কারও কথায় খেলা ছাড়ার পক্ষপাতী নই, মাশরাফি প্রসঙ্গে মাহমুদউল্লাহ

মাশরাফি বিন মর্তুজা অবসর নিচ্ছেন না-কি নিচ্ছেন না? যদি অবসর নেন, তাহলে কবে আসবে ঘোষণা? অনেক দিন থেকেই এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। সম্প্রতি মাশরাফির অবসরের আলাপ-আলোচনা আরও চড়া হতে শুরু করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জানিয়েছে, তারা মাশরাফিকে ঘটা করে বিদায় দিতে তৈরি। তবে মাহমুদউল্লাহ রিয়াদের ভাবনাটা অন্য রকম। তার মতে, অন্যের কথায় নয়, নিজের একান্ত অনুভূতি থেকে বিদায় বলার সিদ্ধান্ত নেওয়া উচিত একজন ক্রিকেটারের।
১৩ জানুয়ারি ২০২০, ১২:৫২ অপরাহ্ন

১৪ সেলাই নিয়ে নেমেও ঢাকাকে জেতাতে পারলেন না মাশরাফি

এলিমিনেটর রাউন্ডের মাচ। হারলেই বিদায়। তাই হাতে ১৪ সেলাই নিয়েই মাঠে নেমে গেলেন ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অথচ সেলাই লেগেছে ৪৮ ঘণ্টাও পার হয়নি। তবে ঝুঁকি নিয়ে খেলেও দলকে জেতাতে পারেননি অধিনায়ক। শুরুতে সতীর্থ ব্যাটসম্যানদের মুমূর্ষু ব্যাটিং, পরে নির্জীব বোলিং। সব মিলিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৭ উইকেটের ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে গেল ঢাকা।
১৩ জানুয়ারি ২০২০, ১১:১১ পূর্বাহ্ন

শূন্য রানের বিব্রতকর রেকর্ডে বিজয়

নেমেছিলেন তিনে, শুরুতে তামিম ইকবাল ফিরে যাওয়ায় এনামুল হক বিজয়ের দায়িত্ব ছিল ইনিংস গড়ার। কিন্তু চার বল খেলে কোন রান না করে আউট হয়ে বিজয় একার করে নিলেন এমন এক রেকর্ড, নিশ্চিতভাবে কোন ক্রিকেটারই প্রত্যাশা করেন না তা।
১৩ জানুয়ারি ২০২০, ০৯:৫১ পূর্বাহ্ন

বিপর্যস্ত ঢাকাকে লড়াইয়ের পুঁজি দিলেন শাদাব

মন্থর উইকেটে নেমে রায়াড এমরিট, রুবেল হোসেনদের তোপে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা প্লাটুন। এক পর্যায়ে একশো রানের মধ্যেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে তারা। চরম বিপর্যস্ত অবস্থা থেকে দলকে উদ্ধার করেন শাদাব খান। দারুণ ব্যাটিংয়ে এই অলরাউন্ডার দলকে পাইয়ে দেন লড়াইয়ের পূঁজি।
১৩ জানুয়ারি ২০২০, ০৯:৩৩ পূর্বাহ্ন

১৪ সেলাই নিয়েও মাঠে মাশরাফি

বাম হাতের তালুতে ১৪টি সেলাই পড়েছে ৪৮ ঘণ্টাও হয়নি। তারপরও মাশরাফি বিন মর্তুজা অদম্য মনোবল নিয়ে নামতে যাচ্ছেন ২২ গজে। বাঁচা-মরার ম্যাচে বেশ ঝুঁকি নিয়েই খেলতে নামছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক।
১৩ জানুয়ারি ২০২০, ০৭:০০ পূর্বাহ্ন

মাশরাফিকে ‘খুব ভালো বিদায়’ দিতে চায় বিসিবি

বিপিএলের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবসর নিয়ে কিছু ভাবছেন বলে জানিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, মাশরাফিকে ঘটা করে বিদায় দিতে সম্ভাব্য সেরা আয়োজন করতে প্রস্তুত আছেন তারা।
১২ জানুয়ারি ২০২০, ০৬:২৬ অপরাহ্ন

‘বঙ্গবন্ধু বিপিএল’ নামই স্থায়ী হচ্ছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেবল চলতি বছরের বিপিএলকে বিশেষ নামকরণ করা হয়েছিল ‘বঙ্গবন্ধু বিপিএল।’ ফ্রেঞ্চাইজি বাতিল করে সব দলের দায়িত্ব নিজেরাই নিয়েছিল বিসিবি। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন আগামীবছর থেকে ফ্রেঞ্চাইজি ফিরলেও টুর্নামেন্টের নাম ‘বঙ্গবন্ধু বিপিএল’ হিসেবেই স্থায়ী করতে যাচ্ছেন তারা।
১২ জানুয়ারি ২০২০, ০৬:০২ অপরাহ্ন

