আমি তামিমের ভক্ত, মাশরাফি অনুপ্রেরণার নাম: শেহজাদ

বিপিএলের একদম শুরুর আসরে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন পাকিস্তানি আহমেদ শেহজাদ। তার মাত্র ৪০ বলে করা সেঞ্চুরি এখনো বিপিএলের দ্রুততম। বিপিএলে ৪০.২৭ গড়ে ৯২৭ রান আছে তার। কিন্তু গত তিন আসরে আবার তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। এবার ঢাকা প্লাটুন উড়িয়ে এনেছেন আগ্রাসী এই ওপেনারকে। দলে যোগ দিয়েই দলের কোচ আর সিনিয়র ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
২ জানুয়ারি ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন

আমলা অনুভব করছিলেন, তার সময়টা শেষ

ফিটনেসে ঘাটতি নেই, মানসিকভাবেও চাঙা। তার যে সামর্থ্য, হাশিম আমলা অনায়াসে আরও বছর দুয়েক আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতেই পারতেন। কিন্তু বিশ্বকাপের পর এই ব্যাটসম্যান অনুভব করলেন, তার সময়টা শেষ। আচমকাই তাই দিয়ে দেন অবসরের ঘোষণা। তার মতে, সবকিছুরই একটা সময় আছে। তিনি থামতে চেয়েছিলেন এমন ভালো সময়েই।
২ জানুয়ারি ২০২০, ০৯:০২ পূর্বাহ্ন

ধর্মচর্চা খেলায় সাহায্য করে, এমন ভাবনাই বরং কপটতা লাগে আমলার

শ্মশ্রুমণ্ডিত চেহারা, মুখে লেগে আছে প্রশান্তির আভা। প্রাণবন্ত হাসিতে নিপাট ভদ্রলোক হাশিম আমলা নিজের নান্দনিক ব্যাটিংয়ের সঙ্গে আলোচনায় আসেন প্রবল ধার্মিকতার জন্যও। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া দক্ষিণ আফ্রিকান এই তারকা খেলা আর ধর্ম দুটোকে রাখছেন আলাদা জায়গায়। ধর্মচর্চার শৃঙ্খল খেলোয়াড়ি জীবনে কাজে লাগে কি-না, এমন কোনো ভাবনা মাথায়ও আসেনি তার। বরং এই ধরনের চিন্তাকেই কপটতা মনে হয় ধর্মপ্রাণ আমলার।
২ জানুয়ারি ২০২০, ০৮:১৬ পূর্বাহ্ন

‘আমাকে বৈচিত্র্যহীন একটি স্কোয়াড ধরিয়ে দেওয়া হয়েছে’

তড়িঘড়ি করে হওয়া নতুন আদলের বিপিএলে সব দলের ম্যানেজমেন্টই একেবারে নতুন। নতুন করে বানানো দলগুলোতে কোচিং স্টাফও তা-ই। পর্যাপ্ত সময় না পাওয়ায় অনেক কিছুই থেকেছে অগোছালো। সিলেট থান্ডারের কোচ হার্শেল গিবস যেমন প্লেয়ার্স ড্রাফটের পরে পেয়েছেন দায়িত্ব। বানাতে পারেননি পছন্দের দল। যাকে টুর্নামেন্টে ক্রমাগত হারের একটা কারণ মনে করছেন তিনি।
১ জানুয়ারি ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন

সাকিবের সঙ্গে মোসাদ্দেক-মিঠুনদের পার্থক্য যেখানে, ব্যাখ্যা করলেন গিবস

ধুঁকতে থাকা সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন প্রতিশ্রুতিশীল তকমাতেই আটকে। ব্যাট হাতে মোহাম্মদ মিঠুন এবারে তাদের সেরা স্থানীয় পারফর্মার হলেও বড্ড অনিয়মিত। সামর্থ্য থাকা সত্ত্বেও কেন তারা প্রত্যাশা পূরণ করতে পারছেন না?
১ জানুয়ারি ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

গিবসের কথা শুনে মাথা নাড়েন, কিন্তু কিছুই বোঝেন না দেশি ক্রিকেটাররা!

তার সময়ে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আগ্রাসী ব্যাটসম্যানদের একজন ছিলেন হার্শেল গিবস। ম্যাচের পরিস্থিতি বুঝে ইনিংস গড়া, পরিস্থিতির দাবিতেই চড়াও হওয়ার মুন্সিয়ানায় গিবস ছিলেন চোখ ধাঁধানো। তেমন একজনকে এবার বিপিএলে কোচ করে এনেও সাফল্য পাচ্ছে না সিলেট থান্ডার। সাফল্য পাবে কী করে, ইংরেজির দুর্বলতায় গিবসের কথাই তো বুঝতে পারছেন না স্থানীয় ক্রিকেটাররা। কিন্তু না বুঝেও তারা না-কি মাথা নেড়ে বোঝার ভান করছেন!
১ জানুয়ারি ২০২০, ১০:০৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্বের সূচি

