আশা নিয়ে বাংলাদেশ, দুশ্চিন্তা নিয়ে অপেক্ষায় আফগানিস্তান
আগের দিন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, এই পরিস্থিতি থেকে তাদের বাঁচাতে পারে কেবল বৃষ্টি। চট্টগ্রাম টেস্টের শেষ দিনে সাকিবের চাওয়া মতই বাংলাদেশের হয়ে খেলছে বৃষ্টি। তাতে বাংলাদেশের আশার বিপরীতে দুশ্চিন্তায় কাত আফগানিস্তান। যদিও সকাল সাড়ে ১১টা থেকে মেঘ সরে রোদ উঠতে শুরু করেছে চট্টগ্রামের আকাশে।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৯ পূর্বাহ্ন
‘আমরা বড় মন নিয়ে খেলতে পারি না’
আফগানিস্তানের বিপক্ষে চরম বিপর্যয়ে পড়ার পর অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন তারা ব্যাট করেন অনেক ভয় নিয়ে, খেলেন অনেক চাপ নিয়ে। টেকনিক্যাল সমস্যার পাশাপাশি বড় মন নিয়ে খেলতে না পারায় তাই রিষ্ট স্পিন হয়েছে দুর্বোধ্য।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৫ পূর্বাহ্ন
লাইভ আপডেট: হেরেই গেল বাংলাদেশ
দিনের শুরু থেকেই বৃষ্টি। মাঝে খেলা হয়েছে ১৩টি বল। মূল কাজটা সেরে দিয়েছিল বৃষ্টিই। বাকিটা করতে হতো বাংলাদেশের ব্যাটসম্যানদের। হার এড়াতে হলে শেষ ১৮.৩ ওভার খেলতে হতো। কিন্তু সে পথে হাঁটেনি টাইগাররা। উইকেটে নেমেই ব্যাটসম্যানদের মধ্যে রান করার তাড়া করার প্রবণতা দেখা গিয়েছে। নেমেই প্রথম ডেলিভারিতে অফ স্টাম্পের অনেক বাইরের বল কাট করতে গিয়েই বিপদ ডেকে আনেন অধিনায়ক সাকিব আল হাসান। এরপর শেষ তিন উইকেট তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি আফগানদের।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৩ পূর্বাহ্ন
ইংলিশ টেলএন্ডারদের প্রতিরোধ ভেঙে অস্ট্রেলিয়ার উল্লাস
ম্যাচ বাঁচাতে শেষ দিনের পুরোটা ব্যাট করতে হতো ইংল্যান্ডকে। কারণ জয়ের জন্য দরকার থাকা আরও ৩৬৫ রান তাড়া করার চেয়ে টিকে থাকার চেষ্টা করাটাই যুক্তিসঙ্গত। পরিকল্পনাটা প্রায় বাস্তবায়ন করেও ফেলেছিল ইংলিশরা। প্যাট কামিন্স-জশ হ্যাজেলউডদের চোখ রাঙানি সামলে আটে নামা ক্রেইগ ওভারটন আর দশে নামা জ্যাক লিচ মিলে উইকেটে শিকড় গেড়েছিলেন। কিন্তু শেষ বিকালে ভাঙে টেলএন্ডারদের প্রতিরোধ।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৯ অপরাহ্ন
নেপালকে হারিয়ে যুব এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক আকবর আলির ঝড়ো ইনিংসে নেপালকে সহজেই হারিয়ে আসরের সেমিফাইনালে নাম লিখিয়েছে যুবারা।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৮ অপরাহ্ন
ঘরোয়া ক্রিকেট খেলাও একটা সমস্যা কিনা, প্রশ্ন সাকিবের
জাতীয় দলের ক্রিকেটারদের অনেকে জাতীয় লিগ বা বিসিএলের মতো ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট নানা অজুহাতে খেলেন না। তা নিয়ে হয় বিস্তর সমালোচনা। ঘরোয়া ক্রিকেট না খেলে টেস্টে নামায় তারা ধুঁকছেন কিনা, দেশের ক্রিকেটে জোরালো আছে এই আলোচনা। কিন্তু অধিনায়ক সাকিব আল হাসানের মত একেবারে বিপরীত। তিনি প্রশ্ন রেখেছেন, ক্রিকেটারদের কয়েকজন এসব লিগ খেলেন বলেই সমস্যা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে হবে।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৩ অপরাহ্ন
মোসাদ্দেককে এমনকি ওপেনিংয়ে পাঠাতে চেয়েছিলেন সাকিব
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ছিল চমকে ভরা। সাদমান ইসলামের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন লিটন দাস। ওপেনিং থেকে আটে নেমে যান সৌম্য সরকার। আর আট থেকে একেবারে তিনে পাঠানো হয় মোসাদ্দেক হোসেনকে। ছয় থেকে চারে উঠেন মুশফিকুর রহিম, তাই চার থেকে প্রথমবার পাঁচে সরানো হয় মুমিনুল হককে। কেন এত অদল বদল, ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। জানিয়েছেন তার ভাবনায় ছিল আরও চমক।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৩ অপরাহ্ন
উইকেটে ঘাস না দেখে অবাক হয়েছিল আফগানিস্তান
‘আমরা সবাই অনেক বিস্মিত। কারণ আমরা এমন (উইকেট) আশা করিনি। আমরা যেমন আশা করেছিলাম, তার পুরো বিপরীত ছিল।’ কথাগুলো বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে উইকেট নিয়ে নিজের বিস্ময় আর হতাশা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন তিনি। সাকিবের সেই কথার পুনরাবৃত্তি হলো যেন আফসার জাজাইয়ের কণ্ঠে। মহাগুরুত্বপূর্ণ এক জয়ের দ্বারপ্রান্তে থাকা আফগানিস্তান দলের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান জানালেন, উইকেট দেখে অবাক হয়েছিলেন তারাও!
৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৭ অপরাহ্ন
‘হারের খুব কাছাকাছি’, বললেন বৃষ্টির আশায় থাকা সাকিব
হাতে আছে মাত্র ৪ উইকেট। করতে হবে আরও ২৬২ রান। এই অবস্থায় আশার বেলুন উড়ানোর পথে গেলেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সব সম্ভবের কথা বললেও স্পষ্ট করেই জানালেন তারা আছে বৃষ্টির প্রত্যাশায়। শেষ দিন যদি পুরোটা ভাসিয়ে নেয় বৃষ্টি, তবে যদি হার এড়ানো যায়!
৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৩ অপরাহ্ন
বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ বিশ্বকাপে পেল অস্ট্রেলিয়া-ভারতকে
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত থেকে শিরোপা জেতা বাংলাদেশ মূল পর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া ও ভারতকে।
৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৭ পূর্বাহ্ন
বড় হারের শঙ্কা নিয়ে দিন পার
সকালের বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হওয়ায় একদল সমর্থক বেশ খুশি। দুপুরে খেলা শুরুর পর লাঞ্চে যখন ফের বৃষ্টি নামল, এসব সমর্থকদের আশাও বাড়ছিল। ১১৫ টেস্ট খেলা দল তিন টেস্টে খেলা দলের কাছ থেকে বৃষ্টির আশীর্বাদে বাঁচতে চাইছে, অনেকে অবশ্য বললেন এটাই তো বাংলাদেশের জন্য বড় হার। বাকি যা হবে তার সবই আনুষ্ঠানিকতা। চট্টগ্রাম টেস্টের আফগানিস্তানের জয় নিয়ে যা সংশয়, তা ঐ বৃষ্টিকে ঘিরেই। বৃষ্টি বিঘ্নিত দিনে যা খেলা হলো তাতে বাংলাদেশের হয়েও যা খেলার খেলছে কেবল বৃষ্টিই।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫২ পূর্বাহ্ন
ফের স্মিথের ব্যাটে ঝলক, বিপদে ইংল্যান্ড
পেসারদের কল্যাণে বিশাল লিড পাওয়ার পরও দলের বাকি ব্যাটসম্যানরা যখন সুবিধা আদায় করে নিতে পারছিলেন না, তখন আরেকবার ব্যাট হাতে জ্বলে ওঠেন স্টিভ স্মিথ। তার কাঁধে চড়ে ইংল্যান্ডকে ৩৮৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়ায় শেষ বিকালে উইকেট হারিয়ে বিপদে পড়েছে স্বাগতিকরা। ম্যাচ বাঁচাতে হলে দারুণ কিছুই করে দেখাতে হবে ইংলিশ ব্যাটসম্যানদের।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০১ পূর্বাহ্ন
লাইভ আপডেট: পঞ্চম দিনে চট্টগ্রাম টেস্ট, হারের পথে বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে আফগানিস্তানের চেয়ে ২৬১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। হাতে রয়েছে মাত্র চার উইকেট। পঞ্চম দিনে তাই কাজটি প্রায় অসাধ্য। তবে টাইগারদের জন্য আশার বানী আবহাওয়ার পূর্বাভাসে শেষ দিনেও বৃষ্টির শঙ্কা রয়েছে।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২২ পূর্বাহ্ন
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে স্কটল্যান্ডে পা রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিযোগিতা জুড়ে দেখা গেল সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তর করার তীব্র তাড়না-প্রচেষ্টা। তাতে মিলল সুমিষ্ট ফলও। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হলো সালমা খাতুনের দল। ফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে জয়ের নায়ক ওপেনার সানজিদা ইসলাম।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৮ অপরাহ্ন
