‘বাহুবলি’ সেজে ভারতে আসছেন ট্রাম্প?

স্টার অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে সাড়া জাগানো ভারতীয় সিনেমা ‘বাহুবলি’র একটি দৃশ্য ৷ দৃশ্যে এডিট করে সিনেমার নায়ক প্রভাসের মুখে বসানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মুখ৷ তাহলে কি বাহুবলি স্টাইলেই ভারতে আসছেন ট্রাম্প?

কয়েক ঘণ্টা পরই ভারতে পৌঁছবেন ট্রাম্প। এ নিয়ে সাজ সাজ রব ভারতে। ট্রাম্পও ভারত সফর নিয়ে বেশ উৎসাহী।

ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করে ট্রাম্প লিখেছেন, “ভারতে থাকা আমার প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় আছি।”