কুড়িগ্রামের ৫০ হাজার বানভাসি খাবার ও বিশুদ্ধ পানি সংকটে
খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কটে আছেন কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদী পাড়ের ৫০ হাজার বানভাসি মানুষ। বানভাসিদের অনেকে বাড়ি-ঘর ছেড়ে আসবাবপত্র ও গরু ছাগল নিয়ে গত ছয় দিন ধরে সরকারি রাস্তা ও পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর মানবেতর জীবনযাপন করছেন।
১ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৮ পূর্বাহ্ন
এক মাসে ৮ বিদ্যালয় নদীগর্ভে, ঝুঁকিতে আরও ২৫টি
গত এক মাসে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের ভাঙনে নদীগর্ভে চলে গেছে আটটি প্রাথমিক বিদ্যালয় এবং ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও ২৫টি।
২৯ আগস্ট ২০২১, ০২:৫৩ পূর্বাহ্ন
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, ধরলা পাড়েও নেই উন্নতি
বৃষ্টি ও উজান থেকে পাহাড়ি ঢলের কারণে গত ১২ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি আরও ১৭ সেন্টিমিটার বেড়ে আজ শনিবার সকাল ৯টা থেকে কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে বিপৎসীমার (বিপৎসীমা ২৩ মিটার ৭০ সেন্টিমিটার) ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৮ আগস্ট ২০২১, ০৪:৩৭ পূর্বাহ্ন
‘তিস্তার প্যাটোত হামার বাস্তুভিটা চলি গ্যাইছে’
পানি কমার সঙ্গে সঙ্গে লালমনিরহাটে তিস্তাপাড়ের অনেক স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে। তিস্তার ভাঙনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি ও ফলের বাগান। স্কুল-মাদ্রাসা, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন স্থাপনাও চলে যাচ্ছে তিস্তার গর্ভে।
২৩ আগস্ট ২০২১, ০১:১৪ অপরাহ্ন
লালমনিরহাটে পানিবন্দি তিস্তাপাড়ের প্রায় ২০ হাজার মানুষ
বৃষ্টি আর উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বেড়েছে তিস্তার পানি। ফলে লালমনিরহাটে তিস্তাপাড়ের ২০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
২০ আগস্ট ২০২১, ০২:৪০ পূর্বাহ্ন
তিস্তার ভাঙনে হারিয়ে যাচ্ছে ৫০ বছরের চিলমারীপাড়া গ্রাম
লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নে চিলমারীপাড়া গ্রাম। ৫০ বছর আগে মাত্র সাতটি পরিবার নিয়ে গ্রামটি গড়ে উঠেছিল তিস্তা নদীর বুকে। ধীরে ধীরে গ্রামটিতে বসবাস শুরু করে ২৫০টি পরিবার।
১৮ আগস্ট ২০২১, ০৬:৪৯ অপরাহ্ন
লালমনিরহাটে তিস্তার পানি আজও বিপৎসীমার উপরে
উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
১৭ আগস্ট ২০২১, ০৫:০১ পূর্বাহ্ন
লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ১০ সে. মি. উপরে
উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বেড়েছে তিস্তার পানি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
১৬ আগস্ট ২০২১, ০৩:৫৪ পূর্বাহ্ন
লাভের আশায় কুমড়া সংরক্ষণ করে বিপাকে চাষি
ভালো দাম ও লাভের আশায় উৎপাদিত কুমড়া সংরক্ষণ করে বিপাকে পড়েছেন লালমনিরহাট ও কুড়িগ্রামের চরের চাষিরা। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার নদ-নদীর চরাঞ্চলে দুই শতাধিক চাষির এখন কুমড়া বিক্রি করে উৎপাদন খরচ তোলা কঠিন হয়ে পড়েছে।
১২ আগস্ট ২০২১, ০৬:১৪ অপরাহ্ন
এক যুগ ধরে ঝুলছে শুধুই সাইনবোর্ড
গত ১২ বছর ধরে শুধু সাইনবোর্ডই ঝুলছে বীর প্রতীক তারামন বিবি পাঠাগারের। এখানে নেই কোনো বই-পুস্তক, নেই পাঠাগারের কোনো কার্যক্রম।
১১ আগস্ট ২০২১, ০৩:৩০ পূর্বাহ্ন
হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২ হাজার গাছ কাটার অভিযোগ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রাস্তার দুই ধারে প্রায় দুই হাজার গাছ অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ ওঠেছে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেলের বিরুদ্ধে।
১০ আগস্ট ২০২১, ০৩:০৫ পূর্বাহ্ন
স্বেচ্ছাশ্রমে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন ৭৩ বছরের সোনা উল্ল্যাহ
এক হাতে লাল অন্য হাতে সবুজ রঙের পতাকা আর মুখে বাঁশি নিয়ে রাস্তার দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করেন ৭৩ বছর বয়সী সোনা উল্ল্যাহ। লাল রঙের পতাকা উঁচিয়ে থামিয়ে দেন অনিয়ন্ত্রিত গাড়ি, আর সবুজ রঙের পতাকা উঁচিয়ে অনুমতি দেন চলার।
৮ আগস্ট ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন
ফুলবাড়ী সীমান্তে ৫ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ
দিল্লিতে ইটভাটায় কাজ শেষে বাড়ি ফেরার সময় আটক নারী-শিশুসহ পাঁচ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
৮ আগস্ট ২০২১, ০৭:৫৭ পূর্বাহ্ন
বৃষ্টির অভাবে কমেছে মরিচের ফলন, দাম বেড়েছে চারগুণ
লালমনিরহাটে এ বছর বৃষ্টি কম হওয়ায় মরিচের ফলন কমেছে অর্ধেকের বেশি। ফলে, একমাসের ব্যবধানে জেলায় মরিচের দাম বেড়েছে চারগুণ। বেশি দামে মরিচ বিক্রি করে চাষিরা খুশি হলেও, সন্তুষ্ট নন ক্রেতারা। কাঁচা মরিচ নিত্য প্রয়োজনীয় হওয়ায় মানুষ বাধ্য হয়েই বেশি দামে কিনছেন।
৭ আগস্ট ২০২১, ০৪:৪৯ অপরাহ্ন
বৃষ্টির দেখা নেই, সেচের পানিতে চলছে আমন চাষ
লালমনিরহাট সদরের চওড়া গ্রামের কৃষক সুরেন্দ্র নাথ বর্মণ এ বছর ১২ বিঘা জমিতে আমন ধান চাষের প্রস্তুতি নিয়েছেন। সেই অনুপাতে আমনের বীজতলাও প্রস্তুত করেছেন। কিন্তু, বৃষ্টির দেখা না পাওয়ায় তিনি বেশ বিপদে পড়েছেন। বীজতলায় আমনের চারা লালচে হয়ে যাচ্ছে। সময়মতো রোপণ করতে না পারলে এসব চারা নষ্ট হয়ে যাবে। তাই, বৃষ্টির আশা ছেড়ে ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে সেচের পানি সংগ্রহ করতে হচ্ছে তাকে। এতে প্রতি বিঘা জমিতে আমন চাষে তার বাড়তি দেড় থেকে দুই হাজার টাকা ব্যয় হচ্ছে।
৬ আগস্ট ২০২১, ০১:৫৮ অপরাহ্ন
তিস্তা ভাঙছেই
ভাঙছে নদী গড়ছে চর। ভূমিহীন গৃহহীন ও নিঃস্ব হচ্ছেন মানুষ। এভাবে চলছে তিস্তাপাড়ের জীবন। লালমনিরহাটে বেশ কয়েকটি স্থানে তিস্তায় ভাঙন চলছে। অনেকের ভিটামাটি, আবাদি জমি ও ফলের বাগান চলে গেছে নদীগর্ভে।
৬ আগস্ট ২০২১, ০৪:৫৯ পূর্বাহ্ন
নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বালু উত্তোলন
কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় বেশ কয়েকটি স্থানে নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্মপুত্র নদ, সোনাভরি, জিনজিরাম ও ধরণী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।
৩ আগস্ট ২০২১, ০২:৫৭ পূর্বাহ্ন
ছিটমহল বিনিময়ের ৬ বছর পূর্তি উদযাপন
অর্ধ যুগ আগে জীবনের ৬৮ বছরের গ্লানি থেকে মুক্তি পেয়েছিলেন বিলুপ্ত ছিটমহলবাসী। তাই ছিটমহল বিনিময়ের দিনটিকে স্মরণীয় করে রেখেছেন সাবেক ছিটমহলবাসীরা।
১ আগস্ট ২০২১, ০৩:২৪ পূর্বাহ্ন
রৌমারীর তুরা স্থলবন্দরে কর্মহীন চার হাজার পাথর শ্রমিক
করোনা মহামারির কারণে কুড়িগ্রামের রৌমারী উপজেলার তুরা স্থলবন্দরে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে গত চার মাস ধরে। বন্ধ রয়েছে সেখানকার শতাধিক পাথর ভাঙার মেশিন। ফলে চার হাজারের বেশি শ্রমিক রয়েছেন কর্মহীন।
৩০ জুলাই ২০২১, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্র নদের ভাঙনে গৃহহীন শত শত পরিবার
ব্রহ্মপুত্র নদের অনবরত ভাঙনে বসতভিটা ও আবাদি জমি হারিয়ে ভূমিহীন ও গৃহহীন হচ্ছে শত শত পরিবার।
২৯ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন