১০০ বলের ক্রিকেটের নিলামে সাকিব
‘দ্য হান্ড্রেড’ বা ১০০ বলের ক্রিকেটের প্রথম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২০২০ সালে। ইংল্যান্ডের সাতটি শহরের আটটি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। অভিষেক আসরের জন্য খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে দুই ধাপে। মনোনীত খেলোয়াড়দের মধ্যে রয়েছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের নাম।
১ অক্টোবর ২০১৯, ১০:৫৪ পূর্বাহ্ন
ফিটনেস পরীক্ষার ফল ‘সন্তোষজনক’
ব্লিপ টেস্টে ১১ না পেলেও আগের পারফরম্যান্স বিচার করে বিবেচনার সুযোগ রেখেছিলেন নির্বাচকরা। তবে সিনিয়র ক’জন ছাড়া খুব বেশি ক্রিকেটারদের বিশেষ বিবেচনার প্রয়োজন পড়ছে না। ফিটনেস নিয়ে খেটে সেরা অবস্থাতেই জাতীয় লিগে নামতে যাচ্ছেন ক্রিকেটাররা।
১ অক্টোবর ২০১৯, ১০:২১ পূর্বাহ্ন
কোহলিকে পেছনে ফেললেন বাবর
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে পেছনে ফেলে ইতিহাসের তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১১ সেঞ্চুরির মালিক হয়েছেন পাকিস্তানের বাবর আজম। সোমবার (৩০ সেপ্টেম্বর) করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৫ রানের ম্যাচ সেরা ইনিংস খেলেন ২৪ বছর বয়সী এই তারকা।
১ অক্টোবর ২০১৯, ০৯:৩২ পূর্বাহ্ন
খর্ব শক্তির শ্রীলঙ্কাকে ঘরের মাঠে সহজেই হারাল পাকিস্তান
কুশল মেন্ডিস, কুশল পেরারা, দিমুথ করুনারত্নে কিংবা অ্যাঞ্জেলো ম্যাথিউস। নিরাপত্তাজনিত কারণে নিয়মিত একাদশের অনেক ক্রিকেটারই যাননি পাকিস্তান সফরে, ছিলেন না থিসারা পেরেরাও। খর্বশক্তির শ্রীলঙ্কাকে ঘরের মাঠে পেয়ে তাই নিজেদের দাপট দেখিয়েছে পাকিস্তান। জিতেছে অনেকটা অনায়াসে।
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১৪ অপরাহ্ন
মিরাজের ফিফটির পর শক্ত জবাব শ্রীলঙ্কানদের
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সৌম্য সরকার আর মেহেদী হাসান মিরাজ কতদূর যান দেখার ছিল। বোলিং অলরাউন্ডার মিরাজ ফিফটি পেলেও ফের হতাশ করেছেন সৌম্য। তবু জুতসই একটা রান পেয়ে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু বিবর্ণ বোলিংয়ে শ্রীলঙ্কা ‘এ’ দল দিচ্ছে শক্ত জবাব।
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫০ অপরাহ্ন
জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই মেয়েদের ‘এ’ দল
ভারতের মেয়েদের ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের মেয়েদের ‘এ’ দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই। আছেন রুমানা আহমেদ, ফাহিমা খাতুন, নিগার সুলতানাদের মতো ক্রিকেটার। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত আর ফারিহা ইসলাম।
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৩ অপরাহ্ন
জাতীয় লিগের খেলা হবে মিরপুরেও
দেশের ক্রিকেটের মূল ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু আন্তর্জাতিক ঠাসা সূচির কারণে দীর্ঘদিন থেকেই এই মাঠে হয় না দেশের সবচেয়ে বড় প্রথম শ্রেণীর আসর জাতীয় লিগের খেলা। এবার আন্তর্জাতিক সূচিতে মিলেছে ফাঁকা সময় তাই চার বছর পর জাতীয় লিগের খেলা পাচ্ছে মিরপুর।
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৮ অপরাহ্ন
ফিটনেসের কড়াকড়ি থেকে সরে আসার ইঙ্গিত
ব্লিপ টেস্টে ১১ তুলতে হবে, না হলে জাতীয় লিগে খেলা যাবে না। নির্বাচকদের বেধে দেওয়া এমন নিয়মের পর দুর্ভাবনায় পড়েছিলেন জাতীয় দল ও বিসিবির অন্যান্য দলের বাইরে থাকা স্থানীয় ক্রিকেটাররা। তবে আগের আসরগুলোর পারফরম্যান্সের সঙ্গে ভারসাম্য রেখে ব্লিপ টেস্টেই এই কড়া নিয়ম থেকে সরে আসারই সিদ্ধান্ত হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪১ অপরাহ্ন
ইমার্জিং এশিয়া কাপের সূচি চূড়ান্ত, বাংলাদেশের গ্রুপে ভারত
এক বছর বিরতি দিয়ে আবারও ইমার্জিং টিমস এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে প্রতিযোগিতাটির চতুর্থ আসর। দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে মোট আটটি দল। রবিবার (২৯ সেপ্টেম্বর) ইমার্জিং এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১০ পূর্বাহ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে সিঙ্গাপুরের ঐতিহাসিক জয়
ঝড় তুলে শন উইলিয়ামস যখন বিদায় নেন, তখন জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ১৪ বলে ১৯ রান। তখনও দলটির ভাণ্ডারে ছিল ৬ উইকেট, ছিলেন রায়ান বার্ল ও রিচমন্ড মুতুম্বামির মতো আগ্রাসী ব্যাটসম্যানরা। জিম্বাবুয়ের জয় সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু একই ওভারে বার্ল ও মুতুম্বামিকে সাজঘরে ফেরান সিঙ্গাপুরের মিডিয়াম পেসার জনক প্রকাশ। তাতে উল্টে যায় পাশার দান।
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০০ পূর্বাহ্ন
প্লে-অফ নিশ্চিত করল সাকিবের বার্বাডোজ
টানা দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে অবদান রাখলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের সতীর্থরাও পালন করলেন কার্যকর ভূমিকা। তাতে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস। মাঝারি সংগ্রহ রক্ষা করে চতুর্থ ও শেষ দল হিসেবে তারা পা রেখেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লে-অফে।
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৬ পূর্বাহ্ন
‘এ’ দলের ম্যাচে রান পেলেন জহুরুল, সাদমান, মিঠুন
জাতীয় দলের প্রধান কোচ উড়ে গিয়েছেন সিরিজ দেখতে। শ্রীলঙ্কায় ‘এ’ দলের ক্রিকেটারদের পারফরম্যান্স তাই আছে শক্তি রাডারের মধ্যে। বৃষ্টির কারণে বারবার পিছিয়ে যাওয়া ম্যাচের প্রথম দিনে প্রধান কোচ, প্রধান নির্বাচকদের সামনে ব্যাটে রান পেয়েছেন জহুরুল ইসলাম, সাদমান ইসলাম ও মোহাম্মদ মিঠুন। তবে তিনজনই আক্ষেপে পুড়বেন তিন অঙ্কে না যাওয়ায়।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৮ অপরাহ্ন
পাকিস্তান সফরের কথা ভাবছে বিসিবি!
