লিটনের ব্যাটিং উপভোগ করেছে বাংলাদেশ দল

টেস্ট ক্রিকেটে ২৭ বছর বয়সী লিটনের সময়টা কাটছে দুর্দান্ত।
১১ জানুয়ারি ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ন

বিশাল হারে সান্ত্বনা হয়ে থাকল লিটনের নান্দনিক সেঞ্চুরি

রোববার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ইনিংস ও  ১১৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। মাউন্ট মাঙ্গানুইতে ঐতিহাসিক জয় পাওয়ায় সিরিজ অবশ্য হারছে না মুমিনুল হকের দল। এই প্রথম নিউজিল্যান্ড থেকে সিরিজ ড্র করে ফিরছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম টেস্ট হারের পর ঘুরে দাঁড়িয়ে রস টেইলরের বিদায়ী টেস্ট স্মরণীয় করে রাখল স্বাগতিকরা।
১১ জানুয়ারি ২০২২, ০৫:২৫ পূর্বাহ্ন

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের চোখ ধাঁধানো সেঞ্চুরি

ক্রাইস্টচার্চে মঙ্গলবার লিটনের সেঞ্চুরি এল অনেকটা ওয়ানডে গতিতে। কাইল জেমিসনের বলে  ১০৭ বলে তিন অঙ্ক স্পর্শ করেন লিটন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পথে ১৪ চার আর ১ ছক্কা এসেছে তার ব্যাটে। 
১১ জানুয়ারি ২০২২, ০৪:৪৪ পূর্বাহ্ন

৫ উইকেট হারিয়ে শেষের পথে বাংলাদেশ

প্রথম দুই দিনেই বড় জয়ের মঞ্চ প্রস্তুত করে ফেলেছিল স্বাগতিকরা। তৃতীয় দিনে অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতা সারার। মঙ্গলবার ক্রাইস্টচার্চে সেই পথে অনেকটাই কাজ সেরে নিয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত  ৫  উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৫২  রান। ইনিংস হার এড়াতেই এখনো প্রয়োজন ২৪৩  রান
১১ জানুয়ারি ২০২২, ০২:৪৫ পূর্বাহ্ন

ইনিংস হার এড়ানোর চ্যালেঞ্জে প্রথম সেশনে পড়ল ২ উইকেট

মঙ্গলবার ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন অনুমিতভাবে বাংলাদেশ আবার ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ৩৯৫ রানে পিছিয়ে থাকা মুমিনুল হকের দল লাঞ্চ বিরতির আগে ২ উইকেট হারিয়ে তুলেছে ৭৪  রান। ইনিংস হার এড়াতে এখনো প্রয়োজন ৩২১ রান।
১১ জানুয়ারি ২০২২, ১২:১১ পূর্বাহ্ন

বাংলাদেশের দেওয়া সম্মান কখনোই ভুলবেন না টেইলর

দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড ছুঁয়েছেন। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানও তার। সেই রস টেইলর বাংলাদেশের বিপক্ষে নেমেছিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলতে। স্বাভাবিকভাবেই আবেগঘন একটি দিন। সেই দিনটিকে আরও মহার্ঘপূর্ণ করে তুলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। যা জীবনে কোনোদিনই ভুলতে পারবেন না এ কিউই তারকা।
১০ জানুয়ারি ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ন

আধা ঘণ্টার মধ্যে জোকোভিচকে ছেড়ে দিতে বলেছে অস্ট্রেলীয় আদালত

সরকারের এ সিদ্ধান্তকে "অযৌক্তিক" বলে মনে করে অবিলম্বে অভিবাসন আটক থেকে জোকোভিচকে মুক্তি দিতে বলেছেন অস্ট্রেলিয়ার একজন বিচারক।
১০ জানুয়ারি ২০২২, ০৯:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করলেন ব্যাটিং কোচ

সহজাতভাবেই ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা সুইং বোলিং করে থাকেন। তার উপর এদিন তাদের লেংথও ছিল নিখুঁত। এমন পরিস্থিতিতে কিউই পেসারদের অফস্টাম্পের বাইরের বল খেলতে না যাওয়াই ছিল বুদ্ধিমানের কাজ। সেখানে বেশিভাগ বল ব্যাটে খেলতে চেয়েছেন টাইগার ব্যাটাররা। তাতে কিউইদের কাজটা আরও সহজ হয়েছে। রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।
১০ জানুয়ারি ২০২২, ০৮:৪৫ পূর্বাহ্ন

ব্যাটারদের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করলেন ব্যাটিং কোচ

সহজাতভাবেই ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা সুইং বোলিং করে থাকেন। তার উপর এদিন তাদের লেংথও ছিল নিখুঁত। এমন পরিস্থিতিতে কিউই পেসারদের অফস্টাম্পের বাইরের বল খেলতে না যাওয়াই ছিল বুদ্ধিমানের কাজ। সেখানে বেশিভাগ বল ব্যাটে খেলতে চেয়েছেন টাইগার ব্যাটাররা। তাতে কিউইদের কাজটা আরও সহজ হয়েছে। রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।
১০ জানুয়ারি ২০২২, ০৮:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশকে ধসিয়ে বোল্ট বললেন, ‘এটাই টেস্টের সৌন্দর্য’

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ঘাসে ভরা উইকেটে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করতে দিয়ে বল হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। অথচ রানের পাহাড়ের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের ইনিংসে নামে ধস।
১০ জানুয়ারি ২০২২, ০৭:৪৮ পূর্বাহ্ন

ল্যাথাম একা করলেন ২৫২, বাংলাদেশ সবাই মিলে ১২৬!

সোমবার ক্রাইস্টচার্চে টেস্টে দ্বিতীয় দিনেই যেন ম্যাচের গতিপথ একদম চূড়ান্ত পর্যায়ে। স্বাগতিকরা ৬ উইকেটে ৫২১ রান করে ইনিংস ছেড়ে দেওয়ার পর বাংলাদেশের ইনিংস টিকেছে  ৪১.২ ওভার।
১০ জানুয়ারি ২০২২, ০৫:৩৭ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের বড় রানের জবাবে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

সোমবার ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে দাপট দেখালেও দ্বিতীয় সেশনে ম্যাচের নিয়ন্ত্রণ এখন স্বাগতিকদের। ৬ উইকেটে নিউজিল্যান্ডের ৫২১ রানের পর মাত্র ১১ রানেই বাংলাদেশ হারিয়ে বসে ৪ উইকেট। শেষ পর্যন্ত চা-বিরতির আগে ১১ ওভার ব্যাট করে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৭ রান।
১০ জানুয়ারি ২০২২, ০২:৪৮ পূর্বাহ্ন

প্রথম সেশনে ৪ উইকেট তুলে খেলায় ফিরল বাংলাদেশ 

সোমবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম সেশন বলা যায় বাংলাদেশের। এই সেশনে ২২.৪ ওভার খেলে নিউজিল্যান্ড তুলেছে  ৭৪  রান, হারিয়েছে ৪ উইকেট। লাঞ্চ বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ৫ উইকেটে  ৪২৩  রান।
১০ জানুয়ারি ২০২২, ১২:০৭ পূর্বাহ্ন

মাউন্ট মঙ্গানুইয়ের ভুল এবার করেনি নিউজিল্যান্ড

২ উইকেটে ১৮৯ রান। মাউন্ট মঙ্গানুইতে তখন বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল কিউই ব্যাটারদের। তাতে টাইগারদের ভালো বলগুলোও ছাড়ছিল না তারা। খেসারৎ দিতে দেরি হয়নি। কিউইদের চেপে ধরেছিল টাইগার বোলাররা। এরপর আর তাদের ঘুরে দাঁড়াতে সুযোগ দেয়নি বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩২৮ রানেই স্বাগতিকদের আটকে দিয়েছিল টাইগাররা। ক্রাইস্টচার্চের গল্পটাও হতে পারতো একই রকম।
৯ জানুয়ারি ২০২২, ১১:০৪ পূর্বাহ্ন

'গত সপ্তাহের গোছানো বোলিং এবার করতে পারিনি'

সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ইবাদত হোসেন। তার সঙ্গে জ্বলে উঠেছিলেন দলের বাকি বোলাররাও। স্কিল, কারুকাজ ও ধারাবাহিকতার নতুন নজির গড়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের করে ফেলেছিলেন কোণঠাসা। তাতে কিউই দুর্গ ভেঙে মাউন্ট মঙ্গানুইয়ে অসাধারণ এক জয় মিলেছিল বাংলাদেশের। কিন্তু পরের ম্যাচেই সেই পুরনো চিত্র। এবার বোলারদের ব্যর্থতায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ব্যাকফুটে বাংলাদেশ।
৯ জানুয়ারি ২০২২, ০৯:২৭ পূর্বাহ্ন

বোলাররা শতভাগ দিয়েছে, বললেন হেরাথ

প্রত্যাশা ছিল মেঘলা আকাশের নিচে হ্যাগলি ওভালের ঘাসে ঢাকা উইকেটে পেসারদের তোপ দাগার। কিন্তু তাসকিন আহমেদ-শরিফুল ইসলাম-ইবাদত হোসেনরা সেটা পারলেন কই!
৯ জানুয়ারি ২০২২, ০৮:৪০ পূর্বাহ্ন

অ্যাশেজের চতুর্থ টেস্টে রোমাঞ্চকর ড্র

প্যাট কামিন্সের বলটি ফ্লিক করে মিডউইকেটে ঠেলেছিলেন জ্যাক লিচ। তাতে পেয়ে গেলেন ৩টি রান। কারণ সীমানায় কোনো ফিল্ডারই ছিলেন না। অজিদের সব ফিল্ডারই যে বৃত্তের মধ্যেই। উদ্দেশ্য পরিষ্কার। যে করেই হোক ইংলিশদের অলআউট করা। অন্যদিকে দাঁতে দাঁত কামড়ে টিকে থাকার লড়াই ইংল্যান্ডের। শেষ পর্যন্ত তাতে জয় হয়েছে সফরকারীদের।
৯ জানুয়ারি ২০২২, ০৮:২১ পূর্বাহ্ন

চরম হতাশার দিনে প্রাপ্তি কেবল এক উইকেট

রোববার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি পুরোটাই নিউজিল্যান্ডের।  ৯০ ওভার ব্যাট করা তারা ১  উইকেটে  তুলেছে ৩৪৯  রান। ৩.৮৭  রানরেট বলে দিচ্ছে পুরো দিনে স্বাগতিক ব্যাটসম্যানদের দাপট। দ্বিতীয় উইকেট জুটিতে ল্যাথাম-কনওয়ে তুলে গেলেছেন ২০১ রান।
৯ জানুয়ারি ২০২২, ০৫:৩২ পূর্বাহ্ন

ল্যাথামের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দাপট  

রোববার হ্যাগলি ওভারে দ্বিতীয় টেস্টের প্রথম দুই সেশনই নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম সেশনে ২৫ ওভারে  বিনা উইকেটে ৯২ রান তুলেছিল তারা। দ্বিতীয় সেশনে পড়েছে কেবল ১ উইকেট, ২৯ ওভারে আরও ১১০  রান যোগ করেছে কিউইরা। প্রথম দিনের চা বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে  ২০২  রান।
৯ জানুয়ারি ২০২২, ০২:৪৫ পূর্বাহ্ন

১৬ বছর পর নেই সেই পাঁচজনের কেউই

রোববার ক্রাইস্টচার্চে কুঁচকির চোটে শেষ মুহূর্তে মুশফিক ছিটকে যাওয়ায় অভিজ্ঞ তারকাদের সবাইকে ছাড়াই নামল বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এমন দৃশ্য দেখা গেলেও টেস্টে প্রথমবার পাঁচ সিনিয়র তারকার কেউই নেই বাংলাদেশ একাদশে।
৯ জানুয়ারি ২০২২, ১২:২৮ পূর্বাহ্ন