'সাকিব ভাই হলে হয়তো ম্যাচটা জিতিয়ে দিত'

জয় থেকে তখন মাত্র ৫ রান দূরে খুলনা টাইগার্স। শেষ ওভারে তখন হাতে আসলেন নিহাদুজ্জামান। প্রথম ডট আদায় করে নেন। পরেরটি করেন ফ্লাইটেড ডেলিভারি। তবে লংঅফের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন খুলনা অধিনায়ক ইয়াসির আলী। আর তাতে বড় খেলোয়াড়দের সঙ্গে নিজের পার্থক্যটা বুঝতে পেরেছেন নিহাদ। সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা হয়তো এখান থেকেই ম্যাচ বের করে ফেলতে পারতেন বলে মনে করেন তিনি।
২০ জানুয়ারি ২০২৩, ০১:৩৭ অপরাহ্ন

নির্বাচকদের বিবেচনায় আছেন নাসির!

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সবশেষ সেই ২০১৮ জানুয়ারিতে খেলেছিলেন নাসির হোসেন। এরপর পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিবেচনার বাইরেই আছেন এ অলরাউন্ডার। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবার নজরে এসেছেন তিনি। আর এভাবে খেললে জাতীয় দলে ফেরার বিবেচনায় থাকবেন বলেই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
২০ জানুয়ারি ২০২৩, ১২:৫০ অপরাহ্ন

সাত হাজারি ক্লাবে তামিম

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টিয়েন্টিতে ৭০০০ রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। সাগরিকায় খুলনা টাইগার্সের হয়ে স্বাগতিকদের বিপক্ষে এ মাইলফলকে পৌঁছান এ ক্রিকেটার।
২০ জানুয়ারি ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন

জয়ের ব্যাটে খুলনার জয়

বাংলাদেশ জাতীয় দলে টেস্ট ক্রিকেটের জন্য বিবেচিত হলেও টি-টোয়েন্টি সংস্করণটাও যে খারাপ খেলেন না, তা রংপুর রাইডার্সের বিপক্ষে আগের ম্যাচেই দেখিয়েছেন মাহমুদুল হাসান জয়। এদিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেললেন আরও একটি দারুণ ইনিংস। দারুণ ব্যাট করেন তামিম ইকবাল ও অধিনায়ক ইয়াসির আলীও। তাতে আরও একটি দারুণ জয় পেয়েছে তার দল খুলনা টাইগার্স।
২০ জানুয়ারি ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ন

সাকিবের বিসর্জনে সেঞ্চুরি ইফতেখারের

ওভার বাকি দুইটি। দুই ব্যাটারই তখন ৭০ রানে। উল্টো দুই রান বেশি সাকিব আল হাসানের। অবিশ্বাস্য কিছু না হলে সে অবস্থায় সেঞ্চুরির কাছে যাওয়ার সুযোগ ছিল একজন ব্যাটারেরই। হয়েছেও তাই। সে অবস্থায় নিজে সেঞ্চুরির পিছে না ছুটে ইফতেখার আহমেদকে সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে বলেন সাকিব। অথচ টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেঞ্চুরির দেখা পাননি নিজেও।
১৯ জানুয়ারি ২০২৩, ০৫:০৩ অপরাহ্ন

সাকিব-ইফতেখারের বিধ্বংসী ব্যাটিংয়ে জিতল বরিশাল

বিপিএলে বরাবরই সত্যিকারের টি-টোয়েন্টির আমেজ উপহার দিত চট্টগ্রামের মাঠ। সেখানে এবার কিছুটা ভিন্ন ছিল শুরুর দিকে। তেমন বড় স্কোর দেখা দিচ্ছিল না সাগরিকায়। এদিন জহুর আহমেদের এ বদনাম যে ঘোচানোর দায়িত্ব নেন সাকিব আল হাসান ও ইফতেখার আহমেদ। দুইজনই খেললেন নিজেদের ক্যারিয়ার সেরা ইনিংস। তাও রীতিমতো তাণ্ডব তুলে। হলো নতুন নতুন রেকর্ড। ফরচুন বরিশাল পেল টানা চতুর্থ জয়।
১৯ জানুয়ারি ২০২৩, ০৪:১২ অপরাহ্ন

ইফতেখার-সাকিবের বিশ্বরেকর্ডে রানের পাহাড়ে বরিশাল

সাকিব আল হাসানকে সঙ্গ দিতে ইফতেখার আহমেদ যখন উইকেটে আসেন তখন দল বেশ চাপেই ছিল। ৪৬ রানেই প্রথম সারির চার ব্যাটার তখন সাজঘরে। শুরুতে দেখে শুনেই খেলতে লাগলেন এ দুই ব্যাটার। এরপর ধীরে ধীরে খোলস ভাঙেন। এরপর দানবীয় রূপে। তাতে পঞ্চম উইকেট জুটিতে হলো নতুন বিশ্বরেকর্ড। বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস মিলে ফরচুন বরিশালের।
১৯ জানুয়ারি ২০২৩, ০২:৪৯ অপরাহ্ন

গতিতে ভারত গিয়ে ঝাঁজ ছড়াতে চান ‘বুনো’ মরিস

কদিন পরই চার টেস্টের সিরিজ খেলতে ভারতে রওয়ানা হবে অস্ট্রেলিয়া দল। সেই স্কোয়াডের অন্যতম চরিত্র হতে যাচ্ছেন মরিস। চোটে থাকা মিচেল স্টার্ক প্রথম দুই টেস্টে না থাকায় খেলার সুযোগ পেয়েও পেতে পারেন ডানহাতি পেসার।
১৯ জানুয়ারি ২০২৩, ০২:০১ অপরাহ্ন

‘সবাই তো ব্রেন দিয়ে খেলে না, কেউ ব্রেন ছাড়াও খেলে’

পাঁচ নম্বরে নেমে দানবীয় এক ইনিংস খেললেন খুশদিল শাহ। তার ব্যাটেই বড় পুঁজি মিলে কুমিল্লা ভিক্টরিয়ান্সের। জয়ের মূল নায়কই এ পাকিস্তানি। তবে খুশদিল নায়ক হলে নিঃসন্দেহে পার্শ্বনায়ক মোহাম্মদ রিজওয়ান। যদিও তার ধীর গতির ইনিংস আপাত দৃষ্টিতে টি-টোয়েন্টির জন্য আদর্শ নয়। তবে এমন ম্যাচে যে কাজটা দরকার ঠিক সেটাই করেছেন বলে মনে করেন কোচ সালাহউদ্দিন।
১৯ জানুয়ারি ২০২৩, ০১:৫৭ অপরাহ্ন

খুশদিল ঝড়ে কুমিল্লার টানা তৃতীয় জয়

আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিত হলেও বিপিএলে খুব একটা সুবিধা করে উঠতে পারছিলেন না খুশদিল শাহ। অবশেষে স্বরূপে ফিরেছেন তিনি। বিধ্বংসী এক ইনিংসে ঝড় তুলেই দলকে এনে দিলেন বিশাল পুঁজি। তবে ঢাকা ডমিনেটর্সের দারুণ লড়াই করেছিলেন নাসির হোসেন। তবে শেষ রক্ষা করতে পারেননি। তাতে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টরিয়ান্স।
১৯ জানুয়ারি ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন

ভুয়া টুইটে হয়রানির শিকার বাবর

বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণে বেরিয়ে এসেছে এক প্যারোডি একাউন্টের ভুয়া টুইটের ফলেই মূলত হয়রানির মধ্যে পড়েন বাবর।
১৯ জানুয়ারি ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন

সুজনের বিশ্বাস হাথুরুসিংহে এখন আরও পরিণত

ভারত সিরিজ শেষেই বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছেন রাসেল ডমিঙ্গো। তখন থেকেই নতুন কোচ খুঁজছে বিসিবি। আলোচনা চলছে সাবেক কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের সঙ্গে। জোর গুঞ্জন আবারও বাংলাদেশ ক্রিকেটে ফিরছেন তিনি। আর এমনটা হলে বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে বলে মনে করেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। কারণ এ সময়ে হাথুরু আরও পরিণত হয়েছে বলে বিশ্বাস করেন তিনি।
১৯ জানুয়ারি ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেট যে সহজ ছিল না, এখন টের পাচ্ছি: নাসির

দারুণ সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন নাসির হোসেন। এই অলরাউন্ডারের মাঝে এক সময় বাংলাদেশের ক্রিকেটের আগামীর ভরসার ছবি মিলত। কিন্তু সময়ের স্রোতে তিনি এখন জাতীয় দল থেকে অনেক দূরে।
১৯ জানুয়ারি ২০২৩, ০৯:৪৪ পূর্বাহ্ন

