পদত্যাগ করলেন ডমিঙ্গো
বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার তিনি তার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন।
২৮ ডিসেম্বর ২০২২, ০৫:০৩ পূর্বাহ্ন
ম্যাচের মাঝেই ছন্দে থাকা অলরাউন্ডারকে নিয়ে দুঃসংবাদ শুনল অস্ট্রেলিয়া
আগের দিন আনরিক নরকিয়ার বলে আঙুলে চোট পেয়েছিলেন ক্যামেরন গ্রিন। ব্যাটিং ছেড়েও বেরিয়ে যেতে হয় তাকে। তৃতীয় দিনে আবার তিনি ব্যাট করতে নেমে তুলে নিয়েছেন ফিফটিও। তবে এরমধ্যে এই অজি অলরাউন্ডার পেলেন দুঃসংবাদও।
২৮ ডিসেম্বর ২০২২, ০৪:৩৪ পূর্বাহ্ন
বাংলাদেশের বিপক্ষে ব্যর্থতার পর জায়গা হারালেন ধাওয়ান
চলতি বছর ওয়ানডেতে স্রেফ ৩৪ গড় ও ৭৪.২১ স্ট্রাইক রেটে রান করেন ধাওয়ান। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে করেন স্রেফ ১৮ রান। ৩৭ পেরুনো ওপেনার তাই আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটা নিজের শেষই দেখে ফেলছেন।
২৮ ডিসেম্বর ২০২২, ০৪:১১ পূর্বাহ্ন
সালমানের সেঞ্চুরির পর দুই ওপেনারে পাল্টা জবাব নিউজিল্যান্ডের
অধিনায়ক বাবর আজমের রেকর্ডময় ইনিংসে প্রথম দিন শেষে চালকের আসনে ছিল পাকিস্তানই। সেই ভিতের ওপর দাঁড়িয়ে দ্বিতীয় দিনে বুক চিতিয়ে লড়লেন আঘা সালমান।
২৭ ডিসেম্বর ২০২২, ০৩:৪৮ অপরাহ্ন
ফের জাকেরের সেঞ্চুরি, চালকের আসনে মধ্যাঞ্চল
৬৪ রানেই পড়ে গিয়েছিল ৫ উইকেট। ফলে অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল বিসিবি মধ্যাঞ্চলের। সেই বিপর্যয়ের মাঝে মোহাম্মদ শরিফউল্লাহকে নিয়ে ১৬৪ রানের জুটি গড়লেন জাকের আলি অনিক।
২৭ ডিসেম্বর ২০২২, ০২:৫৯ অপরাহ্ন
ছয় বছর পর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড
এবার তারা স্বাগতিকদের বিপক্ষে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
২৭ ডিসেম্বর ২০২২, ১২:০২ অপরাহ্ন
অভিজ্ঞতা পুঁজি সিলেট স্টাইকার্সের
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে কেন্দ্র করেই মূলত তৈরি করা হয়েছে সিলেট স্টাইকার্সের স্কোয়াড। ড্রাফট থেকে তারা দলে নিয়েছে দেশের ক্রিকেটের আরেক অভিজ্ঞ নাম মুশফিকুর রহিমকে। আছেন অভিজ্ঞতায় পোক্ত রুবেল হোসেনও।
২৭ ডিসেম্বর ২০২২, ০৭:৪০ পূর্বাহ্ন
শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে রুটের পাশে ওয়ার্নার
মঙ্গলবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে কীর্তির আলোয় নিজেকে রাঙান ওয়ার্নার।
২৭ ডিসেম্বর ২০২২, ০৫:৫৬ পূর্বাহ্ন
ডমিঙ্গোর পারফরম্যান্স খুবই ভালো: বিসিবি সভাপতি
ডমিঙ্গোর পারফরম্যান্সে ভীষণ সন্তুষ্টির কথা জানালেও নতুন কোচ নিয়োগের প্রয়োজনীয়তাও শুনিয়েছেন তিনি।
২৭ ডিসেম্বর ২০২২, ০৫:৩১ পূর্বাহ্ন
ইউসুফের ১৬ বছরের রেকর্ড ভাঙলেন বাবর, টপকালেন পন্টিংকেও
পাকিস্তান অধিনায়ক ঝুলিতে পুরলেন একাধিক রেকর্ড। ভাঙলেন স্বদেশি মোহাম্মদ ইউসুফের রেকর্ড। টপকে গেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংকেও।
২৬ ডিসেম্বর ২০২২, ০৪:৪৬ অপরাহ্ন
আবারও ব্যর্থ জয়, জাকের-শরিফুল্লাহর ব্যাটে লড়ছে মধ্যাঞ্চল
সাইফ হাসান ছাড়া রানের দেখা পেলেন না উত্তরাঞ্চলের আর কোনো ব্যাটারই। জাতীয় দলের বাইরে থাকা মাহমুদুল হাসান জয় ফিরে গেলেন রানের খাতা খোলার আগেই। বাকিদের ব্যর্থতায় প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারল না বিসিবি উত্তরাঞ্চল।
২৬ ডিসেম্বর ২০২২, ০২:২৫ অপরাহ্ন
জহুরুল-শাহাদাত-আশরাফুলের ব্যাটে পূর্বাঞ্চলের দিন
টপ অর্ডার ব্যর্থ হলেও জ্বলে উঠলেন তিন মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু, জহুরুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল। তাদের ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে প্রথম দিন শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।
২৬ ডিসেম্বর ২০২২, ০১:১৬ অপরাহ্ন
ফের দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধ্বস, গ্রিনের ৫ উইকেট
প্রথম টেস্টের ব্যাটিং ব্যর্থতা দ্বিতীয় টেস্টেও কাটাতে পারল না দক্ষিণ আফ্রিকা। কাইল ভেরেইন ও মার্কো ইয়ানসেন ছাড়া রান পেলেন না আর কেউই। বল হাতে ছড়ি ঘোরালেন অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
২৬ ডিসেম্বর ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার ওয়ার্নের নামে
ক্রিকেট অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডে এটি দ্বিতীয় মর্যাদাপূর্ণ স্বীকৃতি।
২৬ ডিসেম্বর ২০২২, ১১:২৬ পূর্বাহ্ন
জাকিরের মতো ব্যাটারই খুঁজছিলেন সাকিব
চলতি বছরের জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনিই। ভারত 'এ' দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টেও দেখিয়েছিলেন ব্যাটিং ঝলক। ফলে জাকির হাসানের সুযোগ মেলে ভারতের মূল দলের বিপক্ষে টেস্ট সিরিজেও। সেখানেও বাজিমাত করেন এই তরুণ ব্যাটার, চট্টগ্রাম টেস্টে অভিষেকেই সেঞ্চুরির পর ঢাকা টেস্টে হাঁকান ফিফটি। অধিনায়ক সাকিব আল হাসানও মুগ্ধ জাকিরের ব্যাটিংয়ে, জানালেন এমন কাউকেই খুঁজছিলেন তারা।
২৫ ডিসেম্বর ২০২২, ০৪:৩৫ অপরাহ্ন
অন্যরা এসব মিস করে না, আমরা যেগুলো করি: সাকিব
একাধিক সুবর্ণ সুযোগ হাত ফসকে বেরিয়ে যাওয়ায় মেলেনি কাঙ্ক্ষিত ফল। সংবাদ সম্মেলন সাকিব বলেন, এগুলো ক্রিকেটের অংশ হলেও বাংলাদেশকে নিয়ে হতাশ হওয়ার যথেষ্ট কারণ আছে।
২৫ ডিসেম্বর ২০২২, ০৮:৫২ পূর্বাহ্ন
স্নায়ুচাপে ভুগছিল ভারতের ড্রেসিংরুম
এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল জানালেন, একটা পর্যায়ে স্নায়ুচাপে আক্রান্ত ছিল তাদের ড্রেসিংরুম।
২৫ ডিসেম্বর ২০২২, ০৮:০৯ পূর্বাহ্ন
মিরাজকে নিজের স্বাক্ষর করা জার্সি দিলেন কোহলি
কোহলির বাংলাদেশের কোনো ক্রিকেটারকে উপহার দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে ব্যাট দিয়েছিলেন তিনি।
২৫ ডিসেম্বর ২০২২, ০৭:৫৫ পূর্বাহ্ন
আমরা সব দিক থেকে চেষ্টা করেছি: সাকিব
ভারতের ৭ উইকেট ফেলেও ম্যাচ জিততে না পারার কষ্ট চেপে অধিনায়ক সাকিব আল হাসান কৃতিত্ব দিলেন প্রতিপক্ষের দুই ব্যাটার রবীচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আইয়ারকে।
২৫ ডিসেম্বর ২০২২, ০৭:১৮ পূর্বাহ্ন
আশা জাগিয়েও বাংলাদেশের হৃদয় ভাঙা হার
শ্রেয়াস আইয়ার আর রবিচন্দ্রন অশ্বিনকে টলানো গেল না। শক্তিশালী ভারতকে বাগে পেয়েও টেস্টে হারাতে পারল না বাংলাদেশ।
২৫ ডিসেম্বর ২০২২, ০৫:২১ পূর্বাহ্ন