লাইভ আপডেট: আফগানদের লিড ৩৭৪
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৩৭৪ রানে এগিয়ে আফগানিস্তান।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৩ পূর্বাহ্ন
কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদিরের জীবনাবসান
কিংবদন্তি পাকিস্তানি লেগ স্পিনার আব্দুল কাদির আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে লাহোরে ৬৩ বছর বয়সে পৃথিবী ছেড়েছেন তিনি।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৭ পূর্বাহ্ন
টি-টোয়েন্টিতেও ৪ বলে ৪ উইকেট নিয়ে মালিঙ্গার অনন্য রেকর্ড
ওয়ানডে ইতিহাসে একমাত্র বোলার হিসেবে টানা ৪ বলে ৪ উইকেট নেওয়ার রেকর্ড ছিল লাসিথ মালিঙ্গা। এবার টি-টোয়েন্টিতেও গড়লেন অনন্য এই কীর্তি। কেবল তা-ই নয়, টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে গড়েছেন দুটি হ্যাটট্রিকের নজিরও।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৯ অপরাহ্ন
টি-টোয়েন্টিতেও ৪ বলে ৪ উইকেট নিয়ে মালিঙ্গার অনন্য রেকর্ড
ওয়ানডে ইতিহাসে একমাত্র বোলার হিসেবে টানা ৪ বলে ৪ উইকেট নেওয়ার রেকর্ড ছিল লাসিথ মালিঙ্গা। এবার টি-টোয়েন্টিতেও গড়লেন অনন্য এই কীর্তি। কেবল তাই নয় টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে গড়েছেন দুটি হ্যাটট্রিকের নজির।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫২ অপরাহ্ন
কতখানি গ্রহণযোগ্য সাকিবের এই যুক্তি?
সাধারণত খুব জরুরী না হলে সংবাদ সম্মেলনে আসেন না সাকিব আল হাসান, গণমাধ্যমে হরহামেশা কথা বলতেও তার আগ্রহ থাকে কম। অধিনায়ক হিসেবে কোন টেস্টের মাঝখানে কথা বলতে এসেছেন, এমনটা বিরল। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনেই সবাইকে চমকে নাটকীয়ভাবে হাজির বাংলাদেশ অধিনায়ক। তার সংবাদ সম্মেলনও থাকল চমকে ভরা। জানালেন তিনি নিজেই আছেন চমকের মধ্যে। বলা ভালো হতভম্ব অবস্থায়। দলের খারাপ সময়ে অধিনায়ক হিসেবে দায় নিতে আসেন অনেকে, পরে বোঝা গেল সাকিব এসেছেন দায় চাপাতে।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৪ অপরাহ্ন
‘ম্যাজিকাল কিছু’ করে এখনো জেতা সম্ভব ভাবছেন সাকিব
হাতে ২ উইকেট নিয়ে ১৪৮ রানে পিছিয়ে বাংলাদেশ। ম্যাচ তাই অনেকটাই আফগানিস্তানের পকেটে। এই অবস্থা থেকে ‘ম্যাজিকাল কিছু’ করতে পারলেই কেবল ইতিবাচক ফল আনা সম্ভব মনে হচ্ছে সাকিব আল হাসানের। টেস্টে ফিরে অসাধারণ আরও সব উদাহরণের টেনে বাংলাদেশ অধিনায়ক আশায় আছেন সেই কঠিন পথ পাড়ি দেওয়ার।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫১ অপরাহ্ন
‘ভাবলাম বিয়ের প্রস্তাব দিচ্ছে কিনা’
সকালের সেশনে বল করছিলেন সাকিব আল হাসান। হুট করে পশ্চিম গ্যালারি থেকে এক তরুণ দর্শক ফুলের তোড়া নিয়ে ঢুকে পড়েন মাঠে। তা দেখে ভড়কে যাওয়া সাকিব দিন শেষে প্রতিক্রিয়ায় মজা করলেও জানিয়েছেন এমন দৃশ্য আর দেখতে চান না তিনি।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:১০ অপরাহ্ন
টেস্ট ক্রিকেট থেকে অবসরে মোহাম্মদ নবি
