বোলারদের সামনে কঠিন চ্যালেঞ্জ
উইকেটে আছে ঘাসের ছোঁয়া, রাওয়ালপিন্ডির পেস সহায়ক উইকেটে তিন পেসার নিয়ে নেমেছে দুই দলই। পাকিস্তানি পেসারদের দাপটে বাংলাদেশের পূঁজিও মোটে ২৩৩। কিন্তু এই পরিসংখ্যান আসলে দিচ্ছে না আসল ছবি।
৮ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৬ পূর্বাহ্ন
বিপিএলে ফিক্সিং চেষ্টায় সেই পাকিস্তানি ক্রিকেটারের কারাদণ্ড
স্পট ফিক্সিংয়ের প্রমাণ পেয়ে তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিপিএল ও পিএসএলে ঘুষ লেনাদেনার দায়ে সেই পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদকে এবার কারাদণ্ডও দিয়েছে ইংল্যান্ডের এক আদালত। ইংল্যান্ডে গ্রেপ্তার থাকা নাসিরের সঙ্গে ফিক্সিং পরিকল্পনায় সাজা পেয়েছেন ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজ নামের আরও দুজন।
৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩০ পূর্বাহ্ন
দ্বিতীয় ইনিংসের দিকে তাকিয়ে আছেন শান্ত
প্রথম ইনিংসের সর্বসাকুল্যে ২৩৩ রান। অথচ উইকেটে সেট হয়েছিলেন ছয়জন ব্যাটসম্যান। কিন্তু এক মোহাম্মদ মিঠুন ছাড়া কেউই পারলেন না ইনিংস বড় করতে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম দিনেই ব্যাকফুটে বাংলাদেশ। তবে দলের তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত চেয়ে আছেন দ্বিতীয় ইনিংসের দিকে। দ্বিতীয় ইনিংসের ভালো ব্যাট করতে পারলে এ অবস্থা থেকেও ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন এ ব্যাটসম্যান।
৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫২ অপরাহ্ন
মিঠুনের দৃঢ়তার আগে-পরে আক্ষেপের গল্প
শুরুতেই বিপর্যয়, পরে ছোট ছোট জুটিতে ঘুরে দাঁড়ানো। কিন্তু বড় কিছুর আভাস দিতেই একেকজনের আত্মাহুতি। এভাবেই চলে দুই সেশন পরই শেষের দিকে ছিল বাংলাদেশের ইনিংস। দিনের শেষ সেশনে চোয়লবদ্ধ দৃঢ়তা দেখালেন মোহাম্মদ মিঠুন। তাইজুল ইসলামকে নিয়ে গড়লেন প্রতিরোধ। তার ফিফটিতে দুশো পেরিয়েও গেল দল। তবে বাংলাদেশকে আড়াইশর আগে মুড়ে দিয়ে দিনটা পাকিস্তানের করে রাখলেন শাহিন শাহ আফ্রিদি।
৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩ অপরাহ্ন
সিলেটে তাসকিনের পাঁচ উইকেট
পাকিস্তান সিরিজের বিবেচনায় ছিলেন তাসকিন আহমেদ। ইনজুরির কারণে শেষ পর্যন্ত জায়গা হয়নি। মূলত ম্যাচ ফিটনেসের অভাবে বাদ পড়ে যান তিনি। তবে সে ঘাটতি খুব করে পুষিয়ে নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। একাই তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। তার তোপে পড়েই এদিন মাত্র ১৬৯ রানে গুটিয়ে গেছে মধ্যাঞ্চল। প্রথম দিন শেষে মধ্যাঞ্চলের চেয়ে ৮০ রানে পিছিয়ে আছে উত্তরাঞ্চল।
৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ন
তিন সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে দক্ষিণাঞ্চল
রেজাউর রহমানের তোপে পরে শুরুটা হলো বিভীষিকাময়। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় দক্ষিণাঞ্চল। রীতিমতো রান উৎসবে মাতে দলটি। সেঞ্চুরি তুলে নেন তিনজন ব্যাটসম্যান। এনামুল হক বিজয়, নুরুল হাসানের পর তরুণ মেহেদী হাসানও পৌঁছান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। ফলে বড় সংগ্রহের পথেই আছে তারা। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৪৪৩ রান।
৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:১১ পূর্বাহ্ন
বাংলাদেশের ইনিংসে শেষের গান
বিপর্যস্ত সকাল পেরিয়ে মিলেছিল ঘুরে দাঁড়ানোর আভা। প্রতিরোধের গল্প লিখার আভাস দিয়েও বাজে শট, ভুল অ্যাপ্রোচে তালগোল পাকিয়েছে তা। থিতু হয়ে হয়ে ব্যাটসম্যানরা ফিরেছেন একে একে। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দুই সেশনের পরই তাই বাংলাদেশের ইনিংস বাজছে ফুরিয়ে যাওয়ার গান।
৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
থিতু হয়েও আত্মাহুতির মিছিলে বিপাকে বাংলাদেশ
বিপর্যস্ত সকাল দিচ্ছিল চূড়ান্ত বিব্রত হওয়ার আভাস। তা হতে না দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক। প্রতিরোধের পর সাবলীল খেলা মুমিনুল ফেরেন লাঞ্চের আগে। পরে আরেক জুটিতে ভরসা যুগিয়েছিলেন শান্ত আর মাহমুদউল্লাহ। দুজনেই বাজে শটে ফেরেন লাঞ্চের পর। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে সম্ভাবনাময় তিনজনকে মাঝপথে খুইয়ে ফের ভেঙে পড়ার সুর বাংলাদেশের ব্যাটিংয়ে।
৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৪ পূর্বাহ্ন
বিপর্যস্ত সকাল পেরিয়ে ঘুরে দাঁড়ানোর প্রয়াস
টেস্টের সকালে যেকোনো উইকেটই থাকে পেস সহায়ক। রাওয়ালপিন্ডির উইকেট ঐতিহ্যগতভাবেই পেসারদের হয়ে কথা বলে। টস জিতে তাই পাকিস্তান অধিনায়ক আজহার আলি ফিল্ডিং নিতে কোন দ্বিধা করলেন না। তার সিদ্ধান্ত যৌক্তিক হতে লাগল কেবল ১০ বল। ওতেই যে নেই দুই ওপেনার। কিন্তু এরপর প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক। থিতু হয়েও মুমিনুল ফেরার পর ভরসা যোগাচ্ছেন শান্ত, তার ব্যাটে মিলছে ঘুরে দাঁড়ানোর প্রয়াস।
৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৩ পূর্বাহ্ন
টস হেরে ব্যাটিং পেল বাংলাদেশ, সাইফের অভিষেক
রাওয়ালপিন্ডির পেসার সহায়ক উইকেটে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে দিয়েছে পাকিস্তান। উইকেট আর পরিস্থিতি বিচার করে বাংলাদেশও একাদশে রেখেছে তিন পেসার। অনুমিতভাবেই অভিষেক হচ্ছে ওপেনার সাইফ হাসানের।
৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৪ পূর্বাহ্ন
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার উপায় খুঁজছেন আকবর
ফেভারিট হিসেবে নেমে নিউজিল্যান্ডকে দাপটের সঙ্গে হারানো গেছে। প্রথমবারের মতো নিশ্চিত করা গেছে যুব বিশ্বকাপের ফাইনাল। কিন্তু ফাইনাল জিতলে পরেই না আসল আনন্দ। শিরোপা জয়ের উৎসবের মাঝে বাংলাদেশের বাধা ভারত। শক্তিশালী দলটির বিপক্ষে নামার আগে যত বেশি সম্ভব নির্ভার থাকার চিন্তা বাংলাদেশের।
৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৪ অপরাহ্ন
পরিনত চিন্তায় আসর মাত জয়ের
ছোট শরীরে যেন বড় মাথা। বয়স কম কিন্তু পরিপক্ব মস্তিষ্ক মাহমুদুল হাসান জয়ের। যুব বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে করেছেন সেঞ্চুরি। সেই সেঞ্চুরিতেই নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচ জেতানো ইনিংস খেলা এই ব্যাটসম্যান জানালেন লম্বা সময় ব্যাট করার চিন্তা ছিল তার, রান তাড়ার হিসেব নিকেশ মাথায় গুজেই সেরেছেন কাজ, পড়েছেন পরিস্থিতি, বুঝেছেন উইকেটের ভাষা। নিউজিল্যান্ড সফরে আউট হয়েছিলেন ৯৯ রানে। এবার দলের জয়ের সঙ্গে গুছিয়েছেন সেই আক্ষেপও।
৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩২ অপরাহ্ন
জয়ের সেঞ্চুরিতে ইতিহাস গড়ে যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
সাকিব আল হাসান, তামিম ইকবালরা পারেননি, মেহেদী হাসান মিরাজরা কাছেও গিয়েও পুড়েছেন আক্ষেপে। যুব বিশ্বকাপের ফাইনাল বাংলাদেশের জন্য ছিল অধরা স্বপ্ন। অবশেষে পারলেন মাহমুদুল হাসান জয়রা । নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৩ অপরাহ্ন
বাংলাদেশকে সহজভাবে নিচ্ছে না পাকিস্তান
