লিটনের ব্যাটে কোয়ালিফায়ার নিশ্চিত করল রাজশাহী

প্লে অফ নিশ্চিত হয়েছে আগেই তবে শীর্ষে দুইয়ে থাকতে হলে জিততেই হবে। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল দুই দল। তাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রাজশাহী রয়্যালস। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়েছে দলটি।
১১ জানুয়ারি ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন

জাতীয় স্কুল ক্রিকেটের নতুন আসর বঙ্গবন্ধুর নামে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের নতুন আসর হবে বঙ্গবন্ধুর নামে। শনিবার (১১ জানুয়ারি) বিসিবির মিডিয়া লাউঞ্জে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে এমন ঘোষণা দেন আয়োজকরা।
১১ জানুয়ারি ২০২০, ০৮:৩৪ পূর্বাহ্ন

বিশ্বকাপে সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করব: আফিফ

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে সুযোগ পেলে ব্যক্তিগতভাবে ভালো কিছু করার চেষ্টার পাশাপাশি দলের প্রয়োজনে অবদান রাখার প্রত্যাশার কথা জানিয়েছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন।
১১ জানুয়ারি ২০২০, ০৮:১৩ পূর্বাহ্ন

কোহলির নতুন কীর্তি, পেছনে ফেললেন পন্টিংকে

অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১১ হাজার রান করার কীর্তি গড়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। তিনি বেশ বড় ব্যবধানে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে।
১১ জানুয়ারি ২০২০, ০৬:৫০ পূর্বাহ্ন

পাকিস্তান সফর দিয়ে ফিরতে যাচ্ছেন সাইফউদ্দিন

প্রায় চার মাস ধরে ক্রিকেটের বাইরে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন পিঠের চোট কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন।
১১ জানুয়ারি ২০২০, ০৫:৫২ পূর্বাহ্ন

বোর্ড সভার দিকে তাকিয়ে গিবসন

বাংলাদেশের পেস বোলিং কোচ হতে আগ্রহ জানানো ওটিস গিবসন অপেক্ষায় আছেন বিসিবির সিদ্ধান্ত জানার। নিজেকে তৈরি রেখে আপাতত রোববারের বোর্ড সভার দিকে চোখ তার।
১০ জানুয়ারি ২০২০, ০৬:২২ অপরাহ্ন

ব্যাটে-বলে ঝলমলে শার্দূলের দাপটে সিরিজ ভারতের

দুই ওপেনার লোকেশ রাহুল, শেখর ধাওয়ান দুজনেই পেলেন ঝড়ো ফিফটি। শেষ দিকে ঝড় তুললেন শার্দুল ঠাকুর। পরে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে রাখতে বল হাতেও জ্বলে উঠা শার্দূলের নৈপুণ্যে সহজেই লঙ্কানদের হারিয়েছে ভারত।
১০ জানুয়ারি ২০২০, ০৫:৫৭ অপরাহ্ন

মুশফিক-মিরাজের ব্যাটে প্লে অফে খুলনা

জিতলেই যে প্লে অফ নিশ্চিত হতো না নয়, তবে একটা আশা থাকতো কুমিল্লা ওয়ারিয়র্সের। অন্য দলের ফলাফলের উপর নির্ভর হয়ে থাকতে হতো। তবে হারলে নিশ্চিত বিদায়। আর নিশ্চিত পথেই হেঁটেছে কুমিল্লা ওয়ারিয়র্স! নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের কাছে এক অর্থে উড়ে গিয়েছিল দলটি। মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ঝড়ো ব্যাটিংয়ে ৯২ রানের বিশাল ব্যবধানে জয় পায় খুলনা।
১০ জানুয়ারি ২০২০, ০৪:৪৮ অপরাহ্ন

আবারও নব্বুইয়ের ঘরে মুশফিকের আক্ষেপ

ইনিংসের শেষ বলে তিন রান করলে স্পর্শ করতে পারতেন তিন অঙ্ক। কিন্তু সৌম্য সরকারের বলে মুশফিক নিতে পারলেন এক রান। একই আসরে তাই দুই দুবার নব্বুইয়ের ঘরে গিয়েও সেঞ্চুরি পেলেন না মুশফিকুর রহিম। অবশ্য নিজে আক্ষেপে পুড়লেও দলকে রানের চূড়ায় উঠিয়েছেন তিনি।
১০ জানুয়ারি ২০২০, ০৩:০৪ অপরাহ্ন

বিদায় বেলায় ফুলের তোড়া আশা করেন না মাশরাফি

টানা হারের বৃত্তে দল। ঠিক তখনই (২০১৪ সালের শেষ দিকে) তৃতীয় দফায় বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়া হয় মাশরাফি বিন মুর্তজাকে। আর তিনি দায়িত্ব নিতেই বদলে যেতে থাকে বাংলাদেশ। তার পরের বছর তো তার নেতৃত্বে অবিশ্বাস্য সময় কাটায় টাইগাররা। জয়ের নতুন নতুন রেকর্ড গড়ে। যে ধারায় বিশ্ব ক্রিকেটে এখন সবাই সমীহ করে বাংলাদেশকে। এখন হারার আগে আর হারে না টাইগাররা। সেই মাশরাফি ফুলের তোড়া হাতে বিদায় আশা করেন না!
১০ জানুয়ারি ২০২০, ০২:২০ অপরাহ্ন

‘আমাকে মোস্তাফিজের অর্ধেকের সমান কাউকে দেখান’

হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলা মোস্তাফিজুর রহমানকে নিয়ে এক নির্বাচকের সমালোচনার পালটা সমালোচনা করেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার প্রশ্ন মোস্তাফিজকে আগলে রাখার দায়িত্ব যাদের, তারা কেন দেশের সেরা অস্ত্রকে শূলে চড়াচ্ছেন।
১০ জানুয়ারি ২০২০, ০২:০৮ অপরাহ্ন

আমি তো দলে জায়গা প্রত্যাশা করতে পারি না: মাশরাফি

আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন কিনা, এমন প্রশ্নে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের দিকে। বিশ্বকাপের বির্বন ছন্দের প্রসঙ্গ টেনে তিনি বলছেন, অমন পারফরম্যান্সের পর দলে জায়গা তিনি প্রত্যাশাই করতে পারেন না। খেলা চালিয়ে যাওয়া কিংবা ছেড়ে দেওয়া প্রসঙ্গে যেন কিছুটা অভিমানীও তিনি।
১০ জানুয়ারি ২০২০, ০১:৩১ অপরাহ্ন

দলে থাকলে হয়তো পাকিস্তানে যেতাম: মাশরাফি

পাকিস্তান সফরকে সামনে রেখে কদিন আগে সরকারী আদেশনামায় (জিও) সাক্ষর নেওয়া হয়েছে ক্রিকেটারদের। সেখানে মুশফিকুর রহিমের মতো তারকা খেলোয়াড় সাক্ষর করেননি। নিরাপত্তা জনিত কারণে পাকিস্তান সফরে যেতে রাজি নন দেশ সেরা এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। মুশফিকের যাওয়ায় থাকলে তাহলে পাকিস্তান সফরে যেতেন ওয়ানডে সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে অবশ্যই পরিবারের সম্মতি নিয়ে। অন্যথায় নয়।
১০ জানুয়ারি ২০২০, ০১:১৭ অপরাহ্ন

ঢাকাকে হারিয়ে আসর শেষ করল রংপুর

রংপুর রেঞ্জার্সের জন্য ম্যাচটি ছিল নিছক আনুষ্ঠানিকতার। অন্যদিকে ঢাকা প্লাটুনের জন্য ছিল শীর্ষে ওঠার হাতছানি। জিতলেই সেরা দুইয়ে থাকা অনেকটাই নিশ্চিত হতো। কিন্তু এমন ম্যাচে রংপুরের কাছে হেরে যায় ঢাকা। আসরের শেষ ম্যাচে দারুন জ্বলে ওঠে রংপুরের বোলাররা। ফলে ঢাকাকে ১১ রানের ব্যবধানে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএল শেষ করল দলটি।
১০ জানুয়ারি ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ন

চার নাকি পাঁচ দিনের টেস্ট, ভারতীয় কোচ দিলেন নতুন বুদ্ধি

টেস্ট ক্রিকেটের দৈর্ঘ্য পাঁচ থেকে চার দিনে কমিয়ে আনার আইসিসির ভাবনাকে ‘অর্থহীন’ বলেছেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যদি নিজেদের পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতেই চায়, তাহলে দুরকম উপায়ে টেস্ট আয়োজন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
১০ জানুয়ারি ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন

কোহলি-স্মিথ-উইলিয়ামসন-রুটদের মতো হতে চান লাবুশেন

সময়ের সেরা চার ব্যাটসম্যানকে অনুসরণ করে কেবল টেস্টে নয়, ক্রিকেটের একাধিক সংস্করণে দাপট দেখাতে চান মারনাস লাবুশেন।
১০ জানুয়ারি ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন

শিগগিরই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন ধোনি, বলছেন শাস্ত্রী

সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি আর গায়ে না তোলা মহেন্দ্র সিং ধোনি শিগগিরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাবেন বলে মনে করছেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী।
১০ জানুয়ারি ২০২০, ০৬:১৮ পূর্বাহ্ন

৪৫'য়ে থামবেন গেইল!

বয়সটা ৪০ পেরিয়ে ৪১'য়ে পড়েছে। এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে ক্রিকেট খেলছেন ক্রিস গেইল। বঙ্গবন্ধু বিপিএলে এবারও সবার আকর্ষণ এ ক্যারিবিয়ান দৈত্যকে নিয়ে। অথচ এ বয়সের ক্রিকেট ছেড়ে তার সতীর্থরা অনেকেই চলে গিয়েছেন অন্য পেশায়। তবে শীগগিরই অবসরে যাচ্ছেন না গেইল। সরাসরি না বললেও ৪৫ বছর পর্যন্ত খেলার ইঙ্গিত দিয়েছেন এ ক্যারিবিয়ান ক্রিকেটার।
৯ জানুয়ারি ২০২০, ০১:৪৪ অপরাহ্ন

চার দিনের টেস্টের পক্ষে নন গেইল

ক্রিকেট বিশ্বে এ মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় চার দিনের টেস্ট। ক্রিকেটের ঐতিহ্যবাহী এ সংস্করণকে একদিন কমিয়ে আনার পক্ষে আইসিসি। তবে এর বিপক্ষেই অবস্থান নিয়েছেন প্রায় সকল সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার তাদের সঙ্গে যোগ দিলেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা হিসেবে পরিচিত ক্রিস গেইল। চার দিনের টেস্টের পক্ষে নন বলেই জানিয়ে দিলেন এ ক্যারিবিয়ান।
৯ জানুয়ারি ২০২০, ১২:৫৯ অপরাহ্ন

মৃত্যুকেও ধোঁকা দিয়েছেন গেইল!

১৪ বছর আগের কথা। গিয়েছেন অস্ট্রেলিয়া সফরে। তৃতীয় টেস্টের আগে ধরা পড়ে হার্টে ব্লক রয়েছে ক্রিস গেইলের। তৎক্ষণাৎ সার্জারি না করলে জীবন নিয়েই সমস্যায় পড়তে হতে পারে। মাঠে না গিয়ে তাই গেলেন হাসপাতালে। কাউকে না জানিয়ে (পরিবারকেও না) করালেন ওপেন হার্ট সার্জারি। সফল সার্জারির পর ফের ক্রিকেটে ফিরে আসেন এ তারকা। আর ফিরে আসার পর তার উপলব্ধি হয় যেন মৃত্যুকেও ধোঁকা দিয়ে ফিরলেন এ ক্যারিবিয়ান দানব। আর সেদিন থেকেই সিদ্ধান্ত নেন জীবনকে কেবল উপভোগ করেই কাটাবেন গেইল।
৯ জানুয়ারি ২০২০, ১২:২৭ অপরাহ্ন