গুঞ্জনটা শুরু হয়েছিল আগের দিনই। তবে মোহাম্মদ নবি কিংবা আফগানিস্তান ক্রিকেট দলের কোনো দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে কিছু জানা যায়নি। তবে একদিন অপেক্ষার পর মিলেছে কানাঘুষার সত্যতা। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্টটিই হতে যাচ্ছে সাদা পোশাকে নবির ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৮ অপরাহ্ন
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা
বোলাররা অল্প রানে বেঁধে ফেলেন সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে। সহজ লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু এনে দেন ওপেনার তানজিদ হাসান। তার গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে অন্য ব্যাটসম্যানরা বাকি কাজটা সারেন সহজেই। তাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা।
৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৫ অপরাহ্ন
চট্টগ্রামের উইকেট নিয়ে বিস্মিত, হতাশ সাকিব
বাংলাদেশ চেয়েছিল অতি টার্নিং উইকেট। কিন্তু উইকেট না-কি সেরকম প্রত্যাশার ধারেকাছেও হয়নি। অনেকটা ফ্লাট উইকেট থাকাতেই বাংলাদেশের ফিঙ্গার স্পিনাররা ছিলেন বিবর্ণ। অপরদিকে আফগানের বৈচিত্র্যময় রিস্ট স্পিনার থাকায় তারা তুলতে পেরেছে ফায়দা। দ্বিতীয় দিন শেষে দল ব্যাকফুটে থাকার সব দায় পরোক্ষভাবে চট্টগ্রামের উইকেটের উপর দিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। স্পষ্ট করেই জানালেন স্বাগতিক হয়েও নিজেদের প্রত্যাশার বাইরে উইকেট পেয়ে তারা বিস্মিত ও হতাশ।
৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৯ অপরাহ্ন
ভুল কৌশল, ভুল অ্যাপ্রোচ নাকি সামর্থ্যের ঘাটতি?
ঘূর্ণি উইকেট বানিয়ে পেসারবিহীন একাদশ নামিয়েছিল বাংলাদেশ। চার বিশেষজ্ঞ স্পিনারের সঙ্গে অনিয়মিত আরও তিন স্পিনার দিয়ে আফগানিস্তানকে কাবু করার ফাঁদ পাতা ছিল চট্টগ্রামে। বাংলাদেশের স্পিনে খুব একটা কাবু হয়নি আফগানিস্তান। কিন্তু আফগানিস্তানের স্পিনে পুরো কুপোকাত হয়ে গেছে বাংলাদেশ। টেস্টে একেবারে নবিশ আফগানদের বিপক্ষে দলের এই অবস্থায় উঠছে কতগুলো প্রশ্নও।
৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩২ পূর্বাহ্ন
নিজেদের পাতা ফাঁদে নিজেরাই কাবু
ঘূর্ণি উইকেট বানিয়ে পেসারবিহীন একাদশ নামিয়েছিল বাংলাদেশ। চার বিশেষজ্ঞ স্পিনারের সঙ্গে অনিয়মিত আরও তিন স্পিনার দিয়ে আফগানিস্তানকে কাবু করার পরিকল্পনা ছিল সাকিব আল হাসানদের। অথচ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন চা বিরতি পর্যন্ত যা খেলা হলো, তাতে আফগানরা স্পিন সামলে দাপট দেখানোর পর ওদের স্পিনে কাঁপাকাঁপি অবস্থা বাংলাদেশের।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫১ পূর্বাহ্ন
চাপেই থাকল বাংলাদেশ
আগের দিন তাইজুল ইসলাম জানিয়েছিলেন ১০ রানেই আফগানদের শেষ ৫ উইকেট ফেলে দিতে চাইবেন তারা। তা পারা যায়নি। শেষ ৫ উইকেট নিয়ে আরও ৭১ রান যোগ করেছে রশিদ খানের দল। তবে প্রথম সেশনেই ওদের অলআউট করে দেওয়ায় থাকত পারত স্বস্তি, কিন্তু ব্যাট করতে নেমে সাদমান ইসলাম শুরুতেই ফিরে যাওয়ায় আপাতত হাঁসফাঁস অবস্থা বাংলাদেশের।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৫ পূর্বাহ্ন
সাকিবকে ফুল দিতে নিরাপত্তা ভেঙে তরুণের কাণ্ড
