সালমানের সেঞ্চুরি, সানজামুলের ৬ উইকেট

জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচদুটিতে দ্বিতীয় দিনেই জয় দেখছে বরিশাল বিভাগ ও রাজশাহী বিভাগ। সালমান হোসেনের দারুণ সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর বিপক্ষে বড় লিড পেয়েছে বরিশাল। অপর ম্যাচে সানজামুল ইসলামের ঘূর্ণিতে চট্টগ্রাম বিভাগকে মাত্র ১১৯ রানে গুটিয়ে দিয়েছে রাজশাহী বিভাগ। পুরো দিন খেলা সম্ভব না হলেও আজ মাঠে গড়িয়েছে প্রথম স্তরের ম্যাচদুটি।
১৫ নভেম্বর ২০২১, ১২:৫৫ অপরাহ্ন

সহজ হবে না তবু আমরা আশাবাদী: তাসকিন

১৯ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ছন্দে থাকা পাকিস্তান ও কোণঠাসা বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
১৫ নভেম্বর ২০২১, ১২:১৩ অপরাহ্ন

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল বাংলাদেশের মেয়েরা

প্রথম দুই ম্যাচেই উড়ন্ত জয়ে সিরিজ নিশ্চিত করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচটা ছিল নিছক নিয়ম রক্ষার। তবে বাংলাদেশের সামনে ছিল হোয়াটওয়াশ করার সুযোগ। সে সুযোগ দারুণভাবেই কাজে লাগিয়েছেন নিগার সুলতানারা। বড় জয় তুলেই সিরিজ শেষ করল দলটি।
১৫ নভেম্বর ২০২১, ১১:৫২ পূর্বাহ্ন

বাবরের নেতৃত্বে বিশ্বকাপের সেরা একাদশ ভারতের কেউ নেই

পাকিস্তানের পথচলা সেমিফাইনালে থামলেও বাবর আজমকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।
১৫ নভেম্বর ২০২১, ১১:০০ পূর্বাহ্ন

পুরোটা সময় ক্যাচিং অনুশীলনই করলেন হাসান

সোমবার সকাল সোয়া ১০টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসে পাকিস্তান দল। একাডেমি মাঠে সাড়ে দশটায় নির্ধারিত সময়েই শুরু হয় তাদের প্রস্তুতি।
১৫ নভেম্বর ২০২১, ১১:০০ পূর্বাহ্ন

দলের সঙ্গে অনুশীলনে নেই মুশফিক

ছুটি কাটিয়ে দেশে ফিরে অনুশীলন শুরু করলেও দলের সঙ্গে দেখা যাচ্ছে না অভিজ্ঞ মুশফিকুর রহিমকে।
১৫ নভেম্বর ২০২১, ০৭:০১ পূর্বাহ্ন

বাবরের টুর্নামেন্ট সেরা না হওয়াকে 'অন্যায়' বললেন শোয়েব

দুর্দান্ত প্রত্যাবর্তনে ডেভিড ওয়ার্নার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
১৫ নভেম্বর ২০২১, ০৬:২৪ পূর্বাহ্ন

'এটা ছিল অনেকটা ভাল্লুককে খোঁচা দেওয়ার মতো'

বিশ্বকাপের আগে আইপিএলে বাজে পারফর্ম করায় ডেভিড ওয়ার্নার ফুরিয়ে গেছেন, এমন রব তুলেছিলেন সমালোচকরা।
১৪ নভেম্বর ২০২১, ০৭:২৭ অপরাহ্ন

সেই ওয়ার্নারই টুর্নামেন্ট সেরা

খারাপ সময় উড়িয়ে সেই ওয়ার্নারই হয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়।
১৪ নভেম্বর ২০২১, ০৬:৪৪ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের ম্যাচটা শেষ পর্যন্ত জমল না। নিউজিল্যান্ডের ১৭২ রান ৭ বল আগে টপকে অস্ট্রেলিয়া জিতল  ৮  উইকেটে।
১৪ নভেম্বর ২০২১, ০৫:২৭ অপরাহ্ন

উইলিয়ামসনের ব্যাটে অজিদের চ্যালেঞ্জিং টার্গেট দিল নিউজিল্যান্ড

অসাধারণ বোলিং করলেন জশ হ্যাজলউড। কিন্তু বড় ভুলটা হয়তো তিনিই করে ফেলেন। ব্যক্তিগত ২১ রানেই ফিরতে পারতেন কেন উইলিয়ামসন। তার তুলে দেওয়া সহজ ক্যাচ ধরতে পারেননি হ্যাজলউড। সেই উইলিয়ামসনকে তুলে নিয়েছেন হ্যাজলউডই। তবে এর আগেই অসাধারণ ব্যাটিংয়ে কিউই অধিনায়ক নিউজিল্যান্ডকে এনে দিয়েছেন লড়াইয়ের পুঁজি।
১৪ নভেম্বর ২০২১, ০৩:২৪ অপরাহ্ন

নাঈমের ৫ উইকেট, ৮৭ রানে গুটিয়ে গেল ঢাকা মেট্রো

জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে চলছে বোলারদের দাপট। ঢাকা বিভাগের বিপক্ষে নাঈম হাসানের ঘূর্ণিতে ভালো সূচনা করে চট্টগ্রাম বিভাগ। একাই পাঁচ উইকেট তুলে নিয়েছেন এ অফস্পিনার। অপর ম্যাচে ঢাকা মেট্রোকে মাত্র ৮৭ রানে গুটিয়ে দিয়েছে বরিশাল বিভাগ। তবে বৃষ্টির কারণে প্রথম স্তরের দুই ম্যাচের একটিতেও কোনো বল মাঠে গড়াতে পারেনি।
১৪ নভেম্বর ২০২১, ০২:০৫ অপরাহ্ন

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া

অবশেষে ফাইনাল দিয়ে শেষ হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। প্রথম রাউন্ড, সুপার টুয়েলভ ও সেমি-ফাইনালের বাধা পার করে যেখানে লড়াই করছে ওশেনিয়া অঞ্চলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। শেষ হাসি হাসবেন কারা? তবে ম্যাচের শুরুতে অবশ্য হেসেছে নিউজিল্যান্ড। টস জিতে নিয়েছে তারা।
১৪ নভেম্বর ২০২১, ০১:১৯ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নেই তামিম!

আঙুলের চোট কাটিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি নেটে ব্যাটিং শুরু করেছিলেন।
১৪ নভেম্বর ২০২১, ০১:১২ অপরাহ্ন

ফাইনালে টসই হয়ে উঠবে নির্ণায়ক?

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টস রেখেছে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা। সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের কারণে পরে ব্যাট করা দল পাচ্ছে বাড়তি সুবিধা।
১৪ নভেম্বর ২০২১, ১১:১৩ পূর্বাহ্ন

পাকিস্তানকে হারানোয় চ্যাম্পিয়ন হওয়ার রসদ পেয়ে গেছে অস্ট্রেলিয়া

কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন তার ভোটটি ফেলেছেন উত্তরসূরি অ্যারন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নারদের বাক্সে।
১৪ নভেম্বর ২০২১, ০৮:৩০ পূর্বাহ্ন

যেখানে এগিয়ে অস্ট্রেলিয়া, যেখানে নিউজিল্যান্ড

শেষ লড়াইয়ে কার জয় হবে তা দেখা যাবে আর কয়েক ঘণ্টা পরই। তার আগে দেখে নেওয়া যাক দু’দলের কিছু শক্তি-দুর্বলতা, সংকট-সম্ভাবনা।
১৪ নভেম্বর ২০২১, ০৭:২৪ পূর্বাহ্ন

সেই ক্যাচ ছাড়া নিয়ে বাংলাদেশে এসে যা বললেন হাসান

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ১৯তম ওভারে দলের বিপদ বাড়ান হাসান। শাহীন আফ্রিদির বলে ডিপ মিডউইকেটে ক্যাচ উঠিয়েছিলেন ম্যাথু ওয়েড। ত হাতে জমাতে পারেননি তিনি।
১৪ নভেম্বর ২০২১, ০৬:৩৩ পূর্বাহ্ন

আগ্রাসী অস্ট্রেলিয়া নাকি ঠাণ্ডা মাথার নিউজিল্যান্ড?

প্রায় এক মাসের লড়াই শেষে রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপা জেতার মঞ্চে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। বিশ্বকাপ শুরুর আগে সাম্প্রতিক ফর্ম বিচারে যাদের বাজির দর এতটা চড়া ছিল না।
১৪ নভেম্বর ২০২১, ০৫:১৮ পূর্বাহ্ন

কনওয়ের ‘অদ্ভুত’ চোটে চরম হতাশ উইলিয়ামসন

অদ্ভুতুড়ে এই চোট টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে কিউইদের জন্য যে বিশাল ধাক্কা তা অকপটে স্বীকার করলেন কেইন উইলিয়ামসন।
১৪ নভেম্বর ২০২১, ০৪:২৬ পূর্বাহ্ন