জাপানে শক্তিশালী টাইফুনের ধ্বংসলীলা, ৯ জনের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

জাপানে গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন জেবি’র আঘাতে বুধবার মৃতের সংখ্যা বেড়ে নয় জনে দাঁড়িয়েছে। ঝড়ে একটি বড় বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষ আটকা পড়েছে সেখানে। ঝড় থামার পর ব্যাপক ধ্বংসলীলার ছবি স্পষ্ট হতে শুরু করেছে সূর্যোদয়ের দেশটিতে।

জাপানের পশ্চিম উপকূলে মঙ্গলবার দুপুরের দিকে টাইফুন জেবি আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২১৬ কিলোমিটার। ঝড়ো হাওয়ার পাশাপাশি চলে ভারী বৃষ্টিপাত।

ছবিতে দেখুন টাইফুন জিবির তাণ্ডব:

typhoon-jebi3.JPG
রাজধানী টোকিও পর্যন্ত এসে পৌছায় টাইফুন জেবির শক্তিশালী ঝড়ো বাতাস। ছবি: রয়টার্স
typhoon-jebi4.JPG
টোকিওতে টাইফুনের ঝড়ো বাতাসের সঙ্গে ছাতা নিয়ে কুস্তিরত এক নারী। ছবি: রয়টার্স
typhoon-jebi5.JPG
জাপানের মাছ ধরার একটি বন্দরে আছড়ে পড়ে উঁচু উঁচু ঢেউ। ছবি: রয়টার্স
typhoon-jebi6.JPG
ওশাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: রয়টার্স
typhoon-jebi7.JPG
প্রবল বাতাসের তোড়ে একটি জাহাজের ধাক্কায় কানসাই বিমানবন্দরের সঙ্গে শহরের যোগাযোগের সেতুটি ভেঙে যায়। ছবি: রয়টার্স