ওই পরিস্থিতিতেও জেতার বিশ্বাস ছিল ব্রেসওয়েলের

সামনে ৩৫০ রানের বিশাল লক্ষ্য। সেটা তাড়া করতে নেমে ১৩১ রানেই ৬ উইকেট পড়ে গেল নিউজিল্যান্ডের। বড় হার তখন চোখ রাঙালেও মাইকেল ব্রেসওয়েলের ভাবনা ছিল অন্যরকম। আগ্রাসী সেঞ্চুরিতে ম্যাচের চিত্র পাল্টে দিলেন। মিচেল স্যান্টনারের সঙ্গে বড় জুটিতে জয়ের বিশ্বাস পাচ্ছিলেন তিনি। যদিও খুব কাছে গিয়ে হতাশ হতে হলো তাকে।
১৯ জানুয়ারি ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন

গিলের ডাবল সেঞ্চুরির পর ব্রেসওয়েলের তাণ্ডব ছাপিয়ে জিতল ভারত

ওপেনার শুবমন গিলের রেকর্ডগড়া আগ্রাসী ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে চড়ল ভারত। এরপর বোলারদের কল্যাণে অনায়াস জয়ই দেখছিল তারা। কিন্তু রঙহীন ম্যাচে তীব্র লড়াইয়ের আমেজ নিয়ে এলেন সাতে নামা মাইকেল ব্রেসওয়েল। তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি হাঁকিয়ে নিউজিল্যান্ডকে জয়ের সুবাস দিলেও শেষটা রাঙাতে পারলেন না তিনি।
১৮ জানুয়ারি ২০২৩, ০৪:১২ অপরাহ্ন

হেড অব প্রোগ্রামস হিসেবে মুরকে নিয়োগ দিল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অব প্রোগ্রামস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডেভিড মুরকে। দুই বছরের জন্য দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
১৮ জানুয়ারি ২০২৩, ০৩:৩৩ অপরাহ্ন

খেলোয়াড়ি জীবনকে বিদায় বললেন আমলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাশিম আমলা অবসরে গেছেন সাড়ে তিন বছর আগে। এবার ঘরোয়া ক্রিকেটকেও বিদায় বলে দিলেন দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটার। দুই দশকের বর্ণাঢ্য পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
১৮ জানুয়ারি ২০২৩, ০৩:১১ অপরাহ্ন

মাশরাফিকে ব্যাখ্যার ভাষা জানা নেই তাসকিনের

৩৯ পেরিয়ে ৪০ এর কাছাকাছি বয়স। এই বয়সে যেখানে ব্যাটারদেরই পারফর্ম করতে হিমশিম খেতে হয়, সেখানে দাপটের সঙ্গে পেস বোলিং করে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। এমনকি এবারের বিপিএলের সেরা বোলারই তিনি। ক্যারিয়ারের শেষ বেলায় এসে তার এমন পারফরম্যান্স দেখে তাসকিন আহমেদ যেন ভাষা হারিয়ে ফেলেছেন মুগ্ধতায়।
১৮ জানুয়ারি ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ন

ডাবল সেঞ্চুরি হাঁকানোর পথে কোহলি-ধাওয়ানকে টপকালেন গিল

ব্যাট হাতে দারুণ ছন্দ দেখিয়ে যাচ্ছেন ডানহাতি ওপেনিং ব্যাটার শুবমান গিল। ইতিহাসের অষ্টম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানোর বিরল কীর্তি গড়লেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে বিস্ফোরক ইনিংস খেলার পথে টপকে গেলেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ানকে। ভারতের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম এক হাজার রানের রেকর্ড এখন তার।
১৮ জানুয়ারি ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন

টানা তৃতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা নাগালের মধ্যেই রাখল বাংলাদেশের মেয়েরা। জবাব দিতে নেমে ব্যাটিংয়ের শুরুটা জুতসই না হলেও তারা থাকল ঠিক পথে। যুক্তরাষ্ট্রের মেয়েদের হারিয়ে টানা তৃতীয় জয়ে যুব টাইগ্রেসরা হলো গ্রুপ চ্যাম্পিয়ন।
১৮ জানুয়ারি ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন