রশিদ-মুজিবদের নতুন প্রধান কোচ ক্লুজনার

আফগানিস্তানের নতুন প্রধান কোচ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক প্রধান কোচ ফিল সিমন্সের। ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। তবে বাংলাদেশের মাটিতে সদ্যসমাপ্ত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানদের ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করেছিলেন ইংল্যান্ডের অ্যান্ডি মোলস।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:১০ অপরাহ্ন

বাংলাদেশ আবার ভালো খেলবে: সাকিব

সাম্প্রতিক সময়ে সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি সঙ্গ দিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। তবে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আত্মবিশ্বাসী, দ্রুতই ঘুরে দাঁড়াবে দল। খারাপ সময় পার করে ফের ভালো ফল উপহার দিতে শুরু করবেন তারা।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৫ পূর্বাহ্ন

ক্যান্সার যুদ্ধের মাঝেও খেলায় ফিরতে চান মোশাররফ রুবেল

মস্তিষ্কে ক্যান্সার, নিতে হচ্ছে কেমো থেরাপি। অনেকেই হয়ত এমন অবস্থায় মুষড়ে পড়তেন, হাল ছেড়ে দেওয়াটাই হয়ত বেশিরভাগের জন্য খুব স্বাভাবিক ব্যাপার। ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল কঠিন এই জীবন যুদ্ধে কেবল লড়ছেনই না, ঘুরে দাঁড়িয়ে দেখাচ্ছেন খেলায় ফেরার সাহস। ক্রিকেটে ফিরতে রীতিমতো অনুশীলনও শুরু করে দিয়েছেন। চিকিৎসকের ছাড়পত্র নিয়ে এবার জাতীয় লিগেই মাঠে নামতে চান তিনি।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৩ অপরাহ্ন

জাতীয় লিগে সুযোগ পাওয়া নিয়েও শঙ্কায় তুষার-আশরাফুলরা

জাতীয় দলে নেই, জাতীয় দলের আশেপাশে কোন দলেও ঠাঁই হয় না। সারা বছরে কেবল জাতীয় লিগ কিংবা বিসিএল এলেই নামডাক শোনা যায় মোহাম্মদ আশরাফুল, তুষার ইমরান, আব্দুর রাজ্জাকদের। এবার সেই জাতীয় লিগ খেলা নিয়েও শঙ্কায় আছেন তারা। কারণ নির্বাচকদের বেধে দেওয়া নতুন নিয়মে ফিটনেসের কঠিন পরীক্ষা আগে পার হতে হবে তাদের।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪১ অপরাহ্ন

বদলে গেল মুমিনুল, সৌম্যদের খেলার সূচি

২৩ সেপ্টেম্বর থেকে চারদিনের ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ। কিন্তু অতি বৃষ্টিপাতে তা পরিত্যক্ত হয়। কিন্তু ম্যাচটি একদমই ভেস্তে যাচ্ছে না। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নতুন করে সূচি দিয়ে ফের আয়োজন করতে যাচ্ছে ম্যাচটি। কাটুয়াঙ্কের ভেন্যুতে আগামী কয়েকদিনও বৃষ্টির পূর্বাভাস থাকায় বদলে ফেলা হয়েছে ভেন্যুও।
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৭ পূর্বাহ্ন

কাকুতি-মিনতি করে ওপেনিংয়ে নেমেছিলেন শচীন!

ক্যারিয়ারের শুরুতে মিডল অর্ডারে ব্যাটিং করতেন ভারতের কিংবদন্তি সাবেক তারকা শচীন টেন্ডুলকার। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক অবশ্য সেখানে খুব বেশি সফলতা পাননি। সামর্থ্যের সেরাটা তিনি উপহার দিতে পেরেছেন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। কিন্তু শচীনকে ইনিংসের গোড়াপত্তন করতে পাঠানোর সিদ্ধান্তটা অধিনায়ক, কোচ বা নির্বাচকদের মাথা থেকে আসেনি। বরং তিনি নিজেই কাকুতি-মিনতি করে রাজি করিয়েছিলেন টিম ম্যানেজমেন্টকে!
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৮ পূর্বাহ্ন

সিপিএল খেলতে গেলেন লিটন দাসও

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খুব একটা ভালো যায়নি। তবু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল জ্যামাইকা তালাওয়াস থেকে ডাক এসেছে লিটন দাসের। সাকিব আল হাসানের মতো বিসিবি থেকে সিপিএল খেলার অনাপত্তিপত্রও পেয়েছেন ব্যাটসম্যান লিটন দাস। সাকিবের সঙ্গেই সিপিএল খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে উড়ালও দিয়েছেন তিনি।
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৮ অপরাহ্ন

ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

আগের ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় ডুবেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ব্যাটসম্যানদের কাহিল দশা কাটল না এবারও। রান পায়নি টপ অর্ডার। মিডল অর্ডারে ছোটখাটো প্রতিরোধ হলে পাওয়া যায়নি লড়াইয়ের পূঁজি। সহজ লক্ষ্য পেয়ে সেঞ্চুরি করে ভারতীয় দলটিকে জিতিয়েছেন তাদের অধিনায়ক প্রিয়ম গার্গ।
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৬ অপরাহ্ন

পাইপলাইন পরখ করতে ‘এ’ দলের সফরে প্রধান কোচ

ত্রিদেশীয় সিরিজ শেষ হয়েছে। আপাতত ফুরিয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা। তবে ব্যস্ততা কমেনি বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। শ্রীলঙ্কা সফরে থাকা ‘এ’ দলের খেলা দেখতে পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাফেল্টকে নিয়ে যোগ দিচ্ছেন তিনি। ‘এ’ দলের খেলায় নজর রাখতে যাচ্ছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনও।
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:০১ পূর্বাহ্ন

জাতীয় লিগ খেলতে তারকারা সবাই ‘সিরিয়াস’

জাতীয় দলের খেলা থাকলে অনেক সময়ই জাতীয় লিগ খেলতে পারেন না প্রথম সারির ক্রিকেটাররা। কিন্তু অনেক সময় জাতীয় দলের খেলা না থাকলেও জাতীয় লিগ খেলতে দেখা যায় না তাদের। নানান অজুহাতে ঘরোয়া প্রথম শ্রেণীর এই আসর এড়িয়ে যাওয়ার প্রবণতা প্রবল। তবে এবার হতে যাচ্ছে ব্যতিক্রম। ভারত সফর সামনে থাকায় জাতীয় লিগ বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন ক্রিকেটাররা। অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া বাকি সবাই লিগ খেলার প্রস্তুতি নিচ্ছেন।
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৩ পূর্বাহ্ন

আফগানদের কাছ থেকে শেখার কিছু দেখছেন না মাহমুদউল্লাহ

মাত্র দুই টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে এসে নিবেদন, দৃঢ়তা আর স্কিলের প্রমাণ রেখে বাংলাদেশকে টেস্টে গুঁড়িয়ে দেয় আফগানিস্তান। সাদা পোশাকে অনভিজ্ঞ রশিদ খানদের সঙ্গে ওভাবে হেরে যাওয়ার পর প্রতিপক্ষকে বাহবা দিলেও পুরো সিরিজ শেষে মাহমুদউল্লাহর অনুভব, ওদের কাছ থেকে আহামরি কিছু শেখার নেই।
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৪ পূর্বাহ্ন

দর্শকদের কষ্ট অনুভব করছেন সাকিব-মাহমুদউল্লাহ

বৃষ্টিতে খেলা শুরুর সম্ভাবনা ছিল না বিকেল থেকেই। তবু বিপুল পরিমাণ দর্শক আসতে থাকেন মাঠে। বৃষ্টিতে ভিজে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা চলে তাদের। রাত নয়টায় খেলা যখন পরিত্যক্তের ঘোষণা আসে, তখনও অনেকেই যেন গ্যালারি ছাড়তে চাইছিলেন না। খেলা না হওয়ায় ক্রিকেটের প্রতি তীব্র প্যাশন দেখানো এসব দর্শকের যন্ত্রণা স্পর্শ করেছে বাংলাদেশ দলকে। অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ তাদের প্রতি জানিয়েছে সহমর্মিতা।
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১০ অপরাহ্ন

দর্শকদের বিরক্তির কয়েকঘন্টা

বৃষ্টির মাত্রা খুব তীব্র নয়, কিন্তু থামারও তো কোন লক্ষণ নেই। একবার টিকেট কেটে ভেতরে ঢুকলে বাইরে যাওয়ারও কোন উপায় নেই। পশ্চিম পাশের খোলা গ্যালারিতে তাই পুরোটা সময়েই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজতে দেখা গেল কয়েকশত দর্শককে। ভিজে কাক হয়েও অপেক্ষা, যদি মন ভাল হয় আকাশের, যদি শুরু হয় খেলা। শহীদ জুয়েল স্ট্যান্ডের উপরের অংশ আছে শ্যাডো। সেখানকার দর্শকরা মাথা গোঁজার ঠাঁই পেলেও বিরক্তি কাটানোর পথ খুঁজে পাচ্ছিলেন না। সেই পাঁচটায় মাঠে ঢুকেছেন, ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও খেলার শুরুর নাম গন্ধ নেই। মাঠকর্মীরা কেউ মাঠে ঢুকলেই তাই ‘চার’, ‘ছক্কা’ হওয়ার মতো চিৎকার করে উঠছিলেন তারা। কেউ আবার দলবেঁধে গাইছিলেন গান। জমজমাট ফাইনাল দেখতে এসে এসবই ছিল বিনোদন!
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১০ অপরাহ্ন

নিউজিল্যান্ড সফরের ইংল্যান্ড দলে নতুন মুখের ছড়াছড়ি

নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবার (২৩ সেপ্টেম্বর) ১৫ সদস্যের পৃথক পৃথক দল ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। দুই স্কোয়াডেই নতুন মুখের ছড়াছড়ি। তবে টেস্ট দল থেকে বাদ পড়েছেন তারকা ব্যাটসম্যান ও উইকেটরক্ষক জনি বেয়ারস্টো।
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৮ পূর্বাহ্ন

ম্যাচ পরিত্যক্ত, যুগ্মচ্যাম্পিয়ন বাংলাদেশ ও আফগানিস্তান

ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বিকেল থেকেই বাগড়া দিয়েছে বৃষ্টি। শেষ পর্যন্ত পরিত্যক্তই হয় ম্যাচটি। দুই দলকে শিরোপা ভাগাভাগি করে দেওয়া হয়।
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৮ পূর্বাহ্ন

কোহলির নামের পাশে আরেকটি ডিমেরিট পয়েন্ট

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নামের পাশে যুক্ত হয়েছে আরেকটি ডিমেরিট পয়েন্ট। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিউরান হেনড্রিক্সকে অযাচিতভাবে ধাক্কা দিয়েছিলেন ৩০ বছর বয়সী এই তারকা।
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৮ পূর্বাহ্ন

সিপিএল খেলতে যাচ্ছেন সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান খুব শিগগিরই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) মাতাতে যাচ্ছেন। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতাটিতে খেলতে যাওয়ার ছাড়পত্র পেয়ে গেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সাকিবের এনওসি পাওয়ার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৬ পূর্বাহ্ন

ফিরে পাওয়া ছন্দই দিচ্ছে আশা, হুমকি দিচ্ছে আকাশ

র‍্যাঙ্কিং, ফর্ম ও স্কিল, টি-টোয়েন্টিতে সব কিছুতেই বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। অধিনায়ক সাকিব আল হাসান তো রশিদ খানদের বড় দলই বলছেন। সে হিসেবে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে ওদেরই ফেভারিট থাকার কথা। কিন্তু টুর্নামেন্টের শুরুর মলিন দশা কাটিয়ে বাংলাদেশও যে পেয়ে গেছে ছন্দ। আসরের উত্থান পতনের পর ফাইনালের আগে দুদলই তাই সমান পাল্লায়, ইঙ্গিত মিলছে জম্পেশ লড়াইয়ের। তবে সে লড়াইয়ে জল ঢেলে দিতে ঢাকার আকাশ দিচ্ছে বৃষ্টির হুমকি।
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৯ পূর্বাহ্ন

রিজার্ভ ডে না থাকা নিয়ে হাহাকার দু’দলেরই

বিকেল চারটা বাজতেই মিরপুর স্টেডিয়াম এলাকাটা জনারণ্য। ফাইনাল নিয়ে তৈরি হওয়া বিশাল হাইপ মানুষকে টেনে নিয়ে এসেছিল মাঠে। কিন্তু বিকেল পাঁচটার পর শুরু হওয়া ঝিরিঝিরি বৃষ্টি সব ভেস্তে দিয়েছে। রাত নয়টায় খেলা পরিত্যক্তের ঘোষণার সময়ও গ্যালারিতে ছিল উল্লেখযোগ্য সংখ্যক। দর্শকদের দিক থেকে তাই হতাশার দিন। কিন্তু ফাইনালে নামার সব রকম প্রস্তুতি নিয়েও খেলতে না পারার খেদ খেলোয়াড়দেরও। দুই দলই বলছে ফাইনালের জন্য থাকা উচিত ছিল রিজার্ভ ডে।
২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৬ পূর্বাহ্ন

পিছিয়ে গেল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর

ফিউচার ট্যুর প্লান (এফটিপি) অনুযায়ী চলতি বছরের অক্টোবরে টি-টোয়েন্টি সিরিজ ও আগামী ফেব্রুয়ারিতে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। নতুন এফটিপিতে দুটো সিরিজই আলাদা আলাদা সময়ে পিছিয়ে গেছে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন আলোচনার ভিত্তিতে ঠিক করা হয়েছে নতুন সময়।
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০০ অপরাহ্ন