বিজয় দিবসে বিশেষ জার্সি পরে নামল বাংলাদেশ দল
বাংলাদেশের ক্রিকেটারদের জার্সির বুকের ডানপাশে লাল সবুজ পতাকা প্রিন্ট করা হয়েছে। নিচে ইংরেজিতে লেখা ‘বিজয়ের ৫১তম বর্ষপূর্তি’।
১৬ ডিসেম্বর ২০২২, ০৫:২১ পূর্বাহ্ন
কুলদীপের ৫ উইকেট, তৃতীয় দিনে ৭১ বল টিকল বাংলাদেশের ইনিংস
শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনে ৪৮ মিনিটে ঠিক ৭১ বল টিকতে পারে বাংলাদেশের শেষ দুই জুটি। ৫৫.৫ ওভারে সাকিব আল হাসানের দল আটকে যায় ১৫০ রানে। ভারতের ৪০৪ রান থেকে ২৫৪ রানে পিছিয়ে স্বাগতিকরা।
১৬ ডিসেম্বর ২০২২, ০৪:২৯ পূর্বাহ্ন
ঝুলে থেকে কঠিন লড়াই চালাতে চায় বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে পুরো ম্যাচ হেলে ভারতের দিকে। তাদের করা ৪০৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৩৩ রান। ক্রিজে আছেন শেষ স্বীকৃত ব্যাটার মেহেদী হাসান মিরাজ। দুই টেল এন্ডার নিয়ে তিনি আর কতদূর নিয়ে যেতে পারবেন দলকে!
১৫ ডিসেম্বর ২০২২, ০২:৫৫ অপরাহ্ন
মাশরাফির 'স্বপ্নের ফাইনাল'
বিশ্ব ফুটবলে বরাবরই আর্জেন্টিনার সমর্থক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু যখন থেকে বুঝতে শিখেছেন তখন থেকে এই দলটিকে বিশ্বকাপ ছুঁয়ে দেখতে দেখা হয়নি তার। সবশেষ ২০১৪ সালে রঙিন স্বপ্নে বুঁদ হয়ে থাকলেও শেষ পর্যন্ত হয়নি। আট বছর পর ফের আবার শিরোপা স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। তেমনি বিভোর হয়ে আছেন মাশরাফিও।
১৫ ডিসেম্বর ২০২২, ০২:৩৯ অপরাহ্ন
যে কারণে দ্বিতীয় দিনে এক ওভারও বল করেননি সাকিব
এই টেস্টের আগে কাঁধ ও পাঁজরের চোটে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল সাকিবের। টেস্টের আগের দিন অনুশীলনে এসে স্ক্যান করাতে তাকে যেতে হয় হাসপাতালে। চোট সামলে খেলতে নামলেও সেরাটা পাওয়া যাচ্ছে না তার।
১৫ ডিসেম্বর ২০২২, ১২:৩৪ অপরাহ্ন
আউট করার আগে লিটনকে কি বলেছিলেন সিরাজ?
চা-বিরতির পর তখন চলছিল শেষ সেশনের খেলা। ১৪তম ওভারে বল করতে এসে লিটনকে এগিয়ে এসে কিছু একটা বলেন সিরাজ। লিটনও জবাব দিতে এগিয়ে যান কিছুটা। তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। দৃশ্যপটের প্রভাব গ্যালারিতেও পড়ে।
১৫ ডিসেম্বর ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ন
চরম ব্যাটিং বিপর্যয়ে বিব্রতকর পরিস্থিতি
বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিন যেন বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতো। ভারতের ৪০৪ রানের পর দিনশেষে ৮ উইকেটে ১৩৩ রান করেছে বাংলাদেশ। ফলোঅন এড়াতেই এখনো চাই ৭২ রান।
১৫ ডিসেম্বর ২০২২, ১০:৫৪ পূর্বাহ্ন
শুরুতেই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ৪০৪ রান করে অলআউট হয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭ রান।
১৫ ডিসেম্বর ২০২২, ০৮:১৯ পূর্বাহ্ন
চারশো পেরিয়ে থামল ভারত
১৩৩.৫ ওভারে অলআউট হওয়ার আগে ৪০৪ রান করেছে ভারত। ১৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। মেহেদী হাসান মিরাজ ১১২ রানে পান ৪ উইকেট।
১৫ ডিসেম্বর ২০২২, ০৭:২৪ পূর্বাহ্ন
বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচে খেলবেন আফিফ, সৌম্যরা
শুকবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ।
১৫ ডিসেম্বর ২০২২, ০৬:৫৫ পূর্বাহ্ন
শ্রেয়াসের উইকেটের পর সেশন জুড়ে হতাশা
বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩৪৮ রান।
১৫ ডিসেম্বর ২০২২, ০৫:৩৬ পূর্বাহ্ন
প্রথম দিন হিসেবে ভালো অবস্থানে আছি: তাইজুল
প্রথম দিন শেষে দুই দলের কণ্ঠেই একই সুর। ভারতের হয়ে চেতশ্বর পূজারা এসে জানান, উইকেটের পরিস্থিতি বিবেচনায় তারা আছেন ভালো অবস্থানে। খানিক পর এসে তাইজুল ইসলামেরও একই দাবি।
১৪ ডিসেম্বর ২০২২, ০১:১০ অপরাহ্ন
‘চ্যালেঞ্জিং’ উইকেটে নিজেদের ভালো অবস্থানে দেখছেন পূজারা
বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে পরিষ্কারভাবে কোন দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। ৯০ ওভারে ভারত তুলেছে ২৭৮ রান, ৬ উইকেট ফেলেছে বাংলাদেশ।
১৪ ডিসেম্বর ২০২২, ১২:১৬ অপরাহ্ন
বোল্ড হয়েও হলেন না বোল্ড!
ইবাদতের অফ স্টাম্পমুখী বলটা একটু নিচু হয়ে গিয়েছিল। পেছনের পায়ে খেলতে গিয়ে পরাস্ত হন শ্রেয়াস। বল আঘাত হানে স্টাম্পে, জ্বলে উঠে লাইট। আউট ভেবে উল্লাস শুরু করে দিয়ে থমকে যান ইবাদত, পেছনে ফিরে ঘটনা দেখে হাসি যেন থামছিল না শ্রেয়াসের
১৪ ডিসেম্বর ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন
একাধিক সুযোগ হাতছাড়ায় বাংলাদেশের আক্ষেপের দিন
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৯০ ওভারে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৭৮ রান।
১৪ ডিসেম্বর ২০২২, ১০:৪৪ পূর্বাহ্ন
পান্তের বিদায়ের পর পূজারা-শ্রেয়াসের জুটিতে ভারতের প্রতিরোধ
বুধবার চট্টগ্রাম টেস্টের প্রথমের দিনের চা-বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৭৪ রান। ১১৬ বলে ৪২ করে অপরাজিত আছেন পূজারা। ৭৭ বলে ৪১ রান করে তার সঙ্গী শ্রেয়াস। ১৪৬ বলে এই দুজনের জুটিতে এসেছে ৬২ রান।
১৪ ডিসেম্বর ২০২২, ০৮:১৭ পূর্বাহ্ন
প্রথম সেশনে ভারতের ৩ উইকেট তুলে বাংলাদেশের দারুণ শুরু
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম সেশন বাংলাদেশের। আগে ব্যাটিং নেওয়া ভারত ২৬ ওভারে ৩ উইকেটে তুলেছে ৮৫ রান।
১৪ ডিসেম্বর ২০২২, ০৫:৩৯ পূর্বাহ্ন
টস হেরে বোলিং পেল বাংলাদেশ, জাকিরের অভিষেক
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে ওপেনার জাকির হাসানের।
১৪ ডিসেম্বর ২০২২, ০৩:০৬ পূর্বাহ্ন
আইপিএলের নিলামে সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের ৪ তারকা
আইপিএলের নিলামের জন্য নাম দিয়েছিলেন ছয় বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে দুজনকে বাদ দিয়ে চারজনকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
১৩ ডিসেম্বর ২০২২, ০২:০৪ অপরাহ্ন
ভারত ইংল্যান্ডের ‘তরিকায়’ খেলবে বলে মনে করে না বাংলাদেশ
সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটের নতুন বেঞ্চ মার্ক সেট করছে ইংল্যান্ড দল। দ্রুত রান উঠিয়ে প্রতিপক্ষের উপর চেপে বসার নীতি নিচ্ছে তারা।
১৩ ডিসেম্বর ২০২২, ১২:৫৯ অপরাহ্ন