ব্যাটসম্যানদের নিয়ে স্বস্তি, মোস্তাফিজকে নিয়ে চিন্তা
অনেক দিন পর ছন্দে ফিরেছেন তামিম ইকবাল। ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুনরা খেলেছেন বড় ইনিংস। লিটন দাসের ব্যাট থকে আসছে রান, তরুণ মোহাম্মদ নাঈম শেখও চিনিয়েছেন নিজেকে। তবে বঙ্গবন্ধু বিপিএলে আলোর মধ্যে অন্ধকার হয়ে আছেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে বিবর্ণ মোস্তাফিজুর রহমান বোর্ড প্রধানকেও ফেলেছেন চিন্তায়।
১৪ ডিসেম্বর ২০১৯, ০২:৫৭ অপরাহ্ন
পাকিস্তান সফরের ব্যাপারে সরকারের ছাড়পত্রের সম্ভাবনা দেখছেন নাজমুল
বাংলাদেশের পাকিস্তান সফরের ব্যাপারে সরকারের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বোর্ড প্রধান জানান আগামী বাংলাদেশের পাকিস্তান সফরের ব্যাপারে সরকারের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বোর্ড প্রধান জানান, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই বিষয়টি সুরাহা হয়ে যাবে। পাকিস্তানে যাওয়ার ব্যাপারে তারা নিতে পারবেন চূড়ান্ত সিদ্ধান্ত।
১৪ ডিসেম্বর ২০১৯, ০১:২০ অপরাহ্ন
বিপিএলে খাবার খেয়ে ১৭ সাংবাদিকসহ অন্তত ২৫ জন অসুস্থ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সরবরাহকৃত দুপুরের খাবার ও সন্ধ্যার নাস্তা খেয়ে ১৭ সাংবাদিকসহ অন্তত ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। বমি, পাতলা পায়খানায় আক্রান্ত হওয়াসহ অজ্ঞান হয়ে পড়ে যান একাধিক সাংবাদিক। অসুস্থ হয়ে পড়েছেন বিসিবির মিডিয়া বিভাগে কর্মরত কয়েকজন কর্মীও। একসঙ্গে এত জনের অসুস্থ হয়ে পড়ার পর খাবার সরবরাহকারী রেস্টুরেন্টের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি।
১৪ ডিসেম্বর ২০১৯, ১১:৪৬ পূর্বাহ্ন
রংপুরকে হারিয়ে দ্বিতীয় জয় পেল চট্টগ্রাম
বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও অসহায় আত্মসমর্পণ করেছে রংপুর র্যাঞ্জার্স। শনিবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছেও পাত্তা পায়নি তারা। ৬ উইকেটের ব্যবধানে হারে দলটি। প্রথম ম্যাচে তো তারা মাত্র ৬৮ রানে গুটিয়ে গিয়েছিল। অন্যদিকে তৃতীয় ম্যাচে এটা চট্টগ্রামের দ্বিতীয় জয়।
১৪ ডিসেম্বর ২০১৯, ১১:০২ পূর্বাহ্ন
ফার্গুসনের পর ছিটকে গেলেন হ্যাজেলউডও
পার্থ টেস্টের প্রথম দিনে পায়ের পেশিতে পাওয়া চোটের কারণে ছিটকে যান নিউজিল্যান্ডের গতি তারকা লোকি ফার্গুসন। একই দুর্ভাগ্যের শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউডও। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় পার্থ টেস্টে আর বল করতে পারবেন না তিনি। এমনকি অস্ট্রেলিয়ার চলতি গ্রীষ্মকালীন মৌসুমেও তিনি আর মাঠে ফিরতে পারবেন কি-না তা নিয়ে জেগেছে শঙ্কা।
১৪ ডিসেম্বর ২০১৯, ১০:১২ পূর্বাহ্ন
রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন ভেসে গেল বৃষ্টিতে
এক দশক পর পাকিস্তানে টেস্ট ফেরার উন্মাদনায় আক্ষরিক অর্থেই জল ঢেলে দিয়েছে বৃষ্টি। আগের রাতে ভারী বৃষ্টিপাতের কারণে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় চতুর্থ দিনে মাঠে গড়ায়নি একটি বলও।
১৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৫ পূর্বাহ্ন
ফিরলেন মাহমুদউল্লাহ
কলকাতায় গোলাপি বলের দিবা-রাত্রির টেস্টে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন। মাহমুদউল্লাহ রিয়াদ এরপর বাইরে থাকলেন দুই সপ্তাহের বেশি। গ্রেড ওয়ান টিয়ারের সেই চোট কাটিয়ে বিপিএলের প্রথম দুই ম্যাচ পর মাঠে ফিরেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক।
১৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৫ পূর্বাহ্ন
দক্ষিণ আফ্রিকা সফরের ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে নেই রুট
দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। ওয়ানডে সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চার ক্রিকেটার। তারা হলেন- টম ব্যান্টন, প্যাট ব্রাউন, সাকিব মাহমুদ ও ম্যাট পার্কিনসন।
১৪ ডিসেম্বর ২০১৯, ০৭:০০ পূর্বাহ্ন
তামিম-থিসারায় প্রথম জয় পেল ঢাকা
রান খরা কাটিয়ে ছন্দে ফিরলেন তামিম ইকবাল খান। ছয় মাস করলেন ফিফটি। তার সঙ্গে ঝড় তুললেন লঙ্কান তারকা থিসারা পেরেরা। আর বল হাতে তো রুদ্রমূর্তি ধারণ করেন। ছয় মাস পর উইকেটের দেখা পেলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তাতে সবমিলিয়ে দারুণ এক জয় পেয়েছে ঢাকা প্লাটুন। কুমিল্লা ওয়ারিয়র্সকে ২০ রানে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছে মাশরাফির দল।
১৩ ডিসেম্বর ২০১৯, ০৪:২৮ অপরাহ্ন
ছয় মাস পর ফিফটির দেখা পেলেন তামিম
প্রায় এক যুগ ধরে ওপেনিংয়ে বাংলাদেশ দলের হয়ে মুখ্য ভূমিকা পালন করে আসছেন তামিম ইকবাল। তাকে ঘিরে ম্যাচের অনেক পরিকল্পনাও সাজানো হয়। কিন্তু গত ইংল্যান্ড বিশ্বকাপে গিয়ে হুট করেই ছন্দ হারিয়ে ফেলেন এ ওপেনার। এরপর শ্রীলঙ্কা সফরেও যাচ্ছেতাই পারফরম্যান্স। তাই সবধরনের ক্রিকেট থেকে কিছুদিন বিরতি নেন। ফিরেও অবশ্য সুবিধা করে উঠতে পারেননি। তবে বিপিএলের মঞ্চে এক ম্যাচ যেতেই চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন তামিম।
১৩ ডিসেম্বর ২০১৯, ০২:৪৬ অপরাহ্ন
শেষ বিকালে নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিলেন স্টার্ক
মারনাস লাবুশেনের সেঞ্চুরি ও ট্রাভিস হেডের হাফসেঞ্চুরির পর টেলএন্ডারদের কল্যাণে অস্ট্রেলিয়ার ইনিংস ছাড়াল চারশ। তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড শুরুতেই হারাল দুই ওপেনারকে। তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেন কিউই দলনেতা কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ রস টেইলর। এই জুটি ভেঙে শেষ বিকালে ৩ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিলেন অজি পেসার মিচেল স্টার্ক।
১৩ ডিসেম্বর ২০১৯, ০২:১৬ অপরাহ্ন
তরুণ ক্রীড়া সাংবাদিকের আকস্মিক মৃত্যু, বিসিবির শোক
বাংলাদেশের ক্রিকেট বিটে কাজ করা তরুণ ক্রীড়া সাংবাদিক অর্নব মজুমদার দীপায়নের আকস্মিক মৃত্যু হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কাজ করা অর্নব মৃত্যুর আগের দিন পর্যন্ত বিপিএলের ম্যাচ কাভার করেছেন।
১৩ ডিসেম্বর ২০১৯, ০১:৫৬ অপরাহ্ন
আইপিএলের নিলামে মুশফিকসহ ৫ বাংলাদেশি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলামের জন্য ৩৩২ খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করেছে আয়োজক কর্তৃপক্ষ। সেখানে মুশফিকুর রহিমসহ বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের নাম রয়েছে।
