চাইলেই রশিদ-মুজিবদের ছক্কা মারা যায় না, বললেন মোসাদ্দেক

বছর খানেক আগের কথা। ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রশিদ খানের। সে ম্যাচে কি বেদম পিটুনিই না খেলেন তিনি। শেখর ধাওয়ান, মুরালি বিজয়, হার্দিক পান্ডিয়াদের তোপে ১৫০ রান খরচ করে উইকেট পেয়েছেন একটি। আর সংক্ষিপ্ত সংস্করণেই উদাহরণটা তো খুবই টাটকা। বিশ্বকাপে তাকে গলির বোলারের মতো পিটিয়েছেন ইংলিশরা। খরুচে বোলারের তালিকায় রেকর্ড বইয়ে নাম লিখিয়ে দিয়েছেন। টি-টোয়েন্টিতে ২০১৬ বিশ্বকাপে তাকে বেড়ধক পিটিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। তাকে সাবলীলভাবে খেলেন বিশ্বমানের প্রায় সব ব্যাটসম্যানরা।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫০ অপরাহ্ন

মুমিনুলের নেতৃত্বে ‘এ’ দলে সৌম্য, মিরাজরা

মুমিনুল হককে অধিনায়ক করে শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ জনের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। তাতে জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ। দলে নেওয়া হয়েছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে ডাক পাওয়া নাজমুল হাসান শান্ত।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৩ অপরাহ্ন

অধিনায়ক হতে রাজী মোসাদ্দেক, তবে…

বেশ কিছু দিন থেকেই তরুণ নেতৃত্বের আলোচনা চলছে বাংলাদেশের ক্রিকেট পাড়ায়। বেশ কিছু নামও উঠে আসছে। তাদের মধ্যে আলোচনায় আছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। কিন্তু এসব নিয়ে কিছুই ভাবছেন না এ তরুণ। তবে টিম ম্যানেজমেন্ট থেকে যদি বলা হলে আপত্তি না থাকলেও ব্যাপারটা তখনই আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিবেন তিনি।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশকে চাপে ফেলার মন্ত্র জিম্বাবুয়ের

টি-টোয়েন্টি, ওয়ানডে তো বটেই, টেস্ট ক্রিকেটেও আগ্রাসী ব্যাটিং করতে পছন্দ করে বাংলাদেশ দল। এ তথ্য ক্রিকেট বিশ্বে গোপন কোনো বিষয় নয়। জিম্বাবুয়ে দলও জানে ব্যাপারটা। আর এটাকে পুঁজি করেই পরিকল্পনা সাজাচ্ছে দলটি। বাংলাদেশের ব্যাটসম্যানদের বাউন্ডারি মারা থেকে বিরত রেখে চাপ সৃষ্টি করতে চায় তারা। আর এমনটা হলেই সাফল্য পাবেন বলে মনে করেন জিম্বাবুয়ের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান শন উইলিয়ামস।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১০ পূর্বাহ্ন

শিষ্যদের জন্য বিরিয়ানি নিষিদ্ধ করলেন মিসবাহ

দায়িত্ব গ্রহণ করেই পাকিস্তানের খেলোয়াড়দের ফিটনেস ঘাটতি দূর করতে আটঘাট বেঁধে নেমেছেন নতুন কোচ ও নির্বাচক মিসবাহ উল হক। ক্রিকেটারদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেজন্য আরোপ করছেন বেশকিছু বিধি-নিষেধ। ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় দলের ক্যাম্প- সবখানেই বিরিয়ানি, তেল-চর্বিযুক্ত এবং মিষ্টিজাতীয় খাবার নিষিদ্ধ করেছেন দেশটির সাবেক তারকা মিসবাহ।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১০ পূর্বাহ্ন

সাইফের নেতৃত্বে ভারত সফরে অনূর্ধ্ব-২৩ দল

ভারত সফরের জন্য টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসানের নেতৃত্বে ১৫ জনের অনূর্ধ্ব-২৩ দল দিয়েছে বিসিবি। চলতি মাসে ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে তারা।
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০২ অপরাহ্ন

