ভারতের কাছে বাংলাদেশের আরও একটি হার

অনেক দিন থেকেই ভারতের বিপক্ষে হার যেন অবধারিত হয়ে গেছে বাংলাদেশের। তা সে যে কোন পর্যায়েই হোক। এবার আরও একবার ভারতের কাছে হারল দলটি। লাখনৌতে প্রথম ওয়ানডেতে ভারত অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৩৪ রানের বড় ব্যবধানের হারের স্বাদ পেয়েছে অতিথিরা। আগের দিন ম্যাচটি বৃষ্টি হওয়ায় রিজার্ভ ডে'তে গড়িয়েছিল ম্যাচটি।
২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৭ অপরাহ্ন

‘জয়ের অভ্যাস’ নিয়ে শিরোপার লড়াইয়ে নামতে চায় বাংলাদেশ

সাগরিকায় জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ দল। তাতে মিলেছে ফাইনালের টিকেট। ফাইনালে উঠে গেছে আফগানিস্তানও। তাই প্রাথমিক পর্বে আফগানদের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি পরিণত হয়েছে নিয়মরক্ষার লড়াইয়ে। কিন্তু জিততে মরিয়া সাকিব আল হাসানের দল আলাদা গুরুত্ব দিচ্ছে ম্যাচটিকে। কারণ তারা চান জয়ের ধারাবাহিকতা বজায় রেখে শিরোপার লড়াইয়ের মঞ্চে পা রাখতে। তার সঙ্গে আফগানদের বিপক্ষে জয়খরা ঘোচানো ও নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লক্ষ্যও থাকছে বাংলাদেশের।
২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:০২ পূর্বাহ্ন

হাতে সেলাই নিয়েও অনুশীলনে বোলিং করলেন আমিনুল

দুই দলের ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। গুরুত্বের বিচারে আগামীকাল শনিবার আফগানিস্তান ও বাংলাদেশ দলের ম্যাচটা কেবল আনুষ্ঠানিকতা। তাই এমন ম্যাচে ইনজুরিতে থাকা কোনো খেলোয়াড়কে খেলানোর ঝুঁকি নেবে না কেউই। তারপরও অনুশীলনে বোলিং করেছেন তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, অভিষেক ম্যাচে চোট পাওয়ায় যার বাঁ হাতে লেগেছিল তিনটি সেলাই।
২০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৯ পূর্বাহ্ন

এক বছর বোলিং থেকে নিষিদ্ধ দনঞ্জয়া

অ্যাকশন অবৈধ হওয়ায় এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার স্পিনার আকিলা দনাঞ্জয়া। কারণ দুই বছর সময়সীমার মধ্যে কোনো ক্রিকেটার দুবার ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হলে তিনি আইসিসির নিয়ম অনুসারে সাধারণভাবেই এই নিষেধাজ্ঞা পেয়ে থাকেন।
২০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৮ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা দলকে রাষ্ট্রপ্রধানদের সমান নিরাপত্তা দেবে পাকিস্তান

সন্ত্রাসী হামলার হুমকি পাওয়ায় শ্রীলঙ্কার পাকিস্তান সফর নিয়ে তৈরি হয়েছিল অচলাবস্থা। গোটা সিরিজ ভেস্তে যাওয়ার দশা হয়েছিল। তবে স্বস্তির ব্যাপার হলো, কেটে গেছে সব ধোঁয়াশা। পাকিস্তান সরকারের পক্ষ থেকে লঙ্কান সরকারকে আশ্বস্ত করা হয়েছে নিরাপত্তার ব্যাপারে। পাকিস্তান সফরে গিয়ে অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা যে মানের নিরাপত্তা পেয়ে থাকেন, শ্রীলঙ্কা ক্রিকেট দলকেও সমান নিরাপত্তা দেওয়া হবে- এই বিষয়টি ‘পুনরায় নিশ্চিত করে বলেছে’ পাকিস্তান সরকার। এতে সফরে যেতে সম্মত হয়েছে শ্রীলঙ্কা।
২০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৩ পূর্বাহ্ন

