‘রাস্তায় কোনো সমস্যা নাই, শুধু টাকা বেশি লাগে’
ঈদের ছুটি শেষে কঠোর লকডাউন উপেক্ষা করে প্রতিদিনই ঢাকায় ছুটছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো কর্মজীবী মানুষ। একইভাবে অনেকে আবার ঢাকা ছেড়েও যাচ্ছেন।
৩১ জুলাই ২০২১, ০৫:৪১ পূর্বাহ্ন
লকডাউনে সরবরাহ কম, বেড়েছে নিত্যপণ্যের দাম
লকডাউনে সরবরাহ তুলনামূলক কম হওয়ায় দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের।
২৫ জুলাই ২০২১, ০৫:৪৮ পূর্বাহ্ন
ঈদের ছুটিতেও পঙ্গু হাসপাতালে রোগীর ভিড়
ঈদের ছুটিতেও রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ছিল রোগীদের ভিড়। ঈদের দিন ও পরের দিন হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে সারাক্ষণ রোগী ও তাদের স্বজনদের ভিড় দেখা গেছে। অপারেশন থিয়েটারের সামনেও ছিল দীর্ঘ লাইন। সেখানে কেউ রক্ত জোগাড়ে ব্যস্ত, কেউ ওষুধ কিনতে দৌড়াচ্ছে।
২৩ জুলাই ২০২১, ০৭:৩৯ অপরাহ্ন
বিধি-নিষেধ কার্যকরের আগে রাতেও গাবতলীতে ভিড়
আগামীকাল শুক্রবার সকালে থেকে ১৪ দিনের লকডাউন শুরুর আগে আজ বৃহস্পতিবার রাতেও ঢাকা ছাড়ছেন অনেকেই। এছাড়াও, গাবতলী দিয়ে ঈদ শেষে ঢাকায় ফিরছেন অনেকেই। সবমিলিয়ে লকডাউনের আগে আজ বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল জুড়ে রয়েছে অসংখ্য মানুষ।
২২ জুলাই ২০২১, ০৭:১৯ অপরাহ্ন
রাজধানীতে ‘গোশতের হাট’ জমজমাট
ঈদের বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় জমে উঠেছে সংগ্রহ করা কোরবানির মাংস কেনাবেচার ‘হাট’। ছিন্নমূল মানুষ শহরের নানা জায়গা থেকে কোরবানির মাংস সংগ্রহ করে তা বিক্রি করে দেন। এ তালিকায় আছেন কসাইরাও। এটাকে কেন্দ্র করে প্রতি বছর বসে যায় ছোট ছোট হাট। সাধারণত এসব মাংসের ক্রেতা নিম্ন আয়ের বাসিন্দা ও হোটেল ব্যবসায়ীরা। তবে, এবার করোনাভাইরাস মহামারির মধ্যে নগরের নিম্নবিত্ত মানুষ, এমনকি কিছু মধ্যবিত্তকেও এই মাংস কিনতে দেখা গেছে।
২১ জুলাই ২০২১, ০৫:২১ অপরাহ্ন
‘এক দিনের কসাই’
বছরের অন্যান্য দিন রিকশাচালক, দিনমজুর, ফুটপাতের বিক্রেতা হিসেবে কাজ করলেও কোরবানি ঈদ এলেই তৎপর হয়ে ওঠে তারা। মহল্লার মানুষের কাছে তারা ‘এক দিনের কসাই’ হিসেবে পরিচিত। ছুরি, দা, চাপাতি- মাংস কাটার যন্ত্র থাকে তাদের সংগ্রহে। পেশাদার মাংস শ্রমিকের মতো কাজ না করতে পারলেও পাড়ায়-মহল্লায় তাদের চাহিদা বাড়ে কোরবানির ঈদে।
২১ জুলাই ২০২১, ১০:০৫ পূর্বাহ্ন
ঈদের আগের রাতে গরুর দাম কমে গেছে ২০-৪০ হাজার টাকা
ঈদের আগের দিন আজ মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকার কোরবানির হাটগুলোতে গরু-ছাগলের দাম কমতে থাকে। মাত্র একদিনের ব্যবধানে ছোট গরুর দাম ১০ থেকে ২০ হাজার টাকা এবং বড় গরুর দাম ২০ থেকে ৪০ হাজার টাকা কম দামে বিক্রি হতে দেখা গেছে। পাশাপাশি কোরবানির জন্য হাটে আনা খাসির দামও বেশ কমে গেছে।
২০ জুলাই ২০২১, ০৫:৩০ অপরাহ্ন
ঈদের আগের দিন দাম বাড়ার অপেক্ষায় গরু ব্যবসায়ীরা
ভালো দাম ও ক্রেতা থাকলেও বিক্রির আগ্রহ কম দেখা গেছে রাজধানীর কয়েকটি গরুর হাটের বিক্রেতাদের। তারা অপেক্ষায় আছেন, এবারও হয়তো গত বছরের মতো ঈদের আগের দিন দাম বেড়ে যাবে।
১৯ জুলাই ২০২১, ০৬:৫৯ অপরাহ্ন
কোরবানির হাটে বিক্রি বাড়েনি এখনও
ঈদুল আযহার বাকি আছে আর মাত্র দুদিন। তবে, এখনও ঢাকার হাটগুলোতে কোরবানির পশু বিক্রি জমে ওঠেনি। হাটে প্রচুর গবাদি পশু থাকলেও, গত বছরের তুলনায় এবার দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।
১৯ জুলাই ২০২১, ১০:২৩ পূর্বাহ্ন
রাজধানীতে জমে উঠেছে গরুর হাট, লোকসান নিয়ে দুশ্চিন্তায় বিক্রেতারা
