অকেজো কিডনি নিয়েও বাঁচতে চান রাবি শিক্ষার্থী পার্থ
‘আমি বাঁচতে চাই, পড়ালেখা করতে চাই’ এমন আকুতি নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পার্থ সারথি রায়। চোখ-মুখ জুড়ে শুধুই বেঁচে থাকার অনুনয়। খুব বেশি কথা বলতে পারেন না। কেউ দেখতে গেলে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। এখনও স্বপ্ন দেখেন পড়াশুনা করে জীবনে কিছু একটা করবেন। কিন্তু জানেন না তার জীবন প্রদীপ কতটা সঙ্কটে।
২৬ নভেম্বর ২০২১, ০৫:৩২ পূর্বাহ্ন
আঙ্গুল নেই, কবজি দিয়ে লিখেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন মোবারক
জন্ম থেকেই দুই হাতের নিচের অংশ নেই মোবারক আলীর। পড়ালেখার শুরুতে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পা দিয়ে লিখেছেন। পরে হাতের কবজিকে ব্যবহার উপযোগী করতে শুরু করেন। আপ্রাণ চেষ্টা করে তিনি হাতের কবজি দিয়ে লিখতে শুরু করেন এবং এখনও কবজি দিয়ে লিখে পড়াশুনা চালিয়ে যাচ্ছেন। হাতের কবজি দিয়েই সহপাঠীদের চেয়ে অনেক সুন্দর লিখেন তিনি।
২৩ নভেম্বর ২০২১, ০৫:০৯ পূর্বাহ্ন
আশানুরূপ ফলনেও হাসি নেই বর্গাচাষিদের মুখে
নিজের ১০ শতাংশ জমির বসতভিটা ছাড়া কোনো আবাদি জমি নেই ৫৫ বছর বয়সী বর্গাচাষি আবদার হোসেনের। গত ২৫ বছর ধরে জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন লালমনিরহাট সদর উপজেলার বত্রিশ হাজারি গ্রামের এই কৃষক।
২৩ নভেম্বর ২০২১, ০২:৫৪ পূর্বাহ্ন
চালু হয়নি লালমনিরহাটে নির্মিত ভাগাড়, যত্রতত্র পৌরসভার আবর্জনা
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না আসায় এখনো চালু করা হয়নি লালমনিরহাট পৌরসভার শখের বাজার এলাকায় নির্মিত ভাগাড়টি। এ কারণে যত্রতত্র ফেলা হচ্ছে পৌরসভার আবর্জনা। ফলে, দুর্গন্ধে অস্থির স্থানীয়রা।
২৩ নভেম্বর ২০২১, ০২:৩১ পূর্বাহ্ন
দৃষ্টি নেই স্বপ্ন আছে মিলনের
২০১৪ সালে বাদ্যযন্ত্র তবলায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত দৃষ্টি প্রতিবন্ধী মিলন ইসলাম (২৫) দিন কাটাচ্ছেন কষ্টে। অর্থাভাবে তার পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম। স্বপ্ন বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া। কিন্তু, দরিদ্র বাবা-মা তার পড়াশুনার খরচ যোগাতে পারছেন না।
২১ নভেম্বর ২০২১, ০৬:০৪ পূর্বাহ্ন
‘আপনার সন্তান কাঁদলে আমার সন্তানের মুখে অন্ন জুটবে’
‘আপনার সন্তান কাঁদলে আমার সন্তানের মুখে অন্ন জুটবে। আপনার সন্তান কাঁদছে ১০ টাকার একটি খেলনার জন্য, আর আমার সন্তান কাঁদে একমুঠো অন্নের জন্য’- এভাবেই কথাগুলো বলছিলেন ফেরিওয়ালা নুর ইসলাম।
২০ নভেম্বর ২০২১, ০২:৫২ পূর্বাহ্ন
ইউপি সদস্যের গলায় টাকার মালা
টাকা দিয়ে মালা বানিয়ে তা গলায় পরে বিজয় র্যালি করেছেন বেসরকারিভাবে নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী আমিনুল হক। তার এমন কাজে অসন্তোষ ও বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা।
১৬ নভেম্বর ২০২১, ০৩:০২ পূর্বাহ্ন
লালমনিরহাটে ব্যালট না গুণেই ফল ঘোষণার অভিযোগ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুরি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হয়েছিলেন ৫ জন। তাদের মধ্যে ৪ জনই অভিযোগ করেছেন, ব্যালট পেপার গণনা না করেই এক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছেন প্রিজাইডিং কর্মকর্তা।
১৫ নভেম্বর ২০২১, ০৬:৩০ পূর্বাহ্ন
'এখন তোদেরকে বাড়ি থেকে বের করে ইচ্ছামতো পেটাবো’
‘বেটারা ভোটের আগে খুব জ্বালাইছে। কত বলছি আমাদের প্রার্থীর পক্ষে তোরা কাজ কর, আমার কথা শুনিস, ‘এখন তোদেরকে বাড়ি থেকে বের করে ইচ্ছামতো পেটাবো,’ হাতে দেশীয় অস্ত্র নিয়ে পরাজিত প্রার্থীর সমর্থকদের ধাওয়া দিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন আসাদুল ইসলাম (২৮), অভিযোগ এলাকাবাসীর।
১৩ নভেম্বর ২০২১, ১২:০৭ অপরাহ্ন
পেশা ইঁদুর মারা, পেয়েছেন কৃষি অধিদপ্তরের পুরস্কার
দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার হাট-বাজারে ইঁদুর মারার ওষুধ বিক্রি করতে দেখা যায় ৫৭ বছর বয়সী আনোয়ার হোসেনকে। একই সঙ্গে তিনি ইঁদুর ধরা ও ইঁদুর মারার কাজও করেন। স্থানীয়রা তাকে ‘ইঁদুরম্যান’ হিসেবে ডাকেন।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্রের বুকে সড়ক, উদ্দেশ্য বালু পরিবহন
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে কর্তিমারী নৌ-ঘাটে ব্রহ্মপুত্র নদের বুকে তৈরি করা হচ্ছে ২০০ মিটার দৈর্ঘ্যের একটি সড়ক। ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করে তা ট্রাক্টর দিয়ে পরিবহন করার জন্য সড়কটি তৈরি করছেন বালু ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
রাধাপদ রায়ের তৈরি নতুন এক বাদ্যযন্ত্র ‘রঙতাল’
‘কেয়ামতের নমুনা জানি কিন্তু মানি না’- আধ্যাত্মিক এই কবিতার রচয়িতা গ্রামীণ কবি রাধাপদ রায়। গ্রামের মানুষের কাছে নিজের লেখা কবিতা সুরে সুরে আবৃত্তি করে ভাইরাল হয়েছেন তিনি। গেল ১০ বছরে ৯০টি আধ্যাত্মিক ও গ্রামীণ কবিতা রচনা করেছেন রাধাপদ রায়। নিজ গ্রামসহ আশপাশের এলাকায় তিনি গ্রামীণ কবি হিসেবে পরিচিত।
১২ নভেম্বর ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
আদিতমারীতে প্রতীক নয়, জীবন্ত প্রাণী নিয়ে প্রচারণা
আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত প্রাণী নিয়ে নির্বাচনী প্রচারণার অভিযোগ রয়েছে এক ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে।
৯ নভেম্বর ২০২১, ০২:৫১ পূর্বাহ্ন
লালমনিরহাটে ধ্বংসপ্রায় ঐহিত্যবাহী নাট্যমঞ্চ সংরক্ষণের দাবি
বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এক সময় এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র ছিল। প্রায় শতবর্ষী এই স্থাপনাটি ধীরে ধীরে হারিয়েছে জৌলুস। হারিয়েছে আসবাবপত্র, দরজা-জানালা, এমনকি মাথার ওপরে টিনের চালও। এ দুরবস্থা রেলওয়ে এমটি হোসেন ইনস্টিটিউটের। জনসাধারণের কাছে এটি নাট্যমঞ্চ হিসেবেই বেশি পরিচিত।
২ নভেম্বর ২০২১, ০৪:৩৮ পূর্বাহ্ন
তিস্তাপাড়ে আকস্মিক বন্যায় ২০০ কোটি টাকার ক্ষতি
অসময়ে ভয়াবহ বন্যায় তিস্তাপাড়ে কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ ও অবকাঠামোগত প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। লালমনিরহাট ও কুড়িগ্রামের ৮টি উপজেলার ২১টি ইউনিয়নের ৩২ হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো মাঠপর্যায়ে পরিদর্শন করে ক্ষতির পরিমাণ ও তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
২৯ অক্টোবর ২০২১, ০৩:১২ পূর্বাহ্ন
ঢলের পানি নেমে গেলেও তীব্র ভাঙন তিস্তায়
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি নেমে গেছে। তবে লালমনিরহাট ও কুড়িগ্রামের ভেতর দিয়ে বয়ে চলা তিস্তা নদীর ভাঙন অব্যাহত আছে।
২৫ অক্টোবর ২০২১, ০৫:৩৩ পূর্বাহ্ন
পাউবোর জায়গা দখল করে আ. লীগ নেতার মার্কেট নির্মাণ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। হাতীবান্ধার দোয়ানী এলাকায় তিস্তা ব্যারেজের পাশে ফ্লাড বাইপাস সড়কের সঙ্গে প্রায় ৩০ শতাংশ সরকারি জমির ওপর স্থাপনা নির্মাণ করছেন তিনি।
২৪ অক্টোবর ২০২১, ০৩:২১ পূর্বাহ্ন
‘হামারগুলার কষ্টের শ্যাষ নাই’
‘হামারগুলার কষ্টের শ্যাষ নাই। আশ্বিন-কাত্তিক মাসে এ্যাদোন বান মুই দ্যাখোং নাই। হঠাৎ করি পানি আসিয়া হামাক ভাসি দ্যাইল, হামার সোককিছু ভাসি নিয়া গ্যালো।’
২৩ অক্টোবর ২০২১, ০৫:২৪ পূর্বাহ্ন
আকস্মিক বন্যায় তিস্তাপাড়ের কৃষকের বড় ক্ষতি
নির্বাক হয়ে আছেন তিস্তাপাড়ের কৃষক মোসলেম উদ্দিন (৬২)। মাত্র আর কয়েকদিন পর খেতের আমন ধান কেটে ঘরে তোলার কথা ছিল। আশা ছিল এবার আমন ধানে গোলা ভরে যাবে। মোসলেমের স্বপ্ন এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেছে। আকস্মিক বন্যায় তার ৭ বিঘা জমির আমন ধান নষ্ট হয়ে গেছে। এখন তার চোখে আশার বদলে শুধু অশ্রু।
২২ অক্টোবর ২০২১, ০২:৪৬ পূর্বাহ্ন
তিস্তার পানির তোড়ে সড়ক ভেঙে লালমনিরহাট-রংপুর যোগাযোগ বিচ্ছিন্ন
পানির তোড়ে সড়ক ভেঙে যাওয়ায় কাকিনা-মহিপুর রুটে লালমনিরহাটের সঙ্গে রংপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় বুধবার রাত ৮টার দিকে সড়কটির প্রায় ৩০০ মিটার ভেঙে যায়।
২১ অক্টোবর ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ন