‘বাংলাদেশে বিকল্প পেতে এক ঘণ্টার বেশি লাগে না’

নিরাপত্তা নিয়ে পরিবার ভীত ও শঙ্কিত থাকায় পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মুশফিকুর রহিম। তিন সংস্করণেই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এই ব্যাটসম্যান না থাকলে মিডল অর্ডারে ভুগতে হতে পারে দলকে। তবে মুশফিক নিজে বলছেন, তার কিংবা যে কারো বিকল্প পেতে বাংলাদেশে এক ঘণ্টার বেশি সময় লাগে না!
১৮ জানুয়ারি ২০২০, ০৫:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশের কোচিং স্টাফদের মধ্যে যারা যাবেন না পাকিস্তানে

খেলোয়াড়দের মধ্যে কেবল মুশফিকুর রহিম পাকিস্তান যাবেন না। তবে পাকিস্তান না যাওয়ার মধ্যে কোচিং স্টাফদের আছেন একাধিকজন। জানা গেছে, প্রধান কোচ রাসেল ডমিঙ্গো গেলেও নিরাপত্তার শঙ্কায় নিজেদের সরিয়ে নিয়েছেন পাঁচজন কোচিং ও সাপোর্ট স্টাফ।
১৮ জানুয়ারি ২০২০, ০৫:০৩ পূর্বাহ্ন

টুর্নামেন্ট সেরা রাসেল গড়লেন ইতিহাসও

ফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই আন্দ্রে রাসেলের কাছে প্রশ্ন গেল, ‘আপনি কি জানেন, বিপিএলের ইতিহাসে আপনিই প্রথম বিদেশি অধিনায়ক হিসেবে শিরোপা জিতলেন?’ স্মিত হেসে ক্যারিবিয়ান তারকার বিস্ময়মাখা জিজ্ঞাসা, ‘সত্যি কি তাই?’
১৭ জানুয়ারি ২০২০, ০৮:৪৬ অপরাহ্ন

যেখানে ম্যাচটা কঠিন হয়ে যায় মুশফিকদের

১৬ ওভার শেষে রাজশাহী রয়্যালসের রান ছিল ১০৭। পরের চার ওভারে আন্দ্রে রাসেল আর মোহাম্মদ নাওয়াজ মিলে তুললেন আরও ৬৩ রান। রাজশাহী পৌঁছল ১৭০ রানে। শেষের দিকে বাড়তি অন্তত ১০-১৫ রানই ফাইনাল ম্যাচের চাপে ব্যবধান গড়ে দিয়েছে বলে মনে করেন মুশফিকুর রহিম।
১৭ জানুয়ারি ২০২০, ০৭:৫৭ অপরাহ্ন

‘জীবনের আগে ক্রিকেট নয়’, পাকিস্তানে না যাওয়ার ব্যাখ্যায় মুশফিক

কেবল টি-টোয়েন্টিই নয়, তিন দফায় হতে যাওয়া পাকিস্তান সফরের একবারও যাবেন না বলে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। নিরাপত্তা শঙ্কায় পরিবারের সায় না পেয়ে পাকিস্তান সফরে না যাওয়ার কথা বিসিবিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েও জানিয়েছেন তিনি। দেশটিতে না যাওয়া প্রসঙ্গে মুশফিক বলছেন, ক্রিকেটের অনেক আগে জীবনের প্রশ্ন।
১৭ জানুয়ারি ২০২০, ০৬:৫৯ অপরাহ্ন

বঙ্গবন্ধু বিপিএলে চ্যাম্পিয়ন আন্দ্রে রাসেলের রাজশাহী

আন্দ্রে রাসেল যখন উইকেটে নামেন, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ভরপুর গ্যালারি তখন উল্লাসরত। নেমেই বুঝি ঝড় তুলবেন এ ক্যারিবিয়ান। কিন্তু এদিন এ ক্যারিবিয়ানের সঙ্গে ব্যাট করতে নেমে প্রথমে ঝড় তুললেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। পরে রাসেলও পিটিয়েছেন ছক্কা। শেষ তিন ওভারে তারা যা রান এনেছেন, তাতেই তৈরি হয়ে যায় তফাৎ। বল হাতেও নাওয়াজ-রাসেলই রেখেছেন অবদান। মুশফিকুর রহিমদের থামিয়ে তাদের শিরোপা জেতা শেষ দিকে হয়েছে বেশ সহজ।
১৭ জানুয়ারি ২০২০, ০৪:৩২ অপরাহ্ন