১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৪০ অপরাহ্ন
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টির দাপট
উন্মাদনার কমতি ছিল না! কিন্তু এক দশক বাদে পাকিস্তানে টেস্ট ফেরার প্রথম দিনে খেলা হয়েছিল ৬৮.১ ওভার। দ্বিতীয় দিনে মাঠে গড়ায় ১৮.২ ওভার। বৃষ্টির দাপট তৃতীয় দিনে আরও বেড়েছে। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে পুরো দিনে অনুষ্ঠিত হয়েছে মাত্র ৫.২ ওভার।
১৩ ডিসেম্বর ২০১৯, ১২:০২ অপরাহ্ন
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা ব্রাভোর
অবসরের সিদ্ধান্ত পাল্টে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। তবে এই তারকা অলরাউন্ডার নিশ্চিত করেছেন, কেবল টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেট খেলতে চান তিনি।
১৩ ডিসেম্বর ২০১৯, ১১:০৮ পূর্বাহ্ন
সিলেটকে গুঁড়িয়ে রাসেলদের টানা দ্বিতীয় জয়
অলোক কাপালি, রবি বোপারা ও ফরহাদ রেজা মিলে দুর্দান্ত বোলিংয়ে একশোর নিচে গুটিয়ে দিলেন সিলেট থান্ডারকে। এরপর রাজশাহী রয়্যালসকে ৮ উইকেটের বিশাল জয় এনে দিলেন লিটন দাস-আফিফ হোসেন।
১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৩৯ পূর্বাহ্ন
মোস্তাফিজের বোলিংয়ে প্রচণ্ড বিরক্ত নির্বাচক হাবিবুল
পুরনো অস্ত্রগুলো ভোঁতা, ভাণ্ডারে যোগ হচ্ছে না নতুন কিছুও, মার খেলে বুদ্ধি খাটিয়ে ফিরে আসার সামর্থ্য দেখাতে পারছেন না। সব মিলিয়ে মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। যিনি এবার বিপিএলে মোস্তাফিজের দল রংপুর রেঞ্জার্সেরও টেকনিক্যাল এডভাইজরও।
১২ ডিসেম্বর ২০১৯, ০৫:২৯ অপরাহ্ন
গুরবাজ-রুশোর ঝড়ো ফিফটি, চট্টগ্রামকে উড়িয়ে দিল খুলনা
আগের ম্যাচে জিতলেও উইনিং কম্বিনেশন ভেঙে একাদশে চার পরিবর্তন আনা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গড়তে পারেনি বড় সংগ্রহ। বোলারদের নৈপুণ্যের পর ব্যাট হাতে তাণ্ডব চালান খুলনা টাইগার্সের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। আফগান এই ওপেনারের পর ঝড়ো ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নেন দক্ষিণ আফ্রিকার রাইলে রুশোও। তাতে চট্টগ্রামকে উড়িয়ে ৮ উইকেটের দারুণ জয়ে এবারের আসর শুরু করেছে খুলনা।
১২ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৪ অপরাহ্ন
এখনো কিছুটা অস্বস্তি আছে মাশরাফির
বিশ্বকাপের পর দীর্ঘ পাঁচ মাস খেলার বাইরে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। এই সময়ে খুব একটা অনুশীলনও করেননি। এতদিন পর খেলতে নেমে শুরুতেই অনুমিতভাবে সেরা ছন্দ মেলেনি। জানালেন আছে কিছুটা অস্বস্তি। যদিও দল হারলেও ব্যাটে বলে তার পারফরম্যান্স একেবারে মন্দও না।
১২ ডিসেম্বর ২০১৯, ১২:৩৩ অপরাহ্ন
পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্টে বৃষ্টির বাধা
দশ বছর পর পাকিস্তানে টেস্ট ফেরার প্রথম দিনে ব্যাঘাত ঘটিয়েছিল বিরূপ আবহাওয়া। দ্বিতীয় দিনে বৃষ্টির সেই দাপট আরও বেড়েছে। ফলে খেলা হয়েছে মোটে ১৮.২ ওভার। নিরোশান ডিকভেলার উইকেট হারিয়ে শ্রীলঙ্কা যোগ করেছে ৬১ রান। হাফসেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন দনঞ্জয়া ডি সিলভা।
১২ ডিসেম্বর ২০১৯, ১২:২৬ অপরাহ্ন