পাকিস্তানে লঙ্কান দলের ওপর সন্ত্রাসী হামলার হুমকি
শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতে খেলতে যাবে তো শ্রীলঙ্কা? এই মুহূর্তে ইতিবাচক কোনো উত্তর দেওয়ার উপায় নেই! জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, লঙ্কান সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে, পাকিস্তানে গেলে তাদের ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে। তাই তারা আবারও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে চায়।
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০০ পূর্বাহ্ন
কোন দিকে যাবেন বুঝতে পারছেন না মোসাদ্দেক
আগ্রাসী মেজাজ নিয়ে নেমে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে রান পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন। কিন্তু একই মানসিকতা দ্বিতীয় ইনিংস ডুবিয়েছে তাকে। অ্যাপ্রোচ ঠিক রেখেও দুই রকম সাফল্য আসায় প্রশংসা আর গালমন্দ দুটোই জুটেছে তার। এই ব্যাটসম্যান তাই বুঝে উঠতে পারছেন না কোন অ্যাপ্রোচ নিয়ে আসলে উচিত ছিল খেলা।
১১ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৬ অপরাহ্ন
টেস্টে সাকিবের আগ্রহ তেমন নেই: পাপন
সাদা জার্সিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে আগ্রহী নন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের হারার পর এ কথা বলেছেন টাইগার অধিনায়ক। এর আগেও পরোক্ষভাবে বলেছেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বললেন অন্য কথা। বিশ্বসেরা এ অলরাউন্ডারের নাকি টেস্ট খেলার প্রতিই আগ্রহ কম।
১১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৯ পূর্বাহ্ন
এত হতাশ হওয়ার কিছু দেখছেন না বোর্ড প্রধান
হতাশার বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে হোয়াইটওয়াশ, এবার ঘরে মাঠে নবীন আফগানিস্তানের কাছে টেস্টে বিশাল হার। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের ভীষণ দুর্দিন চলছে। তবে এই খারাপ সময়ের পেছনে গভীর কোন সংকট খুঁজে পাচ্ছেন না বিসিবি প্রধান নাজমুল হাসান, ঘাটতি দেখছেন না বোর্ডের। তারমতে কেবল কয়েকজন খেলোয়াড়ের বাজে ফর্মের কারণেই হয়েছে এমন অবস্থা, এতে হতাশ হওয়ার কিছুই নেই।
১১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৭ পূর্বাহ্ন
‘ও ভাই’ সিরিজের টিকিট মিলবে ১০০ টাকায়
জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে সঙ্গে নিয়ে ‘ও ভাই’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। সর্বনিম্ন একশো টাকা খরচ করে দর্শকরা মাঠে বসে উপভোগ করতে পারবেন ব্যাট-বলের জমজমাট লড়াই।
১১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩১ পূর্বাহ্ন
সাব্বির-মুশফিকদের সহজেই হারাল জিম্বাবুয়ে
একমাত্র প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের কাছে বেশ বড় ব্যবধানে হেরেছে সাব্বির রহমান-মুশফিকুর রহিমদের নিয়ে গড়া বিসিবি একাদশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সফরকারীদের সাদামাটা লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল তারা। এরপর অনভিজ্ঞ বোলিং লাইনআপ নিয়ে ব্রেন্ডন টেইলর-হ্যামিল্টন মাসাকাদজাদের চমকে দিতে পারেনি দলটি।
১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:১২ পূর্বাহ্ন
ফ্রেঞ্চাইজি ছাড়াই এবার হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’
