শিরোপা লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালের মঞ্চে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ফলে নির্ধারিত ২০ ওভারের ম্যাচে আগে ব্যাট করতে নামবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।
আহমেদাবাদে ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়।
বড় ম্যাচের চাপের মধ্যেও নিউজিল্যান্ড শুরুতেই বল হাতে নিতে চেয়েছে, যাতে লক্ষ্য তাড়া করে ম্যাচ শেষ করার সুযোগ থাকে। বিশেষকরে দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব কাজা লাগাতে চাইছে দলটি। অন্যদিকে ভারত চাইবে শক্তিশালী ব্যাটিং লাইনআপের ওপর ভর করে বড় সংগ্রহ গড়ে ফাইনালের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে।
শিরোপা নির্ধারণী এই ম্যাচে কোনো পরিবর্তন আনেনি ভারত। যদিও বরুণ চক্রবর্তীর ছন্দহীনতায় অনেক কানাঘুষাই ছিল। শেষ পর্যন্ত তার উপরই আস্থা রকেহে টিম ম্যানেজমেন্ট। তবে এক পরিবর্তন রয়েছে কিউইদের একাদশে। কোল ম্যাককনচিকে বাদ দিয়ে জ্যাকব ডাফিকে দলে নিয়েছে তারা।
ভারত একাদশ:
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, আকসার প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ড একাদশ:
টিম সাইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন।