নাইট উপাধি পেলেন কিংবদন্তি ক্রিকেটার লয়েড ও গ্রিনিজ

ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ যুক্তরাজ্যের নাইটহুড উপাধি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড ও গর্নড গ্রিনিজ। এখন থেকে তাদের নামের আগে বসবে 'স্যার'।
২৯ ডিসেম্বর ২০১৯, ১০:০৫ পূর্বাহ্ন

লায়ন, প্যাটিনসনের তোপে কিউইদের গুঁড়িয়ে জিতল অস্ট্রেলিয়া

ফলোঅন না করিয়ে আরও ১৬৮ রান তুলে ইনিংস ঘোষণার করে নিউজিল্যান্ডকে বিশাল বোঝা চাপিয়েছিল অস্ট্রেলিয়া। অবিশ্বাস্য রান তাড়ায় নেমে কিউইরা লড়াই জমানোর ধারে কাছেও যেতে পারেনি। জেমস প্যাটিনসন আর ন্যাথান লায়ন মিলে নিউজিল্যান্ডকে অলআউট করে দেন দ্রুতই।
২৯ ডিসেম্বর ২০১৯, ০৮:০৭ পূর্বাহ্ন

ম্যানেজমেন্টের সায় পেয়ে পুরোদস্তুর ব্যাটসম্যান মিরাজ

অফ স্পিনিং অলরাউন্ডার, বোলিংটাই তার মূল কাজ। সঙ্গে বাড়তি হিসেবে যোগ হয় ব্যাটিং। তবে মেহেদী হাসান মিরাজকে এবার বিপিএলে পাওয়া যাচ্ছে ভিন্ন ভূমিকায়। এবার বোলিংটা পাচ্ছেন মাঝেমাঝে, কখনো পাচ্ছেনই না। কিন্তু ব্যাট করার সুযোগ পাচ্ছেন একদম ওপেনিংয়ে। তাতে আলো ছড়িয়ে দলও জেতালেন তিনি।
২৯ ডিসেম্বর ২০১৯, ০৭:০৭ পূর্বাহ্ন

রেকর্ড রান তাড়ায় ইংল্যান্ডের দারুণ ব্যাটিংয়ে রোমাঞ্চের আভাস

পেস বান্ধব উইকেটে দুই দলের প্রথম তিন ইনিংসের কোনটিতেই আসেনি তিনশো রান। চতুর্থ ইনিংসে ম্যাচ জিততে সেখানে ইংল্যান্ডের লক্ষ্য চারশো ছুঁইছুঁই। সে রান তাড়াতে নেমে ওপেনার ররি বার্নসের নৈপুণ্যে দারুণভাবে ছুটছে ইংল্যান্ড।
২৮ ডিসেম্বর ২০১৯, ০৬:০৯ অপরাহ্ন

মিরাজের ক্যারিয়ারসেরা ইনিংস, পাত্তাই পেল না সিলেট

ব্যাটিং বান্ধব উইকেটে ভালো শুরু পেয়েও বড় স্কোর গড়তে পারল না সিলেট থান্ডার। নির্বিষ বোলিংয়ের বিপক্ষে সহজ লক্ষ্য তাড়ায় এরপর শতরান ছাড়ানো উদ্বোধনী জুটি পেল খুলনা টাইগার্স। ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারসেরা টি-টোয়েন্টি ইনিংসে তারা জিতল অনায়াসে।
২৮ ডিসেম্বর ২০১৯, ০৪:০৭ অপরাহ্ন

জেরার মুখে সেই অস্বাভাবিক ‘নো বল’ করা সান্টকি

বিপিএলের একদম প্রথম ম্যাচে পর পর দুটি অস্বাভাবিক বল করেন সিলেট থান্ডারের ক্যারিবিয়ান পেসার ক্রিসমার সান্টকি। বিশাল ওয়াইডের পর প্রায় এক হাত লম্বা ওভারস্টেপে ‘নো বল’ করায় তৈরি হয় সন্দেহ। এই ‘নো বল’ নিয়ে বিসিবির এন্টি করাপশন ইউনিট (এসিইউ) তাকে জেরা করেছে।
২৮ ডিসেম্বর ২০১৯, ১২:৫০ অপরাহ্ন

চার বছর পর বিপিএলে সৌম্যর হাফসেঞ্চুরি

বড় রান তাড়ায় প্রয়োজন ছিল আগ্রাসী ব্যাটিংয়ের। সৌম্য সরকার ঝড় তুললেন ঠিকই, তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছে। সতীর্থরা একে একে বিদায় নেওয়ার আগে ঢিলেঢালা ইনিংস খেলে চাপ বাড়িয়ে দিয়েছেন। তাই দীর্ঘ চার বছর পর সৌম্য বিপিএলে হাফসেঞ্চুরি তুলে নিলেও তাকে মাঠ ছাড়তে হয়েছে হারের তেতো স্বাদ নিয়ে।
২৮ ডিসেম্বর ২০১৯, ১২:০৯ অপরাহ্ন

সৌম্যর ঝড়ো ফিফটির পরও পারল না কুমিল্লা

ভালো শুরু এনে দেন লিটন দাস ও আফিফ হোসেন। তাণ্ডব চালিয়ে শেষটা দারুণভাবে করেন অভিজ্ঞ শোয়েব মালিক ও অধিনায়ক আন্দ্রে রাসেল। রাজশাহী রয়্যালস গড়ে বড় স্কোর। জবাব দিতে নেমে সৌম্য সরকার তুলে নেন ঝড়ো হাফসেঞ্চুরি। ছোটান চার-ছক্কার ফুলঝুরি। কিন্তু সতীর্থরা তাকে সঙ্গ দিতে না পারায় হারের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কুমিল্লা ওয়ারিয়র্সকে।
২৮ ডিসেম্বর ২০১৯, ১১:০০ পূর্বাহ্ন

কামিন্স-প্যাটিনসন-স্টার্কের তোপে অস্ট্রেলিয়ার বিশাল লিড

বছর জুড়ে বল হাতে আগুন ঝরানো প্যাট কামিন্স আরও একবার দেখালেন ঝলক। তাকে যোগ্য সঙ্গ দিলেন জেমস প্যাটিনসন আর মিচেল স্টার্ক। তাতে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে তিনশ ছাড়ানো লিড পেল অস্ট্রেলিয়া। ফলো-অন করানোর সুযোগ থাকলেও নিজেরা আবার ব্যাটিংয়ে নেমে কেন উইলিয়ামসনদের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পথে টিম পেইনরা।
২৮ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৪ পূর্বাহ্ন

মুশফিকের ফিফটির পর শহিদুলের ৪ উইকেট

মোস্তাফিজুর রহমানের তোপ সামলে খুলনা টাইগার্সকে বড় সংগ্রহ এনে দেন মুশফিকুর রহিম ও নাজিবউল্লাহ জাদরান। এরপর রান তাড়ায় জ্বলে উঠতে পারেননি রংপুর রেঞ্জার্সের কেউই। বিপিএলে অভিষেক ম্যাচ খেলতে নামা শেন ওয়াটসনকে অধিনায়ক করেও ভাগ্য বদলাতে পারেনি তারা। শহিদুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের জবাব দিতে না পেরে তারা থেমেছে অনেক দূরে।
২৭ ডিসেম্বর ২০১৯, ০৪:৪২ অপরাহ্ন

রাবাদা-ফিল্যান্ডারের তোপে সুবিধাজনক অবস্থায় দ.আফ্রিকা

দক্ষিণ আফ্রিকাকে তিনশোর ভেতর আটকে প্রভাব বিস্তারের আভাস দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু নিজেরা ব্যাট করতে নামার পর প্রোটিয়া পেসে কাবু হতে হয়েছে তাদেরও। ভারনন ফিল্যান্ডার আর কাগিসো রাবাদা মিলে ইংল্যান্ডকে দুশোর ভেতর গুটিয়ে ম্যাচের লাগাম নিয়েছেন নিজেদের হাতে।
২৭ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৭ অপরাহ্ন

একরকম অবিক্রীতই থাকি, আমার কাছে আর আশা কী: মাশরাফি

অধিনায়ক হিসেবে বিপিএলে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছেন মাশরাফি বিন মর্তুজা। অন্য আর কোনো অধিনায়ক দুইবারও তা করতে পারেননি। ঘরোয়া আসরের সফল এই অধিনায়ককে দলে ভিড়িয়ে নেতৃত্বের ভার দিয়েছে ঢাকা প্লাটুনও। নিশ্চিতভাবেই আশা শিরোপার। কিন্তু এমন প্রত্যাশার প্রশ্নে কিছুটা যেন শ্লেষ মাশরাফির কন্ঠে।
২৭ ডিসেম্বর ২০১৯, ০২:০৭ অপরাহ্ন

ট্রলকে ভালোবাসার চোখে দেখেন ইমরুল

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রায় নিয়মিতই ট্রলের শিকার হয়ে থাকেন ইমরুল কায়েস। তাকে নিয়ে নানা রকমের ব্যঙ্গাত্মক, হাস্য-রসাত্মক লেখা হয় ভাইরাল। চলতি বিপিএলে রানের মধ্যে থাকা এই বাঁহাতি কি তবে ব্যাট হাতেই দিচ্ছেন সেসব বিদ্রুপের পাল্টা জবাব? স্মিত হেসে ইমরুল উড়িয়ে দিলেন প্রশ্নটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভারপ্রাপ্ত অধিনায়ক জানালেন, দর্শকরা যদি ভালোবেসে তাকে ‘ইমরুল ব্রো’ বলে সম্বোধন করেন তাতে তার কোনো আফসোস নেই।
২৭ ডিসেম্বর ২০১৯, ০১:০৮ অপরাহ্ন