মিরাকলের আশায় বাংলাদেশ
মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানিস্তানের বিপক্ষে থই খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। চট্টগ্রামে ব্যাটে-বলে দাপট দেখিয়ে আফগানরা বাংলাদেশকে দিতে যাচ্ছে অসম্ভব এক চ্যালেঞ্জ। তৃতীয় দিন শেষে হারের শঙ্কার মধ্যে অবিশ্বাস্য কিছুর আশা করছেন মেহেদী হাসান মিরাজ।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৫ অপরাহ্ন
নিজেদের ৭০ শতাংশ জেতার অবস্থায় দেখছে আফগানিস্তান
লিড হয়ে গেছে ৩৭৪ রানের। আফগানিস্তান এখনই ইনিংস ছেড়ে দিলেও তবু কাজটা প্রায় অসম্ভব বাংলাদেশের। বাস্তবতার বিচারে এই ম্যাচে বাংলাদেশের কোনো সম্ভাবনাই বাকি থাকে না। কিন্তু আগামী দুদিন চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে তুমুল বৃষ্টির বার্তা। এই বাধা মাথায় নিয়ে তাই নিজেদের ৭০ শতাংশ জেতার অবস্থায় দেখছে তারা।
৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:২১ অপরাহ্ন
কেবল বৃষ্টির পূর্বাভাসেই আশা বাংলাদেশের
আবহাওয়ার পূর্বাভাস বলছে, রবি ও সোমবার চট্টগ্রামে হতে পারে তুমুল বৃষ্টি। খেলা ভেসে যাওয়ারও সম্ভাবনা আছে। তা যদি হয় তাহলেই বরং বেঁচে যাবে বাংলাদেশ। আর যদি কাছের বঙ্গোপসাগরের বাতাস এসে তাড়িয়ে নেয় বৃষ্টি, তাহলে রশিদ খানদের স্পিনে উড়ে যাওয়ার শঙ্কাতেই থাকবে বাংলাদেশ।
৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৮ পূর্বাহ্ন
সব সমীকরণই এখন নাগালের বাইরে
এই মুহূর্তেও যদি ইনিংস ঘোষণা করে দেয় আফগানিস্তান তাহলেও জিততে হলে তিনশর কাছাকাছি রান করতে হবে বাংলাদেশকে। চতুর্থ ইনিংস যা করতে হলে গড়তে হবে ইতিহাস। আবার দুইদিনেরও বেশি পড়ে থাকায় ড্র নিয়ে ভাবার তো প্রশ্নই আসে না। চট্টগ্রাম টেস্ট থেকে তাই ফল নিজেদের দিকে আনা বাংলাদেশের জন্য এখন প্রায় অসম্ভব।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫২ পূর্বাহ্ন
চ্যালেঞ্জ কঠিন থেকে কঠিনতর হচ্ছে বাংলাদেশের
দ্বিতীয় ইনিংসে আফগানদের তিন উইকেট দ্রুত ফেলে দেওয়া গেছে, কিন্তু তাতে কি। লিডটা যে এরমধ্যই দুইশো ছুঁই ছুঁই। প্রথম ইনিংসের ব্যর্থতায় ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যাওয়া বাংলাদেশের সামনে অপেক্ষায় তাই কঠিন পথ। তৃতীয় দিনের প্রথম সেশনের পরও ম্যাচের লাগাম সফরকারীদের হাতেই।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৬ পূর্বাহ্ন
বার্নস-রুটের জুটি ভেঙে অসিদের এগিয়ে রাখলেন হ্যাজেলউড
তৃতীয় উইকেটে ১৪১ রানের জুটি। অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহের বিপরীতে ররি বার্নস-জো রুটের ব্যাটে ইংল্যান্ডও জবাব দিচ্ছিল বেশ। কিন্তু জশ হ্যাজেলউড জ্বলে উঠলেন বিকালের সেশনে। বার্নস-রুটের পর তার শিকার হলেন জেসন রয়ও। তাতে ম্যানচেস্টার টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে সফরকারী অসিরা।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১০ পূর্বাহ্ন