আর মাত্র তিন দিন পরই ঈদুল আজহা। রাজধানীতে এরই মধ্যে জমে উঠেছে পশুর হাট।
১৭ জুলাই ২০২১, ০৩:৪৭ অপরাহ্ন
রাজধানীর মার্কেট-শপিং মলে ভিড় বেড়েছে, বিক্রি বাড়েনি
আসন্ন ঈদকে সামনে রেখে গতকাল থেকে ২২ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। করোনাকালে ব্যবসায়ীদের জীবিকার কথা ভেবে শর্ত সাপেক্ষে মার্কেট-শপিং মল খুলে দেওয়া হয়েছে।
১৬ জুলাই ২০২১, ০৪:৫৮ অপরাহ্ন
ঋণের চক্রে আবর্তিত বস্তিবাসীর ভাতের থালায় টান
কাজ ছাড়া দীর্ঘ সময় চলার মতো সরকারি সহায়তা নেই। বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের ত্রাণ সহযোগিতাও অপ্রতুল। উপরন্তু দেড় বছর ধরে চলা করোনাভাইরাস মহামারির ধকল কাটাতে বিভিন্ন এনজিও ও বস্তির মহাজনদের কাছ থেকে নেওয়া চড়া সুদের ঋণ যখন ঢাকার বস্তির বাসিন্দাদের জীবনের ওপর চেপে বসেছে, তখনই আবার এসেছে কঠোর লকডাউনের ঘোষণা।
৯ জুলাই ২০২১, ০২:৫৩ অপরাহ্ন
‘মা-বোনকে নিয়ে এখন কোথায় গিয়ে দাঁড়াব, কী খাব?’
‘বাবা মাসে ১৫ হাজার টাকা আয় করত, সেই টাকা দিয়ে কোনোমতে আমাদের চলছিল। এখন সেটা বন্ধ হয়ে গেল। দুই ভাইয়ের পড়ালেখার খরচ, মা-বোনকে নিয়ে এখন কোথায় গিয়ে দাঁড়াব। কী খাব?’, দ্য ডেইলি স্টারকে বলছিলেন মগবাজারের ভবন বিস্ফোরণে নিহত মো. স্বপনের দশম শ্রেণিতে পড়ুয়া সন্তান মিনার হোসেন বিশাল।
৬ জুলাই ২০২১, ০৭:০৭ অপরাহ্ন
কষ্টের মাঝেও রিকশাচালকদের মুখে হাসি
রিকশা চালিয়ে ঘামে ভিজে গেছেন সিরাজ মিয়া (৪০)। রিকশা চালাতে কতটা কষ্ট হচ্ছে বোঝাই যাচ্ছে। কিন্তু, তার মধ্যেও গুনগুন করে গান গাইছেন তিনি। তার মন বেশ ভালো।
৩০ জুন ২০২১, ০৫:৪৬ অপরাহ্ন
‘আগুনে বই পুড়েছে, স্বপ্ন নয়’
‘রাতে যখন আগুন লাগে তখন আমরা ঘুমাচ্ছিলাম। জীবন বাঁচাতে গিয়ে বাসা থেকে কোনোকিছুই সঙ্গে নিতে পারিনি। সকালে এসে দেখি বই-খাতা সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।’
৯ জুন ২০২১, ০২:১০ পূর্বাহ্ন
চতুর্থবারের আগুনে সব হারালেন স্বপ্না
মহাখালীর সাততলা বাউন্ডারি বস্তির বাইরে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছিলেন এক নারী। মাঝে-মধ্যে বস্তির ভেতরে তার পোড়া ঘরের কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু, যেতে পারছিলেন না। তার বিলাপ ভারাক্রান্ত করে তুলেছিল চারপাশ।
৭ জুন ২০২১, ০৫:৩৯ পূর্বাহ্ন
‘বাউনিয়া বাঁধের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ১০ লাখ নষ্ট মোবাইল ফোন’
রাজধানীর মিরপুরের বাউনিয়া বাঁধে বুধবারের অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গুদামের প্রায় ১০ লাখ নষ্ট মোবাইল ফোন পুড়ে গেছে বলে দাবি করেছেন গুদাম মালিক।
২ জুন ২০২১, ০৬:০৮ অপরাহ্ন
দূরপাল্লার বাস চালু হলেও কাঙ্ক্ষিত যাত্রী নেই
করোনাভাইরাস মহামারির কারণে ৫১ দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে ফের চালু হয়েছে আন্তঃজেলা গণপরিবহন। দীর্ঘদিন পর দূরপাল্লার বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
২৪ মে ২০২১, ০৪:১১ অপরাহ্ন
ঈদের দ্বিতীয় দিনে চন্দ্রিমা উদ্যান-হাতরিঝিলে মানুষের উপচে ভিড়
ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট ফাঁকা থাকলেও রাজধানীর চন্দ্রিমা উদ্যান, রমনা পার্ক, হাতিরঝিল, ধানমন্ডি লেক, আগারগাঁসহ বিভিন্ন এলাকায় ছিল মানুষের উপচে পড়া ভিড়।
১৫ মে ২০২১, ০৩:৫৭ অপরাহ্ন
ঈদ নেই বস্তিতে
প্রতি বছরেই ঈদের আনন্দ কমবেশি ভাগাভাগি করে নিতে পারলেও এ বছর ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে রাজধানীর বস্তিবাসীর।
১৪ মে ২০২১, ০৬:২৮ পূর্বাহ্ন