যেভাবে রান আউট হয়েও বেঁচে ফিরে ম্যাচ জেতান ইমরুল

মাশরাফি বিন মর্তুজা যখন ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, ইমরুল কায়েস তখন সামনেই বসা। নিশ্চিত আউট থেকে খেলোয়াড়ি মনোভাব দেখিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছেন। মাশরাফি মজা করেই বললেন ইমরুল তো পরে ধন্যবাদও দেয়নি। ওখানেই তাৎক্ষণিকভাবে ধন্যবাদ দিয়ে দেন ইমরুল। আসল ঘটনা ইনিংসের চতুর্থ ওভারে। যেখান থেকে সুযোগ পেয়ে পরে ইমরুল খেলেন ম্যাচ জেতানো ইনিংস।
২৭ ডিসেম্বর ২০১৯, ১২:৪৭ অপরাহ্ন

ইমরুলের ব্যাটে প্লে অফে এক পা চট্টগ্রামের

মন্থর উইকেটে আঁটসাঁট বোলিং করে ঢাকা প্লাটুনকে অল্প রানে বেঁধে রাখল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পরে রান তাড়ায় নেমে পরিস্থিতি বুঝে ভরসা যোগানো ব্যাট করলেন ইমরুল কায়েস। টুর্নামেন্টে তৃতীয় ফিফটি তুলে দলকে পাইয়ে দিলেন অনায়াস জয়।
২৭ ডিসেম্বর ২০১৯, ১১:২৫ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের পর চাপে নিউজিল্যান্ড

স্টিভেন স্মিথ আশা জাগালেও সেঞ্চুরি তুলে নিতে পারেননি। তবে ট্রাভিস হেড ঠিকই পারলেন। সাদা পোশাকে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকানোর পথে অধিনায়ক টিম পেইনকে নিয়ে তিনি গড়লেন দারুণ এক জুটি। তাতে অস্ট্রেলিয়া চড়ল রানের পাহাড়ে। এরপর দিনের শেষভাগে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে বিপদে পড়েছে নিউজিল্যান্ড।
২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৬ পূর্বাহ্ন

দেশের ক্রিকেটে গোড়ায় গণ্ডগোল

গণমাধ্যম, ভক্ত আর সংগঠক সবারই নজর যখন কেবল আন্তর্জাতিক ক্রিকেটের দিকে, তৃতীয় বিভাগ ক্রিকেট নিয়ে কে আর তোয়াক্কা করে? কিন্তু চলতি বছর ঘরোয়া নিম্ন স্তরের এই ক্রিকেট প্রতিযোগিতাটি যথেষ্ট আলোচনায় এসেছে। কিন্তু সেই আলোচনাটা অবশ্যই কোনো সুখকর বিষয় নিয়ে নয়।
২৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৫০ পূর্বাহ্ন

যুবাদের কাছে দ. আফ্রিকা যাওয়ার উপলক্ষ চান বোর্ড প্রধান

বাংলাদেশ দলের খেলা দেখতে, দলকে উৎসাহ দিতে অনেক দেশেই যাওয়া হয় বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের। কিন্তু এখনো পর্যন্ত যাননি দক্ষিণ আফ্রিকায়। এই সুযোগ ঘটতে পারে তার শীঘ্রই। তবে সেজন্য এবারের যুববিশ্বকাপে বাংলাদেশ দলকে মেটাতে হবে প্রত্যাশা। বাংলাদেশ সেমিফাইনালে উঠলে তবেই দলকে উৎসাহ দিতে ছুটবেন নাজমুল।
২৬ ডিসেম্বর ২০১৯, ০৫:৪১ অপরাহ্ন

ইংলিশ পেস-স্যুয়িংয়ে কাবু প্রোটিয়ারা

ফেরার ম্যাচে প্রথম বলেই উইকেট নিলেন জেমস অ্যান্ডারসন, মিডল অর্ডারে আঘাত হানলেন স্টুয়ার্ট ব্রড। বাঁহাতি স্যাম কারানের হাত থেকে বেরুলো মনকাড়া সব স্যুয়িং। কুইন্টেন ডি ককের প্রতিরোধ সত্ত্বেও তাতে কাবু হয়ে প্রথম দিনেই প্রথম ইনিংস শেষের পথে প্রোটিয়াদের।
২৬ ডিসেম্বর ২০১৯, ০৫:১২ অপরাহ্ন

তিন সংস্করণের আলাদা দল নিয়ে বিসিবির ভাবনা জানালেন নাজমুল

টেস্ট, ওয়ানডের সঙ্গে যোগ হয়েছে টি-টোয়েন্টি। ক্রিকেটের এই তিন সংস্করণের মেজাজ-ধাঁচ একেবারে আলাদা। তাই তিন সংস্করণের জন্য বাংলাদেশের তিনটি আলাদা দল গঠনের প্রসঙ্গটি অনেকদিন ধরেই আলোচিত হচ্ছে। তবে ভিন্ন ভিন্ন দলের প্রয়োজনীয়তা অনুভব করলেও এখনই তা বাস্তবে রূপ নিচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
২৬ ডিসেম্বর ২০১৯, ০১:৫২ অপরাহ্ন