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ল

টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট, তিন সংস্করণেই ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি। এরমধ্যে সবচেয়ে বেড়েছে টেস্টের ম্যাচ ফি। আগের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়েছে দীর্ঘ পরিসরের ক্রিকেটের ম্যাচ ফি।
১২ জানুয়ারি ২০২০, ০৪:১১ অপরাহ্ন

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না মাশরাফি

নতুন বছরের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে কেন্দ্রীয় চুক্তিতে মাশরাফি নিজেই তাকে না রাখার অনুরোধ করেছেন ।
১২ জানুয়ারি ২০২০, ০৩:৪৮ অপরাহ্ন

এবার মধ্যপ্রাচ্য সংকটের কারণে ঝুলে গেল পাকিস্তান সফর

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে কথা চালাচালির মধ্যে এক পর্যায়ে সফরের সম্ভাবনা দেখা দিলেও মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। রোববার বোর্ড সভায় পাকিস্তান সফরের জট খোলার কথা ছিল, কিন্তু সভা শেষে বেরিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, যুক্তরাষ্ট ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধাবস্থায় বদলে গেছে পরিস্থিতি। সরকারের পক্ষ থেকে এই সফর অতি সংক্ষিপ্ত রাখার নির্দেশনা এসেছে।
১২ জানুয়ারি ২০২০, ০৩:২৩ অপরাহ্ন

দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে মাঠে ফিরছেন পন্টিং-ওয়ার্নরা

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আগামী মাসে একটি চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন দেশটির এক ঝাঁক সাবেক তারকা ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম হলেন দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং ও কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।
১২ জানুয়ারি ২০২০, ১২:৩২ অপরাহ্ন

১৪ সেলাই নিয়েও খেলতে মরিয়া মাশরাফি!

বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝে বেশ অনেকখানি কেটে যাওয়ায় ১৪টি সেলাই পড়েছে মাশরাফি বিন মর্তুজার বাম হাতের তালুতে। ঢাকা প্লাটুনের অধিনায়ক তারপরও মাঠে নামতে মরিয়া। হাতে সেলাই নিয়েই তিনি খেলতে চান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে।
১২ জানুয়ারি ২০২০, ০৮:৪৬ পূর্বাহ্ন

আফিফের সঙ্গে জুটি বেঁধে লিটন মজা পাচ্ছেন

লিটন দাসের সঙ্গে উদ্বোধনী জুটি জমে যাওয়া নিয়ে আফিফ হোসেন কয়েক দিন আগেই বলেছিলেন, তাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো। এবার লিটনও মুখ খুলেছেন দুজনের মাঠের রসায়ন নিয়ে। জানিয়েছেন, আফিফের সঙ্গে ব্যাটিং করে মজা পাচ্ছেন তিনি।
১২ জানুয়ারি ২০২০, ০৬:৩৭ পূর্বাহ্ন

বোতলবন্দী শান্তর যার প্রেরণায় অমন বিস্ফোরণ

অমিত সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে বাংলাদেশের ক্রিকেটে উঠা আসা নাজমুল হোসেন শান্ত যেন হয়ে পড়ছিলেন এক গোলকধাঁধা! অনুশীলনে তার স্কিল দেখে মুগ্ধ হন যেকোনো কোচ। কিন্তু মাঠের খেলায় আর মেলেনা সেই মুন্সিয়ানা। ৫০টি টি-টোয়েন্টি খেলে করেছিলেন কেবল একটা ফিফটি। এই সংস্করণে তিনি খেলতে পারেন কি-না এই বিশ্বাসই উঠে গিয়েছিল তার। সবার চোখ কপালে তুলে সেই শান্তই করে বসলেন এবারের বিপিএলে বাংলাদেশিদের মধ্যে প্রথম সেঞ্চুরি। পরে তিনি জানিয়েছেন তার অমন তেতে ওঠার রহস্য।
১২ জানুয়ারি ২০২০, ০৫:১৫ পূর্বাহ্ন

মাশরাফির হাতে ১৪ সেলাই

ম্যাচের একাদশ ওভারের ঘটনা। মেহেদী হাসানের বলে লফটেড ড্রাইভ করেছিলেন রাইলি রুশো। কাভারে ক্যাচ নিতে বামদিকে ঝাঁপিয়েছিলেন ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্যাচ হাতে জমাতে পারেননি, কিন্তু বলের আঘাতে ব্যথায় কাতরে মাঠ ছাড়েন তিনি। পরে জানা যায়, ঢাকা প্লাটুনের অধিনায়কের বাঁহাতে লেগেছে ১৪টি সেলাই।
১১ জানুয়ারি ২০২০, ০৫:০২ অপরাহ্ন