ভারতের মাঠে বাংলাদেশ দুটি টেস্টেই হেরেছে। তবে হারের চেয়ে বড় বিষয় ছিল হারের ধরণ। মানসিকভাবে বিপর্যস্ত লেগেছে টাইগারদের। এর আগে ঘরের মাঠে তো অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিপক্ষে হার। তার উপর বর্তমান দলে নেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো সেরা দুই খেলোয়াড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাঠে টাইগারদের অবস্থান অনেকটাই নিচে। কিন্তু তারপরও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান। মুমিনুল হকদের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই পাকিস্তান অধিনায়ক আজহার আলির।
৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৪ অপরাহ্ন
ফাইনালে যেতে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য
তিন স্পিনার বল করলেন আটসাট, ফেললেন উইকেট, দুই পেসার থাকলেন আগের মতই তেতে। বিশেষ করে শরিফুল ইসলাম ছড়ালেন আতঙ্ক। সবার দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউইদের সারাক্ষণ চেপে রাখল বাংলাদেশের যুবারা। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বেকহাম হুইলার গ্রেনালের ব্যাটে দুইশো পার করে তারা।
৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন
পন্টিং-গিলক্রিস্টদের চ্যারিটি ম্যাচের সূচি ও ভেন্যু পরিবর্তন
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগামী শনিবার অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে হতে যাওয়া ‘বুশফায়ার ক্রিকেট ব্যাশ’র প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় সিডনিতে টানা বর্ষণ ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। তাই বাধ্য হয়েই সূচি ও ভেন্যু পরিবর্তন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী রোববার মেলবোর্নের জাংশন ওভালে হবে ম্যাচটি। বদলানো হয়েছে প্রথম ম্যাচের সংস্করণও। প্রথম ম্যাচটি টি-টোয়েন্টিতে হওয়ার কথা থাকলেও তার পরিবর্তে টি-টেন সংস্করণে হবে ম্যাচটি।
৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৫ পূর্বাহ্ন
টানা হারের বৃত্ত ভাঙার আশা মুমিনুলের
সর্ব শেষ খেলা পাঁচ টেস্টেই হার। তারমধ্যে ঘরের মাঠে হার আছে আফগানিস্তানের কাছেও। এসব ম্যাচে হারের ধরণও ছিল বড় দৃষ্টিকটু। সাদা পোশাকে বাংলাদেশ যেন বড়ই রুগ্ন। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে নামার আগে টানা হারের এই গ্লানি দূর করার আশা জানিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।
৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন
ইতিহাস গড়ার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে যুব বিশ্বকাপের সেমিফাইনালে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। নিউজিল্যান্ডকে হারাতে পারলে প্রথমবারের মতো এই বিশ্ব আসরে ফাইনালে উঠবে বাংলাদেশ দল।
৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ন
সেমিফাইনালে যারা হতে পারেন বাংলাদেশের নায়ক
বাংলাদেশের এই দলের বেশ কয়েকজন ক্রিকেটারের মধ্যেই দেখা গেছে তুমুল সম্ভাবনার ছবি। পরিনত ক্রিকেট বোধ, স্কিল আর নিবেদনের মিশেলে নজর কেড়েছেন তারা
৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০২ পূর্বাহ্ন
বিচিত্র সব ঘটনায় বারবার কনকাশন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের
শারীরিক চোটর পাশাপাশি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাতেও ভুগে থাকেন এই উদীয়মান তরুণ। যে কারণে গেল বছর দুবার অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্ট অভিষেকের সম্ভাবনা থাকলেও, পুকোভস্কি নিজ থেকেই সরে দাঁড়িয়েছিলেন।
৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৭ অপরাহ্ন