হাফিজ এবার ‘গোল্ডেন ডাক’, সৌম্যের ফিফটিতে জিতল মোহামেডান
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে মোহামেডান। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে তারা হারিয়েছে ৫ উইকেটে।
১৯ মার্চ ২০২২, ১০:০৯ পূর্বাহ্ন
বিশ্বাসটা নিউজিল্যান্ডে পেয়ে গিয়েছিলেন ইয়াসিররা
যা কোনদিন জয় করা হয়নি, তা একবার করে ফেলা গেলে জন্ম নেয় বিশ্বাস। সেই বিশ্বাসের জোরেই আরও একটু দুর্গম পথ পাড়ি দেওয়া হয়ে যায়।
১৯ মার্চ ২০২২, ০৬:২০ পূর্বাহ্ন
‘সবারই অবদান ছিল, তাসকিনেরটা একটু স্পেশাল’
৩১৫ রান তাড়ায় প্রোটিয়াদের ইনিংসে প্রথম আঘাত হানেন শরিফুল ইসলাম। তবে এরপর জোড়া আঘাতে স্বাগতিকদের ভিত নাড়িয়ে দেন মূলত তাসকিনই।
১৯ মার্চ ২০২২, ০৫:১০ পূর্বাহ্ন
‘মিরাজের মতো চরিত্র প্রতি দলেই দরকার’
দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথমবার হারাতে বাংলাদেশের হয়ে অনেকেই রাখেন অবদান। সব মিলিয়ে ৬১ রানে তিনি নেন ৪ উইকেট। তবে প্রথম ৪ ওভারে ৩৮ রান বিলিয়ে উইকেট শূন্য ছিলেন মিরাজ।
১৯ মার্চ ২০২২, ০৪:২৫ পূর্বাহ্ন
‘আমাদের জন্য অনেক বড় কিছু’
সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে শুক্রবার বাংলাদেশের জন্য ছিল আরেকটি ইতিহাস গড়ার দিন। দক্ষিণ আফ্রিকাকে নিজেদের মাটিতে ৩৮ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল লাল সবুজের প্রতিনিধিরা।
১৮ মার্চ ২০২২, ০৮:২৬ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
রাসি ভ্যান ডার ডাসেন ও ডেভিড মিলারের লড়াই ছাপিয়ে স্মরণীয় জয় পেল টাইগাররা।
১৮ মার্চ ২০২২, ০৬:২৪ অপরাহ্ন
বাংলাদেশকে ম্যাচে ফেরালেন শরিফুল
বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেট জুটি। শুরুর ধাক্কা সামলে রাসি ভ্যান ডার ডুসেনের সঙ্গে জুটি বেঁধে প্রতিরোধ গড়েছিলেন অধিনায়ক টেম্বা বাভুমা। তবে স্বস্তির খবর এ জুটি ভাঙতে পেরেছে টাইগাররা। বল হাতে নিয়ে প্রোটিয়া অধিনায়ককে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন শরিফুল ইসলাম।
১৮ মার্চ ২০২২, ০৪:৪৬ অপরাহ্ন
তাসকিনের জোড়া আঘাতে চাপে প্রোটিয়ারা
সাকিব আল হাসান, লিটন দাস ও ইয়াসির আলী রাব্বির করা তিন ফিফটিতে দক্ষিণ আফ্রিকার মাঠে রেকর্ড পুঁজিই পেয়েছে বাংলাদেশ। সে পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে বল হাতেও টাইগারদের শুরুটাও দারুণ। তাসকিন আহমেদের জোড়া আঘাতে স্বাগতিকদের দারুণভাবে চেপে ধরেছে টাইগাররা।
১৮ মার্চ ২০২২, ০৪:৩০ অপরাহ্ন
গাজী গ্রুপ-শেখ জামাল-প্রাইম ব্যাংকের জয়
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। সাভারের বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেটার্স ক্লাবকে ৮৬ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। একই ভেন্যুর অপর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫০ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। মিরপুরে সিটি ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে গাজী গ্রুপ।
১৮ মার্চ ২০২২, ১১:১৬ পূর্বাহ্ন
প্রিমিয়ার লিগে নাসির-বিজয়-ইমরুলের সেঞ্চুরি
ছন্দ ধরে রাখতে না পারায় বাংলাদেশ জাতীয় দল থেকে তিন ক্রিকেটারই বাদ পড়েছেন অনেক আগে। ঘরোয়া ক্রিকেট শুক্রবার একই দিনে জ্বলে উঠলেন তারা। ঢাকা প্রিমিয়ার লিগে নিজ নিজ ম্যাচের হয়ে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ইমরুল কায়েস, এনামুল হক বিজয় ও নাসির হোসেন।
১৮ মার্চ ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ন
‘অনেক বড় সুযোগ’ হাতছাড়া করে যন্ত্রণায় পুড়ছে বাংলাদেশ
আগের ম্যাচেই প্রাপ্তির আনন্দে ঝলমল ছিল নিগার সুলতানা জ্যোতির চেহারা। এদিন সংবাদ সম্মেলনে এলেন রাজ্যের অন্ধকার মুখে নিয়ে, চোখ ছিল টলমল। দা
১৮ মার্চ ২০২২, ০৫:৪৮ পূর্বাহ্ন
১৮ মাস পর স্টোকসের সেঞ্চুরি, পাঁচশো ছাড়িয়ে ইংল্যান্ড
ব্রিজটাউনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪৩৬ রানে এগিয়ে আছে ইংল্যান্ড। সফরকারীরা ৯ উইকেটে ৫০৭ রানে ইনিংস ছেড়ে দেওয়ার পর ১ উইকেটে ৭১ তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা।
১৮ মার্চ ২০২২, ০৪:৩৪ পূর্বাহ্ন
তারকারা আইপিএলে, বাংলাদেশের বিপক্ষে অনভিজ্ঞ প্রোটিয়া দল
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। তবে একই সময়ে চলবে ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলও। তাই এ আসরে খেলতে অনেক তারকা ক্রিকেটারই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছে না। তাই বেশ কিছু নতুন মুখ নিয়ে দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
১৭ মার্চ ২০২২, ০২:৪৪ অপরাহ্ন
ফিল্ডারদের মান আরও বাড়াতে হবে: তামিম
কথায় বলে, ক্যাচ মিস মানে ম্যাচ মিস। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতি ম্যাচেই ক্যাচ মিস করছেন বাংলাদেশের ফিল্ডাররা। মাঝেমধ্যে তো যেন মিসের মহড়ায় নামে টাইগাররা। গ্রাউন্ড ফিল্ডিংও যাচ্ছেতাই। আর বিষয়টি ভালো করেই জানেন বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক তামিম ইকবাল খান। তাই নিজেদের মানটা আরও বাড়ানোর তাগিদ দিলেন অধিনায়ক।
১৭ মার্চ ২০২২, ০২:২০ অপরাহ্ন
কন্ডিশনে মানানোর চেয়ে মানসিক প্রস্তুতিকে গুরুত্ব দিচ্ছেন তামিম
আরও একটি পুর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। যে দেশটিতে এর আগে তিনবার সফর করেও কোনো সফলতার মুখ দেখেনি টাইগাররা। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনই বড় বাধা হয়ে দাঁড়ায় তাদের জন্য। এবারও সেই একই বাধা। স্বল্প সময়ে সেখানকার কন্ডিশনে মানিয়ে নেওয়া বেশ কঠিনই বলে মনে করেন বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণের অধিনায়ক তামিম ইকবাল। তারচেয়ে নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখাকেই গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক।
১৭ মার্চ ২০২২, ০১:৩৯ অপরাহ্ন
মাঠে নামতে মুখিয়ে আছেন, তামিমকে জানিয়েছেন সাকিব
ওয়ানডে অধিনায়ক জানালেন সাকিবের সঙ্গে মানসিক অবসাদ নয়, কেবল ক্রিকেট নিয়েই কথা হয়েছে তার
১৭ মার্চ ২০২২, ১২:৫৫ অপরাহ্ন
ডমিঙ্গোকে নিয়ে খেলোয়াড়দের অভিযোগ আছে, জানালেন মাশরাফি
প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে সম্পর্কটা একদমই ভালো নয় সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজার। দুজনের নানা কথায় সেটা আঁচ পাওয়া গেছে অনেকবার।
১৭ মার্চ ২০২২, ০৯:৪২ পূর্বাহ্ন
কঠিন প্রতিপক্ষকেও এখন আর ‘কঠিন’ লাগছে না বাংলাদেশের
শুক্রবার বাংলাদেশ সময় ভোর চারটায় মাউন্ট মাঙ্গানুইতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবেন নিগাররা। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে এটাই হবে বাংলাদেশের প্রথম সাক্ষাৎ।
১৭ মার্চ ২০২২, ০৫:৩০ পূর্বাহ্ন
বিশ্বরেকর্ড গড়া ইনিংসে পাকিস্তানকে বাঁচালেন বাবর
খেলোয়াড় হিসেবে করতে পেরেছেন মাত্র ৭ জন। অধিনায়ক হিসেবে তো পারেননি কেউই। চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি করার এমনই এক বিরল কীর্তির দিকেই এগিয়ে যাচ্ছিলেন বাবর আজম। একই সঙ্গে লড়াইটা ম্যাচ বাঁচানোরও। ম্যাচ বাঁচিয়েছেন। তবে ডাবল সেঞ্চুরি পাওয়া হয়নি তার। আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও গড়েছেন একাধিক নতুন একাধিক বিশ্ব রেকর্ড।
১৬ মার্চ ২০২২, ০১:০৭ অপরাহ্ন
আলাউদ্দিন বাবুর নৈপুণ্যে হারল সৌম্য-হাফিজদের মোহামেডান
বিপিএলে দিয়ে এবার ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আলাউদ্দিন বাবু। সে ধারা ধরে রেখেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। আগ্রাসী ব্যাটিংয়ে ঝড় তুলে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার অন্যতম কারিগর ছিলেন তিনি। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেওয়াতেও রেখেছেন দারুণ ভূমিকা। তাতে ঐতিহ্যবাহী ক্লাবটিকে হারিয়ে এবারের আসর করে করেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
১৬ মার্চ ২০২২, ১০:২৫ পূর্বাহ্ন