টিকটক ব্যবহার করে নারী পাচার যেভাবে

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

ভারতের ব্যাঙ্গালুরুতে নারী নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সংঘবদ্ধ নারী পাচারকারী চক্রের সন্ধান পায়। টিকটক অ্যাপের মাধ্যমে নারীদের আকৃষ্ট করে তারা ভারতে পাচার করছিল।

পাচারকারীরা টিকটক অ্যাপ বেছে নিলো কেন? তারা কীভাবে এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলল?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে আজ এসব প্রশ্নের উত্তর খুঁজতে নাজিবা বাশারের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার জামিল খান।