শিরোপা ধরে রাখার মতোই দল কুমিল্লার

বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবচেয়ে বেশি তিনটি শিরোপা তাদের দখলে, বর্তমান চ্যাম্পিয়নও তারা। সাফল্যের এই পরিসংখ্যান এবার আরও উজ্জ্বল হতেই পারে। অন্তত দলটির স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নাম ও তাদের সাম্প্রতিক ছন্দ দিচ্ছে তেমন আভাস।
৬ জানুয়ারি ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ন

অভিজ্ঞতা পুঁজি সিলেট স্ট্রাইকার্সের

বিপিএলে প্রতিবারই ব্যর্থতার আরেক নাম সিলেটের ফ্র্যাঞ্চাইজি। যারাই যখন দল বানিয়েছে, আসেনি সাফল্য। বেশিরভাগ সময় সিলেটের নামের দলগুলোকে থাকতে হয়েছে তলানিতে। এবার একদম নতুন মালিকানায় খোলনলচে বদলে নামছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি। মালিকানায় নতুনত্ব থাকলেও দলটির মূল শক্তি দেশের অভিজ্ঞ ও পুরনো ক্রিকেটাররা।
৬ জানুয়ারি ২০২৩, ০৪:২৬ পূর্বাহ্ন

রান উৎসবের ম্যাচে ভারতকে হারিয়ে সমতায় শ্রীলঙ্কা

সেই বিপর্যয়ে দাঁড়িয়ে সুরিয়াকুমার যাদব ও আক্সার প্যাটেল করলেন আগ্রাসী ফিফটি। তাদের দারুণ চেষ্টা সত্ত্বেও হার মানতে হলো স্বাগতিকদের।
৫ জানুয়ারি ২০২৩, ০৫:২৩ অপরাহ্ন

বড় লক্ষ্য তাড়ায় খাতা খোলার আগেই বিপাকে পাকিস্তান

দিনভর ব্যাট করে টম ল্যাথাম, টম ব্লান্ডেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে লিড বাড়িয়ে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল নিউজিল্যান্ড। ফের নেমে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ল বাবর আজমের দল।
৫ জানুয়ারি ২০২৩, ০৩:৩২ অপরাহ্ন

ব্র্যাডম্যানকে টপকে গেলেন স্মিথ, ডাবল সেঞ্চুরির পথে খাওয়াজা

উসমান খাওয়াজা ও মারনাস লাবুশেনের ফিফটিতে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন নিজেদের করে নিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নিলেন খাওয়াজা। শতকের দেখা পেলেন স্টিভেন স্মিথও, নাম লেখালেন রেকর্ড বইয়ে। তিনি টপকে গেলেন প্রয়াত অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে।
৫ জানুয়ারি ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়লেন লিটন

নিজের ও বাংলাদেশের সেরা অবস্থানে আগেই ছিলেন লিটন দাস। ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের পর আর কোনো ম্যাচ না খেললেও নতুন ইতিহাস গড়লেন তিনি। ক্রিকেটের সবচেয়ে মর্যাদার সংস্করণের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগোলেন এই ডানহাতি তারকা ব্যাটার।
৫ জানুয়ারি ২০২৩, ০১:০৭ অপরাহ্ন

বিপিএল নিয়ে সাকিবের সঙ্গে সুর মেলালেন মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আগের দিন বিস্ফোরক সব মন্তব্য করেছেন ফরচুন বরিশাল ও বাংলাদেশ জাতীয় দলের দুই সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান। এ আসরের ব্যর্থতার কথা জানাতে গিয়ে এক পর্যায়ে বলেছেন, 'একটা যা-তা অবস্থা' চলছে। সাকিবের মতো বিস্ফোরক সব মন্তব্য না করলেও প্রায় একই সুরে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও সিলেট সিক্সার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
৫ জানুয়ারি ২০২৩, ১২:৪২ অপরাহ্ন

আইপিএলের কারণে ডিআরএস নেই বিপিএলে!

সময় স্বল্পতার কথা জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। তবে এবার আসর শুরুর আগে লম্বা সময় পেলেও থাকছে না এ পদ্ধতি। তাতে চর্চা চলছে বিপিএল গভর্নিং কমিটির ব্যর্থতা নিয়ে। তবে এ ব্যর্থতার দায়ে আইপিএল প্রসঙ্গ তুলে এনেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন।
৫ জানুয়ারি ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন

বিশ্বকাপের আগে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ

চলতি বছরের শেষভাগে মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। সেকারণে বিশ্ব আসরের আগে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপও ফিরিয়ে আনা হচ্ছে ৫০ ওভারের সংস্করণে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই তথ্য দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ।
৫ জানুয়ারি ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ন

বৃষ্টিবিঘ্নিত দিনে অস্ট্রেলিয়ার দাপট

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ টেস্ট তাই তাদের জন্য পরিণত হয়েছে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে। তবে সেই ম্যাচের প্রথম দিনের একটা বড় সময় খেলা বন্ধ থাকল বৃষ্টি ও আলোকসল্পতায়। যতোটুকু খেলা হলো তাতে প্রোটিয়াদের হতাশাই উপহার দিলেন উসমান খাওয়াজা ও মারনাস লাবুশেন।
৪ জানুয়ারি ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন

'নায়ক' সাকিব এক দিনেই বদলে দিতে পারেন বিপিএলের চেহারা

গালফ অয়েলের শুভেচ্ছা দূত বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বুধবার একদিনের জন্য প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর প্রতীকী দায়িত্ব পালন করছেন। সেখানে কতোটুকু কী পরিবর্তন করেছেন তা জানা যায়নি। তবে যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রধান নির্বাহী করা হয় তাহলে এক দিনে অনেক পরিবর্তন আনতে পারবেন সাকিব। আর এক থেকে দুই মাসের জন্য দায়িত্ব পেলে আমূল পরিবর্তন করে দিতে পারবেন এ আসরকে!
৪ জানুয়ারি ২০২৩, ১২:০৪ অপরাহ্ন

'পারিনি নাকি চাইনি?' বিপিএল নিয়ে বিসিবির সমালোচনায় সাকিব

২০১২ সালে চালু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কিন্তু প্রায় এক যুগ পরে এসেও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি আসর পায়নি শক্ত ভিত। নেই কোনো নির্দিষ্ট আর্থিক কাঠামো। ক্রিকেটীয় প্রযুক্তি থেকে শুরু করে খেলোয়াড়দের বেতন-ভাতা সংক্রান্ত জটিলতায় বারবার ওঠে প্রশ্ন।
৪ জানুয়ারি ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন

হেনরি-এজাজের অবিশ্বাস্য জুটির পর ইমামের লড়াই

প্রথম দিনেই তিনশ পেরিয়েছিল নিউজিল্যান্ডের সংগ্রহ। দ্বিতীয় দিনে দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে তাদেরকে গুটিয়ে দেওয়ার চেষ্টা চালায় পাকিস্তান। কিন্তু দশম উইকেটে রেকর্ড জুটি গড়ে কিউইদের রানের পাহাড়ে নিয়ে যান ম্যাট হেনরি ও এজাজ প্যাটেল।
৩ জানুয়ারি ২০২৩, ০৩:০৩ অপরাহ্ন

'আইপিএলের পর আমরা ছিলাম, কিন্তু সবাই হয়তো ছাড়িয়ে গেছে'

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্মলগ্নে ভারতের আইপিএলের সমমানের টুর্নামেন্ট আয়োজনই ছিল বিসিবির লক্ষ্য। কিন্তু প্রায় প্রতি বছরই ক্রিকেটীয় প্রযুক্তি থেকে শুরু করে খেলোয়াড়দের বেতন-ভাতা সংক্রান্ত নানা জটিলতায় বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি আসর। মানের বিচারে আইপিএলের পরই বিপিএলের অবস্থান, এমনটা অতীতে অনেকবার বলেছেন বিসিবি কর্তারা। তবে বর্তমানে অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি আসরগুলো বাংলাদেশের এই আয়োজনকে ছাড়িয়ে গেছে বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন।
৩ জানুয়ারি ২০২৩, ০১:০৫ অপরাহ্ন

তামিমের সঙ্গে রসায়নে ভালো কিছু করতে চান সুজন

তারকাদের ছড়াছড়ি না থাকলেও আসন্ন বিপিএলে ভারসাম্যপূর্ণ দল গড়েছে খুলনা টাইগার্স। তামিম ইকবালের দল কোচ হিসেবে পেয়েছে অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব খালেদ মাহমুদ সুজনকে। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের সঙ্গে বোঝাপড়াটাও দারুণ বিসিবি পরিচালক সুজনের। ফলে তামিমকে সঙ্গে নিয়ে বিপিএলে ভালো কিছু করতে চান তিনি।
৩ জানুয়ারি ২০২৩, ১১:৩৫ পূর্বাহ্ন

কনওয়ের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দিন

ডেভন কনওয়ে তখন ৮৯ রানে। হাসান আলীর বলে গ্যালিতে প্রায় ক্যাচ উঠে গিয়েছিল তার। কিন্তু হাতে লাগালেও তালুতে জমাতে পারেননি সাউদ শাকিল। এরপর বাকীটা সাবলীলভাবেই কাটিয়ে অবশেষে একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন এ ব্যাটার। আক্ষেপ মিটিয়েছেন প্রথম টেস্টে নার্ভাস নাইন্টিজে আউট হওয়ার।
২ জানুয়ারি ২০২৩, ০১:৩৯ অপরাহ্ন

'দুনিয়ার যেই থাকুক না কেন আমি আমার সেরাটা দিব'

আরব আমিরাতে এবার টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। যদিও মাঠে নামার সুযোগ হয়েছে দুই ম্যাচে। তবে পুরো আসরে বড় বড় খেলোয়াড় সঙ্গে একই তাঁবুতে ছিলেন। প্রতিপক্ষ শিবিরেও ছিলেন অনেক তারকা খেলোয়াড়রা। তাতে আত্মবিশ্বাস অনেক বেড়েছে এ তরুণ পেসারের।
২ জানুয়ারি ২০২৩, ০১:২৬ অপরাহ্ন

এবার চ্যাম্পিয়ন হবার স্বাদটা পেতে চান মিরাজ

২০২২ দারুণ কেটেছে মেহেদী হাসান মিরাজের। বল হাতে গোটা বছরই পার করেছেন দুর্দান্ত সময়, সদ্য সমাপ্ত ভারত সিরিজে দেখিয়েছেন ব্যাটিং ভেল্কি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এলেই এই অলরাউন্ডারের মনে হানা দেয় একবারও শিরোপা ঘরে তুলতে না পারার আক্ষেপ। তাই ফরচুন বরিশালের হয়ে এবার শিরোপা জিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতে চান উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়া এই ক্রিকেটার।
২ জানুয়ারি ২০২৩, ০১:০৭ অপরাহ্ন

খেলতে হবে খেলোয়াড়দেরই: কোচ প্রসঙ্গে মিরাজ

বছরের শুরুতেই টাইগার কোচের বদল আনতে যাচ্ছে বিসিবি। কারণ সদ্যই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন রাসেল ডমিঙ্গো। অথচ চলতি বছরেই ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। তবে কোচের পরিবর্তনে বিশ্বকাপ প্রস্তুতি কোনো প্রভাব পড়বে বলে মনে করেন না মেহেদী হাসান মিরাজ। মাঠে মূল কাজটা খেলোয়াড়দেরই করতে হবে বলে জানান এ অলরাউন্ডার।   
২ জানুয়ারি ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোপা ধরে রাখার মতোই দল কুমিল্লার 

বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবচেয়ে বেশি তিনটি শিরোপা তাদের দখলে, বর্তমান চ্যাম্পিয়নও তারা। সাফল্যের এই পরিসংখ্যান এবার আরও উজ্জ্বল হতেই পারে।
১ জানুয়ারি ২০২৩, ০৫:২০ অপরাহ্ন