আরও একবার প্রশ্নবিদ্ধ হলো বাংলাদেশের ক্রিকেট মাঠের নিরাপত্তা। নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে আবারও এক দর্শক ঘটাল পাগলাটে কাণ্ড। এবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাচলাকালীন এক তরুণ ফুলের তোড়া নিয়ে ঢুকে পড়ে মাঠে, জোর করে জড়িয়ে ধরে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩০ পূর্বাহ্ন
লাইভ আপডেট: রশিদের নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণে আফগানরা
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিকরা।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৪ পূর্বাহ্ন
স্মিথের চোখ ধাঁধানো ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহ
বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনেই ব্যাটে ঝলক দেখিয়েছিলেন দুরন্ত ফর্মে থাকা স্টিভেন স্মিথ। দ্বিতীয় দিনে নেমে আরও চওড়া তার ব্যাট। এক দিকের ব্যাটসম্যানদের আসা যাওয়ার মধ্যে একাই লড়াই জারি রাখেন স্মিথ। চোখ ধাঁধানো এক ডাবল সেঞ্চুরি করে দলকে নিয়ে যান বিশাল রানের দিকে।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৩ অপরাহ্ন
আফিফের সেঞ্চুরি, সুবাস পাচ্ছেন শান্ত
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের দ্বিতীয় চার দিনের ম্যাচে বৃষ্টির দাপট চলছেই। বেরসিক বৃষ্টির বাধার মাঝেই তৃতীয় দিনে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন আফিফ হোসেন। তার সঙ্গে অপরাজিত থেকে দিন শেষ করা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও পাচ্ছেন সেঞ্চুরির সুবাস।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩০ অপরাহ্ন
পেসার থাকলে ঝামেলায় পড়তাম: রহমত শাহ
উপমহাদেশের দল হওয়ায় তারা ভেবেছিলেন, বাংলাদেশের তাদের পেস বলেই নেবে পরীক্ষা। কিন্তু খেলতে নেমে আফগানিস্তান দেখল, বাংলাদেশ তাদের একাদশে একজনও বিশেষজ্ঞ পেসার রাখেনি। স্পিনের বিপক্ষে বরাবরই স্বচ্ছন্দ রহমত শাহ প্রথম দিনে ইতিহাস গড়া দারুণ সেঞ্চুরির পর বললেন, প্রতিপক্ষ দলে শক্ত পেসার থাকলে তিনি বরং খানিকটা ঝামেলাতে পড়তেন।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৬ অপরাহ্ন
তবু রানটা কমই মনে হচ্ছে তাইজুলের
৯৬ ওভারে ৫ উইকেটে ২৭১। একজনের সেঞ্চুরি, অপেক্ষায় আরেকজন। প্রথম দিন শেষে আফগানিস্তান এমন অবস্থায় থাকবে শুরুতে ভেবেছিল বাংলাদেশ? অতি টার্নিং উইকেট দেখে পেসার ছাড়াই বানানো হয় একাদশ। অথচ সেই টার্ন সামলে আফগানরা অনায়াসে দিন পার করার পরও হতাশ নন দিনের সেরা বোলার তাইজুল ইসলাম। তার মনে হয়েছে, উইকেটের বিচারে সফরকারীরা নাকি রানটা কমই করেছে!
৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫০ অপরাহ্ন
ফাইনালে উঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নারীরা
ফাইনালে উঠতে পারলেই মিলবে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট, জানা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বিশ্ব আসরে জায়গা করে নেওয়ার পথে সেমিফাইনালে ছিল আয়ারল্যান্ড নামক বাধা। খুব অনায়াসে না হলেও সেই বাধা টপকে গেছেন নারীরা। তাতে বাছাইপর্বের ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপেও নাম লিখিয়েছে বাংলাদেশ।
৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৪ পূর্বাহ্ন