আবারও তীরে এসে তরী ডোবার গল্প

তীরে এসে আবারও তরী ডুবেছে বাংলাদেশের। এবারে হতাশাজনক ফল করেছে অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দল। যুব (অনূর্ধ্ব-১৯) এশিয়া কাপের ফাইনালে বোলারদের নৈপুণ্যে ভারতকে অল্প রানে আটকে দিলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় থামতে হয়েছে লক্ষ্য ছোঁয়ার আগে।
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫০ পূর্বাহ্ন

আর্চারের তোপে লিড পেল ইংল্যান্ড

আগের দিনের সংগ্রহের সঙ্গে ২৩ রান যোগ করেই বাকি ২ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। তাতে তিনশো পেরোনো হয়নি দলটির। তারপরও ইংলিশরা পেয়েছে লিড, পেসার জোফরা আর্চারের নৈপুণ্যে। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৬ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেন তিনি। সতীর্থরা ব্যর্থ হলেও ফের ব্যাট হাতে আলো ছড়ান অসি তারকা স্টিভ স্মিথ।
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪০ পূর্বাহ্ন

ফাইনালে ভারতকে ১০৬ রানে গুটিয়ে দিল যুবারা

শুরুতেই ৩ উইকেট তুলে নিয়ে ভারতকে বেকায়দায় ফেলে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর প্রতিপক্ষ ইনিংস মেরামতের চেষ্টা চালালেও সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি যুবারা। বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী এবং অফ স্পিন অলরাউন্ডার শামিম হোসেনের দুর্দান্ত বোলিংয়ের জবাব খুঁজে না পেয়ে একশো পেরিয়েই গুঁড়িয়ে গেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল।
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৩ পূর্বাহ্ন

ম্যাচ শেষে ঝড় তোলা বার্লের কাছে ছুটে যান সাকিব

আগের তিন ওভারে দারুণ আঁটসাঁট বল করেছিলেন সাকিব আল হাসান। দিয়েছিলেন কেবল ১৯ রান। শেষ ওভারে এসে পুরো বদলে যায় তার বোলিং ফিগার। তিনটি করে ছক্কা আর চার সাকিবকে পিটিয়ে ৩০ রান নিয়ে নেন রায়ান বার্ল। প্রায় অচেনা এই অলরাউন্ডারের সঙ্গে ম্যাচ শেষে আলাপ করেছেন সাকিব, দিয়েছেন উৎসাহ।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৭ অপরাহ্ন

ইচ্ছা পূরণ করেও কেন অতৃপ্ত আফিফ?

এ যেন চলচ্চিত্রের কোনো দৃশ্য মঞ্চায়ন হচ্ছিল। দলের সেরা সব ব্যাটসম্যানরা আউট হয়ে গেলেন। লক্ষ্য তখনও বহুদূর। সে সময় 'নায়ক' শেষ দিকে এসে অসাধারণ এক ইনিংস খেলে দলকে জিতিয়ে দিলেন। এমনটা স্বপ্নে কে না দেখেন? আফিফ হোসেন ধ্রুবও দেখেছেন। আর স্বপ্নের বাস্তবায়ন হওয়ায় দারুণ খুশি এ তরুণ। তারপরও কিছু অতৃপ্তি রয়েই গেল তার মনে।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৭ অপরাহ্ন

আফিফের খেলা দেখে প্রধানমন্ত্রী বলেন, ‘ও আগে নামেনি কেন?’

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নেমে বাংলাদেশ যখন বিপর্যস্ত, তখন ক্রীড়াপ্রেমী উদ্বিগ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন পেয়েছিলেন বলে জানান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। দল যখন আবার ভালো অবস্থায় ফেরে তখন সরকার প্রধানের উচ্ছ্বসিত ফোন পান নাজমুল। প্রধানমন্ত্রী ম্যাচ জেতানো আফিফ হোসেনের প্রশংসা করেন। পরে এই তরুণসহ দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেন তিনি। অনেক দিন পর জয়ের মাঝে ফেরায় জানান শুভেচ্ছা।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৬ অপরাহ্ন

দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে জিতিয়ে নায়ক উনিশ পেরুনো আফিফ