ব্যাপক পরিবর্তনের ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই টি-টোয়েন্টির পর বাংলাদেশ দলে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন চারজন। যাদের তিনজনই স্কোয়াডে থেকে খেলার সুযোগ পাননি। নতুন করে দলে ঢুকেছেন পাঁচজন। এর মধ্যে টি-টোয়েন্টিতে একেবারেই নতুন মুখ তিনজন। একটি টুর্নামেন্টের মাঝপথে কেন এত বেশি পরিবর্তন, দ্য ডেইলি স্টারকে তার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৬ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি দলে ব্যাপক অদল-বদল

আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টিতে হারের পর ত্রিদেশীয় সিরিজের দলে ব্যাপক অদল-বদল করেছেন নির্বাচকরা। বাদ পড়েছেন সৌম্য সরকারসহ চারজন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ, ডাকা হয়েছে আনকোরা লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। আগে টেস্ট ও ওয়ানডে খেললেও প্রথমবার টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৭ পূর্বাহ্ন

মুশফিককে ওপেন করতে পাঠানোর ব্যাখ্যা দিলেন সাকিব

রান তাড়ায় শুরুটা হওয়া চাই জুতসই। গত কয়েকদিন এই জায়গায় ভুগতে থাকা বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে তাড়া করতে নেমে শুরুতেই দিল চমক। ডানহাতি লিটন দাসের সঙ্গে পাঠানো হলো ডানহাতি মুশফিকুর রহিমকে। টি-টোয়েন্টিতে এর আগে কখনই ওপেন না করা মুশফিক অবশ্য পারেননি। সঙ্গত কারণেই তাকে ওপেন করতে পাঠানোয় উঠেছে প্রশ্ন, ম্যাচ শেষে যার ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৯ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজে সমতা ইংল্যান্ডের

রান তাড়া করে জিততে হলে ইতিহাস গড়তে হতো অস্ট্রেলিয়াকে। অবিশ্বাস্য ফর্মে থাকা স্টিভেন স্মিথের কারণেই যা নিয়ে একটু উত্তেজনা। কিন্তু এবারের অ্যাশেজে এই প্রথম ব্যর্থ হলেন স্মিথ। স্বাভাবিকভাবেই পেরে উঠল না তার দলও। অ্যাশেজ ধরে রাখলেও শেষ টেস্টে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে টিম পেইনের দল।
১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪২ অপরাহ্ন

আফগানিস্তানের স্পিনে কেন এত ভয় বাংলাদেশের?

১৬৫ রানের মাঝারি লক্ষ্য। ঘরের চেনা মাঠ, একাদশে ৯ ব্যাটসম্যান। তবু লড়াইও করতে পারেনি বাংলাদেশ। মুজিব-উর-রহমান আর রশিদ খানের স্পিন ঘূর্ণিতে কাবু হয়ে মাত্র ১৩৯ রানেই শেষ হয় দৌড়। বারবার কেন এমন হচ্ছে? অধিনায়ক সাকিব আল হাসান দিলেন ব্যাখ্যা।
১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৭ অপরাহ্ন

বোলিংয়ের ভুলগুলোই বড় করে দেখছেন সাকিব

আফগানিস্তানের বিপক্ষে ১৬৫ রান তাড়ায় প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। ওদের স্পিনে কবু হয়ে ম্যাচ হেরেছে ২৫ রানে। তবে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ের চেয়েও শেষ দশ ওভারের বোলিংকেই দেখছেন বড় করে।
১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০৭ অপরাহ্ন

মুজিব-রশিদের স্পিনেই কাবু বাংলাদেশ

ফের একই গল্প। আরও একবার আফগানিস্তানের স্পিনারদের সামলাতে পারল না বাংলাদেশ। মোহাম্মদ সাইফুদ্দিন আর সাকিব আল হাসানের বোলিংয়ে শুরুতে যে ইঙ্গিত মিলেছিল, আরও একবার ব্যাটিং ব্যর্থতায় তা একেবারেই উধাও। প্রথমে মোহাম্মদ নবির ঝড়ে আফগানরা পায় লড়াইয়ের পূঁজি, এরপর মুজিব-উর-রহমান আর রশিদ খানের স্পিনেই কাঁপাকাঁপি করে কাবু হয়ে যায় বাংলাদেশ।
১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৮ অপরাহ্ন

জেতার অবস্থায় থেকে ভারতের কাছে ফাইনালে হারাটা ‘সাইকোলজিক্যাল’

