প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ৫০টি মডেল মসজিদ

স্টার নিউজবাইটস

প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন। ২০১৭ সালে আট হাজার ৭২২ কোটি টাকার তহবিল নিয়ে সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের উদ্যোগ নেয় সরকার। সেগুলোর মধ্যে প্রথম ৫০টি আজ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। তেমন একটি মসজিদ দেখতে দ্য ডেইলি স্টার রিপোর্টার গিয়েছিলেন সাভার উপজেলায়। এসব নিয়ে আজকের স্টার নিউজবাইটস।