রায়হানকে নির্বাসিত ও কালো তালিকাভুক্ত করবে মালয়েশিয়া

স্টার অনলাইন ডেস্ক

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকার প্রদানকারী শ্রমিক মো. রায়হান কবিরকে বাংলাদেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া।

এ ছাড়াও, তিনি যাতে মালয়েশিয়ায় আর ফিরতে না পারেন, সেজন্য তাকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দায়াইমি দাউদ।

আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘রায়হান কবিরকে গ্রেপ্তারে জড়িত সব কর্মকর্তাকে তাদের প্রচেষ্টা ও প্রতিশ্রুতিবদ্ধতার জন্য অভিনন্দন জানাই।’

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টানা দুই সপ্তাহের গোয়েন্দা তৎপরতার পর গতকাল রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন খায়রুল দায়াইমি দাউদ।

আরও পড়ুন:

আমি সত্য বলেছি, আমার অপরাধটা কী?

আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়ায় বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল করল মালয়েশিয়া

রায়হানের পাশে থাকুক বাংলাদেশ