ফাইনালের প্রতিপক্ষ ভারত হলেই যেন ‘জুজুর ভয়’ আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে বাংলাদেশকে। শিরোপার লড়াইয়ে ভারতীয়দের বিপক্ষে প্রতিবারই হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে সাকিব আল হাসান-মাশরাফি বিন মর্তুজাদের। মূল দলের পথে হাঁটছে বয়সভিত্তিক দলও। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাম্প্রতিক পারফরম্যান্স তারই প্রমাণ দিচ্ছে।
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৯ পূর্বাহ্ন

লাইভ আপডেট: আফগানদের বিপক্ষে আবারো হারল বাংলাদেশ

টেস্টে হারের ক্ষত এখনও শুকাইনি। এরমধ্যে আবার আফগানিস্তানের বিপক্ষে হারের দেখা মিলেছে টাইগারদের। যদিও সংস্করণটি টি-টোয়েন্টি। তবে ব্যর্থতার বৃত্তেই রইল টাইগাররা। আফগানদের কাছে ২৫ রানে হেরেছে দলটি। তাদের বিপক্ষে এ নিয়ে টানা চারটি টি-টোয়েন্টি ম্যাচ হারল বাংলাদেশ।
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫১ পূর্বাহ্ন

ডেনলি সেঞ্চুরিবঞ্চিত হলেও ইংল্যান্ডের বড় লিড

ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন জো ডেনলি। কিন্তু মাত্র ৬ রানের আক্ষেপে পুড়তে হলো তাকে। তবে ওভাল টেস্টের তৃতীয় দিনটা ঠিকই নিজেদের করে নিল ইংল্যান্ড। হাতে ২ উইকেট ও ৩৮২ রানের বড় লিড নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে তারা।
১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৯ পূর্বাহ্ন

নবি-জাদরানের তাণ্ডবে জিম্বাবুয়েকে অনায়াসে হারাল আফগানিস্তান

মোহাম্মদ নবি আর নাজিবুল্লাহ জাদরানের আগ্রাসী ব্যাটিংয়ে রানের পাহাড়ে চড়েছিল আফগানিস্তান। রশিদ খান, মুজিব-উর-রহমানদের স্পিন সামলে সেই পাহাড় ডিঙাতে পারেনি জিম্বাবুয়ে।
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৭ অপরাহ্ন

হঠাৎ দলে আবু হায়দার রনি

ত্রিদেশীয় টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রোববার আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। হুট করেই এ ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াডে ডাকা হয়েছে বাঁহাতি পেসার আবু হায়দার রনিকে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৩ অপরাহ্ন

ব্যাটসম্যানদের ঘরের শত্রুই বিভীষণ, মত ম্যাকেঞ্জির

বেশ কয়েকদিন থেকেই ব্যাটিংয়ে বাংলাদেশের দৈন্যদশা। তরুণরা ভুগছেন ধারাবাহিকতার অভাবে, সিনিয়রদের কেউ কেউ হুট করে ছন্দহীন। টেস্টের মতো তাই সাদা বলের ক্রিকেটেও ব্যাটিং এখন বড় চিন্তার নাম। প্রশ্ন উঠছে ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়েও। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি তা নিয়ে উদ্বিগ্ন নন। সমর্থক আর গণমাধ্যমের চাপকেই ব্যাটসম্যানদের জন্য বড় প্রতিবন্ধকতা বলে মনে করেন তিনি।
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৬ অপরাহ্ন

সাকিব না চাইলে তরুণ কেউ কেন নয়? প্রশ্ন সুজনের

অধিনায়কত্বে আগ্রহ নেই সাকিব আল হাসানের। মুশফিকুর রহিম তো কদিন আগে জানিয়েছেন কখনোই আর অধিনায়ক হবেন না। শ্রীলঙ্কায় তামিম ইকবালের হাতে নেতৃত্বের দায়িত্ব দিয়ে সুফল মিলেনি। আর সেরা সময় হারিয়ে নিজেকে খুঁজছেন মাহমুদউল্লাহ। তাই বাংলাদেশ দলের পরবর্তী অধিনায়ক কে হবেন, এ নিয়েই দুশ্চিন্তা। তাই তরুণ কাউকেই অধিনায়ক নির্বাচন করার পক্ষে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৯ অপরাহ্ন