জালিয়ানওয়ালাবাগ নারকীয়তার প্রতিবাদে রবীন্দ্রনাথ
জালিয়ানওয়ালাবাগের নারকীয় হত্যাকাণ্ডের দিন ১৩ এপ্রিল, ১৯১৯ রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ছিলেন। ব্রিটিশদের সুচতুর কৌশলে এই বীভৎসতার কথা গোটা বিশ্বের কাছে প্রায় গোপন ছিল। নানা সূত্রে উড়ো কিছু খবর পাচ্ছিলেন রবীন্দ্রনাথ।
২৮ মে ২০২১, ০৪:৩১ পূর্বাহ্ন
করোনাকালের ‘রেড ভলান্টিয়ার’
বিধানসভায় ভোটের ফল প্রকাশের পর থেকে বেশ মন মরা ছিলেন বামপন্থি কর্মী অরিজিৎ। ভোটে এমন বেহাল দশা হবে তা স্বপ্নেও ভাবতে পারেনি মধ্যবিত্ত ঘরের এই টগবগে তরুণ। মায়ের অসুখ। ভালো ডাক্তারের খোঁজের সঙ্গেই ভোটটাকেও একই গুরুত্ব দিয়ে দেখেছিলেন। নিজে না বললেও বুঝতে পারছিলাম, গত বছরের লকডাউনের পর ওষুধ কোম্পানির চাকরিটাও তার হয়তো আর নেই। কারণ, অরিজিৎ এখন একটা স্বল্প পুঁজির ব্যবসা করে, ঘিয়ের।
২৫ মে ২০২১, ০৫:২৯ পূর্বাহ্ন
ব্ল্যাক ফাঙ্গাস: ভারতের উদাসীনতায় বিপদ বাড়বে বাংলাদেশের
ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে ভারত সরকার এই রোগকে মহামারির তালিকায় এনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারগুলোকে।
২২ মে ২০২১, ০৮:০০ পূর্বাহ্ন
কুম্ভমেলা আর নির্বাচন: ভারত শুধু নিজে নয়, সংকটে ফেলেছে দক্ষিণ এশিয়াকে
করোনার দ্বিতীয় ঢেউকে ঘিরে বিশ্বের প্রতিটি দেশকেই অনেক আগে সতর্ক করে দিয়েছিলেন বিজ্ঞানীরা। সেই সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে নিয়েও ইউরোপ, আমেরিকার মতো উন্নত দেশ এই দ্বিতীয় ঢেউয়ের দাপট পুরোটা সামলাতে পারেনি। তবে ঢেউ আটকানোর জন্যে এইসব দেশের উদ্যোগ ছিল আন্তরিক। জাপান নিজের দেশে আসন্ন অলিম্পিক আয়োজন স্থগিত করতে অযথা দেরি করেনি।
১৩ মে ২০২১, ০১:৩৬ অপরাহ্ন
সেই নেপথ্য কুশীলব প্রশান্ত এবার তৃণমূলের রাজনীতিতে?
ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার অর্থমন্ত্রী যশবন্ত সিং কে রাজ্যসভায় পাঠাতে চলেছে তৃণমূল কংগ্রেস, ওয়াকিবহাল মহল থেকে এমনটাই শোনা যাচ্ছে। ভোট কুশলী প্রশান্ত কিশোরের প্রত্যক্ষ রাজনীতির ক্ষেত্রে আগ্রহ বহুদিনের। বিহারের ভূমিপুত্র প্রশান্ত কিছুদিন বিহারে নীতীশ কুমারের দলের সঙ্গেও যুক্ত ছিলেন।
৬ মে ২০২১, ০২:৫৪ অপরাহ্ন
শপথ নিয়েই নবান্নে মমতা
কলকাতার রাজভবনে স্বল্প পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানে আজ বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বারের মতো শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকর তাকে শপথ বাক্য পাঠ করান।
৫ মে ২০২১, ০৬:১৫ পূর্বাহ্ন
বিজেপিতে যোগ দেওয়া নেতারা তৃণমূলে ফিরছেন?
‘আসুক না। কে বারণ করেছে? এলে স্বাগত’ তৃণমূল কংগ্রেস থেকে যারা বিজেপিতে চলে গিয়েছিলেন, তাদের উদ্দেশে এই তিনটি বাক্য উচ্চারণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৪ মে ২০২১, ০৮:৫৫ অপরাহ্ন
ফলাফলের রাতে বাম-বিজেপির ওপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের রাতেই বিরোধী বাম ও বিজেপির কর্মী-সমর্থকদের ওপর হামলা এবং তাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে ক্ষমতাসীন তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের কর্মী-সমর্থকরা তাদের দলীয় কার্যালয়গুলোতেও ভাঙচুর চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাম-বিজেপি।
৩ মে ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ন
মমতার সাফল্য এবং বাম বিপর্যয় প্রসঙ্গে
উনিশ শতকের শেষ প্রান্তে ব্রিটিশবিরোধী আন্দোলনের উন্মেষকালে গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন, ‘বাংলা আজ যা ভাবে, গোটা ভারত কাল তাই ভাবে।’ সেই আপ্তবাক্য মাথায় রেখেই কি মোদি মনে করেছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি শাসন কায়েম করতে পারলে এনআরসি, কৃষি আইন সংশোধনীর মতো বিষয়গুলো সহজে অতিক্রম করে তিনি দুবছর পর উত্তরপ্রদেশে বিজেপির সাফল্য এনে দিতে পারবেন? আর দুবছর পরে উত্তরপ্রদেশের ভোটে বিজেপি জিতলেই আগামী ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির জেতা খুব সহজ হবে?
৩ মে ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গ: ভোটের প্রবণতা তৃণমুলের পক্ষে
ভারতীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট গণনা। প্রথম রাউন্ডের গণনা শেষ। প্রথম রাউন্ডে পোস্টাল ব্যালট গোনা হয়েছে। যেসব সরকারি কর্মচারী ভোট-পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, তারাই মূলত পোস্টাল ব্যালটের ভোটার। তবে এবার প্রবীণ নাগরিকদেরও বাড়িতে বসে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছেন ভারতের নির্বাচন কমিশন।
২ মে ২০২১, ০৪:৫৯ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গ: হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত
সবে দুই ঘণ্টা হল ভোট গণনা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। পোস্টাল ব্যালট গণনা প্রায় শেষ। ইভিএম খোলা হয়েছে। এক রাউন্ড গণনা শেষ।
২ মে ২০২১, ০৪:১৬ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গ: অপেক্ষার ২ মে
ঘটনাবহুল ভোট এর আগে পশ্চিমবঙ্গে বহু হয়েছে। কিন্তু, এবারের মতো হিংসাশ্রয়ী আর সার্বিক বিভাজনমূলক ভোট এখানে ১৯৪৭ সালের পর আর হয়নি। এই বিভাজনের সর্বশেষ দৃষ্টান্ত, শেষপর্বের ভোটে বীরভূমের বোলপুরে বিজেপি-তৃণমূলের সংঘর্ষকে সেখানকার বিজেপি প্রার্থী অভিহিত করলেন ‘তৃণমূল-আশ্রিত মুসলমান গুণ্ডা’ বলে। এ থেকেই বোঝা যায় যে, এই নির্বাচন কী ধরনের বিভাজনমূলক ছিল।
৩০ এপ্রিল ২০২১, ০১:৪১ অপরাহ্ন
যে কারণে ভারতে অক্সিজেন সংকট
করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল গোটা বিশ্ব। মহামারি মোকাবিলায় ইউরোপ, আমেরিকার বহু দেশই লকডাউন ঘোষণা করেছে। জাপান, যেখানে আজ বাদে কাল অলিম্পিক অনুষ্ঠিত হবে সেখানেও প্রশাসন লকডাউন করেছে। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়াও লকডাউন দিয়েছে।
২৬ এপ্রিল ২০২১, ০৩:১১ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ ইস্যু
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে। ১৯৪৭ সালে ক্ষমতা হস্তান্তরের পর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার যতগুলো ভোট হয়েছে, তার সবগুলোর সঙ্গে তুলনা করেও এবারের ভোটকে বিশেষ ব্যতিক্রমী বলা যায়। স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গে লোকসভা কিংবা বিধানসভা, কোনো নির্বাচনেই এবারের মতো রাজনৈতিক ইস্যুর বদলে ধর্ম, জাত, ভাষা, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক— এ বিষয়গুলো প্রধান হয়ে উঠেনি।
২১ এপ্রিল ২০২১, ০৭:৪৯ পূর্বাহ্ন