বিপ্লবের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটে 'বিপ্লবের' আশা

ইংল্যান্ড বিশ্বকাপে স্বপ্নিল শুরু টাইগারদের, এরপর হুট করেই পথ হারানো। বিচ্ছিন্ন পথটা এখনও সঠিক পথে আনতে পারেননি তারা। মাঝে শ্রীলঙ্কা সঙ্গের হোয়াইটওয়াশ হওয়ার পর আফগানদের কাছে ঘরের মাঠে করুণ হার যেন ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে। আর তাতে গেল গেল রব পড়ে গেছে ক্রিকেট পাড়ায়। আর মিরপুরে নানা সংকটে থাকা জিম্বাবুয়ের সঙ্গে যখন ধুঁকতে ধুঁকতে জয় পেতে হয়েছিল তখন চরম আশাবাদী লোকটিও হতাশায় ডুবেছেন।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৯ অপরাহ্ন

ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ফারুকের

দুঃসময় কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ দল। সেই বিশ্বকাপ থেকে শুরু। এখন দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে জিততে বেশ কষ্ট হয় টাইগারদের। যদিও শেষ ম্যাচটা জিতেছে তারা প্রত্যাশা মতোই। তবে বাংলাদেশ দল যতো না বাজে সময়ের মধ্যে যাচ্ছে তার চেয়ে বেশি অস্থির সময় পার করছেন দলের নির্বাচকরা। কখন কাকে খেলাবেন তা ঠিকমতো বুঝতেই পারছেন না। একের পর এক খেলোয়াড়কে ডেকে আবার বাদ দিচ্ছেন কোন সুযোগ না দিয়েই। আর তাই বর্তমান নির্বাচকদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ দলের সাবেক নির্বাচক ও অধিনায়ক ফারুক আহমেদ।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪২ অপরাহ্ন

যেভাবে খেলে এমন সাফল্য স্মিথের, বিশ্লেষণ করলেন শচীন

অবিশ্বাস্য ফর্মে এবার অ্যাশেজ মাত করেছেন স্টিভেন স্মিথ। কেবল এক ইনিংসেই আউট হয়েছিলেন পঞ্চাশের নিচে। ৪ টেস্টের ৭ ইনিংসে ১১০.৫৭ গড়ে করেন ৭৭৪ রান। এক অ্যাশেজে সবচেয়ে বেশি রান করায় ডন ব্যাডম্যানের রেকর্ড ভাঙারও সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন এক পর্যায়ে। স্মিথের অতিমানব হয়ে উঠায় অ্যাশেজ ধরে রাখা অস্ট্রেলিয়া। শুধু রান করায় নয়, পুরো অ্যাশেজে স্মিথের ব্যাট করার ধরণও হয়েছে আলোচিত। কীভাবে এত রান পেলেন স্মিথ? দর্শক হিসেবে পুরো সিরিজটি দেখে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার বিশ্লেষন করেছেন স্মিথের ব্যাটিং।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪১ অপরাহ্ন

খুশিতে সারারাত ঘুমাতে পারেননি আমিনুল

একটি ফোন কলই যেন পাল্টে দিয়েছে আমিনুল ইসলাম বিপ্লবের সবকিছু! এই কদিন আগেও তিনি ছিলেন অচেনা-অজানা কেউ। জাতীয় দলে প্রথমবার ডাক পেয়ে চলে আসেন আলোচনায়। আর অভিষেকে নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে উইকেট শিকার করায় এই তরুণ লেগ স্পিনার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে তার অন্তর্ভুক্তিতে চমকে গিয়েছিলেন প্রায় সবাই, আমিনুল জানালেন, তিনি নিজেও কতটা রোমাঞ্চিত হয়েছিলেন খবরটি জেনে। বিস্ময়ের ঘোর যেন তার কাটছিলই না। খুশির তোড়ে সারারাত তার গিয়েছিল নির্ঘুম।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩২ অপরাহ্ন

উজ্জ্বল অভিষেকের পর ইনজুরিতে আমিনুল

অভিষেকটা দুর্দান্তই হয়েছে আমিনুল ইসলাম বিপ্লবের! লেগ স্পিনারের জন্য বাংলাদেশের যে হাহাকার, তা থামানোর ইঙ্গিত দিয়েছেন এ তরুণ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচে এমন উজ্জ্বল পারফরম্যান্সের পর দলকে শুনতে হচ্ছে দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন আমিনুল। ফিল্ডিংয়ের সময় জিম্বাবুয়ের দলনেতা হ্যামিল্টন মাসাকাদজার একটি শট ফেরাতে গিয়ে বাঁ হাতে ব্যথা পেয়েছেন তিনি। লেগেছে তিনটি সেলাইও।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৫ পূর্বাহ্ন

আমিনুলকে নিয়ে আলোর রেখা, আছে শঙ্কাও

ঘরোয়া ক্রিকেটে কোথাও কোনো নাম নেই, কিন্তু নেটের বোলিংয়েই নির্বাচকদের তুষ্ট করে জাতীয় দলের ডেরায় চলে এসেছিলেন জুবায়ের হোসেন লিখন। শুরুটাও করেছিলেন ভালো। প্রায় একইভাবে আমিনুল ইসলাম বিপ্লবের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছে। এখনও ঘরোয়া ক্রিকেটে নিজেকে পুরোপুরি প্রমাণ করেতে পারেননি। টুকটাক যা করেছেন তা ব্যাট হাতে। তবে টি-টোয়েন্টি অভিষেকে ২ উইকেট নিয়ে ঝলক দেখিয়েছেন আমিনুল। লেগ স্পিনারের ঘাটতি এবার বুঝি পূরণ হতে চলল বাংলাদেশের। তবে আশার সূর্যের কোণে মেঘের শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লিখনের মতো আমিনুলও না আবার ধুমকেতুর মতো দেখা দিয়ে হারিয়ে যান! বাংলাদেশের নির্বাচকরা যে পরিমাণ অস্থিরতায় ভোগেন, তাতে সে ভয়ও উড়িয়ে দেওয়া যায় না।
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৮ পূর্বাহ্ন

তালিকায় নেই, তবে দলের সঙ্গে আবু হায়দার

এইচপি স্কোয়াডের খেলোয়াড় হিসেবে ভারত সফরে যাবেন, তাই না খেলিয়েই ত্রিদেশীয় টি-টোয়েন্টির জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল আবু হায়দার রনিকে। এইচপির খেলোয়াড়দের নিয়ে গত সোমবার ঘোষিত হয় ভারত সফরের অনূর্ধ্ব-২৩ দল। অথচ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবির পাঠানো খেলোয়াড় তালিকায় দেখা যায় সেই দলেই নেই আবু হায়দারের নাম। কিন্তু বিসিবি প্রধানের অনুমোদিত তালিকায় না থেকেও এই পেসার ওই দলের সঙ্গেই আছেন ভারত সফরে।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪০ অপরাহ্ন

ফিফটির চেয়ে সেই সব ইনিংস মূল্যবান মাহমুদউল্লাহর কাছে

একটি ম্যাচ ছাড়া ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থই ছিল মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট। শ্রীলঙ্কা সফরেও ব্যর্থ। ওয়ানডের পর টেস্টেও সাফল্য খুঁজে পাননি। মিরপুরে টি-টোয়েন্টিতেও শুরুটা ভালো ছিল না। দুঃসময় যেন ভর করেছিল এ ক্রিকেটারের উপর। তবে অবশেষে দুঃসময়কে পেছনে ফেলে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন তিনি। আফগানদের বিপক্ষে আগের ম্যাচে উইকেটে সেট হয়েও পারেননি। তবে সাগরিকায় এসে ফের জয়ের নায়ক তিনি। আর তাতে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন এ ক্রিকেটার। তবে হাফসেঞ্চুরির জন্য নয়, দলের জয়ে অবদান রাখতে পেরেই খুশি তিনি।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫০ অপরাহ্ন

তবুও কোথায় যেন ছন্দের অভাব ব্যাটসম্যানদের

ক্রিস্টোফার এমপুফুর করা ১৯তম ওভারের শেষ বলটি লো ফুলটাস ছিল। চাবুকের মতো ব্যাট ঘুরিয়ে স্কয়ার লেগের উপর দিয়ে সীমানা পার করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ যেন নিদাহাস ট্রফিতে ইসুরু ইদানাকে মারা তার সেই ছক্কাটার কথা মনে করিয়ে দিল। যে ছক্কায় শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে দর্শক বানিয়ে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। শুধু এ শটটিই নয়, এদিন শুরু থেকেই বেশ সাবলীল ব্যাট করেছেন মাহমুদউল্লাহ। কিন্তু দলের বাকী ব্যাটসম্যানরা এঁকেছেন সেই একই হতাশার ছবি।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০৮ অপরাহ্ন

কোহলির ব্যাটে অনায়াসে জিতল ভারত

দীপক চাহার, ওয়াশিংটন সুন্দরদের আঁটসাঁটও বোলিংয়ে লক্ষ্যটা নাগালে পেয়েছিল ভারত। রান তাড়ায় অধিনায়ক বিরাট কোহলির ব্যাট ফের চওড়া হওয়ায় সেই লক্ষ্য অনায়াসে পেরিয়েছে স্বাগতিকরা।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০৬ অপরাহ্ন

আফগানিস্তানকে সঙ্গে নিয়ে ফাইনালে বাংলাদেশ

হারলেও সুযোগ থাকতো। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আত্মবিশ্বাসই যে তলানিতে। তাতে ঘরের মাঠে দর্শক হয়ে যাওয়া খুব একটা অবাক হওয়ার কিছুই ছিল না। আশার কথা এমন কিছুই হয়নি। জিম্বাবুয়েকে হারিয়েই কাজটা সেরে রেখেছে বাংলাদেশ দল। তাতে ত্রিদেশীয় ফাইনাল নিশ্চিত হয়েছে। আর বাংলাদেশের জয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে আফগানিস্তানেরও। স্বাভাবিকভাবেই এতে এক ম্যাচ বিদায় নিতে হচ্ছে জিম্বাবুয়েকে।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৫ অপরাহ্ন

আমিনুল ও শান্তর অভিষেক

দলে ঢুকেই বেশ হৈচৈ ফেলে দিয়েছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। কারণ নির্বাচকরা বলেছিলেন ব্যাটসম্যান হিসেবে নয়, বোলার হিসেবে দলে নেওয়া হয়েছে তাকে। তবে প্রথমবার দলে জায়গা নিয়ে এবার একাদশেও জায়গা করে নিয়েছেন এ তরুণ। বাংলাদেশের ৬৫তম টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে ক্যাপ পেয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে নাজমুল হোসেন শান্তরও। এছাড়া একাদশে ফিরেছেন পেসার শফিউল ইসলাম।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩১ অপরাহ্ন

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

জিম্বাবুয়েকে ৩৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:০০ অপরাহ্ন

স্মিথের সেঞ্চুরিগুলো ‘কুৎসিত’, কোহলিকেই পছন্দ জন্টি রোডসের

সময়ের সেরা টেস্ট ব্যাটসম্যান কে? আইসিসি র‍্যাঙ্কিং কথা বলছে স্টিভ স্মিথের পক্ষে। ১৬ মাস পর সাদা পোশাকে ফিরেই ভারত দলনেতা বিরাট কোহলিকে টপকে শীর্ষ টেস্ট ব্যাটসম্যানের আসনটা দখল করেছেন অস্ট্রেলিয়ার তারকা। তবে গোটা দুনিয়া দ্বিধা-বিভক্ত এই প্রশ্নে। কেউ স্মিথকে এগিয়ে রাখেন তো কেউ কোহলিকে। ব্যাটিংয়ের কৌশল বিচার করে, দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা জন্টি রোডস ভোট দিয়েছেন কোহলির বাক্সে। এখানেই অবশ্য থেমে থাকেননি তিনি। স্মিথের ব্যাটিং ‘কুৎসিত’ বলেও মন্তব্য করেছেন রোডস।
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৬ পূর্বাহ্ন

দুই নবীনের পক্ষে ব্যাট চালালেন মোসাদ্দেক

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি অস্থিরতার মধ্যে কাটাচ্ছেন হয়তো নির্বাচকরাই। কদিন পরপরই দলের বড় বড় রদবদল আনছেন। ত্রিদেশীয় সিরিজের শেষ দুটি ম্যাচের জন্যও আনা হয়েছে বড় পরিবর্তন। এরমধ্যে দুটি মুখ আবার একেবারেই আনকোরা। তবে একেবারে নতুন হলেও আন্তর্জাতিক অঙ্গনে ভালো করবেন বলেই বিশ্বাস করেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত।
১৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৬ অপরাহ্ন