পুরনো চোট ফিরেছে সাদমানের, অনিশ্চিত পাকিস্তান সফর

চোট সারাতে সাদমানকে দেওয়া হয়েছে ইনজেকশন। এর প্রভাবে অন্তত এক সপ্তাহ সমস্ত স্পোর্টিং কার্যক্রমের বাইরে থাকতে হবে তাকে।
২৯ জানুয়ারি ২০২০, ০৪:১৬ পূর্বাহ্ন

জিম্বাবুয়ে চারশো ছাড়ানোর পর শ্রীলঙ্কা ফিরে গেল পুরনো দিনের টেস্টে

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ৪০৬ রানের জবাবে ৫৪ ওভার ব্যাট করে ২ উইকেটে ১২২ রান তুলেছে দিমুথ করুনারত্নের দল।
২৮ জানুয়ারি ২০২০, ০৪:৩৫ অপরাহ্ন

যেসব নতুনত্ব নিয়ে হাজির হচ্ছে এবারের আইপিএল

বোলারদের সামনের পায়ের ‘নো বল’ দেখার জন্য মাঠের বাইরে একজন বাড়তি আম্পায়ার থাকবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রীতি অনুসরণ করে ‘কনকাশন বদলি’ নামানোর নিয়মও চালু করা হচ্ছে। সঙ্গে আরও কিছু নতুনত্ব থাকছে।
২৮ জানুয়ারি ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ন

উইলিয়ামসের সেঞ্চুরিতে টেস্টের একদিনে জিম্বাবুয়ের রেকর্ড রান

অধিনায়ক শন উইলিয়ামসের সেঞ্চুরিতে প্রথম দিনেই সাড়ে তিনশ ছাড়িয়েছে তারা। টেস্টের একদিনে নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি রান করার রেকর্ডও হয়েছে তাতে।
২৭ জানুয়ারি ২০২০, ০৫:০১ অপরাহ্ন

উডের তোপে দ.আফ্রিকাকে গুঁড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে। সেই অসম্ভব পথে বেশি দূর এগুতে পারেনি তারা। রাসি ফন ডার ডুসেনের দারুণ ব্যাটিংয়ের পর আবার জ্বলে উঠলেন মার্ক উড। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও নিলেন ৪ উইকেট। স্টুয়ার্ট ব্রড আর বেন স্টোকস আনলেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রো। তাদের দাপটের দিনে বড় ব্যবধানে টেস্ট জেতার সঙ্গে সিরিজও পকেটে পুরেছে ইংল্যান্ড।
২৭ জানুয়ারি ২০২০, ০৩:৫৩ অপরাহ্ন

তামিমের ব্যাটিং সিরিজের একমাত্র প্রাপ্তি: মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ জানিয়েছেন, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের মন্থর উইকেটের আচরণ পড়তে পেরেছিলেন কেবল তামিম, খেলেছেন সে অনুযায়ী, চরম হতাশার সিরিজে বাংলাদেশের জন্য এটাই প্রাপ্তি।
২৭ জানুয়ারি ২০২০, ০১:৫৫ অপরাহ্ন

‘আমরা এরচেয়ে ভালো দল’, পাকিস্তান ছাড়ার আগে মাহমুদউল্লাহ

প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খোয়ানোর পর বাংলাদেশের সান্ত্বনা পাওয়ার জন্য বাকি ছিল তৃতীয় ম্যাচ। দুই ম্যাচের ভুল শোধরে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ ছিল তাতে। কিন্তু লাহোরের অসময়ের বৃষ্টি মেটাতে দেয়নি বাংলাদেশের খেদ। পরিত্যক্ত ম্যাচের পর হতাশার সিরিজ শেষে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, দুই ম্যাচে যা দেখা গেছে তারা এরচেয়ে ভালো দল।
২৭ জানুয়ারি ২০২০, ০১:১৯ অপরাহ্ন

শুরু হচ্ছে বিসিএল, চার দলে আছেন যারা

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। সোমবার (২৭ জানুয়ারি) প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গুছিয়ে নিয়েছে অংশ নিতে যাওয়া চার দল- দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল।
২৭ জানুয়ারি ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশ-পাকিস্তানের শেষ টি-টোয়েন্টি ভাসিয়ে নিল বৃষ্টি

লাহোরে অসময়ের বৃষ্টি আর থামল না। তৈরি হলো না টস করার পরিস্থিতিও। শেষ পর্যন্ত তাই পরিত্যক্তই হলো বাংলাদেশ ও পাকিস্তানের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। টানা বৃষ্টির কারণে কাট অফ টাইমের আধঘণ্টা আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করায় নিয়মরক্ষার ম্যাচ থেকে সান্ত্বনারও কিছু পেল না বাংলাদেশ।
২৭ জানুয়ারি ২০২০, ১১:০০ পূর্বাহ্ন

লাহোরে বৃষ্টির কারণে টস হতে দেরি

সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে আগের ম্যাচেই। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি এখন টাইগারদের জন্য মান রক্ষার ম্যাচ। হারলেই হোয়াইটওয়াশ। তবে ম্যাচ শুরুর আগে বাগড়া দিয়েছে বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি টস।
২৭ জানুয়ারি ২০২০, ০৮:২৫ পূর্বাহ্ন

শেষ ম্যাচে অনেক অদল-বদলের আভাস

প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ শেষ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা তাই নিয়মরক্ষার। তবে শেষটা ভালো করে সান্ত্বনাটা অন্তত পেতে চায় বাংলাদেশ। স্কোয়াডের সবাইকে সুযোগ দিতে এমন ম্যাচে বড় অদল বদলের আভাস দিয়েছেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো।
২৭ জানুয়ারি ২০২০, ০৩:০৪ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার ঘাড়ে বিশাল রানের বোঝা

বেওরোয়ান হেনড্রিক্সের তোপে দ্বিতীয় ইনিংসে আড়াইশোর আগেই গুটিয়ে গেল ইংল্যান্ড। তবু খুব একটা চিন্তা করতে হচ্ছে না তাদের। প্রথম ইনিংসে পাওয়া ২১৭ রানের লিডের সঙ্গে আরও ২৪৮ যোগ হওয়ার পর দক্ষিণ আফ্রিকাকে তারা দিয়ে ফেলেছে অসম্ভব এক লক্ষ্য।
২৬ জানুয়ারি ২০২০, ০৫:১৪ অপরাহ্ন

‘বেশিরভাগ সময় পরের ম্যাচের নিশ্চয়তা পেলেই ছেলেরা খুশি’

দলের কাজে লাগুক বা না লাগুক, এক ম্যাচে জুতসই রান করে পরের ম্যাচের জন্য একাদশে থাকার নিশ্চয়তা পেলেই সন্তুষ্ট থাকেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। দুনিয়ার সেরাদের কাতারে যেতে হলে এই মানসিকতা থেকে বের হওয়ার তাগিদ দিচ্ছেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি।
২৬ জানুয়ারি ২০২০, ০১:৫৬ অপরাহ্ন

সাকিব-শিশিরের জন্য নিজ হাতে রান্না করা খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

ক্রিকেটমোদী হিসেবে বেশ জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রিকেটারদেরও ভালোবাসেন। নিয়মিত খোঁজখবর রাখেন তাদের পরিবারেরও। তার আরও একটি নজীর দেখা গেল রোববার। দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পছন্দের খাবার তার বাসায় পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর পাঠানো খাবার পেয়ে আপ্লুত সাকিব-শিশির দম্পতি।
২৬ জানুয়ারি ২০২০, ০১:৫৫ অপরাহ্ন

খোলস থেকে বেরুতে তামিমকে ব্যাটিং কোচের পরামর্শ

সব সংস্করণেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। ওপেনিংয়ে সব সংস্করণেই দলের প্রথম পছন্দও তিনি। কিন্তু সম্প্রতি টি-টোয়েন্টিতে তার খেলার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন। রান পেলেও ডট বলে চাপ বাড়ানো মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনার মুখে তিনি। তামিমের মতো পারফর্মারকে নিয়ে বাকিদের মতো অতো অস্থির হতে চান না ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। তবে সময়ের তাগিদেই তাকে আরও আগ্রাসী হয়ে খেলার কিছু পরামর্শ দিয়েছেন তিনি।
২৬ জানুয়ারি ২০২০, ০১:২০ অপরাহ্ন

ব্যাটসম্যানদের মধ্যে যথেষ্ট সংকল্প দেখতে পাননি ম্যাকেঞ্জি

পাকিস্তানের বিশেষ পরিস্থিতিতে সিরিজ খেলতে গিয়ে প্রথম দুই টি-টোয়েন্টিতেই হেরেছে বাংলাদেশ, খুইয়েছে সিরিজ। দুই ম্যাচেই ব্যাটসম্যানদেরর খেলার ধরণ জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। নিরাপত্তার কারণে এই সফরে না যাওয়া ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিও বাংলাদেশের খেলা দেখে বেশ হতাশ। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদদের মধ্যে যথেষ্ট সংকল্প দেখতে পাননি তিনি।
২৬ জানুয়ারি ২০২০, ১২:৩১ অপরাহ্ন

অন্তত শেষটা জিতে ফিরতে চায় বাংলাদেশ

সিরিজ জয়ের প্রত্যয় নিয়েই দেশ ছেড়েছিল টাইগাররা। কিন্তু পাকিস্তানে সম্পূর্ণ উল্টো চিত্র। এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ হার। প্রথম ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও দ্বিতীয় ম্যাচে তো পাত্তাই পায়নি তারা। খেলোয়াড়দের মনোবল তাই অনেকটা তলানিতে। তবে শেষটা অন্তত ভালো করতে চায় বাংলাদেশ। শেষ ম্যাচে মাঠে নামার আগে এমনটাই জানিয়েছেন দলের অন্যতম সেরা পেসার শফিউল ইসলাম।
২৬ জানুয়ারি ২০২০, ১১:২১ পূর্বাহ্ন

জাদেজার ঘূর্ণির পর রাহুল-শ্রেয়াসের ব্যাটে জিতল ভারত

আগের ম্যাচে হয়েছিল রান উৎসব। এবার দেখা গেল বোলারদের দাপট। রবীন্দ্র জাদেজার ঘূর্ণি, মোহাম্মদ শামি-জাসপ্রিট বোমরাহদের পেসে কাবু হয়ে নিউজিল্যান্ড আটকে যায় অল্প রানে। পরে লোকেশ রাহুলের ফিফটি আর শ্রেয়াস আইয়ারের ঝলমলে আরেক ইনিংসে অনায়াসে কাজ সেরেছে ভারত।
২৬ জানুয়ারি ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন

তিন সংস্করণেই খেলতে আসছে জিম্বাবুয়ে, সূচি প্রকাশ

টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন সংস্করণেই জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া এই সিরিজে এক টেস্ট, তিন ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
২৬ জানুয়ারি ২০২০, ০৮:১১ পূর্বাহ্ন

ডমিঙ্গো দেখলেন তামিম কীভাবে টি-টোয়েন্টি খেলেন

বাংলাদেশের দলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তামিম ইকবালকে পেলেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ দলের সিনিয়র এই ব্যাটসম্যান কেমন খেলেন, আগে তা কেবল বাইরে থেকেই দেখার সুযোগ ছিল। এবার কাছ থেকে তাকে পেয়েছিলেন। দুই ম্যাচেই তামিম রানও পেয়েছেন। তবে তার খেলার ধরন নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন। তামিমের টি-টোয়েন্টি খেলার ধরণ নিয়ে পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাব তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশের কোচ।
২৬ জানুয়ারি ২০২০, ০৬:০৮ পূর্বাহ্ন