মুজিব-রশিদের বিপক্ষে তড়িৎ উন্নতির আশা দেখছেন না কোচ

আফগানিস্তানের স্পিনারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের কাঁপুনি যেন হয়ে গিয়েছিল নিয়মিত ছবি। আফগানদের কাছে প্রথম ম্যাচ হেরে আসার পর অধিনায়ক সাকিব আল হাসান অকপটে স্বীকার করেছিলেন ওদের স্পিন সামলাতে দক্ষতার ঘাটতি আছে তাদের, আছে মনস্ত্বত্ত্বিক বাধাও। এবার প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বললেন, এই বাধা খুব সহসাই কাটানো সম্ভব না।
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪১ অপরাহ্ন

ব্যাটিং ব্যর্থতায় ডুবল অনূর্ধ্ব-২৩ দল

সিরিজে এগিয়ে যেতে লক্ষ্যটা ছিল না অসম্ভব কঠিন কিছু। কিন্তু বৃষ্টির আইনের সমীকরণ ব্যাটিং ব্যর্থতায় মেলাতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। টপ অর্ডার, মিডল অর্ডারের ডুবে মরার দিনে ভারত অনূর্ধ্ব-২৩ দলের কাছে বড় ব্যবধানে হেরেছে সাইফ হাসানের দল।
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:২১ অপরাহ্ন

‘এখনও নিখুঁত ক্রিকেট খেলতে পারিনি’

আফগানিস্তানের বিপক্ষে হার আর দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেতে ঘাম ছুটে যায় টাইগারদের। মিরপুরে ত্রিদেশীয় সিরিজের শুরুটা ছিল খুব ভয়ানকই। সেখান থেকে সাগরিকায় গিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। টানা দুটি ম্যাচে জয়। কিন্তু এখনও নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারেনি বাংলাদেশ। এমনটাই দাবি করলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তবে ফাইনালে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় ঝরল তার কণ্ঠে।
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৩ পূর্বাহ্ন

এক হাত না থাকলেও এগিয়ে যেতে হবে: রশিদ

বাংলাদেশের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ। ১৩৮ রানের পুঁজি আটকাতে গিয়ে রশিদ খানের দল তখন ধীরে ধীরে চলে যাচ্ছে ম্যাচের বাইরে। বল করতে আসার আগে পেশিতে টান লেগে রশিদ নিজেও ছিটকে যান মাঠের বাইরে। পরে দলের প্রয়োজনে চোট নিয়েই ফিরে এসে বল হাতে নেন, আনেন ব্রেক থ্রুও। অবশ্য তার দল আর পেরে ওঠেনি সে ম্যাচে। চোট মামুলি হলেও আফগানিস্তান অধিনায়ক ফাইনালের আগে জানালেন, দেশের প্রয়োজনে নিজেদের ব্যক্তিগত অবস্থাকে কতটা তুচ্ছ করেন তারা।
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৪ পূর্বাহ্ন

ফাইনালে আমিনুলকে পাচ্ছে না বাংলাদেশ

সাগরিকায় জিম্বাবুয়ের বিপক্ষে স্বপ্নিল অভিষেক হয়েছে আমিনুল ইসলাম বিপ্লবের। অভিষেকে ২টি উইকেট পেয়েছেন এ লেগ স্পিনার। রান দেওয়ার ক্ষেত্রেও ছিলেন কৃপণ। এমন অভিষেকের পর শুনতে হয়েছে দুঃসংবাদ। বাঁ হাতে চোট পাওয়ায় পরের ম্যাচে আফগানদের বিপক্ষে খেলা হয়নি তার। সে চোট সেরে না ওঠায় এবার ফাইনালেও খেলতে পারছেন না এ তরুণ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো।
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩২ পূর্বাহ্ন

শান্তয় মুগ্ধ ডমিঙ্গো খুশি মুশফিকের কিপিংয়ে

ত্রিদেশীয় সিরিজ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে নাজমুল হোসেন শান্তর। কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। টেস্ট ও ওয়ানডের মতো এ সংস্করণেও হতাশ করেছেন এ ওপেনার। তবে ব্যাট হাতে অবদান না রাখতে পারলেও তার ফিল্ডিং, ফিটনেস ও অনুশীলনে মুগ্ধ বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এছাড়া নানা সমালোচনার মধ্যে থাকা উইকেটরক্ষক মুশফিকুর রহিমের কিপিংয়েও সন্তুষ্ট এ প্রোটিয়া।
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৭ পূর্বাহ্ন

