ভারত সফরের ওয়ানডে দলে লাবুশেন, নেই ম্যাক্সওয়েল
চলতি বছর টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার মারনাস লাবুশেন। এই ডানহাতি ব্যাটসম্যান দেশটির সদ্যসমাপ্ত ঘরোয়া ওয়ানডে আসর মার্শ কাপেও দেখিয়েছেন দারুণ ছন্দ। যৌথভাবে হয়েছেন প্রতিযোগিতার সেরা। এমন দুরন্ত ফর্মের সুবাদে প্রথমবারের মতো অজিদের ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তিনি।
১৭ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৫ পূর্বাহ্ন
দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে এক ঝাঁক নতুন ক্রিকেটার
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটির জন্য দল ঘোষণা করে বেশ চমকে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দলে ডাকা হয়েছে এক ঝাঁক নতুন ক্রিকেটারকে যাদের মধ্যে এখনও টেস্ট অভিষেক হয়নি ছয় জনের।
১৭ ডিসেম্বর ২০১৯, ০৬:১৫ পূর্বাহ্ন
বাংলাদেশের বিপক্ষে টেস্ট বাতিল করে দিল আয়ারল্যান্ড
ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী ২০২০ সালের গ্রীষ্মে আয়ারল্যান্ডে গিয়ে একটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু আর্থিক সংকটের কারণে সেই টেস্ট ম্যাচটি বাতিল করে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। টেস্টের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ খেলতে চায় আইরিশরা।
১৬ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৩ অপরাহ্ন
মাঠে বিজয় দিবস উদযাপন করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ পল নিক্সন ইংলিশ। কিন্তু মাথায় লাল-সবুজ পতাকার ব্যান্ড পরেই ঢুকলেন মাঠে। দলের দেশি খেলোয়াড়রা তো বটেই, সব বিদেশি খেলোয়াড়ের মাথায়ও শোভা পেল তা। আর হাতে বাংলাদেশের ছোট আকারের জাতীয় পতাকা। ঘরের মাঠে বাংলাদেশের বিজয়ের ৪৯তম বছর উদযাপন করে ফেলল স্বাগতিক দলটি।
১৬ ডিসেম্বর ২০১৯, ০২:৫৩ অপরাহ্ন
চট্টগ্রামে প্রথম ম্যাচে খেলছেন না তামিম
ঢাকা পর্ব শেষ করে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় পর্ব। আর তার শুরুতেই দুঃসংবাদ শুনতে হচ্ছে স্থানীয় ক্রিকেট সমর্থকদের। ঘরের ছেলে তামিম ইকবালকেই প্রথম ম্যাচে দেখতে পাচ্ছেন না তারা। জ্বর নিয়ে তিনি ভর্তি হয়েছেন রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে।
১৬ ডিসেম্বর ২০১৯, ০২:১১ অপরাহ্ন
টেকনিক-বেসিক নয়, লিটনের কাছে পারফরম্যান্সই সব
তার বেসিক ও টেকনিক নিয়ে সন্দেহ নেই ঘোরতর নিন্দুকেরও। টেকনিক্যালি নিঃসন্দেহে দেশের সবচেয়ে সেরা ব্যাটসম্যান তিনি। তার ব্যাটিং দেখে চোখ জুড়ায় না এমন ক্রিকেটপ্রেমী পাওয়া দুষ্কর। কিন্তু প্রতিভার কতটুকু কাজে লাগাতে পেরেছেন লিটন কুমার দাস? মাঝেমধ্যেই এমন সব শট খেলে আউট হয়েছেন যা দৃষ্টিকটু ঠেকেছে সবার কাছে। নানা প্রশ্নও উঠেছে। তাই খুব ভালো করেই লিটন জেনে গিয়েছেন, টেকনিক নয়, আসল কাজটা হলো পারফরম্যান্স।
১৬ ডিসেম্বর ২০১৯, ০১:৪৬ অপরাহ্ন
শহিদ স্মরণের ম্যাচে রফিকের বিধ্বংসী ব্যাটিং
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহিদ দুই ক্রিকেট ব্যক্তিত্ব আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও মুশতাক আহমেদের স্মরণে আয়োজিত প্রীতি টি-টোয়েন্টি ম্যাচে ঝড়ো ব্যাটিং করেছেন মোহাম্মদ রফিক। তার ৮ ছক্কা ও ৫ চারে সাজানো ইনিংসের কল্যাণে শহিদ জুয়েল একাদশকে হারিয়েছে শহিদ মুশতাক একাদশ।
১৬ ডিসেম্বর ২০১৯, ১২:৪০ অপরাহ্ন
সেই ভুল খবর নিয়ে ভারতীয় নয়, বাংলাদেশি গণমাধ্যমকে সন্দেহ লিটনের!
ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচের আগের দিন হুট করেই ভারতের শীর্ষ গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয় যে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ। গোলাপি রং তিনি দেখতে পান না। যার সূত্র ধরে বেশ কিছু বাংলাদেশি গণমাধ্যমেও প্রকাশিত হয় ‘ভুয়া’ খবরটি। আর এ বিষয়টিই কষ্ট দিয়েছে লিটনকে। প্রতিপক্ষ দেশের গণমাধ্যম কী করল তা নিয়ে চিন্তিত ছিলেন না তিনি, বাংলাদেশের গণমাধ্যম যা করেছে সেটাই ভাবিয়েছে তাকে।
১৬ ডিসেম্বর ২০১৯, ১২:২৭ অপরাহ্ন
মাথায় বল লাগার পরের সময়টা কেমন ছিল, জানালেন লিটন
ভারতের বিপক্ষে কলকাতায় ঐতিহাসিক ইডেন গার্ডেন্স টেস্টে মাথায় আঘাত পেয়েছিলেন লিটন দাস। ফলে বাংলাদেশের প্রথম দিবা-রাত্রির গোলাপি বলের টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। বেশ অসুস্থ বোধ করায় মাঠ থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছিল এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে। পরবর্তীতে বেশ কয়েক দিন বিশ্রামে ছিলেন তিনি। কেমন ছিল সেই সময়টা?
১৬ ডিসেম্বর ২০১৯, ১১:১৩ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের সূচি
বঙ্গবন্ধু বিপিএলের প্রথম পর্ব শেষ হয়েছে। ঢাকার দর্শকদের বিনোদিত করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই টি-টোয়েন্টি আসর এবারে পাড়ি জমিয়েছে বন্দরনগরী চট্টগ্রামে।
১৬ ডিসেম্বর ২০১৯, ১০:১৬ পূর্বাহ্ন
বিপিএলের কোনো চ্যাপ্টারই ‘আনকমন’ নয় শুভর
গত কয়েক মৌসুমে ধরেই ঘরোয়া ক্রিকেটে বেশ ধারাবাহিক শামসুর রহমান শুভ। বিশেষ করে বড় দৈর্ঘ্যের ম্যাচে। ছোট সংস্করণেও সময়টা খারাপ যাচ্ছে না তার। গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়েও প্রত্যক্ষ অবদান রেখেছিলেন তিনি। নিজেকে সবসময় প্রস্তুত রাখেন বলেই ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন বলে জানালেন এ ক্রিকেটার। আর তাই বিপিএলের কোনো চ্যাপ্টারই ‘আনকমন’ পড়ে না শুভর।
১৬ ডিসেম্বর ২০১৯, ১০:০৭ পূর্বাহ্ন
হেটমায়ার তাণ্ডবে উড়ে গেল ভারত
বিশাল বিশাল সব ছক্কা, বল পড়ছে গ্যালারিতে বা স্টেডিয়ামের ছাদে। রান তাড়ায় শেমরন হেটমায়ার হয়ে উঠলেন খুনে। পেলেন ঝড়ো সেঞ্চুরি। আরেক পাশে ধীরস্থির ব্যাট করে সেঞ্চুরি পাওয়া শেই হোপকে নিয়ে ভারতকে উড়িয়ে দিলেন তিনি।
১৫ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৩ অপরাহ্ন
স্টার্ক, লায়নের তোপে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
৪৬৮ রানের পাহাড়সময় লক্ষ্য। তা টপকে জিতে যাওয়া প্রায় অসম্ভব। হাতে দুই দিন পড়ে থাকায় টিকে থাকাও ছিল মুশকিল। নিউজিল্যান্ড পারেনি অসম্ভবকে সম্ভব করতে। অনুমিতভাবেই পার্থ টেস্ট বিশাল ব্যবধানে হেরেছে তারা।
১৫ ডিসেম্বর ২০১৯, ০১:৩৯ অপরাহ্ন
নিষ্প্রাণ ড্র টেস্টে আবিদ আলির বিশ্ব রেকর্ড
বৃষ্টিই ঠিক করে দিয়েছিল রাওয়ালপিন্ডি টেস্টের ভাগ্য। দশ বছর পর পাকিস্তানে টেস্ট ফেরার ম্যাচে জম্পেশ লড়াইয়ের আভাসে জল ঢেলে দেয় অসময়ের বৃষ্টি। স্বাগতিক দর্শকদের হতাশার মাঝে শেষ দিনে অবশ্য আনন্দ নিয়ে আসেন ওপেনার আবিদ আলি। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন আগে। এবার টেস্ট অভিষেকেও করলেন তা। আন্তর্জাতিক ক্রিকেট যা দেখেনি এর আগে।
১৫ ডিসেম্বর ২০১৯, ০১:১০ অপরাহ্ন
ঢাকায় প্রথম ধাপ শেষে ব্যাটিংয়ে ইমরুল, বোলিংয়ে এগিয়ে পেরেরা
বঙ্গবন্ধু বিপিএলের ঢাকায় প্রথম ধাপের আট ম্যাচ শেষে রান করায় এগিয়ে আছেন ইমরুল কায়েস। বোলিংয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকা সবার উপরে থিসারা পেরেরা। সেরা দশে রান করা দেশি ব্যাটসম্যানদেরই প্রাধান্য। বোলিংয়ে অবশ্য জাতীয় দলের মূল বোলাররা করছেন হতাশ।
১৫ ডিসেম্বর ২০১৯, ১১:২২ পূর্বাহ্ন
ভিলিয়ার্সকে ফেরাতে উদ্যোগ নিচ্ছেন বাউচার
ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে চলছে পালাবদল। দেশটির ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত পরিচালক হয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনি এসেই দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন এক সময়ের সতীর্থ সতীর্থ মার্ক বাউচারকে। সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান দায়িত্ব বুঝে নেওয়ার পর উদ্যোগী হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া এবি ডি ভিলিয়ার্সকে দলে ফেরাতে।
১৫ ডিসেম্বর ২০১৯, ১০:৫২ পূর্বাহ্ন
৪০০ রানের রেকর্ড কারা ভাঙতে পারেন, জানালেন লারা
১৫ বছরেরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটা নিজের দখলে রেখেছেন ব্রায়ান লারা। এই সময়ের মধ্যে বেশ কয়েক জন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক ব্যাটসম্যানের অনবদ্য কীর্তির কাছাকাছি পৌঁছেছেন। কিন্তু শেষ পর্যন্ত অধরাই থেকে গেছে তার রেকর্ড। তবে ‘ক্যারিবিয়ান রাজপুত্র’ খ্যাত এই ক্রিকেটার মনে করছেন, তার রেকর্ড ভাঙা পড়তে পারে।
১৫ ডিসেম্বর ২০১৯, ০৮:১১ পূর্বাহ্ন
২০২৩ বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ বাউচার
সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হয় দক্ষিণ আফ্রিকার। এরপর শুরু হয়েছে দেশটির ক্রিকেটকে ঢেলে সাজানোর প্রক্রিয়া। গেল বুধবার তিন মাসের জন্য ভারপ্রাপ্ত হিসেবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পান সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। এর দুদিন পর দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মার্ক বাউচার।
১৫ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৯ পূর্বাহ্ন
এবার মিরপুরের উইকেট উল্টো ধোঁকা দিয়েছে ঢাকার কোচকে
মন্থর উইকেটে বল আস্তে আসছে, হুট করেই নিচু হয়ে যাচ্ছে, স্পিনারদের জন্য আছে লোভনীয় টার্ন। এতদিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের চরিত্র ছিল এমনই। কিন্তু এবারের বিপিএলে ভিন্ন চিত্র। মিরপুরের বাইশ গজে এবার বাউন্স চমৎকার, বল ব্যাটে আসে দারুণভাবে। স্ট্রোক খেলা হচ্ছে সহজ। তাই সিলেট থান্ডারের বিপক্ষে জয়ের পরও ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন, উইকেট এমন হবে জানলে দলটা অন্যভাবে সাজাতেন তিনি।
১৫ ডিসেম্বর ২০১৯, ০৫:০৬ পূর্বাহ্ন
সিলেটকে হারাল ঢাকা
এক প্রান্তে বুক চিতিয়ে লড়াই করলেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তবে পর্যাপ্ত সহায়তা পেলেন না কোন দলের আর কোন ব্যাটসম্যানের কাছ থেকে। ফলে ঢাকা প্লাটুনের কাছেও হারতে হলো সিলেট থান্ডারকে। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে হারল দলটি। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটকে ২৪ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল মাশরাফি বিন মুর্তজার দল।
১৪ ডিসেম্বর ২০১৯, ০৪:২৬ অপরাহ্ন