তুলার বাড়তি দামে কৃষকের মুখে হাসি
গত বছর উৎপাদিত প্রতি মণ তুলা আঁশ ও বীজসহ বিক্রি হয়েছে ২ হাজার ৪০০ টাকা দরে। এ বছর সরকারিভাবে মণ প্রতি আরও ১ হাজার ২০০ টাকা বৃদ্ধি করে ৩ হাজার ৬০০ টাকা দর নির্ধারণ করা হয়েছে।
১৫ মার্চ ২০২২, ০৯:২৪ পূর্বাহ্ন
স্কুলমাঠে তামাক, বাতাসে দুর্গন্ধ, ক্লাসরুমে আটকে শিক্ষার্থীরা
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান একই জায়গায়। ২ বিদ্যালয়ের খেলার মাঠ একটিই। তবে বিশাল আয়তনের ওই মাঠটির পুরোটা তামাকচাষীদের দখলে চলে যাওয়ায় খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ৬০০ শিক্ষার্থী।
১৪ মার্চ ২০২২, ০৫:২৬ পূর্বাহ্ন
হাসপাতালে সুইপার ৪ জন, তবুও ময়লার স্তূপ
লালমনিরহাট সদর হাসপাতালের প্রবেশ করিডোরের পাশে দিনের পর দিন ময়লা স্তূপ পড়ে থাকলেও তা পরিষ্কার করা হচ্ছে না। ময়লার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে তা অতিষ্ঠ করে তুলেছে হাসপাতালের রোগী ও দর্শনার্থীদের।
১৩ মার্চ ২০২২, ০৬:০০ পূর্বাহ্ন
সবজির ভালো দাম পাওয়ায় তামাক চাষ কমেছে
তামাকের বদলে প্রচলিত ফসল ফলিয়ে ভালো দাম পাচ্ছেন কৃষকরা। এছাড়া মাটি, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য তামাক চাষের ক্ষতিকর প্রভাবের বিষয়টি উপলব্ধিতে এসেছে অনেকের। ফলে লালমনিরহাটের ৫টি উপজেলায় চলতি বছরে ২ হাজার হেক্টর জমিতে তামাক চাষ কমেছে।
১২ মার্চ ২০২২, ০৫:৩৮ পূর্বাহ্ন
ধরলার তীর রক্ষা কাজে অনিয়মের অভিযোগ
লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী মোগলহাট এলাকায় ধরলা নদীর ১০০ মিটার তীর রক্ষা কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
১২ মার্চ ২০২২, ০৫:১০ পূর্বাহ্ন
‘এ্যাদোন করি জিনিসপাতির দাম বাইড়লে কি হামরাগুলা বাঁচমো’
‘এ্যাদোন করি জিনিসপাতির দাম বাইড়লে কি হামরাগুলা বাঁচমো। বাজারত ৫ শ টাকার নোট নিয়া গ্যাইলে অল্প এ্যাকনা খরচা কইরলে শ্যাষ’—বলছিলেন, লালমনিরহাট সদর উপজেলার উত্তরসাপ্টানা গ্রামের বাসিন্দা বিধবা কান্দ্রি বালা (৬৪)।
১১ মার্চ ২০২২, ০৭:৪১ পূর্বাহ্ন
বিষমুক্ত সবজি চাষে পথ দেখাচ্ছেন যে নারীরা
লতিফা বেগম (৩৩) কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড়ে রমনা এলাকার একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। তার স্বামী মুকুল ইসলাম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আবাদি জমি নেই তাদের। কেবল বসতভিটার সঙ্গে শতাংশ খালি জায়গা রয়েছে।
১১ মার্চ ২০২২, ০৬:১৬ পূর্বাহ্ন
জয়নালের ভাগ্যের পরিবর্তন করে দিলো ডেইলি স্টারের সেই ছবি
কয়েকদিন আগেও চরম দারিদ্রে নির্মম হয়ে ওঠেছিল তিস্তাপাড়ের কৃষক জয়নাল মিয়ার (৪৭) সংসার। তিস্তার ভাঙনে আবাদি জমি, বসতভিটা, ফলের বাগান হারানো জয়নাল অভাবের তাড়নায় দিশেহারা হয়ে পড়েছিলেন। মুখে ছিল না হাসি। ঘরে ছিল না খাবার।
১০ মার্চ ২০২২, ০২:৪২ পূর্বাহ্ন
‘জায়গা সংকটে যানজট’ বুড়িমারী স্থলবন্দরের প্রধান সমস্যা
বাংলাদেশ-ভারত-ভুটান ত্রিদেশীয় ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারী। জায়গা সঙ্কটের কারণে আমদানি-রপ্তানির পণ্যের ট্রাকের দীর্ঘ যানজট এখানকার নিয়মিত চিত্র।
৯ মার্চ ২০২২, ০৬:৪২ পূর্বাহ্ন
লালমনিরহাটে ‘সুপার ফুড’ কিনোয়া চাষে সাফল্য
উত্তর আমেরিকার শস্য কিনোয়াকে বলা হয় সুপারফুড। দানাদার ফসলটি থেকে উচ্চ আমিষ সমৃদ্ধ খাবার তৈরি হয়। প্রথমবারের মতো লালমনিরহেটে কিনোয়া চাষে সাফল্য পাওয়ায় সেখানে আবার এই ফসল চাষ করা হচ্ছে।
৮ মার্চ ২০২২, ০৬:১১ পূর্বাহ্ন
১৭০ ইটভাটায় পুড়ছে কৃষি জমির প্রাণ ‘টপ সয়েল’