চার পেসার খেলানোর ভাবনায় বাংলাদেশ

চট্টগ্রামে লিগ পর্বের শেষ ম্যাচটাতে উইকেটে ছিল কিছুটা ঘাস। তাতে শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিনদের শুরুটা হয় দারুণ। উইকেট সুবিধামতো থাকলে যে পেসাররাও হতে পারেন শক্তি, সে ম্যাচে দেখা গেছে তা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের উইকেটেও থাকছে এমন ঘাসের ছোঁয়া। কেবল তা-ই নয়। আফগানদের স্পিন শক্তি, নিজেদের স্পিন জুজু আর ভবিষ্যৎ ভাবনায় ফাইনালে পেসারদের দিকেই ঝুঁকতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, একাদশে চার পেসার খেলানোও আছে তাদের ভাবনায়।
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৫ পূর্বাহ্ন

সাইফুদ্দিনের সঙ্গে একমত নন কোচ

লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর মোহাম্মদ সাইফুদ্দিন আশা চড়িয়েছিলেন, সামর্থ্যের ৬০-৭০ ভাগ দিয়ে খেললেও আফগানদের হারাতে পারবেন তারা। কিন্তু প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বললেন ভিন্ন কথা। সামর্থ্যের পুরোটা না নিয়ে খেললে বরং হারের সম্ভাবনাই দেখছেন তিনি।
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫১ পূর্বাহ্ন

ভারতকে উড়িয়ে ট্রফি ভাগাভাগি দক্ষিণ আফ্রিকার

স্পিনারদের আঁটসাঁট বোলিং, পেসারদের সময়মতো ব্রেক থ্রু। দক্ষিণ আফ্রিকান বোলারদের দারুণ বোলিংয়ে পুরো ইনিংসেই চাপে থাকল ভারত। করতে পারল না লড়াইয়ের পুঁজি। সহজ রান তাড়ায় অধিনায়ক কুইন্টন ডি কক দিলেন সামনে থেকে নেতৃত্ব। তাতেই বিশাল জয় পেয়েছে প্রোটিয়ারা।
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৬ পূর্বাহ্ন

৬০-৭০ ভাগ দিতে পারলেই আফগানদের হারানো সম্ভব: সাইফ

ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশের ম্যাচ জয়ের ব্যবধানে এগিয়েছিল আফগানিস্তান। মিরপুরে সে ব্যবধানটা আরও বাড়ায় দলটি। তাতে টাইগারদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জয়ের পরিসংখ্যানে এগিয়েছিল আফগানিস্তান। মিরপুরে সে ব্যবধানটা আরও বাড়ায় দলটি। তাতে টাইগারদের আত্মবিশ্বাসে বেশ আঘাত লাগে। টানা ব্যর্থতার মধ্যে থাকা দলের সামর্থ্য নিয়েও তখন নানা প্রশ্ন উঠেছিল। তবে সাগরিকায় আগের দিন আফগানদের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। কাটিয়েছে ‘জুজু’। ফলে আত্মবিশ্বাসটা অনেক বেড়েছে ক্রিকেটারদের।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৬ অপরাহ্ন

ভারতের কাছে বাংলাদেশের টানা হারের কারণ ‘আগ্রাসনের অভাব’

সাম্প্রতিক সময়ে জয়ের দ্বারপ্রান্তে গিয়ে ভারতের কাছে হারটা যেন অবধারিতই হয়ে গেছে বাংলাদেশের জন্য। তা সে যে পর্যায়েই হোক না কেন। তবে সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব-১৯ দলের দুঃখটা যেন একটু বেশি। অল্প সময়ের ব্যবধানে দুটি ফাইনালে ভারতের কাছে হার। তীরে গিয়ে তরী ডোবানোর মতো পরিস্থিতি। প্রায়ই কেন এমন হচ্ছে? বয়সভিত্তিক দলের অন্যতম নির্বাচক হান্নান সরকার বলছেন, আগ্রাসী মনোভাবে এগিয়ে আছে ভারতই। আর এটাই পার্থক্য গড়ে দিচ্ছে, আগ্রাসনের অভাব থাকায় বারবার হারতে হচ্ছে টাইগারদের।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৬ অপরাহ্ন

আত্মবিশ্বাস নিয়েই নিউজিল্যান্ড যাচ্ছে যুবারা

দক্ষিণ আফ্রিকায় আগামী বছর অনুষ্ঠিত হবে যুবাদের বিশ্বকাপ। তাই বাউন্সি উইকেটে মানিয়ে নিতে দারুণভাবে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কদিন আগেই ইংল্যান্ডে খেলে এসেছে দলটি। সে ধারায় নিউজিল্যান্ডের যুবাদের বিপক্ষে খেলতে আগামীকাল সোমবার ক্রাইস্টচার্চের উদ্দেশে ঢাকা ছাড়বে ক্রিকেটাররা। সেখানে ভালো কিছু অর্জন করতে চায় দলটি। তার রসদ ইংল্যান্ড থেকেই যুবারা নিয়ে এসেছেন বলে জানিয়েছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৬ অপরাহ্ন

রশিদের ফাইনালে নামা নিয়ে সংশয়

বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তানের দলনেতা রশিদ খান খেলবেন কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া এই তারকা লেগ স্পিনারের মাঠে নামা নিয়ে সন্দিহান খোদ দলটির ম্যানেজার নাজিম জার আবদুর রহিম জাই।
২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:২১ অপরাহ্ন

এলো বহু কাঙ্ক্ষিত 'মোমেন্টাম'

অবশেষে এলো কাঙ্ক্ষিত সে জয়। স্বস্তির জয়। আফগানিস্তানকে হারাতে পারল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দলটি যেন টাইগারদের কাছে অধরাই হয়ে উঠছিল। শুধু কি টি-টোয়েন্টি, ঘরের মাঠে তাদের কাছে টেস্ট ম্যাচেও পাত্তাই পায়নি বাংলাদেশ। আর স্বস্তির এ জয়ে মিলেছে কাঙ্ক্ষিত মোমেন্টামও। আর এ মোমেন্টাম দিয়েই আগামীর পথ পাড়ি দিতে চায় বাংলাদেশ। ফাইনাল তো বটেই।
২১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২২ অপরাহ্ন

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে হারই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের। খুব কাছে গিয়েও বারবার হাতছাড়া হয়ে যাচ্ছিল জয়গুলো। যুবাদের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচও এমন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। তবে শেষ পর্যন্ত স্নায়ুচাপ ধরে রাখতে পেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বৃষ্টি আইনে ভারত অনূর্ধ্ব-২৩ দলকে ৫ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে তারা।
২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫২ অপরাহ্ন

সাকিবের ব্যাটে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
২১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৬ পূর্বাহ্ন

মিসবাহর প্রথম স্কোয়াডে ইফতিখার-নওয়াজ, নেই হাসান-শাহিন

সম্প্রতি পাকিস্তানের নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিসবাহ উল হক। সেই সঙ্গে দলটির প্রধান নির্বাচকও তিনি। সাবেক এই তারকা ব্যাটসম্যান কোচ হিসেবে তার অভিযান শুরু করবেন আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। শুরুতে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, এরপর টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডের জন্য মিসবাহ ঘোষণা করেছেন স্কোয়াড যা পাকিস্তানের কোচ হিসেবে তার প্রথম।
২১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৬ পূর্বাহ্ন

ইংল্যান্ডের সব ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে আর্চার

গেল মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে জোফরা আর্চারের। এরই মধ্যে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রমাণ করেছেন এই গতিময় পেসার। অল্প সময়েই ইংল্যান্ড দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন তিনি। সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশটির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা মিলেছে তার।
২১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫০ পূর্বাহ্ন

মাশরাফির জীবন-যুদ্ধের গল্প জানাতে মাসাকাদজার অনুরোধ

দুই হাঁটুতে সাতটি অস্ত্রোপচার। ছোট বড় মিলিয়ে ১৩বার ছুরিকাঁচির নিচে যাওয়া। মাশরাফির এ জীবন-যুদ্ধের গল্পটা প্রায় সব বাংলাদেশিই জানেন। কিন্তু সব কি আর জানেন? আরও এমন অনেক গল্প, অনেক কষ্টই লুকিয়ে আছে তার মনে। কাছের লোকরা অল্প কিছু জানেন। কিন্তু ক্রিকেট ভক্তদের কাছে প্রায় সবটাই অজানা। সেই গল্পটা মাশরাফিকে বই আকারে লিখতে অনুরোধ করেছেন জিম্বাবুয়ের হয়ে এদিন শেষ ম্যাচ খেলতে নামা অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
২০ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২০ অপরাহ্ন

জিম্বাবুয়েকে জয় উপহার দিয়ে বিদায় মাসাকাদজার

নানা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেট। আইসিসি থেকে তো তারা নিষিদ্ধই। অন্যদিকে আগের ম্যাচেই টানা জয়ের বিশ্বরেকর্ডটা সমৃদ্ধ করেছে আফগানিস্তান। দুর্দান্ত ক্রিকেট খেলে রীতিমতো আকাশে উড়ছে দলটি। এমন পরিস্থিতি বেশ পিছিয়ে থেকেই মাঠে নেমেছিল জিম্বাবুয়ে। কিন্তু মাঠে উল্টো দাপট দেখিয়ে জয় তুলে নিল জিম্বাবুয়েই। আফগানদের ৭ উইকেটে হারিয়েছে দলটি। আর এ জয়ের মূলনায়ক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
২০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫২ অপরাহ্ন