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর হামলার পর থেকে পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ হয় না। সীমিত পরিসরে কয়েকবার আন্তর্জাতিক ক্রিকেট হলেও দশ বছরেও সে দেশে হয়নি টেস্ট খেলা। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ড সবার সঙ্গেই নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলে আসছে পাকিস্তান। কিন্তু বাংলাদেশ আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচসহ ওই দেশে দল পাঠানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৫ পূর্বাহ্ন
নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর শুরুটাও করেছে তারা দুর্দান্ত। কিউইদের প্রায় উড়িয়ে দিয়েই প্রথম জয় পেয়েছে যুবারা। ৬৮ বল হাতে রেখে ৬ উইকেটে বড় জয় তুলে সফর শুরু করেছে ক্ষুদে টাইগাররা।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১০ পূর্বাহ্ন
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যও জেতাতে পারল না বার্বাডোজকে
দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের লক্ষ্যটা সাধ্যের মধ্যেই রেখেছিলেন সাকিব আল হাসান। এরপর লক্ষ্য তাড়ায় দারুণ ব্যাটিং করে দলকে গড়ে দিয়েছিলেন জয়ের ভিত। কিন্তু বাকী ব্যাটসম্যানরা ব্যর্থ। ফলে সাকিবের অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যও পারলো না বার্বাডোজ ট্রাইডেন্টসকে জেতাতে। ১ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৫ পূর্বাহ্ন
জাতীয় লিগে মানসম্মত উইকেট আর বল চান শরীফ
ব্লিপ টেস্ট ১১ করতে না পারলে জাতীয় লিগে বিবেচিত হবেন না, এবার এমন নিয়ম করে দেওয়ায় ঘরোয়া লিগ খেলা অনেক ক্রিকেটারই পড়েছেন দুর্ভাবনায়। ঘরোয়া লিগের বাইরে সারা বছরই যারা অনুশীলনের সুযোগ পান না, তাদের একজন প্রথম শ্রেণীতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মোহাম্মদ শরীফ প্রশ্ন তুলেছেন এই প্রক্রিয়া নিয়ে। বাংলাদেশের পেসারদের মধ্যে প্রথম শ্রেণীতে সবচেয়ে বেশি উইকেট নেওয়া শরীফ বরং মনে করেন বাড়ানো উচিত উইকেট আর বলের মান।
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৫ অপরাহ্ন
পিছিয়ে গেল পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে
দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটাতে তৈরি ছিল করাচি জাতীয় স্টেডিয়াম। আগের দিন সেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু প্রবল বৃষ্টিতে ভেসে গেছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। টসই করা সম্ভব হয়নি। পরের ম্যাচটি একই মাঠে আগামীকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার সূচি ছিল। কিন্তু আউটফিল্ডে এত পরিমাণ পানি জমা হয়েছে যে মাঠকে খেলার উপযোগী করতে বেশ সময় লেগে যাবে।
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৩ পূর্বাহ্ন
লিটনের সিপিএল অভিষেকে জ্যামাইকার বিদায়
দেশের বাইরে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলতে গেছেন বাংলাদেশের লিটন দাস। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। তার দল জ্যামাইকা তালাওয়াহসও বিদায় নিয়েছে প্রতিযোগিতার প্রাথমিক পর্ব থেকে।
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৪ পূর্বাহ্ন
অপরাধ প্রমাণ হলেই লোকমানের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বিসিবি
লোকমান হোসেন ভূঁইয়া। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকও। বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি দেশের আইন–শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু বিন্দুমাত্র বিব্রত নয় বিসিবি। এমনকি কোন ধরণের পদক্ষেপ নিচ্ছে না তারা। তার বিপক্ষে আনা অভিযোগ প্রমাণিত হলেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৭ অপরাহ্ন
রশিদ-মুজিবদের নতুন প্রধান কোচ ক্লুজনার
আফগানিস্তানের নতুন প্রধান কোচ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক প্রধান কোচ ফিল সিমন্সের। ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। তবে বাংলাদেশের মাটিতে সদ্যসমাপ্ত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানদের ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করেছিলেন ইংল্যান্ডের অ্যান্ডি মোলস।
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:১০ অপরাহ্ন