ধাওয়ান-কোহলি-রাহুলের ব্যাটে সিরিজে ফিরল ভারত

শিখর ধাওয়ান, রোহিত শর্মার শুরুটা হলো দুর্দান্ত। একজন পুড়লেন সেঞ্চুরির আক্ষেপে, আরেকজন ফিরলেন হাফসেঞ্চুরির আগে। তিনে নেমে রান পেলেন অধিনায়ক বিরাট কোহলিও। করলেন ফিফটি। শেষ দিকে ঝড় তুললেন লোকেশ রাহুল। ভারত পৌঁছে গেল সাড়ে তিনশর কাছে। স্টিভেন স্মিথ, মারনাশ লাবুশেনের চেষ্টার পরও ওই পাহাড় টপকানো হয়নি অস্ট্রেলিয়ার।
১৭ জানুয়ারি ২০২০, ০৪:৩১ অপরাহ্ন

বিপিএলের সেরা বোলার: মোস্তাফিজকে টপকে যাবেন ফ্রাইলিঙ্ক-আমির-শহিদুল?

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালের আগে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকার শীর্ষে আছেন রংপুর রেঞ্জার্সের মোস্তাফিজুর রহমান। উইকেট সমান হলেও গড়ের দিক থেকে পিছিয়ে থাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রুবেল হোসেন আছেন দ্বিতীয় স্থানে।
১৭ জানুয়ারি ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন

বিপিএলে তামিমের রেকর্ড ভাঙতে মুশফিকের চাই ৭ রান

বিপিএলের এক আসরে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড তামিম ইকবালের দখলে। তবে ২০১৬ সালে হওয়া সেই কীর্তি ভেঙে নিজের করে নেওয়ার জোরালো সম্ভাবনা জাগিয়েছেন মুশফিকুর রহিম। সেজন্য ফাইনাল ম্যাচে তার চাই মাত্র ৭ রান।
১৭ জানুয়ারি ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

বিপিএলের সেরা ব্যাটসম্যান: মুশফিক, রুশো, মালিক না-কি অন্য কেউ?

বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষ তিনে যে ব্যাটসম্যানরা আছেন, তারা সবাই খেলবেন ফাইনাল ম্যাচে। খুলনা টাইগার্সের হয়ে মাঠে নামবেন মুশফিকুর রহিম ও রাইলি রুশো। আর রাজশাহী রয়্যালসের জার্সিতে দেখা যাবে শোয়েব মালিককে।
১৭ জানুয়ারি ২০২০, ০৯:৩৭ পূর্বাহ্ন

‘অদৃশ্য চাপে পড়ে’ পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ, বললেন শোয়েব

অনেক নাটকীয়তার পর চূড়ান্ত হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মধ্যস্থতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তিন দফায় সিরিজ আয়োজনে সম্মত হয়েছে। কিন্তু পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার ধাপে ধাপে সিরিজ খেলার বিষয়টিকে সহজভাবে নিতে পারছেন না। তার মতে, অদৃশ্য চাপের কারণেই পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে বাংলাদেশ।
১৬ জানুয়ারি ২০২০, ০৪:১৭ অপরাহ্ন

পাকিস্তান সফরে থাকছেন না, এবার নির্বাচকদের জানালেন মুশফিক

মুশফিকুর রহিমের একবারও পাকিস্তান সফরে যাওয়ার ইচ্ছে নেই, আগেই জানিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিন দফায় পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত হওয়ার পর তাকে বিবেচনা না করতে এবার নির্বাচকদের অনুরোধ করেছেন সিনিয়র এই ব্যাটসম্যান।
১৬ জানুয়ারি ২০২০, ০৩:৩৪ অপরাহ্ন

ফাইনালে চোখ রেখে বিশ্বকাপে যাওয়া আকবরদের ম্যাচ কবে-কখন

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে আগামীকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে। উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে আফগানিস্তানের। ফাইনালে চোখ রেখে আসরে অংশ নিতে যাওয়া আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে পরদিন।
১৬ জানুয়ারি ২০২০, ০১:৪৬ অপরাহ্ন

মুশফিকের প্রথম শিরোপা, নাকি রাসেলে বাজিমাত রাজশাহীর?

পর্দা সরিয়ে ট্রফি হাতে নিয়েই মুশফিকুর রহিম বলে উঠলেন, ‘ওয়াও’। অনেকটা আইপিএলের ট্রফির আদলে বানানো এবারের বঙ্গবন্ধু বিপিএলের ট্রফিটা মুশফিকের বেশ মনে ধরেছে। অবশ্য যেকোনো ট্রফি নিয়েই তার বাড়তি রোমাঞ্চ থাকার কথা। বিপিএলের ফাইনাল খেলছেন প্রথমবার। শুধু বিপিএলই নয়, কোন পর্যায়েই যে এখনো শিরোপা জেতা হয়নি অধিনায়ক মুশফিকের। তার রোমাঞ্চ ম্লান করে দিতে পারেন যিনি সেই আন্দ্রে রাসেল তখন পাশেই দাঁড়িয়ে। ট্রফি নিয়ে তার রোমাঞ্চ না থাকলেও যেকোনো কিছু জেতার তাড়না যে তার তীব্র।
১৬ জানুয়ারি ২০২০, ১২:৫১ অপরাহ্ন

ওপেনিংয়ে লিটন-আফিফেই ভরসা রাসেলের

বিপিএলে এবার অন্যতম চমক ছিল আফিফ হোসেন ধ্রুবর পুরোদস্তুর ওপেনার বনে যাওয়া। বিশেষ করে লিটন কুমার দাসের সঙ্গে তার রসায়নটা হয়েছে দেখার মতো। লিগ পর্বে প্রায় প্রতি ম্যাচেই সফল ছিল এই ওপেনিং জুটি। কিন্তু নক-আউট পর্বে গিয়ে ছেদ পড়ে সে ধারায়। যে কারণে ভুগতে হয়েছে দলকেও। তাই ফাইনালে ওপেনিং জুটিতে পরিবর্তনের গুঞ্জন ছিল চড়া। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল।
১৬ জানুয়ারি ২০২০, ১২:৪৪ অপরাহ্ন

রাসেলকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই খুলনার

বিধ্বংসী এক ইনিংস খেলে রাজশাহী রয়্যালসকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন আন্দ্রে রাসেল। কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার নজির অবশ্য নতুন নয় এই ক্যারিবিয়ানের জন্য। তাই প্রতিটি দলই তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করে থাকে। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তো তার দিকে নজর থাকে আরও বেশি। কিন্তু রাসেলকে নিয়ে আলাদা কিছু করার কথা ভাবছে না খুলনা টাইগার্স। প্রতিপক্ষের সব খেলোয়াড় নিয়েই ছক কষার কথা জানিয়েছেন দলটির কোচ জেমস ফস্টার।
১৬ জানুয়ারি ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন

কেন্দ্রীয় চুক্তি থেকে ধোনি বাদ, কোহলির বেতন ৭ কোটি রুপি

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ভবিষ্যৎ নিশ্চিতভাবেই পড়ল চরম অনিশ্চয়তার মুখে। আর নতুন চুক্তি অনুসারে, ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির বেতন বার্ষিক ৭ কোটি রুপি।
১৬ জানুয়ারি ২০২০, ১০:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে অনেক অদল-বদল

নানা নাটকীয়তা শেষে নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। তিন দফার এ সফরের শুরুতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। আর এ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বেশ অদল-বদল অবশ্য হয়েছে দলে। ১৫ সদস্যের দলে ফিরেছেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। তবে ছন্দে থাকার পরও বাদ পড়েছেন বেশ কিছু তারকা খেলোয়াড়।
১৬ জানুয়ারি ২০২০, ১০:১৪ পূর্বাহ্ন

এরকম কঠিন পরিস্থিতিই ভালোবাসেন রাসেল

১২ বলে চাই ৩১। ওভারপ্রতি নিতে হতো ১৫ রানেরও বেশি। চার-ছক্কার ঝড়ে ৪ বল আগেই সেই রান তুলে নেন আন্দ্রে রাসেল। ম্যাচ শেষে জানান, এমন পরিস্থিতি বরাবরই ভালোবাসেন তিনি। এমন উত্তেজনাকর পরিস্থিতি দেখলেই তেতে ওঠার রসদ পান তিনি।
১৫ জানুয়ারি ২০২০, ০৭:০৩ অপরাহ্ন

কী খেয়ে নেমে অমন বিস্ফোরণ, জানালেন রাসেল

এক পাশে ব্যাটসম্যানরা ডট বল খেলে চাপ বাড়িয়েছেন। মারতে গিয়ে টপাটপ পড়েছে উইকেটও। ফলে মাত্র ২ উইকেট হাতে নিয়ে শেষ ২ ওভারে ফাইনালে ওঠার জন্য ৩১ রান দরকার দাঁড়ায় রাজশাহী রয়্যালসের। চার-ছয়ের তাণ্ডবে ওই রান তুলতে আন্দ্রে রাসেলের লাগল কেবল আর ৮ বল। বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য দুনিয়াজুড়ে নাম-ডাক তার। আরও একবার ঝলক দেখিয়ে ম্যাচ শেষে জানালেন, অমন ইনিংস খেলার আগে কিছু ফলমূল আর ডাবের পানি খেয়ে মাঠে নেমেছিলেন তিনি।
১৫ জানুয়ারি ২০২০, ০৬:২২ অপরাহ্ন