পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে ভারত

বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে ভারত। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বেই বাংলাদেশ সফরে আসছে দলটি। কেবল হার্দিক পান্ডিয়া ও সুরিয়াকুমার যাদবকে বিশ্রামে রেখেছে তারা।
৩১ অক্টোবর ২০২২, ০১:৫৪ অপরাহ্ন

ভারতের মোকাবিলা করতে অ্যাডিলেডে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে সেমির লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রয়েছে বাংলাদেশ। এখন সামনে কেবল ভারত ও পাকিস্তান বাধা। এর যেকোন একটি ম্যাচে টাইগাররা জয় পেলেই জমে উঠবে দুই নম্বর গ্রুপের লড়াই। রোহিত শর্মার দলের মোকাবিলা করতে এখন অ্যাডিলেটে অবস্থান করছে সাকিব আল হাসানের দল।
৩১ অক্টোবর ২০২২, ০১:৪২ অপরাহ্ন

টাকারের লড়াইয়ের পরও আইরিশদের হারাল অস্ট্রেলিয়া

সেমির লড়াইয়ে এগিয়ে থাকতে জয়ের বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার। অন্যদিকে আয়ারল্যান্ডের সামনে সুযোগ ছিল আবারও অঘটন ঘটানোর। সতীর্থদের সহায়তা পেলে হয়তো আরও একটি অঘটন ঘটিয়ে ফেলতেন লরকান টাকার। দারুণ লড়াই করেও হারতে হয় আইরিশদের। ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান উঠে এলো অ্যারন ফিঞ্চের দল।
৩১ অক্টোবর ২০২২, ১১:২৯ পূর্বাহ্ন

নেদারল্যান্ডসকে অনায়াসে হারিয়ে পাকিস্তানের প্রথম জয়

ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওভারে অমন হারের ধাক্কা কাটাতে জিতিতে মরিয়া ছিল পাকিস্তান। অবশেষে নিজেদের তৃতীয় ম্যাচে এসে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল বাবর আজমের দল।
৩০ অক্টোবর ২০২২, ১০:২১ পূর্বাহ্ন

সাকিবের করা ওই রানআউটই টার্নিং পয়েন্ট 

খাদের কিনার থেকে দলকে টেনে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন শেন উইলিয়ামস। তার দারুণ ইনিংস যখন পূর্ণতার দ্বারে তখন মোড় ঘুরিয়ে দেওয়া এক ক্ষিপ্র থ্রোতে ছবি বদলে দেন সাকিব আল হাসান।
৩০ অক্টোবর ২০২২, ১০:০২ পূর্বাহ্ন

১৭ বছরের ক্যারিয়ারে উইলিয়ামসের এমন ‘অদ্ভুত’ অভিজ্ঞতা প্রথম

ম্যাচ হেরে জিম্বাবুয়ের সিনিয়র ক্রিকেটার শন উইলিয়ামস বললেন, এবার শেষে বলে যা হলো, এমন অভিজ্ঞতা কখনোই হয়নি তার।
৩০ অক্টোবর ২০২২, ০৯:০৯ পূর্বাহ্ন

আমি অনেক চাপে ছিলাম বললে ভুল হবে: শান্ত 

জিম্বাবুয়ের বিপক্ষে ব্রিসবেনে বাংলাদেশের দেড়শোর রানের পুঁজির পাওয়ার কারিগর শান্ত। দলের ১৫০ রানের মধ্যে তিনি করেছেন ৭১ রান।  বলও খেলেছেন ৫৫টি।  ইনিংসে ৭ চারের সঙ্গে মেরেছেন ১ ছক্কা।
৩০ অক্টোবর ২০২২, ০৮:২৪ পূর্বাহ্ন

আগের বলেই সোহানকে সতর্ক করেছিলেন সাকিব

টিভি স্ক্রিনে উঠে গেছে বাংলাদেশ খেলা জিতেছে ৪ রানে। কিন্তু জিম্বাবুয়ের দুই ব্যাটার কি আশায় ক্রিজেই দাঁড়িয়েছিলেন, নিয়েছিলেন রিভিউ। রিপ্লেতে দেখা স্টাম্পিং করার আগে বল ধরার সময় বড় ভুল করে ফেলেন সোহান।
৩০ অক্টোবর ২০২২, ০৭:১৭ পূর্বাহ্ন

তাসকিন-মোস্তাফিজের তোপে ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ

ব্রিসবেনে রোববার সুপার টুয়েলভের ম্যাচে বেশ শক্ত অবস্থানে আছে বাংলাদেশ। আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্ত ফিফটিতে ১৫০ রান করার পর ৩৫ রানেই জিম্বাবুয়ের ৪ উইকেট ফেলে দেয় সাকিব আল হাসানের দল। 
৩০ অক্টোবর ২০২২, ০৫:৩১ পূর্বাহ্ন

ফিলিপ্সের সেঞ্চুরিতে লঙ্কানদের হারাল নিউজিল্যান্ড

ব্যক্তিগত ১২ রানেই ফিরতে পারতেন গ্লেন ফিলিপ্স। তাকে ফেরানোর সুযোগ ছিল ব্যক্তিগত ৪৫ রানেও। কিন্তু কোনো সুযোগই লুফে নিতে পারলেন না লঙ্কানরা। তাতে দারুণ এক সেঞ্চুরিই তুলে নিলেন ফিলিপ্স। আর তার সেঞ্চুরিতে ভর করে বড় পুঁজি পেল নিউজিল্যান্ড। এরপর বোলারদের আগুন ঝরানো বোলিং। তাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। বড় ব্যবধানেই জয় পেল নিউজিল্যান্ড।
২৯ অক্টোবর ২০২২, ১০:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশকে হারাতে সেরা ক্রিকেট খেলতে চান আরভিন

রোববার দুই নম্বর গ্রুপের খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারালেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা
২৯ অক্টোবর ২০২২, ০৮:৫৫ পূর্বাহ্ন

বড় পারফরম্যান্সের জন্য মুখিয়ে আছেন সাকিব

টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরাম মনে করছেন, সাকিবের বড় পারফরম্যান্সের সব রসদই তৈরি, এই তারকা মুখি আছেন নিজের সেরাটা দিতে।
২৯ অক্টোবর ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ন

বাবরের সমালোচনা করে ভক্তের প্রশ্নে বিব্রত ওয়াসিম

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বাদ পড়ার শঙ্কায় পাকিস্তান। দল নির্বাচন থেকে শুরু করে অধিনায়ক বাবর আজমের অধিনায়কত্ব, সবকিছুকেই তাই কাঠগড়াতে তুলছেন ভক্ত ও সাবেকরা। সবার মতোই পাক অধিনায়কের সমালোচনায় মেতেছিলেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
২৯ অক্টোবর ২০২২, ০৬:৪৬ পূর্বাহ্ন

আগামীর দল তৈরির ভাবনায় ‘শক্ত ভিত’ দেখছেন শ্রীরাম

বিশ্বকাপের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, এই বিশ্বকাপ নয় তাদের মূল লক্ষ্য পরের বিশ্বকাপে আদর্শ দল তৈরি। এবারের বিশ্বকাপের প্রত্যাশার প্রশ্নে টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরামও জানালেন, তাদের চোখ মূলত আগামীর দল তৈরিতে। আর সেই পথে পায়ের নিচে শক্ত ভিতই নাকি পাচ্ছেন তারা।
২৯ অক্টোবর ২০২২, ০৫:৪১ পূর্বাহ্ন

ওপেনিং জুটি বেশ থিতু মনে হচ্ছে শ্রীরামের

তার মতে নাজমুল হোসেন শান্ত আর সৌম্য সরকারের ওপেনিং জুটি এখন বেশ থিতু।
২৯ অক্টোবর ২০২২, ০৪:১৪ পূর্বাহ্ন

ভারতে ইনিংস ব্যবধানে জিতল মুমিনুল-মিঠুন-তাইজুলরা

সাদা পোশাকে বাংলাদেশের দৈন্যদশা কাটেনি এখনও। তবে ভারত সফরে 'এ' দলের উজ্জ্বল পারফরম্যান্স দিচ্ছে দিন বদলের ইঙ্গিত। তামিল নাড়ু একাদশকে হেসে খেলে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় 'এ' দল। ইনিংস ব্যবধানে প্রথম চারদিনের ম্যাচ জিতে নিয়েছে সফরকারীরা।
২৮ অক্টোবর ২০২২, ০২:১১ অপরাহ্ন

বাবর বাজে অধিনায়ক: শোয়েব আক্তার

টানা দুটি ম্যাচে নানা নাটকীয়তার পর হার। তাতে সেমি-ফাইনালের সমীকরণ বেশ কঠিন করে ফেলেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে হারের দায় ভাগ্যকে দিতে পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর কোনো অজুহাতই যে নেই তাদের। এমন হারের পর তীব্র সমালোচনা চলছে চারদিকে। সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আক্তার তো অধিনায়ক বাবর আজমের নেতৃত্বকেই কাঠগড়ায় তুলছেন।
২৮ অক্টোবর ২০২২, ০৭:২৮ পূর্বাহ্ন

জিতেছে বরিশাল, বাকি তিন ম্যাচ ড্র

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের তিনটি ম্যাচ নিষ্প্রাণ ড্র হয়েছে। কেবল রাজশাহীতে জয় পেয়েছে বরিশাল বিভাগ। ঢাকা মেট্রোর বিপক্ষে লড়াইটা হয়েছে বেশ রোমাঞ্চকর। জয় পেতে শেষ পর্যন্ত খেলতে হয়েছে বরিশালকে। শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় পায় দলটি।
২৭ অক্টোবর ২০২২, ০১:২৫ অপরাহ্ন

ভারতে জয়ের পথে মিঠুন-মুমিনুল-তাইজুলরা

মোহাম্মদ মিঠুনের অসাধারণ ব্যাটিংয়ের পর জ্বলে উঠেছেন বাংলাদেশ 'এ' দলের বোলাররা। মূলত রেজাউর রহমান রাজার বিধ্বংসী বোলিং ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে জয়ের পথে রয়েছে তারা। তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের শেষ চারটি উইকেট তুলে নিতে পারলেই নিশ্চিত হবে জয়। এখনও ১২৩ রানে এগিয়ে আছে সফরকারীরা।
২৭ অক্টোবর ২০২২, ১২:৫৮ অপরাহ্ন

মনে হয় না খুব বেশি একটা খারাপ বল করেছি: সাকিব

তার বোলিং ফিগার বেশ খরুচেই দেখাচ্ছে। বাংলাদেশ অধিনায়ক তবু নিজের বোলিং নিয়ে উদ্বেগের কোন জায়গা দেখছেন না।
২৭ অক্টোবর ২০২২, ০৮:৫৮ পূর্বাহ্ন