হাথুরুসিংহে ফেরায় বাংলাদেশের ক্রিকেটের নিশ্চিত লাভ দেখছেন হেরাথ
শ্রীলঙ্কা দলে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে রঙ্গনা হেরাথের। পরে কোচ হিসেবেও কাজ করেছেন দুজন। হাথুরুসিংহের কাজের ধরণ আর ক্রিকেটীয় দর্শন তাই খুব চেনা তার
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ন
জাদেজার ক্যারিয়ার সেরা বোলিংয়ে দিল্লিতেও বিধ্বস্ত অস্ট্রেলিয়া
নাগপুরে প্রথম টেস্টেও অজিদের তিনদিনে হারিয়েছিল ভারত। রোববার দিল্লি টেস্টও শেষ হয়ে গেছে তিনদিনে। অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে অনায়াসে হারিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখা নিশ্চিত করে ফেলেছে রোহিত শর্মার দল। চার টেস্টের সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৪ পূর্বাহ্ন
মার্চে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ, প্রাইজমানি বাড়ছে
শনিবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সভায় ১৫ মার্চ প্রিমিয়ার লিগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চ-এপ্রিলে টানা চলবে ডিপিএলের গ্রুপ পর্বের খেলা। মাঝে বিরতি পড়বে ঈদুল ফিতরের জন্য। ঈদের ছুটির পর হবে সুপার লিগ পর্ব।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রড-অ্যান্ডারসনের তোপে নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করল ইংল্যান্ড
রোববার মাউন্ট মাঙ্গানুই টেস্টে ইংল্যান্ড জিতেছে ২৬৭ রানে। ৩৯৪ রানের লক্ষ্য পেয়ে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় স্রেফ ১২৬ রানে। মাত্র ১৮ রানে ৪ উইকেট নেন টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী অ্যান্ডারসন। আরেক অভিজ্ঞ পেসার ব্রড ৪৯ রানে পান ৪ উইকেট।
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৯ পূর্বাহ্ন
ইংল্যান্ড সিরিজের জন্য মুলতানের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন
২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিন ম্যাচের জন্য তাসকিনকে দলে চেয়েছিল পিএসএলের দল মুলতান সুলতান্স। তবে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরা এই পেসার কোন রকম ঝুঁকির পথে গেলেন না।
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৫ অপরাহ্ন
লায়নের ৫ উইকেটের পর আকসারের লড়াই, জমে উঠেছে দিল্লি টেস্ট
শনিবার দিল্লি টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটে-বলে হয়েছে জম্পেশ লড়াই। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে ২৬২ করে ভারত। দ্বিতীয় ইনিংসে নেমে আবার ১ উইকেটে ৬১ রান তুলে দিন শেষ করেছে অজিরা।
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন
পিএসএলে কুমিল্লার হেলমেট পরে শাস্তি পেলেন নাসিম
মুলতান সুলতান্সের বিপক্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ব্যাট করতে নামার সময় কুমিল্লার লোগোসহ হেলমেট ছিল নাসিমের মাথায়। এতে তৈরি হয় হাস্যরসের।
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন
ম্যাককালামের সামনেই টেস্টে ছক্কার রেকর্ড ভাঙলেন স্টোকস
স্ট্রাইকে অধিনায়ক বেন স্টোকস। নিউজিল্যান্ডের পেসার স্কট কুগেলেইনের ডেলিভারি ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে পাঠালেন তিনি। এতেই হয়ে গেল নতুন কীর্তি।
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৬ পূর্বাহ্ন
হেলমেটে বল লেগে দিল্লি টেস্ট শেষ ওয়ার্নারের
ওয়ার্নারের কনকাশন বদলি হিসেবে ম্যাট রেনশোকে নিয়েছে অস্ট্রেলিয়া।
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২১ পূর্বাহ্ন
ইমরান-কপিলকে ছাড়িয়ে বোথামের পরের স্থানে জাদেজা
টেস্টে ২৫০০ রান ও ২৫০ উইকেট পূরণ করতে ৩৪ বছর বয়সী জাদেজার লেগেছে ৬২ টেস্ট। কেবল একজনেরই তার চেয়ে দ্রুত এই ডাবল অর্জনের কীর্তি রয়েছে।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৯ অপরাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের
বাংলাদেশ নারী দলকে ৭১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড নারী দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮৯ রান করে কিউইরা। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১১ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক বাভুমা
টেস্টে ডিন এলগারের স্থলাভিষিক্ত হলেন বাভুমা। একই সঙ্গে ওয়ানডে দলের নেতৃত্বও দিবেন তিনি। তবে ছেড়েছেন টি-টোয়েন্টি সংস্করণের দায়িত্ব।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২১ অপরাহ্ন
পুরনো রূপে ফিরছে আইপিএল
আইপিএলের শুরু থেকে লিগ পর্বে 'হোম অ্যান্ড অ্যাওয়ে' ভিত্তিতে পরস্পরের মুখোমুখি হতো দলগুলো। করোনাভাইরাসের কারণে সেই ধারায় ছেদ পড়ে ২০২০ সালে।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০০ অপরাহ্ন
প্রাইজমানির ১ কোটি টাকা উপহার পেলেন মাশরাফিরা
টুর্নামেন্টের সিলেট পর্বের সময়ই দলের মধ্যে এই ঘোষণা দেন সিলেটের মালিকপক্ষ।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন
২৬৩ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস
প্রথম ইনিংসে ২৬৩ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। আর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২১ রান করে দিন শেষ করেছে ভারত।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২১ অপরাহ্ন
'স্টিং অপারেশন' কাণ্ডের পর ভারতের প্রধান নির্বাচকের পদত্যাগ
সম্প্রতি ভারতের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল 'স্টিং অপারেশন' চালায়। তাদের কাছে বেফাঁস মন্তব্য করে বসেন দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচক চেতন শর্মা।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ন
ফাইনালে শেষ ওভারের আগে মাশরাফি বোলিংয়ে আসেননি কেন?
মাশরাফি বিন মর্তুজা যতক্ষণে আক্রমণে গেলেন, ততক্ষণে ম্যাচের ফয়সালা প্রায় হয়ে গেছে। ফাইনালের শেষ ওভারে বল হাতে তুলে নিয়ে কেবল দলের হারের আনুষ্ঠানিকতা সারলেন তিনি।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪০ পূর্বাহ্ন
হৃদয়কে সময়ের আগেই দলে নেওয়া হয়েছে, মত মাশরাফির
সদ্যসমাপ্ত বিপিএলে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে তৌহিদ হৃদয় ডাক পেয়েছেন জাতীয় দলে। আগামী মাসে ঘরের মাঠে অনুষ্ঠেয় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে আছেন তিনি।
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৪ পূর্বাহ্ন
বিপিএলে সবচেয়ে বেশি শিরোপা এখন লিটনের
মাশরাফিদের হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আরেকটি ট্রফি জিতে কীর্তিটা একার করে নিলেন লিটন। খেলোয়াড় হিসেবে বিপিএলে সবচেয়ে বেশি পাঁচ শিরোপা জেতার নজির গড়লেন তিনি।
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৬ অপরাহ্ন
সিলেট দুইশো রান না করায় অবাক চ্যাম্পিয়ন কুমিল্লার কোচ
আগে ব্যাট করে স্কোর-বোর্ডে ১৭৫ রান জড়ো করেছিল সিলেট স্ট্রাইকার্স। ফাইনালের মতো মঞ্চে এই রানকে মামুলি বলার উপায় নেই। তবু চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন, পরিস্থিতির তুলনায় আসলে খারাপ ব্যাটিং করেছে সিলেট
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩২ অপরাহ্ন