অনলাইনে সরাসরি দেখুন বিসিএলের ম্যাচ
শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর অষ্টম আসর। এবার সিঙ্গেল লিগ ভিত্তিতে চার দলের অংশগ্রহণে হচ্ছে দেশের ফ্রেঞ্চাইজিভিত্তিল প্রথম শ্রেনীর এই আসর। এবার বিসিএল অনলাইনে সরাসরি দেখার ব্যবস্থা করেছে বিসিবি।
৩১ জানুয়ারি ২০২০, ০৬:৫০ পূর্বাহ্ন
শ্রীলঙ্কার ঘাড়ে বড় রানের বোঝা চাপাচ্ছে জিম্বাবুয়ে
বৃষ্টি বাধায় দিনের বড় একটা অংশে খেলাই হয়নি। যেটুকু খেলা হয়েছে তাতেই শ্রীলঙ্কার উপর বিশাল রানের বোঝা নিশ্চিত করে ফেলেছে জিম্বাবুয়ে।
৩০ জানুয়ারি ২০২০, ০৫:২২ অপরাহ্ন
অথচ এই রকিবুলকে চোখ রাঙিয়ে খেলা বন্ধ করতে বলেছিলেন বাবা!
পড়াশোনায় মন ছিল না। সারাদিন পড়ে থাকতেন মাঠে। কিন্তু ছেলের খেলাধুলায় আবার সায় ছিল না বাবা-মায়ের। রকিবুল হাসানকে তাই শুনতে হতো গালমন্দ। বিশেষ করে বাবার ভয়ে সারাক্ষণ তটস্থ থাকতে হতো তাকে। কিন্তু খেলায় যার এত টান, তাকে আর আটকায় কে। গৃহ শিক্ষকের বেতন সরিয়ে ভর্তি হয়েছিলেন ক্রিকেট কোচিংয়ে। সেই ক্রিকেটই তাকে এনে দিয়েছে বিশ্ব দরবারে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১৯ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে সেমিফাইনালে তুলেছেন এই স্পিনার।
৩০ জানুয়ারি ২০২০, ০৪:৫৬ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে যুব বিশ্বকাপের সেমি-ফাইনালে বাংলাদেশ
২০১৬ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার ছোটদের বিশ্ব আসরের শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমবারের মতো ফাইনালে ওঠার লড়াইয়ে আকবর আলিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
৩০ জানুয়ারি ২০২০, ০৩:১০ অপরাহ্ন
রাওয়ালপিন্ডি টেস্টে পাওয়া যাচ্ছে না ইমরুলকে
সাদমান ইসলাম ভুগছেন কব্জির পুরনো চোটে। তাই পাকিস্তানের বিপক্ষে আসন্ন রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হিসেবে সম্ভাব্যদের তালিকায় ছিলেন ইমরুল কায়েস। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটে থাকা এই বাঁহাতি ওপেনারের আগামী দুই সপ্তাহের মধ্যে মাঠে ফেরার কোনো আশা নেই।
৩০ জানুয়ারি ২০২০, ০২:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ ছেড়ে আইপিএলে যাচ্ছেন ট্রেনার মারিও
আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে কাজ করবেন তিনি।
৩০ জানুয়ারি ২০২০, ১২:৫৯ অপরাহ্ন
বিশ্বকাপে সালমাদের লক্ষ্য দুই-একটি জয়
আগের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় নেই একটিও। এবারো যদি না পারে তাহলে তো শূন্য হাতে ফেরার হ্যাটট্রিক হয়ে যাবে। তবে জয়ের বন্ধ্যত্ব এবার ঘোচাতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে লক্ষ্যটা খুব বেশি নয়। একটি-দুটি জয় তুলে নেওয়ার মিশনেই যাচ্ছে সালমার দল।
৩০ জানুয়ারি ২০২০, ১২:৪১ অপরাহ্ন
মুমিনুল চোখ রাখবেন অন্যদের পারফরম্যান্সে
দুই একজন ছাড়া বাংলাদেশ জাতীয় দলে টেস্ট সংস্করণে যারা খেলেন তারা প্রায় সবাই লম্বা সময় ধরে মুমিনুল হকের সতীর্থ। তাদের সম্পর্কে ভালোভাবেই জানার কথা তার। তবে অনেক দিন থেকে লাল বলে না খেলায় বর্তমানে কার কী অবস্থা তা জানেন না মুমিনুল। এবার সেটা দেখে নেওয়ার সুযোগ মিলছে তার। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সতীর্থ অবস্থা দেখে নিতে চান টেস্ট দলের অস্থায়ী এ অধিনায়ক।
৩০ জানুয়ারি ২০২০, ১১:২৭ পূর্বাহ্ন
সুপার ওভার নিশ্চিতভাবেই আমাদের ‘বন্ধু’ নয়: উইলিয়ামসন
ভারতীয়দের ৫ উইকেটে ১৭৯ রানের জবাব দিতে নামা কিউইদের শেষ ৪ বলে দরকার ছিল মাত্র ২ রান। কিন্তু লক্ষ্য পূরণ করতে পারেননি নিউজিল্যান্ডের দুই তারকা উইলিয়ামসন ও টেইলর।
৩০ জানুয়ারি ২০২০, ০৬:৪৯ পূর্বাহ্ন
রাজার স্পিনে লঙ্কানদের কাবু করে ফেলেছে জিম্বাবুয়ে
আগের দিন জিম্বাবুয়ে চারশো ছাড়ানোর পর শম্বুক গতির ব্যাটিংয়ে জবাব দিয়েছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনে লঙ্কানদের শ্লথ ব্যাটিংয়ে হানা দেন অফ স্পিনার সিকান্দার রাজা। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে কাবু হয়ে তিনশোর আগেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। বড় লিড নিয়ে টেস্টের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে জিম্বাবুয়ে।
২৯ জানুয়ারি ২০২০, ০৩:২২ অপরাহ্ন
‘রিয়াদ তো পারলে দেখি একেবারে শেষে নামে’
পাকিস্তান সফরে ছিলেন না মুশফিকুর রহিম, মিডল অর্ডারে তাই তৈরি হয় সংকট। সেই সংকট সামাল দেওয়ার জন্য যিনি সবচেয়ে আদর্শ, সেই মাহমুদউল্লাহ রিয়াদ প্রথম ম্যাচে চারে নামলেও পরের ম্যাচে নামেন ছয়ে। দুই ম্যাচেই তিনি ক্রিজে আসার পর বাকি ছিল শেষ পাঁচ ওভারের সময়। ব্যাটিং পজিশন নিয়ে সমালোচনা করতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান অধিনায়কের ব্যাটিং পজিশন নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন।
২৯ জানুয়ারি ২০২০, ০২:৪৮ অপরাহ্ন
যুব বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মৃত্যুঞ্জয়
বিশ্বকাপের আগেই বাম কাঁধের চোটে ভুগছিলেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। লম্বা পুনর্বাসন প্রক্রিয়ায় সেরে উঠে খেলতে যান যুব বিশ্বকাপে। কিন্তু দল সুপার লিগে উঠার পর আবার চড়া হয়ে দেখা দিয়েছে তার চোট। ছিটকে গেছেন বিশ্বকাপ থেকেই। তার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন অলরাউন্ডার মেহরাব হোসেন।
২৯ জানুয়ারি ২০২০, ০২:৩২ অপরাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ আসরকে লক্ষ্য রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিসিবি।
২৯ জানুয়ারি ২০২০, ০১:১৫ অপরাহ্ন
টস থেকে ব্যাটিং অর্ডার, কোন সিদ্ধান্তই বোধগম্য লাগেনি বোর্ড প্রধানের
পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাজেভাবে হেরে আসার পর চটেছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। দুই টি-টোয়েন্টিতে দলের টস জিতে ব্যাটিং নেওয়া, ব্যাটিং অর্ডারে উলটপালট আর খেলার ধরন নিয়ে সমালোচনা করেছেন তিনি। বিসিবি প্রধান বলছেন বাংলাদেশ দলকে তার অচেনা লেগেছে।
২৯ জানুয়ারি ২০২০, ০১:০৯ অপরাহ্ন
দ: আফ্রিকার বিপক্ষে ফিফটি-ফিফটি সুযোগ দেখছেন আকবর
নকআউট পর্বের খেলা। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল। ম্যাচটা হচ্ছে আবার তাদের নিজেদের মাটিতে। তাই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে তাই অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তবে সে চ্যালেঞ্জ উতরাতে তৈরি অধিনায়ক আকবর আলী। প্রোটিয়াদের বিপক্ষে জয়ের সমান সুযোগ দেখছেন তিনি।
২৯ জানুয়ারি ২০২০, ১২:২৭ অপরাহ্ন
বিসিএলকেই পাকিস্তান সিরিজের প্রস্তুতি মানছেন সৌম্য
পাকিস্তানে টেস্ট ম্যাচের আগে কোন প্রস্তুতি ম্যাচ নেই। অনুশীলনই ভরসা। ম্যাচ অনুশীলনের ঘাটতি পোষাতে তাই তড়িঘড়ি করে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে বিসিএলে একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
২৯ জানুয়ারি ২০২০, ১২:০৩ অপরাহ্ন
শেষ বলে রোহিতের ছক্কায় সুপার ওভারে ভারতের নাটকীয় জয়
রোহিত শর্মার ঝড় ফিফটিতে চ্যালেঞ্জিং পূঁজি পেয়েছিল ভারত। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটে সেই রান পেরিয়ে অনায়াসে জেতার পথে ছিল নিউজিল্যান্ড। শেষ ওভারে নাটকের পর উইলিয়াসন হন সেঞ্চুরি বঞ্চিত, ম্যাচ হয়ে যায় টাই। পরে সুপার ওভারেও উইলিয়ামস নেমে ঝড় তুলেছিলেন, পালটা ঝড়ে জবাব দিয়ে ম্যাচ কেড়ে নেন সেই রোহিতই।
২৯ জানুয়ারি ২০২০, ১১:০১ পূর্বাহ্ন
বানরের খামচিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অজি ব্যাটসম্যান
দলের মেডিক্যাল স্টাফ এবং ফ্রেজার-ম্যাকগার্কের পরিবারের সঙ্গে পরামর্শের পর সতর্কতার অংশ হিসেবে তাকে দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়াতে ফেরত পাঠানো হচ্ছে।
২৯ জানুয়ারি ২০২০, ০৯:৪৩ পূর্বাহ্ন
রাওয়ালপিন্ডি টেস্টে তামিমের সঙ্গী কে?
পাকিস্তানের বিপক্ষে অনুমিতভাবেই ফিরছেন তামিম। তবে চোটে পড়ে সাদমান আবার হয়ে পড়েছেন অনিশ্চিত। বিপিএলে রান পেলেও ওপেনিংয়ের বিবেচনায় থাকা ইমরুলের টেস্ট পারফরম্যান্স নিয়ে আছে প্রশ্ন। পাকিস্তানের পেস সামলাতে ওপেনিংয়ে তাহলে নামছেন কারা?
২৯ জানুয়ারি ২০২০, ০৭:৩৪ পূর্বাহ্ন
প্রথম শ্রেণির ম্যাচ কমিয়ে টেস্টে ভালো করার প্রত্যাশা!
টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩১ জানুয়ারি, অথচ প্লেয়ার্স ড্রাফট হয়েছে ২৭ জানুয়ারি! অর্থাৎ মাত্র চার দিন আগে খেলোয়াড়রা জানতে পেরেছেন কে খেলবেন কোন দলে।
২৯ জানুয়ারি ২০২০, ০৫:৪৯ পূর্বাহ্ন