লালমনিরহাট ও কুড়িগ্রামের ১৪ উপজেলায় বিস্তীর্ণ এলাকার কৃষি জমির উর্বর অংশ ‘টপ সয়েল’ ১৭০টি ইটভাটায় ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে, যা কৃষি ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে।
৭ মার্চ ২০২২, ০৪:০২ পূর্বাহ্ন
লালমনিরহাট ও কুড়িগ্রামের ১৭০ ইটভাটার ১৩০টিই অবৈধ
লালমনিরহাট ও কুড়িগ্রামের ১৪টি উপজেলায় ইটভাটা রয়েছে ১৭০টি। এর মধ্যে ৪০টি ইটভাটার বৈধতা থাকলেও বাকি ১৩০টি চালানো হচ্ছে অবৈধভাবে।
৫ মার্চ ২০২২, ০৪:৫১ পূর্বাহ্ন
হারিয়ে যাচ্ছে উত্তরের ‘রুপালি’ মাছ বৈরালী
বৈরালী মাছ রংপুর অঞ্চলে ‘রুপালি’ মাছ হিসেবে পরিচিত। ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর অববাহিকার জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধায় পাওয়া যায় এ মাছ। একসময় বৈরালী মাছ দিয়ে এ অঞ্চলে মাছের চাহিদা অনেকটাই মিটতো। তবে বর্তমানে বিলুপ্তির পথে উত্তরের ঐতিহ্য ও সুস্বাদু এই মাছটি।
৪ মার্চ ২০২২, ১০:০৩ পূর্বাহ্ন
‘তিস্তা খুড়ি দ্যাও, হামরাগুলা সুখে থাকমো’
‘তিস্তা নদীটা খুড়ি দ্যাও তাতে হামরাগুলা সুখে থাকমো। নদীপাড়োত হামরাগুলা সবাই দুখি মানুষ’—কথাগুলো বলছিলেন তিস্তাপাড়ের কৃষক জয়নাল মিয়া (৪৭)।
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংস্কারের পরও যান চলাচলে অনুপযোগী হাতীবান্ধার ফ্লাড বাইপাস সড়ক
প্রায় ৪৫ লাখ টাকা খরচে মাটি ভরাট করে সংস্কারের পরও চলাচলে অনুপযোগী হয়ে আছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফ্লাড বাইপাস সড়কটি।
২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৪ পূর্বাহ্ন
টমেটোর ভালো দাম পেয়ে খুশি কৃষক
গত বছর উৎপাদিত টমেটো বিক্রি করে শ্রমিক ও পরিবহন খরচ না পাওয়ায় অধিকাংশ কৃষক জমিতেই তা নষ্ট করেছিলেন। কিন্তু, এ বছর উৎপাদিত টমেটো উচ্চমূল্যে বিক্রি করতে পেরে খুশি তারা।
২১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৮ পূর্বাহ্ন
লালমনিরহাটে উদ্ধার নবজাতককে দত্তক নিতে ৪০ দম্পতির আবেদন
লালমনিরহাটে রাস্তা থেকে উদ্ধার হওয়া নবজাতক শিশুকে দত্তক নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ৪০ দম্পতি আবেদন করেছেন।
১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৬ পূর্বাহ্ন
বালুচরে কুমড়ার হাসি
লালমনিরহাট ও কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার ও গঙ্গাধরসহ ২৬ নদ-নদীর বুকে জুড়ে এখন বিস্তীর্ণ বালুচর। যেদিকে দৃষ্টি যায় শুধু বালি আর বালি। এসব বালি মাটিতে তেমন ফসল ফলানো যায় না। কিন্তু, চরের কৃষকরা অব্যবহৃত বালুচরকে ব্যবহার উপযোগী করে ফসল ফলাচ্ছেন। কয়েক বছর ধরে তারা বালি মাটিতে কুমড়া চাষ করছেন এবং কুমড়া চরের চাষির মুখে হাসি ফুটিয়েছে।
১১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৪ পূর্বাহ্ন
৪৫৭ বছরের মসজিদটি সংরক্ষণ করবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পক্ষে-বিপক্ষে গ্রামবাসী
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম গিলাবাড়ীতে অবস্থিত ৪৫৭ বছরের পুরোনো একটি মসজিদ সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তবে এর পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন গ্রামটির বাসিন্দারা।
৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২০ পূর্বাহ্ন
‘মাঘের জারোত হামরাগুলা মরি যাবার নাইগছে বাহে’
স্থানীয় প্রবাদ আছে 'মাঘের জারে বাঘ কান্দে'। সেই প্রবাদ যেন সত্যি হয়ে দাঁড়িয়েছে উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার মানুষের জন্য। মাঘের মাঝামাঝিতে এসে এসব এলাকায় শীতের প্রকোপ বেড়েছে। তীব্র শীত ও কনকনে বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এরসঙ্গে আছে কুয়াশা।
২৯ জানুয়ারি ২০২২, ০৪:১৯ পূর্বাহ্ন