ব্যাটিংয়ে চরম বিপদে পড়া জিম্বাবুয়েকে ঝড় তুলে চূড়ায় তুলেছিলেন রায়ান বার্ল। বোলিংয়ে উইকেট নেওয়ার পর ফিল্ডিংয়েও দুর্ধর্ষ থাকলেন তিনি। তার অলরাউন্ড মুন্সিয়ানায় ব্যাটিং ব্যর্থতায় ডুবতে যাওয়া বাংলাদেশ যখন হারের শঙ্কায়, তখনই মঞ্চে আবির্ভাব তরুণ আফিফ হোসেনের। এরপর থেকে সব আলো কেড়ে নেন তিনিই। উনিশ পেরুনো আফিফের দুর্দান্ত ব্যাটিংয়ে হারতে যাওয়া ম্যাচ জিতেছে বাংলাদেশ।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৪ অপরাহ্ন

মিরপুরে বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে ৫ মিনিট

১৮তম ওভারে শুরু হওয়ার প্রস্তুতি চলছিল। বোলিং প্রান্তে চলে এসেছিলেন মোস্তাফিজুর রহমান। এর মাঝেই হুট করে বন্ধ হয়ে যায় সব আলো। অন্ধকারে চলে যায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৩ অপরাহ্ন

সাকিবের এক ওভারে ৩০ রান নিলেন বার্ল

ইনিংসের ১৬তম ওভারে নিজের শেষ ওভারটি করতে এসেছিলেন সাকিব আল হাসান। কিন্তু রায়ান বার্ল তাকে তিনটি করে ছক্কা আর চার মেরে ওই ওভার থেকে তুলে নেন ৩০ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারে এর আগে এক ওভারে এত রান দেননি বাংলাদেশ অধিনায়ক। তবে টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিংয়ের নজির নয়।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৭ অপরাহ্ন

বিপিএলে থাকার আকুতি নাফিসার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা শুধু নিজে নন পুরো নাফিসা কামালের পরিবারই ধারণ করে। সেখানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে উৎসর্গ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) থাকতে পারবেন না সেটা মানতেই পারছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার। এ আফসোসটাই পোড়াচ্ছে তাকে। আর সে কারণেই নতুন নিয়মে অনুষ্ঠিতব্য আগামী বিপিএলে খেলার আকুতি প্রকাশ করেছেন তিনি।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:০১ অপরাহ্ন

লাইভ আপডেট: আফিফের ব্যাটে বাংলাদেশের জয়

লক্ষ্যটা খুব বড় ছিল না। ১৪৫ রানের। কিন্তু তাই করতে হুড়মুড় করে যেভাবে উইকেট পড়ছিল তাতে জয় মনে হচ্ছিল দূরের বাতিঘর। ৬০ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। কিন্তু তখনই দলের ত্রাতা হয়ে নামেন আফিফ হোসেন ধ্রুব। সঙ্গী হিসেবে পান মোসাদ্দেক হোসেন সৈকতকে। এ দুই ব্যাটসম্যানের দারুণ জুটিতে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৭ পূর্বাহ্ন

অনির্দিষ্টকালের জন্য লাল বলের ক্রিকেটকে ওয়াহাবের ‘না’

লাল বলের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। মূলত সীমিত ওভারের ক্রিকেটে আরও বেশি মনোযোগী হতে দীর্ঘ পরিসরের ফরম্যাট থেকে স্বেচ্ছা নির্বাসনে যাচ্ছেন তিনি। এরই মধ্যে নিজের সিদ্ধান্তের কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়ে দিয়েছেন এই বাঁহাতি।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:২২ পূর্বাহ্ন

কামিন্স-হ্যাজেলউড নয়, ইংল্যান্ডকে ভোগাচ্ছেন মার্শ

প্যাট কামিন্সের মতো গতির ঝড় তুলতে তিনি পারেন না। জশ হ্যাজেলউডের মতো লাইন-লেংথ ঠিক রেখে একটানা বল করে যেতেও দেখা যায় না তাকে। তবে সেই মিচেল মার্শই হয়ে দাঁড়িয়েছেন ইংলিশ ব্যাটসম্যানদের গলার কাঁটা। অস্ট্রেলিয়ার জার্সিতে প্রায় নয় মাস পর খেলতে নেমে তিনি বেজায় ভুগিয়েছেন বেন স্টোকস-জনি বেয়ারস্টোদের।
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৮ পূর্বাহ্ন

সাদা বলের খেলা বলেই আশাবাদী বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল ত্রিদেশীয় টুর্নামেন্টে মাঠে নামছে বাংলাদেশ। এ টুর্নামেন্টে শিরোপা ছাড়া বিকল্প কিছুই ভাবছে না টাইগাররা। কিন্তু তিন দলের এ আসরে খেলবে আফগানিস্তানও। যাদের কাছে সদ্যই ঘরের মাঠে একমাত্র টেস্ট ম্যাচে নাস্তানুবাদ হয়েছে তারা। কিন্তু এসব নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো। সাদা বলের ম্যাচ বলেই জয়ের ব্যাপারে আশাবাদী এ প্রোটিয়া কোচ।
১২ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৩ অপরাহ্ন

পর্যবেক্ষক থেকে এবার নির্দেশকের ভূমিকা নিচ্ছেন ডমিঙ্গো?

বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে রাসেল ডমিঙ্গো দায়িত্ব নেন ১৭ অগাস্ট। সব কিছু বুঝে উঠার আগে কয়েকদিনের মধ্যেই তাকে নামতে হয় আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। স্বভাবতয়ই ডমিঙ্গো এতদিন ছিলেন পর্যবেক্ষকের ভূমিকায়। তবে সেই ভূমিকা থেকে এবার নিজের আসল ভূমিকায় ধীরে ধীরে নামতে যাচ্ছেন তিনি।
১২ সেপ্টেম্বর ২০১৯, ০২:০০ অপরাহ্ন

ভারতের টেস্ট দলে চমক শুবমান গিল

চলতি বছরের শুরুতে হয়েছে ওয়ানডে অভিষেক। টেস্ট দলে তার ডাক পাওয়াটাও ছিল সময়ের ব্যাপার। অবশেষে কাঙ্ক্ষিত ক্ষণটা এসেই গেল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন ওপেনিং ব্যাটসম্যান শুবমান গিল।
১২ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৯ অপরাহ্ন

স্মিথের সামনে রিচার্ডস-ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি

টেস্ট আঙিনায় প্রত্যাবর্তনে জোড়া সেঞ্চুরি। এরপর অদম্য গতিতে এগিয়ে চলেছেন স্টিভ স্মিথ। মাঝে আবার একটি টেস্টে খেলতে পারেননি চোটের কারণে। তাতে কি! ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের তিন টেস্টের পাঁচ ইনিংসে এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের সংগ্রহটা বিস্ময় জাগানিয়া- ৬৭১ রান। স্মিথের এমন দুরন্ত ফর্মই ক্রিকেটের রেকর্ড বই আরেকবার এলোমেলো করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।
১২ সেপ্টেম্বর ২০১৯, ১১:০১ পূর্বাহ্ন

শেষের শুরুতে মাসাকাদজার স্মৃতিতে বঙ্গবন্ধু স্টেডিয়াম

প্রথমবার যখন বাংলাদেশ সফরে এসেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা, তখন তিনি ছিলেন জিম্বাবুয়ের স্বর্ণালী সময়ের শেষ প্রতিনিধি। কাকতালীয়ভাবে সেটা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ক্রিকেট সিরিজও। দেড় যুগ পর আন্তর্জাতিক ক্রিকেটটা ছাড়ছেন এই বাংলাদেশেই। আর বাংলাদেশে এসে এবার একটু আবেগি হয়ে পড়লেন জিম্বাবুইয়ান অধিনায়ক। বন্ধবন্ধু স্টেডিয়ামকে মনে করলেন। তার মতে, পৃথিবীর অন্যতম সেরা উইকেট ছিল সে স্টেডিয়ামেই।
১২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৪ পূর্বাহ্ন

নিজেদের পিছিয়ে রাখছে না জিম্বাবুয়েও

গত প্রায় এক বছর থেকে টি-টোয়েন্টি খেলার মধ্যে নেই জিম্বাবুয়ে। ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের পর থেকে আইসিসির টুর্নামেন্টেও নিষিদ্ধ হয়ে আছে দেশটি। খেলোয়াড়রা আছেন বেতন-ভাতা নিয়ে সংকটে। দলের শক্তি, সাম্প্রতিক ফর্ম কোন কিছুই পক্ষে নেই হ্যামিল্টন মাসাকাদজাদের। কিন্তু ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ, আফগানিস্তানকে শক্ত প্রতিপক্ষ মানলেও নিজেদের একদম পিছিয়ে রাখতে রাজী নয় তারা।
১২ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৪ পূর্বাহ্ন

যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ-ভারত

বৃষ্টির বাধায় অনুষ্ঠিত হতে পারেনি ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম সেমিফাইনাল। দ্বিতীয় সেমিরও একই দশা, বাংলাদেশ-আফগানিস্তান লড়াই ভেসে গেছে বৃষ্টিতে। কোনো ম্যাচেই মাঠে গড়ায়নি একটি বলও। ম্যাচ পরিত্যক্ত হলেও গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার সুবাদে যুব (অনূর্ধ্ব-১৯) এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও ভারত।
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৯ পূর্বাহ্ন