ফ্রেঞ্চাইজিদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বনিবনা না হওয়ায় চলতি বছর ফ্রেঞ্চাইজি ছাড়াই মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দলগুলো পরিচালনা করবে বিসিবি নিজেরাই। চলতি বছর কোনো ফ্রেঞ্চাইজির সঙ্গে নতুন কোনো চুক্তিতেও যায়নি বোর্ড। দেশের ক্রিকেটের সবচেয়ে দর্শকপ্রিয় ঘরোয়া আসরের নামেও আনা হচ্ছে বদল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের নাম রাখা হচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।
১১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২০ পূর্বাহ্ন
মুশফিক খেললেন, তবু অল্প রানে আটকে গেল বিসিবি একাদশ
আগের দিন ঘোষিত একমাত্র প্রস্তুতি ম্যাচের ১৩ সদস্যের দলে ছিল না মুশফিকুর রহিমের নাম। তারপরও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেকে ঝালিয়ে নিতে বিসিবি একাদশের হয়ে মাঠে নেমেছেন তিনি। তবে যে লক্ষ্য নিয়ে খেলা, তা পূরণ হয়নি। তাকে বেশিদূর এগোতে দেননি জিম্বাবুয়ের বোলাররা। সেই সঙ্গে বিসিবি একাদশকেও সাদামাটা সংগ্রহে আটকে দিয়েছে তারা।
১১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৯ পূর্বাহ্ন
প্রস্তুতি ম্যাচের একাদশে সাব্বির-সাইফ-আফিফ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান সাব্বির রহমান ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। ত্রিদেশীয় সিরিজে ডাক পাওয়া অলরাউন্ডার আফিফ হোসেন ও পেসার ইয়াসিন আরাফাত মিশুও আছেন এ দলে।
১০ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩১ অপরাহ্ন
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আগেই নাম লিখিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে লড়াইটি ছিল শীর্ষস্থান পাওয়ার লড়াই। আর সে ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মাহমুদুল হাসান জয়ের দারুণ এক সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৪২ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে পা রেখেছে যুবারা।
১০ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৯ অপরাহ্ন
র্যাংকিংয়েও আফগান খেলোয়াড়দের বিশাল উন্নতি
সাদা পোশাকে আগের দিনই বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে আফগানিস্তান। টাইগারদের ডেরায় এসে তাদেরকেই নাস্তানুবাদ করে ছেড়েছেন তারা। এমন জয়ে ক্রিকেটবিশ্বের প্রশংসায় ভাসছেন তারা। এবার র্যাংকিংয়েও তার পুরষ্কার পেয়েছেন দলের খেলোয়াড়রা। বোলিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। সাবেক অধিনায়ক আসগর আফগান তো আরও বড় লাফ দিয়েছেন। তিনি এগিয়েছেন ৪৭ ধাপ। আর সেঞ্চুরিয়ান রহমত শাহ এগোলেন ২৮ ধাপ।
১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৭ পূর্বাহ্ন
যেভাবে বাংলাদেশ দলে ‘নতুন মুখ’ ইয়াসিন আরাফাত মিশু
জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য সোমবার (৯ সেপ্টেম্বর) ঘোষিত ১৩ সদস্যের বাংলাদেশ দলে চমক দেখিয়ে জায়গা করে নিয়েছেন ইয়াসিন আরাফাত মিশু।
১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৬ পূর্বাহ্ন
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে উইন্ডিজের নতুন অধিনায়ক পোলার্ড
সীমিত ওভারের ক্রিকেটে বর্তমান নাজুক অবস্থান থেকে উত্তরণের লক্ষ্য নিয়ে নেতৃত্বে পরিবর্তন এনেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুই ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার কাইরন পোলার্ডকে।
১০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৭ পূর্বাহ্ন
অধিনায়কত্ব করতে না হলেই ‘ভালো হতো’ সাকিবের