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি)। সেখানে তিন দিনে অনুষ্ঠিত হবে মোট ছয়টি ম্যাচ। সবগুলো খেলার ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
১ জানুয়ারি ২০২০, ০৪:০৫ পূর্বাহ্ন

নাঈমের হাফসেঞ্চুরি, তাসকিনের ৪ উইকেট

মোহাম্মদ নাঈমের হাফসেঞ্চুরির পাশাপাশি বাকিরা ব্যাট হাতে ছোট ছোট অবদান রাখলেন। আগের তিন ম্যাচে বাইরে থাকা তাসকিন আহমেদ একাদশে ফিরে নিলেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট। রাজশাহী রয়্যালসকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল শেন ওয়াটসনের রংপুর রেঞ্জার্স।
৩১ ডিসেম্বর ২০১৯, ০৪:২৪ অপরাহ্ন

মালানের ঝড়ের পর শেষ বলের রোমাঞ্চে জিতল কুমিল্লা

বারবার রঙ বদলানো ম্যাচে শেষ ওভারে ১৬ রান দরকার ছিল কুমিল্লা ওয়ারিয়র্সের। ঘটনাবহুল ওভারের শেষ বলে প্রয়োজন দাঁড়াল ৩ রানের। রুদ্ধশ্বাস মুহূর্তে লিয়াম প্লাঙ্কেটের বলে মুজিব উর রহমান চার মেরে জিতিয়ে দেন দলকে।
৩১ ডিসেম্বর ২০১৯, ১১:১৯ পূর্বাহ্ন

ম্যাচ জেতানো ওয়াহাবকে হারাল মাশরাফিরা

রাজশাহী রয়্যালসের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ওয়াহাব রিয়াজ। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। আগের দিনই। কিন্তু দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে প্রাথমিক পর্বে পাওয়ার তেমন কোনো সম্ভাবনা আর নেই ঢাকা প্লাটুনের। চলতি বঙ্গবন্ধু বিপিএলে সেরা বোলিং পারফরম্যান্স উপহার দেওয়ার পরদিনই হঠাৎ করে দেশে ফিরে গেছেন পাকিস্তানের বাঁহাতি গতিময় পেসার।
৩১ ডিসেম্বর ২০১৯, ১০:১২ পূর্বাহ্ন

তামিমের ফিফটি, আসিফের ঝড়ের পর ওয়াহাবের ক্যারিয়ারসেরা বোলিং

তামিম ইকবাল পুরো ২০ ওভার ব্যাট করে পেলেন হাফসেঞ্চুরি। তার সঙ্গে জুটি বেঁধে দলকে বিপদ থেকে বাঁচিয়ে আসিফ আলি তুললেন ঝড়। এরপর বল হাতে তোপ দাগলেন ওয়াহাব রিয়াজ। একের পর এক ক্যাচ নিয়ে রেকর্ড গড়লেন বদলি উইকেটরক্ষক জাকের আলি। ছন্দে থাকা রাজশাহী রয়্যালসকে গুঁড়িয়ে ঢাকা প্লাটুন পেল দারুণ জয়।
৩০ ডিসেম্বর ২০১৯, ০৪:১৮ অপরাহ্ন

একাদশে না থেকেও উইকেটকিপার জাকের আলির রেকর্ড

ইনিংসের চতুর্থ ওভারে ওয়াহাব রিয়াজের দারুণ ডেলিভারিতে লিটন দাস ক্যাচ দেন উইকেটের পেছনে। এনামুল হক বিজয়ের বদলি হিসেবে নেমে সেটাই ম্যাচে জাকের আলি অনিকের প্রথম ক্যাচ। এরপর এই উইকেটকিপার একে একে নিয়েছেন আরও পাঁচটি ক্যাচ। বিপিএলের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ আর সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড- দুটোই গড়েছেন ঢাকা প্লাটুনের এই কিপার।
৩০ ডিসেম্বর ২০১৯, ০৪:০২ অপরাহ্ন

সৌরভের ‘সুপার সিরিজ’ আয়োজনের পরিকল্পনার সমালোচনায় ডু প্লেসি

সম্প্রতি ওয়ানডে সংস্করণে চার জাতির ‘সুপার সিরিজ’ আয়োজনের নতুন এক প্রস্তাব নিয়ে এসেছেন সৌরভ গাঙ্গুলি। তবে বিষয়টি পছন্দ হয়নি দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধানের পরিকল্পনার সমালোচনায় মুখর হয়েছেন এই তারকা ডানহাতি ব্যাটসম্যান।
৩০ ডিসেম্বর ২০১৯, ০১:৫৭ অপরাহ্ন

চারদিনের টেস্ট বাধ্য করার চিন্তায় আইসিসি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে চার দিনের টেস্ট ম্যাচ বাধ্যতামূলক করার কথা ভাবছে আইসিসি। তবে তা এখনই নয়। আগামী ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের ধাপ থেকে নিয়মটি চালু করতে আলোচনা হয়েছে আইসিসির ক্রিকেট কমিটিতে।
৩০ ডিসেম্বর ২০১৯, ০১:৩৯ অপরাহ্ন

ফিরে দেখা ২০১৯: ব্যাটে-বলে চরম হতাশার বছর

অভিজ্ঞতায় পোক্ত, তারুণ্যে উদ্দীপ্ত। বিশ্বকাপের বাংলাদেশ দলকে মনে করা হচ্ছিল নিজেদের ইতিহাসের অন্যতম সেরা। আগের সব আসরের নৈপুণ্য ছাপিয়ে এবারই বড় কিছুর স্বপ্ন দেখছিল দেশ। কিন্তু অনেক আশা জাগানিয়া জয়ে শুরুর পর বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয় তিক্ততায়। এরপর ঘরের মাঠে আফগানিস্তানের কাছে টেস্ট হার আর বছরের শেষ ভাগে ভারতে গিয়ে নাস্তানাবুদ হওয়া। ২০১৯ সালে বাংলাদেশের ক্রিকেট যেন ব্যর্থতায় টইটম্বুর।
৩০ ডিসেম্বর ২০১৯, ১২:৩৬ অপরাহ্ন

নিরুত্তাপ ম্যাচে ঝলক দেখালেন মোস্তাফিজ

পয়েন্ট তালিকার তলানির দুই দলের লড়াই। মুখোমুখি সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স। আসর জুড়ে ধুঁকতে থাকাদের ম্যাচটি হলো নিরুত্তাপ। সিলেটের ছুঁড়ে দেওয়া মামুলি লক্ষ্য সহজেই পেরিয়ে গেল রংপুর। এর মাঝে আলাদা করে নজর কাড়লেন মোস্তাফিজুর রহমান। টানা তৃতীয় ম্যাচে দেখালেন দুর্দান্ত পারফরম্যান্স।
৩০ ডিসেম্বর ২০১৯, ১০:৫৫ পূর্বাহ্ন

ফিরে দেখা ২০১৯: এমন আন্দোলন দেখেনি দেশের ক্রিকেট

২১ অক্টোবর দুপুর বেলা হুট করেই মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিভিন্ন পর্যায়ের বেশ কিছু ক্রিকেটারকে জড়ো হতে দেখা যায়। কিন্তু অনুশীলনের পোশাকে নয়, সাধারণ পোশাকে নিজেদের মধ্যে গুরুতর বিষয়ে আলাপ চালাচ্ছিলেন তারা। খানিক পর সাংবাদিকদের আচমকা সংবাদ সম্মেলনে ডেকে নেন জাতীয় ক্রিকেটাররা। দাবি-দাওয়ার দাবিতে তারা আন্দোলনে যেতে পারেন, এমন একটা আভাস মিলছিল। সেই আন্দোলন যে শুরুতেই একদম কঠোর হয়ে যাবে তা অবশ্য আঁচ করা যায়নি।
৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:১৮ পূর্বাহ্ন

প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন হাশিম আমলা

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হাশিম আমলাকে দেখা যাবে এবারের বঙ্গবন্ধু বিপিএলে। খুলনা টাইগার্সের হয়ে খেলতে আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসবেন আমলা। সিলেট পর্বে খুলনার পরের ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে অভিজ্ঞ এই ক্রিকেটারকে।
৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:২৪ পূর্বাহ্ন

রোমাঞ্চ জাগিয়েও পারল না ইংল্যান্ড

পেস বান্ধব উইকেটে প্রায় চারশো ছুঁইছুঁই রান তাড়ায় দারুণ শুরু করেছিল ইংল্যান্ড। জমে উঠেছিল ম্যাচ। কিন্তু রোমাঞ্চের আভাসেই সব সার। রেকর্ড গড়ে আর রান তাড়া করা হয়নি ইংল্যান্ডের। ররি বার্নস, জো রুটদের প্রতিরোধ ভেঙে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েছেন কাগিসো রাবাদা, আনরিক নরকিয়ারা।
২৯ ডিসেম্বর ২০১৯, ০১:১৫ অপরাহ্ন

মাহমুদউল্লাহ নেই আরও দুই ম্যাচে, ভাইরাস জ্বরেও কাবু চ্যালেঞ্জার্স

হ্যামস্ট্রিংয়ের চোটে তিন ম্যাচ থেকে মাঠের বাইরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পরের দুই ম্যাচেও তাকে পাওয়ার সম্ভাবনা নেই। সামনে ওয়েস্ট ইন্ডিজের খেলা থাকায় চলে যাচ্ছেন লেন্ডল সিমন্স, কেসরিক উইলিয়ামসরাও। এরমধ্যে আচমকা হানা দেওয়া ভাইরাস জ্বরে বেশ কাবু এবারের বিপিএলে টেবিলের উপরে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
২৯ ডিসেম্বর ২০১৯, ১২:১৭ অপরাহ্ন