ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিততে যুবাদের সহজ লক্ষ্য

পেসারদের দাপটে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে দুইশোর অনেক আগে অলআউট করে দিলেন আকবর আলিরা। চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে তারা পেলেন সহজ লক্ষ্য।
৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ চট্টগ্রামের বদলে সিলেটে

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু হিসেবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চূড়ান্ত করেছিল বিসিবি। তবে চট্টগ্রামের বদলে এখন পুরো সিরিজটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৪ পূর্বাহ্ন

মেহেদীর পাঁচ উইকেট, পিনাকের সেঞ্চুরি, অপেক্ষায় আফিফ

ফলোঅনে পড়ার পর দারুণ লড়াই করছে পূর্বাঞ্চল। পিনাক ঘোষের সেঞ্চুরি ও আফিফ হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে উল্টো লিড পেয়েছে দলটি। এর মধ্যেই লিড ছাড়িয়েছে ১৪৭ রানে। এখনও হাতে রয়েছে ৫ উইকেট। ফলে শেষ দিনের রোমাঞ্চকর পরিণতির অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দক্ষিণাঞ্চল বনাম পূর্বাঞ্চলের ম্যাচটি।
৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন

মেহেদীর পাঁচ উইকেট, পিনাকের সেঞ্চুরি, অপেক্ষায় আফিফ

ফলোঅনে পড়ার পর দারুণ লড়াই করছে পূর্বাঞ্চল। পিনাক ঘোষের সেঞ্চুরি ও আফিফ হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে উল্টো লিড পেয়েছে দলটি। এর মধ্যেই লিড ছাড়িয়েছে ১৪৭ রানে। এখনও হাতে রয়েছে ৫ উইকেট। ফলে শেষ দিনের রোমাঞ্চকর পরিণতির অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দক্ষিণাঞ্চল বনাম পূর্বাঞ্চলের ম্যাচটি।
৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন

শরিফুলের জোড়া আঘাতে কাঁপছে ভারত

জোড়া আঘাত করে ভারতকে কাঁপিয়ে দিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন

এবার থিতু হয়ে ফিরলেন দুই ওপেনার

প্রথম ইনিংসে দুই ওপেনারই হয়েছিলেন ব্যর্থ। তড়িঘড়ি ফিরে গিয়েছিলেন তারা। দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল-সাইফ হাসানের কাছে মিলল দৃঢ়তা। তবে এবার থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না দুজনেই।
৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশের যুবা পেসারদের আগ্রাসন দেখছে ভারত

দুই প্রান্ত থেকে বোলিং শুরু করা শরিফুল-সাকিবের আগ্রাসনের জবাব খুঁজে পাচ্ছে না ভারতীয়রা। পরে আক্রমণে যোগ দেওয়া আরেক পেসার অভিষেক দাস শিরোপার লড়াইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে এনে দিয়েছেন প্রথম সাফল্য।
৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩২ পূর্বাহ্ন

পাকিস্তানকে সাড়ে চারশোর আগে অলআউট করল বাংলাদেশ

তিন পেসারের তোপে লাঞ্চের আগেই পাকিস্তানের ইনিংস ছিল শেষের পথে। পথের কাঁটা হয়ে কেবল টিকে ছিলেন হারিস সোহেল। লাঞ্চের পর টেল-এন্ডার নিয়ে তার লড়াইকে আর বেশি দূর এগোতে দেয়নি বাংলাদেশ।
৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন

সেই পুরনো ঝলক দেখালেন পন্টিং-লারা-গিলক্রিস্ট-লিরা

অস্ট্রেলিয়ায় ভয়ঙ্কর দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আয়োজিত ‘বুশফায়ার ক্রিকেট ব্যাশ’ চ্যারিটি ম্যাচে দেখা মিলেছে সাবেক তারকাদের ব্যাট-বলের ঝলক।
৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৯ পূর্বাহ্ন

বিশ্বকাপের ফাইনালে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারাতে পারলেই পরম আকাঙ্ক্ষিত শিরোপার স্বাদ নেবে লাল-সবুজের প্রতিনিধিরা।
৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৮ পূর্বাহ্ন

ইবাদত, রাহি, রুবেলদের ঝাঁজের পর হারিসের দাপট

আবু জায়েদ রাহি ছাড়া আগের দিন বাকি দুই পেসারই ছিলেন বিবর্ণ। এলোমেলো বল করে চাপ তৈরি করতে পারেননি পাকিস্তানিদের। তৃতীয় দিনের সকালে সেশনে যেন ভিন্ন শরীরী ভাষা নিয়ে নামল বাংলাদেশ। রাহি থাকলেন নিখুঁত, পেলেন স্যুয়িং, গতি আর বাউন্সে ঝাঁজ দেখালেন ইবাদত। তাদের সঙ্গে মিলে উইকেট পেলেন রুবেলও। কিন্তু সেই চাপ সামলে হারিস সোহেলের ব্যাটে রান বাড়াচ্ছে পাকিস্তান
৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৬ পূর্বাহ্ন

তারা দেশকে এমন কিছু দিতে চান, যা উদাহরণ হয়ে থাকবে

বাংলাদেশের কোন ক্রিকেটার এমন নির্ভুল ইংরেজিতে গুছিয়ে পরিনত কথা বলতে পারে! তাও কিনা একেবারে বয়সভিত্তিক পর্যায়ের কোন ছেলে। আইসিসির ফেসবুক পাতায় দেওয়া প্রান্তিক নওরোজ নাবিলের সাক্ষাতকারের ভিডিও ছড়িয়ে দিয়ে এরকম বিস্ময়ই জানাচ্ছেন মানুষ
৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৪ পূর্বাহ্ন

ভারতের সঙ্গে কান্নার গল্প অবসানের সুযোগ আকবরদের সামনে

এবার যুব বিশ্বকাপের ফাইনালে সামনে একই প্রতিপক্ষ। আগের সব দেনা বিশ্বকাপ মঞ্চেই পুষিয়ে দেওয়ার সুযোগ আকবর আলিদের সামনে।
৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৭ অপরাহ্ন

সাদামাটা বোলিং, নাজুক ফিল্ডিংয়ে হতাশায় মোড়া দিন

সাদামাটা বোলিং, ক্যাচ ফসকানো, দৃষ্টিকটু ভুলে পরা বাংলাদেশের বোলিং-ফিল্ডিং মাড়িয়ে দারুণ এক দিন পার করেছে পাকিস্তান।
৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৬ অপরাহ্ন

পিনাক-আশরাফুলের ফিফটিতে জবাব দিচ্ছে পূর্বাঞ্চল

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আগের ম্যাচে খেলার সুযোগ হয়নি মোহাম্মদ আশরাফুলের। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই জ্বলে উঠেছেন তিনি। দারুণ ব্যাট করেছেন তরুণ পিনাক ঘোষও। ফলে দক্ষিণাঞ্চলকে ভালো জবাব দিচ্ছে পূর্বাঞ্চল। তবে দ্বিতীয় দিন শেষে এখনও ২১২ রানে পিছিয়ে আছে দলটি।
৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন

পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়েই ছন্দে মোস্তাফিজ

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না দেশ সেরা পেসার মোস্তাফিজুর রহমানের। সীমিত ওভারের ম্যাচে কিছুটা ভালো হলেও লম্বা সংস্করণে বেহাল দশাই বলা যায়। যে ধারায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদই পড়ে যান এ পেসার। তবে বাদ পড়েই যেন তেতে উঠেছেন তিনি। এদিন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের বিপক্ষে দারুণ জ্বলে উঠেছেন তিনি। তার তোপেই প্রথম ইনিংসে লিড পায় মধ্যাঞ্চল। দ্বিতীয় দিন শেষে ১৯১ রানে এগিয়ে রয়েছে দলটি।
৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল ভারত

এক প্রান্তে বুক চিতিয়ে লড়াই করেছিলেন রবিন্দ্র জাদেজা। কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না টপ অর্ডারের ব্যর্থতায়। শেষ দিকে অবশ্য সঙ্গী হিসেবে পেয়েছিলেন নভদিপ সাইনিকে। কিন্তু তাও যথেষ্ট হলো না। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও হারের স্বাদ পেল সফরকারী ভারত। এতে এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ খুইয়েছে বিরাট কোহলির দল।
৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৩ পূর্বাহ্ন

শানের সেঞ্চুরি, বাবরের দ্যুতি আর বাংলাদেশের ভুলের সেশন

একজন ফিরতে পারতেন ২ রানে, আরেকজন নিশ্চিত আউট ছিলেন ৮৬ রানে। দুজনকেই জীবন দিল বাংলাদেশ। ২ রানে জীবন পাওয়া বাবর আজম ছুটছেন সেঞ্চুরির দিকে। আর লিটন দাস-রুবেল হোসেনের দৃষ্টিকটু ভুলে জীবন পাওয়া শান ফেরেন সেঞ্চুরি করেই। এই দুজনের ব্যাটে লিড নেওয়ার খুব কাছে পাকিস্তান।
৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৯ পূর্বাহ্ন

এত বড় এজও টের পেলেন না বোলার-উইকেটকিপার!

এলোমেলো বোলিং আর ক্যাচ হাতছাড়া করায় এমনিতেই মিলছিল না উইকেট। তরতরিয়ে বাড়ছিল পাকিস্তানের রান। অথচ উইকেট পেতে মরিয়া বাংলাদেশ কিনা শান মাসুদের ব্যাটের কানায় লেগে উইকেটকিপারের গ্লাভসে বলেও আবেদনই করল না!
৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৮ পূর্বাহ্ন

বাকিদের বিবর্ণ দশায় চাপ রাখলেন কেবল রাহি

উইকেটে পেসারদের জন্য আছে রসদ। তবে তা কাজে লাগাতে জানতে হবে তো। ভালো জায়গায় অবিরাম বল ফেলতে পারলে মিলত সাফল্য, অন্তত রান আটকে চাপ বাড়ানো যেত। কিন্তু আবু জায়েদ রাহি ছাড়া বাংলাদেশের বাকি পেসারদের মধ্যে দেখা মিলল না সেই স্কিলের। বাংলাদেশের অল্প রানের জবাব দিতে নামা পাকিস্তানকে তাই ফেলা যাচ্ছে না বড় কোন চাপে।
৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১২ পূর্বাহ্ন