১২৮ টেস্টেই ১০০ ক্রিকেটার খেলিয়ে ফেলল বাংলাদেশ

সৌভাগ্যবান সেই ক্রিকেটারের নাম নাঈম শেখ। তার অবশ্য অভিষেক হলো আরেকজনের দুর্ভাগ্যে। মাউন্ট মাঙ্গানুইতে আগের টেস্টে ৭৮ রানের দৃঢ়তাপূর্ণ ইনিংস খেলা মাহমুদুল হাসান জয় আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন আগেই। তার জায়গায় অভিষেক করানো হয়েছে নাঈমকে। টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া বাংলাদেশের ১০০তম ক্রিকেটার হিসেবে নাঈম তাই পেলেন একশো নম্বর টেস্ট ক্যাপ।
৯ জানুয়ারি ২০২২, ১২:১১ পূর্বাহ্ন

সবুজ গালিচায় নিউজিল্যান্ডের দারুণ শুরু 

রোববার ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে টস হেরে ব্যাটিংয়ে গিয়ে ২৫ ওভারে বিনা উইকেটে ৯২  রান তুলেছে স্বাগতিকরা।
৯ জানুয়ারি ২০২২, ১২:০৪ পূর্বাহ্ন

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক, নাঈমের অভিষেক

মুশফিক না থাকায় কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে একাদশে নিয়েছে বাংলাদেশ। লিটন দাস তাই খেলছেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। বোলিং আক্রমণে কোন বদল আনেনি বাংলাদেশ।
৮ জানুয়ারি ২০২২, ১০:২১ অপরাহ্ন

নিউজিল্যান্ড অবশ্যই নার্ভাস থাকবে: ডমিঙ্গো

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার চোখ রাঙাচ্ছে স্বাগতিক কিউইদের।
৮ জানুয়ারি ২০২২, ০১:৫৬ অপরাহ্ন

সাকিব-গেইলের সঙ্গে বরিশালে ব্রাভো

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসরে নিয়মিত মুখ ব্রাভো।
৮ জানুয়ারি ২০২২, ১২:৫৭ অপরাহ্ন

হাসি থামছেই না ইবাদতের

মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজেকে আমূল বদলে ফেলে নজরকাড়া নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন এই পেসার।
৮ জানুয়ারি ২০২২, ০৮:১২ পূর্বাহ্ন

আমরা সেরাটা দিব, জয়ের জন্য খেলব: তাসকিন

তারকা পেসার তাসকিন আহমেদ জানালেন, জয়ের জন্যই মাঠে নামবে টাইগাররা।
৮ জানুয়ারি ২০২২, ০৭:০৩ পূর্বাহ্ন

টি-টোয়েন্টির নেতৃত্বেও নিগার, বাদ জাহানারা

বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে বাংলাদেশ নারী দলের ওয়ানডের সংস্করণের অধিনায়ক করা হয়েছিল নিগার সুলতানা জ্যোতিকে। এবার কমনওয়েলথ গেমস ২০২২-এর বাছাইয়ের জন্য টি-টোয়েন্টি সংস্করণের নেতৃত্ব পেয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটার। সালমা খাতুনের জায়গায় এ দায়িত্ব পান তিনি।
৭ জানুয়ারি ২০২২, ০৫:২৭ অপরাহ্ন

স্লো ওভার-রেটে এবার ম্যাচের মাঝেই মিলবে শাস্তি

নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারলে নানা ধরণের শাস্তি পেয়ে থাকে দলগুলো। সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের জরিমানা, পয়েন্ট কেটে নেওয়া হতে শুরু করে অধিনায়কদের পড়তে হয় নিষেধাজ্ঞার খড়গে। তবে এবার ম্যাচের মাঝেই স্লো ওভার-রেটের জন্য শাস্তিবিধান চালু করেছে আইসিসি।
৭ জানুয়ারি ২০২২, ০৮:৪১ পূর্বাহ্ন

বেয়ারস্টোর সেঞ্চুরি আশা জিইয়ে রেখেছে ইংলিশদের

১৩তম ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৬ রান। এরপর ২৪.৪ ওভার পর্যন্ত দলটির সংগ্রহ ছিল ওই একই। মাঝে হারায় তিনটি উইকেট। প্রায় ৪০ মিনিটের বেশি সময় ধরে একটি রানের জন্য সংগ্রাম করতে থাকা পরিস্থিতিই বলে দেয় ইংলিশ ব্যাটিং লাইন আপের চিত্র।
৭ জানুয়ারি ২০২২, ০৮:১৫ পূর্বাহ্ন

এই টেস্ট অনেক প্রশ্নের উত্তর দিয়েছে

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন পেসারদের নিয়ে অনেক কথা হলেও ওয়ানডে, টি-টোয়েন্টিতে কখনই খারাপ করেননি তারা। আর ভরসা রাখলে যে টেস্টেও পেসাররা সেরাটা ঢেলে দিয়ে বড় কিছু আনতে পারেন তার প্রমাণ তো পাওয়াই গেল।
৬ জানুয়ারি ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন

ঐতিহাসিক জয়ের পর সেই ক্রাইস্টচার্চে পৌঁছাল বাংলাদেশ

আগামী ৯ জানুয়ারি থেকে সেখানে শুরু হবে দুই দলের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
৬ জানুয়ারি ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ন

এত বড় জয় এনে দেওয়ার পুরো কৃতিত্ব মুমিনুলের: মাশরাফি

মুমিনুলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সাবেক দলনেতা মাশরাফি বিন মর্তুজা।
৬ জানুয়ারি ২০২২, ১০:০২ পূর্বাহ্ন

রোমাঞ্চকর পরিণতির অপেক্ষায় জোহানেসবার্গ টেস্ট

৫৮ রানের লিড নিয়ে আগের দিন শেষ করেছিল ভারত। দিন শেষে তখন প্রোটিয়া ব্যাটার কিগান পিটারসেন বলেছিলেন, 'উইকেট বিচারে দুইশর বেশি রান তাড়া করা বেশ কঠিন হয়ে যাবে।' সে লক্ষ্য দাঁড়িয়েছে ২৪০ রানের। তাতে আবার দক্ষিণ আফ্রিকার শুরুটাও মন্দ নয়। ফলে জমে উঠেছে জোহানেসবার্গ টেস্ট।
৫ জানুয়ারি ২০২২, ০৪:২২ অপরাহ্ন

রিশাদের আক্ষেপ, রিশাদের স্বস্তি

মেহেদী হাসান রানা যখন আউট হন, তখন রিশাদ হাসান ছিলেন ৬০ রানে অপরাজিত। শেষ উইকেট জুটিতে কামরুল ইসলাম রাব্বি কতোটা সহায়তা করতে পারবেন এ নিয়ে ছিল বড় সংশয়। তবে রাব্বি উতরে গেলেন ঠিকই। রান না করলেও খেলেন মূল্যবান ২৮টি বল। অন্যদিকে এগিয়ে যেতে থাকেন রিশাদ হাসান। কিন্তু শেষ পর্যন্ত ১ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে। তবে সেঞ্চুরি করতে না পারলেও দলকে ঠিকই লড়াইয়ের লিড এনে দেওয়ার স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন এ তরুণ।
৫ জানুয়ারি ২০২২, ১১:২৩ পূর্বাহ্ন

যে ভাবনায় বদলে যায় বাংলাদেশ

টেস্ট তো দূরের কথা, নিউজিল্যান্ডের মাটিতে কোনো সংস্করণেই সাফল্য ছিল না বাংলাদেশের। সেই অজেয় দুর্গে ১৫ সেশনের ১৩ সেশনেই দাপট দেখিয়ে জিতল বাংলাদেশ।
৫ জানুয়ারি ২০২২, ০৮:৫৯ পূর্বাহ্ন

সিনিয়রদের ছাড়া নিজেদের প্রমাণে মুখিয়ে ছিলেন জুনিয়ররা

সিনিয়র ক্রিকেটারদের সবাই সরে গেলে বাংলাদেশের ক্রিকেটের কি অবস্থা হতে পারে, এই নিয়ে কৌতূহল কিংবা শঙ্কাও আছে অনেকের। অথচ সিনিয়র ক্রিকেটারদের কোন রকম অবদান ছাড়াই দেশের ক্রিকেটে এসে গেছে সবচেয়ে স্মরণীয় জয়।
৫ জানুয়ারি ২০২২, ০৮:২৪ পূর্বাহ্ন

অ্যাশেজে বৃষ্টির দাপট

আগের তিনটি টেস্টের তিনটিতেই হেরে এরমধ্যেই হাতছাড়া হয়ে গেছে ইংল্যান্ডের। লড়াইটা তাদের জন্য এখন শুধু সম্মানের। সে লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট খেলতে নেমেছে ইংলিশরা। তবে এদিন বৃষ্টির পেটেই গিয়েছে দিনের বেশির ভাগ অংশ।
৫ জানুয়ারি ২০২২, ০৮:১০ পূর্বাহ্ন

পেসারদের উন্নতিতে গণমাধ্যমের অবদানও দেখছেন মুমিনুল!

উপমহাদেশের বাইরে টেস্ট ম্যাচ জিততে হলে পেসারদের ভূমিকা সবচেয়ে জরুরি। এমনকি ঘরের মাঠেও পেসাররা হতে পারেন ম্যাচ উইনার। কিন্তু বাংলাদেশ পেসারদের প্রতি ছিল বিমাতাসুলভ।
৫ জানুয়ারি ২০২২, ০৬:২৩ পূর্বাহ্ন

গুরুত্বপূর্ণ ছিল বিদেশের মাটিতে একটা ম্যাচ জেতা: মুমিনুল

প্রত্যাশার পারদ এখনই উঁচুতে নিতে নারাজ মুমিনুল। তবে বিশ্বাসের যে চারা রোপিত হয়েছে ক্রিকেটারদের মাঝে, সেটার ধারাবাহিকতা চাইছেন তিনি।
৫ জানুয়ারি ২০২২, ০৫:৩৫ পূর্বাহ্ন