বিস্ফোরক সেঞ্চুরিতে জড়তা কাটিয়ে উদ্ভাসিত শান্ত

নাজমুল হোসেন শান্ত যেন বাংলাদেশের ক্রিকেটে এক রহস্যের নামই হয়ে যাচ্ছিলেন। পর্যায়ক্রমে সব ধরনের ধাপ পেরিয়ে সর্বোচ্চ পর্যায়ে খেললেও সামর্থ্যের ছিটেফোঁটাও দেখাতে পারছিলেন না। বিপিএলেও ছিলেন জড়সড়ো, শম্বুক গতির এক ব্যাটসম্যান। অথচ সেই তিনিই এবার ৫১ বলে সেঞ্চুরিতে সব ঠেলে সরিয়ে নতুনভাবে উদ্ভাসিত হয়েছেন। এই বাঁহাতি ব্যাটসম্যান যেন জানান দিলেন তাকে নিয়ে উপসংহারে পৌঁছানোর সময় এখনো হয়নি।
১১ জানুয়ারি ২০২০, ০৪:২৩ অপরাহ্ন

শান্তর সেঞ্চুরিতে ঢাকাকে হারিয়ে শীর্ষে খুলনা

আসরের শুরুটা ছিল বিবর্ণ। প্রথম চার ম্যাচে মাত্র ৫ রান। পরে একাদশ থেকে বাদই পড়ে যান তিনি। ফিরে এসে ভালোই খেলছিলেন। তবে ইনিংস লম্বা করতে পারছিলেন না। আসরের শেষ দিনে দারুণ জ্বলে উঠলেন। পঞ্চম বাংলাদেশী খেলোয়াড় হিসেবে বিপিএলে সেঞ্চুরির করার কৃতিত্ব দেখালেন নাজমুল হোসেন শান্ত। আর তার সেঞ্চুরিতে ঢাকা প্লাটুনকে হারিয়ে শীর্ষে উঠে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা টাইগার্স।
১১ জানুয়ারি ২০২০, ০৪:২৩ অপরাহ্ন

ব্যাটিংয়ে যেসব বদল এনে ধারাবাহিক সাফল্য লিটনের

নান্দনিক সব শটের প্রাচুর্যে ভরপুর লিটন দাস, ভাণ্ডারে সব শট পেয়ে মেরে খেলার প্রবণতার তার প্রবল। কিন্তু মাত্রাতিরিক্ত মারতে গিয়ে অনেক সময়েই মিটত না পরিস্থিতির দাবি। কোন সম্পদ কখন ব্যবহার করবেন, কখন লুকিয়ে রাখবেন সেই সংযম বোধেরও ঘাটতি ছিল চোখে পড়ার মতো। বিপিএলে এবার ধারাবাহিক সাফল্য পেতে এসব জায়গায় লিটন এনেছেন চিন্তার বদল। সেইসঙ্গে ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির পরামর্শে বদলেছেন টেকনিক্যাল কিছু খুঁটিনাটি দিক।
১১ জানুয়ারি ২০২০, ০১:৩২ অপরাহ্ন

বিয়ের পর মাথা খুলেছে লিটনের!

আগে এক ম্যাচে রান করলে পরে আরও কয়েক ম্যাচে খুঁজে পাওয়া যেত না লিটন দাসকে। আগ্রাসী ব্যাটিংয়ে চার-ছয়ে নান্দনিক শুরু পেতেন বটে, কিন্তু বেশিরভাগ সময়ই তা টানতে না পারার ব্যর্থতার চক্রে ঘুরপাক খেতেন তিনি। এবার বিপিএলে লিটনকে দেখা যাচ্ছে অন্যরূপে। দারুণ ধারাবাহিকতায় রান পাচ্ছেন, স্ট্রাইকরেটও থাকছে ১৪০ ছুঁইছুঁই। টুর্নামেন্টে ছাড়িয়ে গেছেন চারশো রান। এসেছে পরিণত চিন্তা, এমন বদলের জন্য বিয়ে করা একটা বড় কারণ মনে করেন তিনি।
১১ জানুয়ারি ২০২০, ১২:২৬ অপরাহ্ন

লিটনের ব্যাটে কোয়ালিফায়ার নিশ্চিত করল রাজশাহী

প্লে অফ নিশ্চিত হয়েছে আগেই তবে শীর্ষে দুইয়ে থাকতে হলে জিততেই হবে। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল দুই দল। তাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রাজশাহী রয়্যালস। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়েছে দলটি।
১১ জানুয়ারি ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন