শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে গেল পাকিস্তান
সিরিজ শুরুর আগে পঞ্চম স্থানে ছিল পাকিস্তান। টানা চার ম্যাচ জিতে প্রথমবারের মতো এক নম্বরে উঠে আসে দলটি। কিন্তু দুই দিনের মধ্যেই পিছলে পড়ল তারা।
৮ মে ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন
প্রস্তুতির ঘাটতি বড় করে দেখছেন না তামিম
'এসব জিনিস তো আসলে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আবহাওয়ার কারণে হয়তোবা সেরা প্রস্তুতিটা আমরা নিতে পারি নাই। তবে যতটুকু সুযোগ আমরা পেয়েছি, আমরা চেষ্টা করছি যতটুকু তৈরি হওয়া যায়। বাকিটা আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে। লক্ষ্য তো একটাই, ভালো খেলা এবং জেতা। আশা করি যে মাঠে খেলব কাল ওখানে যাব আমরা, আবহাওয়া যদি ঠিকঠাক থাকে আমরা অনুশীলনও করব।'
৭ মে ২০২৩, ০৪:৩৮ অপরাহ্ন
বেরিয়ে না গিয়ে সেঞ্চুরি করলেও অপরাধবোধে ভুগতেন প্রান্তিক
দারুণ ব্যাট করা প্রান্তিক নিজে বেরিয়ে না গেলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। ২৭৭ রান রান তাড়ায় তখন ৩০তম ওভারের ঘটনা। প্রাইমের আশা ভরসার প্রতীক হয়ে ৮৯ বলে ৭৫ রানে ক্রিজে ছিলেন প্রান্তিক। অফ স্পিনার সাইফ হাসানের একটা বল এই বাঁহাতি কাট করতে গিয়ে পরাস্ত হন। আবেদন হয় জোরালো, আম্পায়ার তা নাকচ করে দেন। কিন্তু অন্য দিকে চোখ ফেরাতেই দেখা হনহন করে বেরিয়ে যাচ্ছেন প্রান্তিক নিজেই!
৭ মে ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন
মাহমুদউল্লাহর অলরাউন্ড নৈপুণ্যে জিতল মোহামেডান
ঢাকা প্রিমিয়ার লিগে নিজ নিজ ম্যাচে জিতেছে মোহামেডান, আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
৭ মে ২০২৩, ১২:২৬ অপরাহ্ন
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি হুইল চেয়ার ক্রিকেট সিরিজ
বাংলাদেশ-ভারতের মধ্যে টি-টোয়েন্টি হুইল চেয়ার ক্রিকেট সিরিজ শুরু হয়েছে। ডিজেবলড ক্রিকেট কাউন্সিল অব ইন্ডিয়ার আয়োজনে আজ রোববার ভারতীয় সময় দুপুর ১২টায় কলকাতার বিবেকানন্দ পার্ক মাঠে এ সিরিজ শুরু হয়।
৭ মে ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন
‘এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই জিতবে পাকিস্তান’, বিশ্বাস শাহিনের
বড় এই দুই আসরে শিরোপা খরা এই বছর কাটিয়ে ফেলতে চায় দলটি। পেসার শাহিন শাহ আফ্রিদির বিশ্বাস, চলতি বছর ডাবলস জিতবেন তারা।
৭ মে ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ন
রোহিতকে বিরতি নিতে বললেন গাভাস্কার
১০ ম্যাচে মাত্র ১৮.৩৯ গড় আর ১২৬.৮৯ স্ট্রাইকরেটে ১৮৪ রান করেছেন রোহিত। পাঞ্জাবের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পর চেন্নাইর বিপক্ষে নেমেছিলেন তিন নম্বরে। অবস্থা বদলায়নি। দলের বিপদে বাজে শটে আত্মাহুতি দিয়ে ফেরেন কোন রান না করেই।
৭ মে ২০২৩, ০৪:৫৩ পূর্বাহ্ন
বাংলাদেশের বিপক্ষে খেলতে আইপিএল থেকে লিটলের বিরতি
লিটলের আইপিএল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।
৬ মে ২০২৩, ০৩:৩৬ অপরাহ্ন
আইপিএলে শূন্যের রেকর্ড এখন রোহিতের একার
এতদিন ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন, ভারতের মান্দিপ সিং ও দিনেশ কার্তিকের সঙ্গে ১৫ ডাক নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন রোহিত।
৬ মে ২০২৩, ০১:২০ অপরাহ্ন
বাংলাদেশ সফরের ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলে চন্দরপল পুত্র তেজনারাইন
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ২০২১ সালে জাতীয় দলের হয়ে বাংলাদেশ সফর করে যাওয়া কিপার ব্যাটার জশুয়াকে দেওয়া হয়েছে অধিনায়কত্ব। পুরো স্কোয়াডে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে মোট পাঁচ জনের।
৬ মে ২০২৩, ০৬:৩০ পূর্বাহ্ন
বাবর ব্র্যাডম্যানের থেকে কম কিছু না: রমিজ রাজা
সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ধারাবাহিকতা দেখানো বাবর আজমের সঙ্গে সর্বকালের সেরা অন্যতম ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানের তুলনা করে ফেললেন রমিজ রাজা।
৬ মে ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
বাবরের রেকর্ডের দিনে টানা চার জয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তান
করাচিতে শুক্রবার রাত সিরিজের চতুর্থ ওয়ানডেও হলো একপেশে। বাবরের সেঞ্চুরিতে আগে ব্যাট করে ৩৩৪ রান করল পাকিস্তান। জবাবে ২৩২ রানে গুটিয়ে ১০২ রানে হেরেছে কিউইরা। দলকে জিতিয়ে জেতাতে বড় ভূমিকা রাখা বাবর ১১৭ বলে করেন ১০৭ রান।
৬ মে ২০২৩, ০৩:২৭ পূর্বাহ্ন
রাহুল ছিটকে যাওয়ায় নায়ারকে দলে নিল লক্ষ্ণৌ
গত ১ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ডান পায়ের উরুর চোটে পড়েন রাহুল। আইপিএল তো বটেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গেছেন তিনি
৬ মে ২০২৩, ০২:৩০ পূর্বাহ্ন
বৃষ্টিতে ভেসে গেলে টাইগারদের প্রস্তুতি ম্যাচ
কয়েক দফা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে টসই অনুষ্ঠিত হতে পারেনি। শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয় প্রস্তুতি ম্যাচটি।
৫ মে ২০২৩, ০২:৫৯ অপরাহ্ন
আইসিসির আপত্তিতে বাতিল পরিবর্তিত সূচি
উইমেন'স চ্যাম্পিয়নশিপে এ সিরিজ গুরুত্বপূর্ণ হওয়ায় নতুন সূচি দিয়েছিল লঙ্কান বোর্ড। বাধ সাধে আইসিসি। চ্যাম্পিয়নশিপের সিরিজে সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
৫ মে ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
বাংলাদেশের অনুশীলন ম্যাচে গণমাধ্যমকে ঢোকার অনুমতি দিল না আয়ারল্যান্ড
গণমাধ্যমকে অনুমতি না দেওয়ার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করেছে আইরিশ ক্রিকেট বোর্ড।
৫ মে ২০২৩, ০৯:০৪ পূর্বাহ্ন
ওশাদির ঘূর্ণিতে হারল বাংলাদেশ
কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫৮ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান করে স্বাগতিকরা। জবাবে এক বল বাকি থাকতে ১২৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।
৪ মে ২০২৩, ০১:২৫ অপরাহ্ন
মুশফিকদের বল করতে পেরে রোমাঞ্চিত ব্রিটিশ বাংলাদেশি নেট বোলাররা
বুধ ও বৃহস্পতিবার কেমব্রিজের লেইজ ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ। এই অনুশীলনের জন্য আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রতিদিন ৯ জন করে নেট বোলার দেওয়া হয়েছে। দুদিনে ১৮ জন নেট বোলারের মধ্যে ১২ জনই ছিলেন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত।
৪ মে ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন
নেতৃত্ব পাওয়ার পরদিন আফিফের 'প্রথম' সেঞ্চুরি
গতকাল বুধবার বাংলাদেশ 'এ' দলের অধিনায়কত্ব পান ২৩ বছর বয়সী আফিফ। তার নেতৃত্বে সিলেটে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে তিন ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজে অংশ নেবে স্বাগতিকরা।
৪ মে ২০২৩, ১০:১৪ পূর্বাহ্ন
সবার শেষে ইংল্যান্ডের বিমান ধরলেন মোস্তাফিজ
ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে এই তারকা লিখেছেন, ‘এবার জাতীয় দলের দায়িত্ব পালনের সময়। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছে। আপনাদের সবার কাছে দোয়া চাই।’
৪ মে ২০২৩, ০৭:১৫ পূর্বাহ্ন