গত বেশ কয়েক বছরের মধ্যে বাংলাদেশ আছে সবচেয়ে খারাপ অবস্থায়। হতাশার বিশ্বকাপের পর এখনো কাটেনি দুঃসময়। আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে টেস্ট হারের পর সামনে আরও কঠিন চ্যালেঞ্জ সামনে বাংলাদেশের। এই খারাপ সময়ে দলকে নেতৃত্ব দিতে হবে সাকিব আল হাসানকে। নিজের পারফরম্যান্সের জন্যই অধিনায়কত্বটা থেকে সরতেই পারলেই যেন বাঁচেন তিনি।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৭ অপরাহ্ন
টি-টোয়েন্টি সিরিজের দলে চমকের ছড়াছড়ি
আফগানিস্তান এবং জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আফগানদের কাছে টেস্টে ধরাশায়ী হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে প্রথম দুটি টি-টোয়েন্টির জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে আনা হয়েছে অনেক পরিবর্তন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ পেসার ইয়াসিন আরাফাত মিশু।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫০ অপরাহ্ন
এই হারটাই বাংলাদেশের জন্য সবচেয়ে ‘যন্ত্রণাদায়ক’
টেস্ট আঙিনায় ১৯ বছরের পথচলা। এই দীর্ঘ সময়েও বাংলাদেশকে ধারাবাহিক হতে দেখা যায়নি এই ফরম্যাটে, মানিয়ে নেওয়ার দৃষ্টান্তও দেখা গেছে বেশ বিরতি দিয়ে দিয়ে। আগের ১১৪ টেস্টের ফলই দিচ্ছে তার সাক্ষ্য। ৮৫টিতেই হার। এর ২৯টিতে আবার হজম করতে হয়েছে ইনিংস ব্যবধানে ধরাশায়ী হওয়ার যন্ত্রণা। অর্থাৎ বিশাল বিশাল হারের তেতো স্বাদ নেওয়ার নজির কম নেই বাংলাদেশের।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৩ অপরাহ্ন
সামর্থ্য নিয়েই সংশয় সাকিবের
মাত্র ৭০ মিনিট। সম্ভাব্য ১৮.৩ ওভার টিকতে হবে ৪ উইকেট নিয়ে। তীব্র নিবেদন, গভীর মনযোগ, খেলায় সম্পৃক্ত থাকার মতো কাণ্ডজ্ঞান থাকলেই তা করে ফেলা সম্ভব। কারণ রিস্ট স্পিনাররা তেতে থাকলেও উইকেট না খেলার মতো ছিল না। তবু গড়বড় করে ডুবেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান এই না পারার পর নিজেদের সামর্থ্য নিয়েই সংশয়ে পড়েছেন।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৩ অপরাহ্ন
এজন্যই কি বৃষ্টির জন্য প্রার্থনা করেছিলেন সাকিব?
১৮.৩ ওভার। সময়ের হিসেবে ৭০ মিনিট। বাংলাদেশের হাতে রয়েছে চার উইকেট। তাই নিয়ে পথটা পাড়ি দিতে হবে। আবার সেখানে পুরোদুস্তর ব্যাটসম্যানও আছেন তিন জন। অধিনায়ক সাকিব আল হাসান তো সেট হয়েই আছেন। পঞ্চম দিনের উইকেটে কাজটা হয়তো কিছুটা কঠিন। কিন্তু খুব কি কঠিন? তাও আবার ঘরের মাঠে ১৯ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলা একটি দলের জন্য? কিন্তু বাস্তবে দৃষ্টিতে দেখা গেল, শুধু কঠিনই না, এ যেন অসম্ভব লড়াইয়ের গল্পই ছিল।
৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৯ অপরাহ্ন
অনুশোচনায় ভুগছেন সাকিব
মাত্র ১ ঘণ্টা ১০ মিনিট টিকতে হবে। সৌম্য সরকারকে নিয়ে ক্রিজে যাওয়া অধিনায়ক সাকিব আল হাসানের দায়িত্বই ছিল বেশি। কিন্তু অধিনায়ক একদম প্রথম বলেই তার ইনিংস থামান ভীষণ দৃষ্টিকটু এক শটে। বৃষ্টির এতটা সহায়তা পেয়েও টেস্ট ড্র করতে না পারায় দিনশেষে আক্ষেপে পুড়ছেন বাংলাদেশ অধিনায়ক। আর এই না পারায় সবচেয়ে বড় দায়টা চাপিয়েছেন নিজের ওপরই।
৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৬ অপরাহ্ন
দেশের ক্রিকেটের ভিত নাড়িয়ে দেওয়া হার
অধিনায়ক সাকিব আল হাসান রাখঢাক না করেই বৃষ্টির বদান্যতায় বাঁচতে চেয়েছিলেন। সেই বৃষ্টি কথা রেখে বাংলাদেশকে তো বাঁচিয়েই দিয়েছিল। কিন্তু যে দল আগেই ডুবে মরে আছে, তাদের আর জোর করে বাঁচাতে পারে কে! সারাদিনই বৃষ্টি ঢাল হয়ে জিইয়ে রেখেছিল বাংলাদেশের আশা। কিন্তু তার ফাঁকফোকরে যে ১০৪ বল খেলা হলো, তাতেই টিকতে পারলেন না সাকিবরা।
৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৪ অপরাহ্ন