখা যায়নি। ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩২ পূর্বাহ্ন